শিতেষ ধর কুইন্স জেনারেল এসেম্বলিতে শপথ নিলেন

বিশিষ্ট নাট্যজন এবং সংস্কৃতি কমী শিতেষ ধর কুইন্স জেনারেল এসেম্বলি সদস্য হলেন। তিনি এই অবৈতনিক দায়িত্ব পালন করবেন এক বছরের জন্য। কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র তাকে এই নিয়োগ দেন।খবর আইবিএননিউজ।

উল্লেখ্য কুইন্স জেনারেল এসেম্বলি কুইন্স বরোর একটি ওয়ার্কিং গ্রুপ। এই গ্রুপ মাসে একবার বসে কম্যুনিটি ইনিশিয়েটিভ, লিডারশিপ ও নেটওয়ার্কিং বিষয়ে আলোচনা করে এই বরোর বিভিন্ন নেবারহুডভিত্তিক সমস্যার সমাধানকল্পে পরামর্শমূলক পেপার তৈরি করে।

তারা বিভিন্ন ধরনের স্থানীয়ভিত্তিক প্রজেক্ট যেমন ফুড প্যান্ট্রির জন্য ডোনেশন সংগ্রহ, হলিডের সময় দরিদ্র শিশুদের মাঝে বিতরণের লক্ষ্যে খেলনা সংগ্রহ সহ কম্যুনিটি সার্ভিসকে জোরদার ও বিস্তৃত করার জন্য সদস্য সংগ্রহ করেন।

শিতেষ ধর প্রধানত নাট্যজন ছাড়াও তৎপর কম্যুনিটি সংগঠক এবং সংস্কৃতি কমীর্।
গত সপ্তাহে কুইন্স বরো হলে বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র কুইন্স জেনারেল এসেম্বলির ডেলিগেটদের শপথ পাঠ করান।

Comments

Leave a Reply