Author: তরঙ্গ টিভি

  • পারিবারিক কলহের জেরে  দুই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা।

    পারিবারিক কলহের জেরে দুই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা।

    যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে আলাদা ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে যশোর শহরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করে আহত হয়েছেন।

    ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর চাপাতলা এলাকায় শিলা খাতুন (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে অসুস্থ হন। তিনি টাওরা গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও চাপাতলা গ্রামের বজলুর রহমানের মেয়ে।
    পরিবার সূত্রে জানা যায়, বাবার বাড়িতে অবস্থানকালে প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে তিনি কীটনাশক পান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    একই উপজেলার বাঁকড়া এলাকায় শারমিন খাতুন (২৭) নামে আরেক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যান। তিনি নগর গ্রামের মনির খানের স্ত্রী ও খোশল নগর গ্রামের বাবলু শেখের মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর বাড়িতে অবস্থানকালে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য মর্গে সংরক্ষণ করা হয়েছে।

    অন্যদিকে, যশোর শহরের লোহাপট্টি এলাকায় পারিবারিক কলহের জেরে মো. আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ঈদগাহ এলাকার বাসিন্দা। পরে তার স্ত্রী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

  • ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে  রোজাদারদের মাঝে ইফতার বিতরন ।

    ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন ।

    মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মানবিক প্রতিষ্ঠান সংগীত গুরু ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন। মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অসহায় ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    এ সময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন
    ছিলেন চ্যানেল আই তারকা ও ফাউন্ডেশন এর অন্যতম সদস্য সঙ্গীতশিল্পী জনি বড়ুয়া।

    ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক মানুষ প্রবাসী সংগীত শিল্পী অনুভব বড়ুয়া বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তিনি আরো বলেন আমরা বিগত ৪ বছর ধরে সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পেরে নিজেদের ও খুব ভালো লাগছে ।

    এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রতন বড়ুয়া, মানবাধিকার নেত্রী শিক্ষিকা শেলী বড়ুয়া, সমাজ সেবক দিপক বড়ুয়া শুকু,শিক্ষিকা পুরবী বড়ুয়া প্রমুখ

  • সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকায় পৈত্রিক ও খরিদকৃত জায়গা দখল এবং পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম।
    ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সীতাকুণ্ড প্রেস ক্লাবের এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এলাকার শতাধিক লোকজন নিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ​মরিয়ম বেগম জানান, তার স্বামী আ.ন.ম. আলমগীর, যিনি কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তার পৈত্রিক এবং খরিদকৃত জমিতে দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মো. হোসাইন, আমির হোসেন ও নুরুল আলমসহ একদল দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পায়তারা করছিল।

    ​সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে ৫/৬ জনকে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ​লোহার রড ও লাঠিসোটা দিয়ে মরিয়ম বেগমের স্বামী আলমগীর এবং তার ছেলে মোর্শেদকে গুরুতর আহত করে।

    ​হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়।
    ​ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করে। বর্তমানে আলমগীর ও তার ছেলে চিকিৎসাধীন রয়েছেন।

    ​মরিয়ম বেগম জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত বাদশা ও বাপ্পী নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।

    ​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মরিয়ম বেগম বলেন ​”আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে রাজনীতি ও সমাজসেবা করে আসছেন। একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এবং আমাদের ভিটেমাটি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এই অপরাধীদের কঠোর শাস্তি এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

    সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন ক্ষতিগ্রহস্হ জায়গার মারিক মরিয়ম বেগম,স্হানীয় বিেনপি নেতা মোঃ সামছুদ্দোহা, গাজী নিজাম উদ্দিন, জানে আরম, ওমর ফারুখ, মনোয়ারা বেগম, হাছিনা বেগম, কোহিনুর বেগম সহ শতাধিক এলাকাবাসি নারী পুরুষ উপস্হিত থেকে হামলাকারীসন্ত্রাসীদের বিচার দাবী করেন।

  • দুমকি উপজেলায়,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা।

    দুমকি উপজেলায়,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা।

    মাহে রমজানে পণ্যের মান ও মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক দোকানিকে জরিমানা করা হয়েছে।

    মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।

    মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুখালীর পাগলা এলাকায় এ মনিটরিং পরিচালনা করার সময় নজরে আসে মোঃ আরিফুর রহমান মোল্লা নামের এক দোকানির দোকানে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির প্রমাণ পাওয়া যায়।

    পরে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।দণ্ডিত দোকানির গ্রামের বাড়ি কার্তিকপাশা এলাকায় বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

  • গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের

    গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। তাঁর কর্মময় জীবনের স্মৃতি, আদর্শ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি পরিণত হয় এক আবেগঘন স্মরণক্ষণে।

    এ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাসভবনে পরিবারের উদ্যোগে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের আয়োজক ছিলেন
    চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

    মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা ও চট্টগ্রামের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা।

    দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঈদ আল নোমান মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    স্মৃতিচারণ করতে গিয়ে সাঈদ আল নোমান বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষের কল্যাণ সাধন এবং চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

    এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ। তিনি কর্মীদের কাছে ছিলেন বিপদের অকৃত্রিম বন্ধু এবং চট্টগ্রামের মানুষের কাছে এক সর্বজনীন নেতৃত্বের প্রতীক।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।

    পুরো আয়োজনজুড়ে বিরাজ করছিল গভীর শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের আবহ। সেখানে প্রতিফলিত হয়েছে এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার অনুভব–যা সময়ের প্রবাহেও ম্লান হওয়ার নয়।

  • গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

    গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

    গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

    একই চিঠিতে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পান করবেন।

    জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

    গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার তার নিয়োগ প্রাপ্তির বিষয়টি  নিশ্চিত করে সবাইকে জনসেবায় পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

  • তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়।

    আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি।

     

    জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়

  • মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

    মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

    রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকি দেওয়া স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে এলাকায় এনে তাকে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে পুলিশ।

    রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

    dhakapost

    তিনি বলেন, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে থানা পুলিশ। এরইমধ্যে তার হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও বলেন, ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে নিয়েই আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করছি। ফারুককে দেখিয়ে আমরা স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    dhakapost

    অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যায় ফারুক। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ চাঁদাবাজকে সঙ্গে নিয়ে এলাকায় নিজ হাতে মাইকিং করেন। মাইকিংয়ে ওসি বলেন আপনারা কাউকে চাঁদা দিবেন না এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।

  • আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই : খাদ্যমন্ত্রী

    আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই : খাদ্যমন্ত্রী

    খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করে যাবো। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।

    রোববার (২২ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, হাজার বছর আগে এ পৃথিবীতে যারা এসেছিলেন তারা পৃথিবীটাকে আমাদের জন্য সুন্দর করে রেখে গেছেন বলেই আমরা উপভোগ করতে পারছি। আমাদের প্রত্যেকটি মানুষের বড়ো দায়িত্ব হলো আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করা। আমরা নিজেদের সেই কাজে নিয়োজিত করেছি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা চান।

    তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। আমাদের এবারের লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি করা। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের কম বেশি ৭০ শতাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যদি আমরা শক্ত করতে পারি তাহলে বাকি ৩০ শতাংশ মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড এমনিতেই শক্ত হয়ে যাবে। অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত অর্থ-সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

    পরিচিতি সভায় উপস্থিত ছিলেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকার।

    পরিচিতি সভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। মানুষ এখন আর বৈষম্য দেখতে চায় না। কোনো অনিয়ম দুর্নীতি দেখতে চায় না। মানুষ চায় বাংলাদেশটা একটি সুন্দর ট্রেকে চলুক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সবার উচিত তার এ কাজে সহযোগিতা করা। এজন্য একটি ভালো টিম ওয়ার্ক দরকার।

    খাদ্য সচিব বলেন, সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

  • চট্টগ্রামে হাসপাতালের পাশে মিলল নবজাতক

    চট্টগ্রামে হাসপাতালের পাশে মিলল নবজাতক

    চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় এক সদ্য নবজাতককে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুজন নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয় এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। শিশুটির নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    এদিকে এক নিঃসন্তান দম্পতি ওই নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।