1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার।

মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের অন্তর্গত একটি রাস্তার ইটের সলিং এর ব্যাপারে ব্যাপক উক্ত ওয়ার্ডের মহিলা মেম্বার আমেনা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

রাস্তাটির অবস্থান সামান ব্যাপারীর দোকান থেকে মকবুলের বাড়ি পর্যন্ত দুই লেয়ারের ইটের সলিং। কিন্তু আমেনা মেম্বার প্রথম লেয়ার ইটের সোলিং করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। এলাকাবাসীর বক্তব্য প্রকল্পে ২ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। অথচ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এখানে আনুমানিক ৩৫ হাজার টাকার মত কাজ হয়েছে।

 

বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীর উক্ত ওয়ার্ড এর মেম্বার চেয়ারম্যান দের সাথে একাধিক বৈঠক হয়েছে। তারা আশ্বাস ছাড়া আর কিছু দিতে পারে নাই। রাস্তাটি যথেষ্ট জনবহুল এবং প্রতিদিন এই রাস্তা দিয়ে জেসম্যান সহ অন্যান্য ফ্যাক্টরির হাজার হাজার লোকজন চলাচল করে। তাছাড়া নাওলা, বরিয়া বহ, রসুলপুর, বিষইদ,খোলারটেকি, ভাতারিয়া, ডাইনকিনি, হরতকি তলা গ্রামের হাজার হাজার লোক তরই তরকারি নিয়ে এই রাস্তায় গমন করে। হেদ দৃষ্টিকোণ থেকে এই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৮নং আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন শাকিল মোল্লার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, পিআইও কর্মকর্তা জাকারিয়া সাহেবের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। প্রকল্পের সভাপতি আমেনা মেম্বার যদি পরবর্তী কাজ না করে তাহলে এক লক্ষ টাকা বকেয়া বিল পরিশোধ করা হবে না।

গণমাধ্যম কর্মী নিজেও পিআইও কর্মকর্তা জাকারিয়া সাহেবের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, ডাবল লেয়ারের ইটের সলিং সিডিউলে দেওয়া আছে। যদি পূর্ণাঙ্গ কাজ না করে তবে বকেয়া এক লক্ষ টাকা দেওয়া হবে না। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার মন্তব্য করেন আমি লস দিয়ে রাস্তা নির্মাণ করতে পারবো না। অথচ রাস্তার আয় ব্যয় সম্পর্কে সিডিউলে বিস্তারিত বলা আছে। মহিলা মেম্বার এর গাফিলতিতে হাজার হাজার লোকজন কষ্ট করছে। রাস্তাটি যাতে ডাবল লেয়ারের হয় এবং ভালো মানের ঈদ ব্যবহার করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট