ডামুড্যা উপজেলায় মাদক বিরোধী সমাবেশ ও ক্যাম্পিং অনুষ্ঠিত।

পদ্মার হাওয়ায় শপথ করি মাদকমুক্ত শরিয়তপুর গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে১৬ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় ডামুড্যা বন্দরে বণিক সমিতি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিরাময় অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহিম হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন গোসাইরহাট পুলিশ সুপার মোঃ আরেফিন,ডামুড্যা থানা কর্মকর্তা রবিউল ইসলাম, পৌরসভা আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর, উপজেলা আহ্বায়ক উজ্জ্বল সিকদার, উপজেলা জামাতের আমি র মোঃ আতিকুর রহমান কবির বেপারী,উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি সভাপতি নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করে বিভিন্নজন বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইফ মিজানুর উদ্দিন আহমেদ অপুর নির্দেশে শরীয়তপুর কে মাদকমুক্ত করতে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে আমরা ডামুড্যা উপজেলা থেকে কর্মসূচি শুরু করা হয়েছে, রোজায় ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও প্রধান প্রদান গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী ক্যাম্পেইন চলমান থাকবে, সরকার মাদক নির্মূল করতে একটি ডিপার্টমেন্ট দিয়েছেন মাদক সেবক ও মাদক কারবারীদের আইনের আওতায় আনার জন্য তারা সবসময় তৎপর , এক সময় মাদক কারবারীও মাদক সেবীদের সাধারণ মানুষ ঘৃণা করতো এখন সমাজে তারা পশ্রয় দেয় এগুলো পরিহার করতে হবে একজন মাদক কারবারি দেশ ও জাতির শত্রু এদেরকে সমাজ থেকে বর্জন করতে হবে তাহলে গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ, অনুষ্ঠান শেষে বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং পথযাত্রীর হাতে লিফলেট বিতরণ করেন।

Comments

Leave a Reply