1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন।

স্টাফ রিপোর্টারঃ আবু আলম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ডামুড্যা উপজেলায়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়,
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতি কবুতর অবমুক্ত করন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ,আলোচনা সভা, বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মহান মুক্তিযোদ্ধাদের সম্মাননা মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহ আলম সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ডামুড্যা থানা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি মোঃ নুর ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ উজ্জল শিকদার ,ও সৈয়দ মধু,মির ।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ ,সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব, ফাতেমা নাহিয়ান । অনুষ্ঠান শুরুতে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট ও গার্লস গাইডের ১৫টিরও বেশি সুশৃঙ্খল দল অংশগ্রহণ করে। ব্যান্ড দলের বাজনার তালে তালে মার্চ পাস্টের মাধ্যমে তারা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করেন।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শনী। শিক্ষার্থীরা তাদের নিপুণ কৌশলে দেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ফুটিয়ে তোলে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসক তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধায় সকল শহীদ ও ত্যাগী মা-বোনদের স্মরণ করেন।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট