
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের কড়িচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ মীর ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মজিবর রহমান।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ এবং দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
স্থানীয় অভিভাবক ও অতিথিরা এমন আয়োজনকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।