1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ চার জনের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের চার আইনজীবীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— জুলফিকার আলম শিমুল। এছাড়া নিয়োগ বাতিল হওয়া তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এ কর্মকর্তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সরকারের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট