Author: তরঙ্গ টিভি

  • বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

    বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

    বিসিবি নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে নড়েচড়ে বসেছেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালকদের প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজনের কথা।

    দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি।

    এদিকে, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য `এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়েছিল। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।

    গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল থাকছে না এবারের আসরে। তবে খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টা এমন না। দলটির মালিক মিজানুর রহমান জানালেন, সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা।

    ঢাকা পোস্টকে মিজান বলছিলেন, ‘দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।’

    সবমিলিয়ে এবারের বিপিএল খেলতে কিছু ফ্রাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকজন। বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটাররা ড্রাফটে থাকবে না বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত রিপোর্টে জানা যাবে বিস্তারিত।

  • বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

    বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

    বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

     

    রোববার ১২অক্টোবর দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।

    আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা।যশোর জমি কেনা

     

    ঘটনার পর দুদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

    সর্বশেষ রোববার দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তাদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে।

  • শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

    শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

    অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

    সোমবার (১৩ অক্টোবর) সকালে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে করে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

    সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন।

    dhakapost

    অন্যদিকে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা অগ্রসর হতে না পারে, সেজন্য পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছে। অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

    এ সময় তাদের ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

    শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, সরকার সাত কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    মূলত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

  • হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

    হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

    আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।

    তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

     

    এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

     

    ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  • তালাবদ্ধ দোকান থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    তালাবদ্ধ দোকান থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১২ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

     

    লালের ভাই সালাম হোসেন বলেন, সকালে লালমিয়া দোকানে আসলে, তার স্ত্রী তাসলিমাও দোকানে আসে। বিকেলে তার ছেলে রাজন বাড়িতে এলে বাবা-মা কাউকেই খুঁজে না পেয়ে তাদের দোকানে গেলে ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পায়। তখন জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে রাজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

     

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন। তার ছেলে তাদের কাঠের দোকানে ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী

    ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী

    গাজায় আটক ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আজ সোমবার স্থানীয় সময় ভোরের দিকে জিম্মিদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া, তারপর রেড ক্রস তাদের ইসরায়েলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

    মুক্তিপাওয়া এই ৭ ইসরায়েলি জিম্মিদের সবাই পুরুষ। এরা হলেন জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল।

    দুই বছর যুদ্ধ চলার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। চলতি সপ্তাহ থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতির পর এই প্রথম জিম্মিদের মুক্তির ঘটনা ঘটল।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ১ হাজার হামাস যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের ইতিহাসে ৭ অক্টোবরের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

    হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভয়াবহ সেই সামরিক অভিযানে গাজায় নিহত হন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার।

    গত দুই বছরে বেশ  কয়েক বার এই যুদ্ধ থামানোর চেষ্টা চলেছে। সেসব চেষ্টার অংশ হিসেবে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতিও গোষণা করেছে ইসরায়েল। সেসব যুদ্ধবিরতির সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস; তার পরও প্রায় ৪০ জন জিম্মি অবশিষ্ট ছিল তাদের হাতে। তবে কাগজে ৪০ জন জিম্মি থাকলেও তাদের মধ্যে জীবিত আছেন ২০ জন।

    গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।

    ট্রাম্পের পরিকল্পনা মেনে জীবিত ২০ জন জিম্মির মধ্যে থেকে ৭ জনকে আজ সোমবার মুক্তি দিলো হামাস। জীবিত ২০ জনের নামের তালিকা এর আগেই ইসরয়েলকে দিয়েছে গোষ্ঠীটি।

    সূত্র : এএফপি/ টাইমস অব ইসরায়েল

  • যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা বেড়েছে তিন গুণ

    যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা বেড়েছে তিন গুণ

    যুক্তরাষ্টের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্ট আগস্ট মাসে বলছে, গত ছয় মাসে ৫ হাজার ৮০০জন আমেরিকান নিজেদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০১৯ সালের প্রথম ৬ মাসে এই সংখ্যা ছিলো ২ হাজার ৭২জন।

     

    ব্রেমব্রিজ বলছে, তারা বিভিন্ন সরকারি তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে। প্রতি তিন মাস পর পর মার্কিন সরকার নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তিদের নাম প্রকাশ করে। ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্টসের অংশীদার অ্যালিস্টেয়ার বেমব্রিজ বলেন, এই তালিকা ওই ব্যক্তিদের যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে গিয়েছেন এবং আর ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রে যা ঘটছে, করোনা মহামারী নিয়ে যা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ের কারণে মার্কিনিরা নাগরিকত্ব ত্যাগ করছেন।

     

    এদের কেউ বর্তমান রাজনীতি নিয়ে অসন্তোষ আবার কেউ অতিরিক্ত করের কথা বলেছেন। কারণ বিদেশে থাকা মার্কিনিদের ও প্রতিবছর কর দিতে হয় এবং বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ ও পেনশনের তথ্য দিতে হয়। বিদেশে থাকা কোনো মার্কিনি নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে তাকে ওই দেশের মার্কিন দূতাবাসে যেতে হবে এবং ২ হাজার ৩৫০ ডলার পরিশোধ করতে হবে। অ্যালিস্টেয়ার বলেন, অনেকেই নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন। যদি ট্রাম্প আবার জয় লাভ করেন তবে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা আরো বাড়বে। সূত্র : সিএনএন।

  • ড. জাকির নায়েকের প্রথম বাংলাদেশ সফর হতে পারে ২৮ নভেম্বর

    ড. জাকির নায়েকের প্রথম বাংলাদেশ সফর হতে পারে ২৮ নভেম্বর

    প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানা গেছে। আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকায় আনার প্রাথমিক পরিকল্পনা চলছে।

     

    স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ গণমাধ্যমকে জানান, সবকিছু চূড়ান্ত হলে ওই দিন ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি তার নিজের উদ্যোগে আয়োজন করা একটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণের আলোচনা চলছে।

     

    রাজ আরও জানান, সফর ও অনুষ্ঠানের বিস্তারিত জানাতে ২০ অক্টোবরের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে।

     

    এদিকে, ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এটি হবে তার প্রথম ঢাকা আগমন। অনুষ্ঠানটির নিরাপত্তা, স্থান ও উপস্থিতি সংক্রান্ত বিষয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

     

    পরবর্তী আপডেট সংবাদ সম্মেলনের পর জানা যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

  • দিনাজপুরে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

    দিনাজপুরে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

    দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০) ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫)সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

     

    রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

    গ্রেফতারকৃত অন্যরা হলেন— উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

    কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

    অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

    তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

    বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন জন্য দীর্ঘ ২৫ বছর আমরা লড়াই করে গিয়েছি

    বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন জন্য দীর্ঘ ২৫ বছর আমরা লড়াই করে গিয়েছি

    নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার কৃষক দলের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    রবিবার(১২অক্টোবর)বিকালে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের আয়োজন সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা.শাহীন মিয়া ও রূপগঞ্জ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক
    ওবায়দুল রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

    প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন জন্য দীর্ঘ ২৫ বছর আমরা লড়াই করে গিয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমার বোটা আমি দিব যাকে খুশি তাকে দিব। এটাকেই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই নির্বাচনকে একটি সংশনীয় নির্বাচন করতে চাই প্রিয় ভাইয়েরা আমার। এই শক্তি আগামী বাংলাদেশকে ঘুরাবে তাই আমি বলব কৃষক দলের ভাই-বোনদেরকে কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না শক্ত হাতে দমন করবো। আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের এই হাতকে কেউ বিচ্ছিন্ন করতে পারবা না ইনশাল্লাহ। বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আলম মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ার মোহাম্মদ, রূপগঞ্জ থানা কৃষক দলের সভাপতি শাহ-আলম বেপারী,সাংগঠনিক সম্পাদক মকবুল মোল্লা,

    তারাব পৌরসভার সভাপতি বেলায়েত হোসেন,সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়াসহ অনেকে।