1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কালিয়াকৈরে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ, ৯ নারী ও খদ্দের আটক

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে একটি পাঁচতলা ভবনে আবাসিক হোটেল ও বেডিং স্টোরের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলছিল—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কথিত সাংবাদিক আব্দুল মান্নানের মালিকানাধীন ভবনটিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
জানা গেছে, চন্দ্রা এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় হরতকি তলা ও ডাইনকিনি এলাকার ওই ভবনে নিয়মিত এই অবৈধ কার্যক্রম চলছিল। বিষয়টি নজরে আসার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রসমাজ, যুবসমাজ ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯ জন নারীকে খদ্দেরসহ হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আবাসিক হোটেলটি বন্ধ রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আবাসিক হোটেলের নামে এ ধরনের অনৈতিক ও অবৈধ কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট