সিংগাইরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শান্তিপুর ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলার জিয়ার সৈনিক দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান লিটন মোল্লার জানাজা নামাজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টা ৩০ মিনিটে পুরান ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর।

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রেখে গেছেন। উল্লেখ্য, তাঁর পিতা মরহুম আতাউর রহমান মোল্লা ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক।
সাইফুর রহমান লিটন মোল্লার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

Comments

Leave a Reply