1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে মীরসরাই পৌরসভায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস ২০২৫ এর অংশ বিশেষ গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় মীরসরাই পৌরসভা চত্বরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো : আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে চট্টগ্রামের পরিবেশ উন্নয়নে যে দায়িত্ব পালন করে আসছে তা প্রশংসার দাবিদার। প্রতাপ চন্দ্র রায় বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করতে এবং সবুজে সবুজে চট্টগ্রামকে সাজাতে চট্টগ্রামে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংগঠন একটি প্রশংসনীয় কাজ করছে, তা অনুকরণীয় ও অনুসরণীয়।

সংগঠনের সদস্য ( অর্থ ও হিসাব) আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ( মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য আকতার হোসেন শাকিল, সমাজকর্মী নুরুল আমিন, আব্দুল খালেক, আব্দুল হালিম, জহিরুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী এবং স্হানীয় জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ, ঔষধীসহ খেজুর চারা বিতরণ করা হয় এবং পৌরসভা চত্বরে চারা রোপণ করা হয়

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট