Author: তরঙ্গ টিভি

  • জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

    জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ব্যালটে ভোটের সাড়া মিলেছে। ভোট গণনার পূর্ব পর্যন্ত জেলা বা দেশের বাইরে থাকা ২৪ হাজার ৭২১ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ২৭৮৮ ভোট। এতে ৮২ শতাংশ ভোট পড়েছে। এতথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতিনিধি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের।

    এই কর্মকর্তা জানান, যশোরের যেসব ভোটার জেলার বাইরে বা বিদেশে আছেন নির্বাচন কমিশন থেকে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার রেজিস্ট্রেশন করার সময় নির্ধারণ করে দেয়া হয় ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেন। যশোরের ৩০ হাজার ১৮৯ ভোটার। রেজিস্ট্রেশন করার পর নির্বাচন কমিশন থেকে তাদের কাছে ডাক যোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেয়া হয়।

    নির্দেশনা দেয়া পোস্টাল ব্যালট পাওয়ার পর থেকে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ডাক যোগে পোস্টাল ব্যালট পাঠান। ভোট গণনার পূর্ব পর্যন্ত ডাক যোগে এ ব্যালট আসে।

    গণনার পর জানা যায়, রেজিস্ট্রেশনকারী ৩০ হাজার ১৮৯ ভোটারের মধ্যে ২৪ হাজার ৭৩৭ ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ হাজার ৭৮৮ ভোট বাতিল হয়।

  • য়শোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন।

    য়শোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন।

    যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এই নৃশংস হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত)শার্শা উপজেলায় নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় শেষে বাড়ির পথে ছিলেন আল আমিন। এ সময় ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান,তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে তিনি জানতে পেরেছেন, নামাজ পড়ে ফেরার পথেই আল আমিনকে হত্যা করা হয়েছে।

    অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

    ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার পেছনের কারণ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।

  • গত ২০২৫ সালে মানিকগঞ্জ জেলায় ঘটে যা-ও ঘটনার বিক্ষত্ব প্রতিবেদন

    গত ২০২৫ সালে মানিকগঞ্জ জেলায় ঘটে যা-ও ঘটনার বিক্ষত্ব প্রতিবেদন

    মানিকগঞ্জ জেলায় ২০২৫ সালের শুরু থেকে নবেম্বর মাস পর্যন্ত উল্লেখযোগ্য ১৪ টি দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।
    ব্যবসা প্রতিষ্ঠান, গরুর খামার এমনকি কবরস্থানও বাদ যায়নি সংঘবদ্ধ সক্রিয় অপরাধচক্রের হাত থেকে।

    ৭ ফেব্রুয়ারি ২০২৫- কবর খুঁড়ে খুলিচুরি:
    সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি কবরস্থানে রাতে দুর্বৃত্তরা পাঁচটি কবর খুঁড়ে মাথার খুলি চুরি করে নিয়ে যায়। এমন নৃশংস ঘটনায় এলাকায় তীব্র আলোড়নের সৃষ্টি হয়।

    ৮ ফেব্রুয়ারি ২০২৫- রাইজিং গ্রুপ কারখানায় দুর্ধর্ষ ডাকাতি:
    রাত আড়াইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত রাইজিং গ্রুপের “পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড” কারখানায় ঢুকে পড়ে। অস্ত্রের মুখে কর্মচারীদের হাত-পা বেঁধে ডাইং পলিব্যাগ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ১২ ডাকাত গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়।

    ২৬ জুন ২০২৫- সাতটি গরু চুরি:
    সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর পারতিল্লির বিলপাড়া গ্রামে মো. নিফাজ উদ্দিনের বাড়ি থেকে ৭টি গরু চুরি হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার এক এসআই ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

    ১৮ জুলাই ২০২৫ – অর্ধকোটি টাকার দুর্ধর্ষ চুরি:
    সিংগাইর উপজেলার ভাউদিপাড়া গ্রামে মো. কফিল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়। পরিবারের সবাই হাসপাতালে থাকায় সুযোগ নেয় চোরেরা। তারা লকার ভেঙে ২২ ভরি স্বর্ণালঙ্কার ও ১৬ লাখ ৯০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

