1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের একটি বাসায় অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এসময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতল রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার জব্দ করা হয়। অবৈধভাবে বাড়িতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট