1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, জনতার সহযোগিতায় পুলিশের হাতে সোপর্দ

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১ এপ্রিল) ভোরবেলা উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন ফরিদুল ইসলাম। ভোরবেলায় তার অবস্থান নিশ্চিত হলে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা

পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির মোট আটটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ মোট চারটি ওয়ারেন্ট বিচারাধীন ছিল।

পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট