যাত্রাবাড়ীতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রতারণার নতুন কৌশল নিয়েছে একটি টাউট-বাটপার চক্র। দেশে-বিদেশে অবস্থানরত সাধারণ মানুষদের কাছ থেকে সহানুভূতির গল্প বলে অর্থ সাহায্য চেয়ে নিচ্ছে তারা। কিন্তু এসব অর্থ যায় না কোনো অসহায় পরিবারের কাছে, বরং ওই প্রতারকরা নিজেদের বিলাসী জীবন ও সংসার চালাতেই এসব অর্থ ব্যবহার করছে।
বিশেষ করে “অসুস্থ সন্তান”, “অসহায় পরিবার”, “চিকিৎসার খরচ”, বা “বিদেশে আটকে পড়া প্রবাসী” – এমন নানা গল্প বানিয়ে মানুষের মন গলিয়ে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা আদায় করছে।
ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে তারা নিয়মিত এসব প্রতারণামূলক পোস্ট দিচ্ছে। অনেক সময় ভুয়া ছবি, নকল আইডি ও মিথ্যা তথ্য ব্যবহার করে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এসব প্রতারক চক্রের নাম ও ছবি প্রকাশ করা হবে, যেন সাধারণ মানুষ তাদের ফাঁদে না পড়ে সতর্ক হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি করেছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, যাচাই না করে কাউকে অনলাইনে আর্থিক সহায়তা না দিতে