1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সরাইলে হত্যাসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দু’দলের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আফরোজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়া (৫৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত ছদর উদ্দিনের ছেলে।

রোববার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ নভেম্বর বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মাগুরহাটি এলাকার ধন মিয়া ও কালু মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টেটাবিদ্ধ হয়ে আরফোজ মিয়া মারা যান। নিহত আরফোজ মিয়া একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হলে র‌্যাব এর ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরহাদ মিয়ার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের দায়ে ১১টি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট