Author: তরঙ্গ টিভি

  • নানা আয়োজনে কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    নানা আয়োজনে কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

     

    সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

     

    পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার মহড়া। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মহড়ায় আগুন লাগলে করণীয়, ভূমিকম্প হলে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমসহ জরুরি প্রস্তুতি বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করা হয়।

     

    মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস কে এম শিবলী রহমান, উপজেলা সিনিয়র (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা প্রনব কুমার, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খোকন জমাদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা

    রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূ্র্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    সোমবার(১৩অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় র‍্যালীটি উপজেলা পরিষদ হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

     

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম।এছাড়া আরো উপস্থিত ছিলেন দূ্র্যোগ ব্যবস্থপনা অফিসার আইমিন সুলতানা,সমাজসেবা অফিসার হুমায়ূন কবির,খাদ্য অফিসার আরিফ মোহাম্মদ,মৎস্য অফিসার আলমগীর হোসেন,দারিদ্র্য বিমোচন সারোয়ার জাহান,সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া,রূপগঞ্জ ওয়্যার হাউজ পরিদর্শক মাহফুজার রহমানসহ আরো অনেকে। এসময় শিক্ষার্থীদের আগুন কিভাবে নেভাতে হয় এবং আগুনে আহত হলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

     

    এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে সারাদেশে দূ্র্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা র্শিক্ষার্থীদের অগ্নিকান্ড হলে কি করণীয় এবং আগুনে আহত হলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া দিয়েছে।

  • শরীয়তপুর ডামুড্যা উপজেলার ৬৯ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জড়িত।

    শরীয়তপুর ডামুড্যা উপজেলার ৬৯ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জড়িত।

    শরীয়তপুর ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি ৬৯নং মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র/ছাত্রীদের

     

    ১৩ই অক্টোবর সোমবারবার সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলটি শুরু থেকেই নেই কোন ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং নেই খেলার একটি মাঠ স্কুলের আশপাশে বছরের ছয় মাসই থাকে প্লাবিত ছাত্র-ছাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ‌।

     

    প্রতিনিয়ত স্থানীয় জনতার ভাষ্যমতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার জন্য বারবার আবেদন করা শর্তে ও এখন পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি একটি গভীর নলকূপ । স্কুলের বারান্দাতেই দৌড়াদৌড়ি এবং খেলাধুলা ছোটাছুটি করে , মাঠ না থাকার কারণে খোলা জায়গায় খেলাধুলা করতে পারছে না কোমলমতি ছাত্রছাত্রীরা।

     

    পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওমর ফারুক বলে অনেক পানির পিপাসা লাগলেও পানি খেতে পারি না টিউবল নেই অনেক দূর থেকে পানি আনতে হয় আমাদের। চতুর্থ শ্রেণীর ছাত্রী হাসিবা বলেন বর্ষার ছয় মাসে আমাদের স্কুলের চতুর ধারে প্লাবিত হয়ে থাকে এবং স্কুলের রাস্তাও প্লাবিত হয়ে যায় আমরা হাঁটু পানি দিয়ে স্কুলে আসা যাওয়া করতে হয়।তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা বলেন অনেক সময় স্কুলে আসতে হলে বই খাতা ভিজে যায় কারন ইস্কুলের রাস্তায় হাঁটু পানি থাকে বই-পুস্তক ভিজে গেলে আর স্কুলে সেদিন আসা হয় না, বিদ্যালয়ের যাতায়াত পথে পানি প্লাবিত হওয়ার কারণে অনেক শিক্ষার্থীর পানিবাহিত রোগে আক্রান্ত হতে হয়।

     

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন টিউবওয়েলের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীতে আবেদন করে কোন পতিকার পাই নাই।

     

    বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপম বলেন স্থানীয় লোকজন ধরে আমরা একটি সেলো টিউবওয়েল বসানো হয় আয়রনযুক্ত থাকার কারণে এই পানি খাওয়ার অযোগ্য । এলাকার স্থানীয় নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন, আমার সন্তান এই স্কুলে পড়ালেখা করে মাঝে মাঝে দেখা যায় আমার সন্তান সহ অন্যান্য সহপাঠী নিয়ে আমার বাড়িতে পানি খেতে আসে ।

     

    এই বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জড়িত বিদ্যালয়ে শিক্ষক সংকট ,লেখাপড়ার মান নিম্নমানের পাঠদান বিভিন্ন সমস্যায় রয়েছে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, আমার কোন বরাদ্দ নেই থাকলে টি-বয়েলের ব্যবস্থা করে দিতাম। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্ত বলেন, আমি অতটা জানতে পারি নাই অফিসে লিখিত দরখাস্ত দিলে আমি ব্যবস্থা নিব ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

  • মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপিত হয়েছে।

     

    উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে সোমবার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ ছাত্রছাত্রীরা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

  • নারায়ণগঞ্জ বন্দরে আলমগীর হোসেন হত্যার বিচার চেয়ে স্বজনদের মানব বন্ধন

    নারায়ণগঞ্জ বন্দরে আলমগীর হোসেন হত্যার বিচার চেয়ে স্বজনদের মানব বন্ধন

    নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিহত আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার চেয়ে মানব বন্ধন করেছে নিহত আলমগীরের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

     

    সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৩ আগষ্ট পাওনা টাকাকে কেন্দ্র করে শালিশ বৈঠকের নামে আলমগীর (৪৬) পিতা, আব্দুস সোবহান বন্দর থানাধীন সালেহ নগর বাড়ৈপাড়া আসামি পারভেজের গাড়ির গ্যারেজে ডেকে এনে হাতুড়ি পেটা ও ওয়ালে মাথা ঠেকিয়ে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

     

    পরবর্তীতে বন্দর পুলিশ ফাঁড়িতে নিহত আলমগীরের বোন, কল্পনা বেগম বাদি হয়ে প্রায় ১৯ জনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলার দ্বায়িত্ব ভার গ্রহণ করেন নারায়ণগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) তারা মামলাটি হাতে নিয়েই জুয়েল (৩৮) আনজু (৪০) পিতা বাচ্চু মিয়া। সাং স্বল্পেরচর গ্রেফতার করে।

     

    এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি বর্তমানে পিবিআই, নারায়ণগঞ্জ তদন্তাধীন। তারা ইতোমধ্যে আলমগীর হত্যার ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বাকিরা পলাতক। বর্তমান মামলার আইও, পিবিআই অফিসার জাহিদ হোসেনের কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে, তিনি জানান, আসামীরা পলাতক তারপরও তারা বিভিন্ন উপায়ে ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকীরাও হয়তো খুব শীঘ্রই ধরা পড়বে। পিবিআই পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব, মোস্তফা কামাল রাশেদ -বিপিএম এক প্রশ্নের জবাবে বলেন, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে আলমগীর হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। খুনিরা যেখানেই থাকুক পিবিআইর জালে তারা ঠিকই ধরা পরবে।

     

    অন্যদিকে আলমগীর হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মানব বন্ধন করে বক্তব্য রাখেন লিটন (বন্দর থানা শ্রমিক দলের সভাপতি) মোশাররফ হোসেন মসু (বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব) সানজিদ আলম ব্যাপারী (যুগ্ন আহবায়ক, বন্দর স্বেচ্ছাসেবক দল) আশরাফুল ইসলাম (বন্দর শ্রমিক দলের সহসভাপতি)
    বক্তারা অবিলম্বে আলমগীর হাত্যা মামলার সব আসামীকে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

  • বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    দিনাজপুরের বীরগঞ্জে সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইএসডিও থ্রাইভ প্রকল্পের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ।

     

    দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “প্রতিটি জীবনের মূল্য দাও, দুর্যোগে প্রাণহানি রোধ কর”। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

     

    অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

  • বেনাপোলে ইমপোর্টার এন্ড এক্সপোর্টার” নির্বাচনে মতিয়ার-সভাপতি,জিয়া-সম্পাদক

    বেনাপোলে ইমপোর্টার এন্ড এক্সপোর্টার” নির্বাচনে মতিয়ার-সভাপতি,জিয়া-সম্পাদক

    বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স আল মোদারীপ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধীকারী-মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেসার্স রাহাদ ট্রেডার্স এর স্বত্বাধীকারী-মো.জিয়াউর রহমান জিয়া।

     

    রবিবার(১২ অক্টোবর) বিকাল ৪টার দিকে বেনাপোল বাজার কেন্দ্রে অবস্থিত “হোটেল সানরুফ”এ এক মতবিনিময় সভায় ৩১সদস্য বিশিষ্ট সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি’র নাম ঘোষনা করা হয়। সংগঠনটির সকল সদস্য এ সভায় অংশ গ্রহণ করেন।

     

    সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

     

    কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন- উজ্জ্বল বিশ্বাস(সিনিয়ার সহ-সভাপতি)-উৎস এন্টারপ্রইজ,মোঃ আব্দুল লতিফ(সহ-সভাপতি)-রাতুল ইন্টারন্যাশনাল,মোঃ মহিউদ্দীন(সহ-সভাপতি)-আল আমিন এন্টারপ্রাইজ,মোঃ সাজিদুর রহমান(সহ-সভাপতি)-এস আর বিজনেস কর্ণার,কাজী রাশেদুল রেজা রাজ(সহ-সভাপতি)-এ আর এন্টারপ্রাইজ,মোয়াজ্জেম হোসেন লিপু(যুবেনাপোলগ্ম সাধারণ সম্পাদক)-লিপু ইন্টারন্যাশনাল,নুরুল আমিন বিশ্বাস(যুগ্ম সাধারণ সম্পাদক)-বিশ্বাস ট্রেডার্স,আব্দুল করিম(যুগ্ম সাধারণ সম্পাদক)-সান এন্টারপ্রাইজ,এইস এম আবুল বাশার(যুগ্ম সাধারণ সম্পাদক)-রাজা বাদশা এন্টারঃ),মোঃ ওসমান গণি(সাংগঠনিক সম্পাদক)-মীম ইন্টারন্যাশনাল,মোঃ বাবুল হোসেন(সহ-সাংগঠনিক সম্পাদক)-এস আর ইন্টারপ্রাইজ,

    শাহিন হোসেন(অর্থ বিষয়ক সম্পাদক)-ব্রিজব্যান্ড কমিউনিকেশন,শম্ভু বিশ্বাস(সহ- অর্থ বিষয়ক সম্পাদক)-এস এস বি এন্টারপ্রাইজ,রফিকুল ইসলাম রয়েল(দপ্তর সম্পাদক)-রাহাদ ট্রেড ইন্টারন্যাশনাল,রয়েল হোসেন(সহ-দপ্তর সম্পাদক)-মেসার্স রয়েল হোসেন,কামাল হোসেন(প্রচার সম্পাদক)-এম এম ইন্টারপ্রাইজ,আনিছুর রহমান(সহ- প্রচার সম্পাদক)-রুশাদ ইন্টারপ্রাইজ,শামিম উদ্দিন গাজী(বন্দর বিষয়ক সম্পাদক)-
    গাজী এক্সিম,বাবুলাল বিশ্বাস(কাস্টমস বিষয়ক সম্পাদক)-বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল,হাজী শাহজাহান আলী(সহ-কাস্টমস বিষয়ক সম্পাদক)-শিমু এন্টারপ্রাইজ,আতাউর রহমান(ক্রিড়া সম্পাদক)-পদ্মা এন্টারপ্রাইজ,শেখর দাস(সাংস্কৃতিক সম্পাদক)-স্বপ্নীল এন্টারপ্রাইজ,মোহাম্মদ আলী(আইন বিষয়ক সম্পাদক)-আবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং,ইমদাদুল হক(নির্বাহী সদস্য)-ফেমাস ট্রেডার্স,বিল্লাল হোসেন(নির্বাহী সদস্য)-বিল্লাল এন্টারপ্রাইজ,আব্দুল্লাহ আল মামুন(নির্বাহী সদস্য)-এন এস কোঃ,আব্দুর রাজ্জাক(নির্বাহী সদস্য)-মা এন্টারপ্রাইজ,মিলন হোসেন(নির্বাহী সদস্য)-এস এস ইন্টারন্যাশনাল,জিসান আহম্মেদ রাব্বি(নির্বাহী সদস্য)-রাব্বি এন্টারপ্রাইজ,শাহাদত হোসেন(নির্বাহী সদস্য)-স্বজল ট্রেডার্স,আইয়ুব হোসেন পক্ষী(নির্বাহী সদস্য)-জে কে এন্টারপ্রাইজ,মোঃ মনির হোসেন( নির্বাহী সদস্য)-মনির বিজনেস মিডিয়া।

  • শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

     

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে নানা জনে নানা উপায়ে চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রস্তাব দিয়ে যাচ্ছেন। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কেউ কোনো সমাধান দিতে পারছেন না।

    শফিকুল আলম বলেন, আমাদের সামনে এখন দু’টি রাস্তা খোলা আছে। একটি হচ্ছে মানুষের তৈরি ব্যবস্থার অনুসরণ, যেটা আমরা এতদিন করে এসেছি এবং ফলশ্রুতিতে আমরা চলমান অন্যায়-অশান্তিতে ডুবে আছি। এই ব্যবস্থার ভেতরে থেকে আমরা যত সংস্কারই করি, সংকটের সমাধান ঘটবে না। আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা, যেটা রাসুলুল্লাহ (স.) ও তাঁর সাহাবীরা অর্ধপৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন এবং যার ফলস্বরূপ মানুষ শত শত বছর শান্তি, ন্যায় ও সুবিচার পেয়েছিল।

    তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্যও বিধি-বিধান প্রদান করেছে। হেযবুত তাওহীদ আল্লাহর দেওয়া বিধি-বিধানের আলোকে আজকের যুগে কীভাবে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যায়, আধুনিক রাষ্ট্রে কীভাবে ইসলামকে যুগোপযোগীভাবে প্রয়োগ করা যায়, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে।

    দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

    সভায় শরিয়তপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. বায়জিদ মালতের সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক ডলি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ হেযবুত তাওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মো. আলী আহসান, শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের সহ-সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার বেপারী, জেলা নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের বি এম ইস্রাফিল, দৈনিক সমকালের সোহাগ খান সুজন, নিউজ ২৪-এর বিধান মজুমদার অনি, সময়ের আলোর শফিকুল ইসলাম স্বপন, দেশ টিভির রফিকুল ইসলাম আকাশ, যমুনা টিভির এস. এম. শাকিল, ইন্ডিপেনডেন্ট টিভির সগির হোসাইন, বাংলা টিভির নয়ন দাস, সময়ের কণ্ঠস্বরের বিপ্লব হোসাইন হৃদয়, দৈনিক কালবেলার সিহান হোসাইনসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।

  • জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

    জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

    জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি- আইএইএ)- এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

    রোববার ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমরা আইএইএ-এর সঙ্গে পরমাণু সহাযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয়, যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক— আমরা আবার চুক্তিতে ফিরে যাব।”

    ১৯৬৮ সালে আইইএ’র সঙ্গে নন-প্রোলিফারেশন অ্যাক্ট বা এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।

    আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।

    জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ-এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়। গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল— ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়েসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

    আইএইএ এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় ১২ জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান ‘দ্য রাইজিং লায়ন’ শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেছিলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতিতে আমলে নিয়ে এ অভিযান শুরু হয়েছে।

    ইসরায়েলের সঙ্গে ১২ দিন ধরে সংঘাত চলে ইরানের। শেষ পর্যায়ে এই সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। এই ১২ ‍দিনের সংঘাতে ইরানের সেনাপ্রধান ও সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমপক্ষে ১২ জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হন, ইরানের পরমাণু স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    কিন্তু সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের হদিস এখনও পাওয়া যায়নি। জাতিসংঘ এখনও জানে না যে সেই ইউরেনিয়াম কোথায় আছে।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর তেহরান সফর এবং পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ জানায় আইএইএ; কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং আইএইএ-এর প্রতিনিধি দল তেহরান সফরে আসতে পারবেন; পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো তাদের দেখাতে তেহরান বাধ্য থাকবে না।

    এর পর গত সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রঢীদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাগচি। বৈঠকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে ইরানকে আহ্বান জানান এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, তবে ইরান তার অবস্থানে অনড় থাকায় সেই আহ্বান ব্যর্থ হয়।

    ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষ দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।

    রোববারের সাক্ষাৎকারে আরাগচিকে প্রশ্ন করা হয়েছিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ফের বৈঠক করবেন কি না— এমন এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই।”

    সূত্র : আরটি

  • নীলফামারীর উত্তরা ইপিজেড দেড় হাজার কোটি টাকার গ্যাস প্রকল্প, গ্যাস মেলেনি দুই বছরেও

    নীলফামারীর উত্তরা ইপিজেড দেড় হাজার কোটি টাকার গ্যাস প্রকল্প, গ্যাস মেলেনি দুই বছরেও

    প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ শেষ হলেও দুই বছরেও গ্যাস সরবরাহ হয়নি নীলফামারীর উত্তরা ইপিজেড ও আশপাশের শিল্পাঞ্চলে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে উদ্যোক্তাদের, কেউ কেউ লোকসানও গুনছেন।

    সরকার ২০২০ সালে ১ হাজার ৪৭০ কোটি টাকার বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সরবরাহ প্রকল্প অনুমোদন দেয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় ৩০৫ একর জমি অধিগ্রহণ, ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন, তিনটি গ্যাস স্টেশন ও একাধিক নদী-খাল ক্রসিং নির্মাণ করা হয়। পরিকল্পনা ছিল ২০২৩ সালের শেষ নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে। কিন্তু অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ হয়নি।

    জিটিসিএল বলছে, সিটিগেট ও সরবরাহকেন্দ্রে রেগুলেটিং ও মিটারিংয়ের কাজ শেষ। সৈয়দপুর সরবরাহকেন্দ্রের ডিআরএস নির্মাণও সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। তবে ওই সব কেন্দ্র এখনো চালু হয়নি, প্রধান ফটক তালাবদ্ধ পড়ে আছে।

    গ্যাস না থাকায় বাইরে থেকে অধিকমূল্যে গ্যাস কিনে আনতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ, অনেক সময় লোকসানও গুনতে হচ্ছে। কেউ কেউ নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছেন।

    ইকু গ্রুপের মালিক সিদ্দিকুর আলম সিদ্দিক বলেন, গ্যাস না থাকায় প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। বাইরে থেকে বেশি দামে গ্যাস কিনে আনতে হচ্ছে। এতে খরচ বেড়ে যায়।

    রয়েল রিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক রাজু পোদ্দার বলেন, অবকাঠামো তৈরি হওয়ার পরও গ্যাস না পাওয়ায় আমরা হতাশ। দ্রুত গ্যাস সরবরাহ হলে উৎপাদন বাড়াতে পারব।

    নারী সংগঠক ও প্রভাষক শিউলি বেগম বলেন, সৈয়দপুরে গ্যাস আসলে অনেক কারখানার উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান হবে। কিন্তু অবকাঠামো তৈরি হওয়ার পরও গ্যাস আসেনি।

    সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মিশউর রহমান বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।

    নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গ্যাস সরবরাহের অবকাঠামো প্রস্তুত আছে। পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত গ্যাস সরবরাহ শুরু হবে।