1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করে ছাত্রশিবির শরীয়তপুর সরকারি কলেজ।

সোলায়মান খান রানাঃ শরীয়তপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর পৌরসভায় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) শরীয়তপুর সরকারি কলেজ মসজিদে বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর সরকারি কলেজ শাখা।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিরব, স্কুল সম্পাদক রাসেল মাহমুদ, কলেজ সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি রবিউল মোহাম্মদ রিজন সহ অন্যান্য দায়িত্বশীল এবং শরীয়তপুর সরকারি কলেজ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান সহ মুসল্লীবৃন্দ

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরিফ ওসমান হাদী ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক ছিলেন। তার প্রতিটি কর্মতৎপরতা আমাদের জন্য সাহসীকতার জন্ম দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন সর্বদা সোচ্চার। তাকে শহীদ করে দিয়ে ফ্যাসিস্টরা এই দেশের তরুণ ছাত্রসমাজকে ভয় দেখাতে চায় কিন্তু তাদের এটা স্মরণ রাখা দরকার একজন শহীদ হাদীর বিনিময়ে এদেশে লক্ষ তরুণ দেশপ্রেমিক তৈরি হয়েছে। যারা সর্বদা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়ে লড়াই করে যাবে।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আ

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট