1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দিনাজপুরে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউসকে জড়িয়ে চলছে গভীর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাড়ির মালিকের যোগসাজশে গ্রাহকদের টাকা হাতিয়ে চম্পট দিয়েছে সাকসেস ভিশন লিমিটেড

দিনাজপুর পৌরসভার স্টেশন রোডস্থ ভাই ভাই মঞ্জিলে পাশাপাশি দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান— সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস এবং সাকসেস ভিশন লিমিটেড—চলমান। এর মধ্যে সাকসেস ভিশন লিমিটেড গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে রাতারাতি উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু একটি কুচক্রী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউসের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ রাকাত আলী ওরফে প্রিন্স গত এক বছর ধরে সাকসেস ভিশন লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিষ্ঠানটি ভেঙে পড়ার পর গ্রাহকদের কোটি টাকার দায়ভার ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস-এর প্রোপ্রাইটর মোঃ মোস্তফার উপর।

প্রতারণার কৌশল হিসেবে সাকসেস ভিশন লিমিটেড বিভিন্ন লোভনীয় অফার দেয়—মাত্র ৩ হাজার টাকা দিয়ে সদস্য হলে প্রতিদিন পাবেন ১০০ টাকা, আর নতুন সদস্য অন্তর্ভুক্ত করলে পাঁচ লিটার সয়াবিন তেল। এই প্রলোভনে পড়ে রুমা সেন, হুসনে আরা বিউটি, শাহীনুর আরা, মিনু রাণী রায়, লাবণ্য রাণী রায়সহ কয়েকজন নারী ব্যাপকভাবে সদস্য সংগ্রহে নামেন এবং প্রায় দেড় হাজার মানুষকে সদস্য করেন। তাদের কমিশনের বিনিময়ে এই নারীরাই অসহায় পরিবারগুলোকে সর্বস্বান্ত হওয়ার দিকে ঠেলে দেন।

এছাড়া জানা গেছে, প্রিন্স অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করতেন লাবণ্য রাণী রায়।

এ ঘটনায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—১৯ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাবে কিছু ভুক্তভোগী নারী-পুরুষ সংবাদ সম্মেলন করলেও সেখানে তারা বারবার সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস-এর নাম উল্লেখ করেন; কিন্তু সাকসেস ভিশন লিমিটেডের নাম গোপন রাখেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের পরেও তারা ডিস্ট্রিবিউশন হাউসের বিরুদ্ধে লেনদেনের কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি। এতে স্পষ্ট হয়—ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটি সুগভীর চক্রান্ত চলছে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, ১৫ নভেম্বর রাতে ভাই ভাই মঞ্জিলের মালিক জাবেদ কাজী ও তার পরিবারের সদস্যরা সাকসেস ভিশন লিমিটেডের প্রতারক এমডি রাকাত আলী প্রিন্সের জন্মদিন পালন করেন এবং সদস্যদের জন্য ভুড়িভোজের আয়োজন করেন। অথচ মাত্র একদিন পরেই অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় প্রিন্স।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ রাকাত আলী ওরফে প্রিন্স গত এক বছর ধরে সাকসেস ভিশন লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রাহকের কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠানটি পালিয়ে যাওয়ার পর গ্রাহকদের কোটি টাকার দায়ভার ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস-এর প্রোপ্রাইটর মোঃ মোস্তফার উপর

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট