
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শফিকুর রহমান (৮৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে। তার কয়েদি নং -৪৫৫৬/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী মনিরুল ইসলাম জানান, কয়েদি শফিকুর রহমান কেন্দ্রীয় কারাগারে আজ বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।