    ৫ আগস্ট ২০২৫- ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি:
    সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাঠ ব্যবসায়ী রাজা মিয়ার বাড়িতে ১২-১৪ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

    ১৭ আগস্ট ২০২৫- গরু লুট ও খামারিকে হত্যা:
    সিংগাইরের তালেবপুর গ্রামে গরু লুটের সময় বাধা দেওয়ায় ডাকাতরা খামার মালিক ৭৫ বছর বয়সী মহর উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। তারা ট্রাকে করে চারটি গরু নিয়ে যায়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    এ ঘটনায় র‌্যাব-৪ অভিযান চালিয়ে ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জনকে গ্রেফতার করে।

    ২১ আগস্ট ২০২৫- শহরের শিববাড়ি মহল্লায় সংঘবদ্ধ ডাকাতি:
    মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ি মহল্লায় ভোর ৩টার দিকে বাড়ির মালিক মোস্তফা কামাল ও তাঁর স্ত্রীকে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্ধর্ষ ডাকাত দল।

    ১ সেপ্টেম্বর ২০২৫- আদালত চত্বরে মোটরসাইকেল চুরি:
    মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক যুবক মুন্না ফরাজী (২৫) শিবালয় উপজেলার বাসিন্দা। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

    ৩ সেপ্টেম্বর ২০২৫ – একই রাতে দুই বাড়িতে চুরি:
    সাটুরিয়ার আগসাভার গ্রামে একই রাতে দুই বাড়িতে চুরি হয়। তৈয়ব আলীর বাড়ি থেকে চোরেরা ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। পাশের বাড়ির আরিফ মিয়ার ঘর থেকেও নগদ টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা।

    ২২ সেপ্টেম্বর ২০২৫- প্রবাস ফেরত নারী খুন:
    ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে রাতে রাশিদা বেগম (৫৫) নামে প্রবাস ফেরত নারীকে নিজ বাড়িতে খুন করে ডাকাত দল। তারা ঘরের আসবাবপত্র ভেঙে মালামাল লুট করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়।

    ২২ সেপ্টেম্বর ২০২৫ – শহরে গরু লুট:
    মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের “জামেলা ডেইরি ফার্ম” থেকে অস্ত্রের মুখে ৫টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনা জনমনে উদ্বেগ বাড়ায়।

    ২৬ সেপ্টেম্বর ২০২৫- দেকান থেকে চাল চুরি:
    জেলা শহরের খালপাড়ে তনুরত্ন চাউলের দোকান থেকে ১৩৩ বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া চাল উদ্ধার করে, তবে অভিযুক্তরা পালিয়ে যায়।

    ৩০ অক্টোবর ২০২৫- মোবাইল শোরুমে ১০ লাখ টাকার ফোন চুরি:
    সর্বশেষ ঘটনায় শহরের ব্যস্ততম শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ সুপার মার্কেটে অবস্থিত “পিকাবো মোবাইল শোরুম”-এ সংঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে ১০ লাখ টাকা মূল্যের ফোন সেট নিয়ে যায়।
    সাত থেকে আটজন দুর্বৃত্ত সকালের দিকে কাটার মেশিন দিয়ে তালা কেটে দোকানে ঢুকে ৬০ থেকে ৭৯টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন সেট নিয়ে সটকে পড়ে।
    দোকান মালিক শিশির সেন জানান, “দোকানে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। সকালে এসে দেখি সব ফাঁকা।”
    এ ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্র শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

    গতকাল (৩০ অক্টোবর) সকালে শহরের ব্যস্ততম এলাকায় মোবাইল শোরুমে চুরির ঘটনা ঘটে।
    দশ মাসে একের পর এক চুরি, ডাকাতি ও খুনের ঘটনায় মানিকগঞ্জবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে। অপরাধীচক্র এখন শহর ও গ্রাম উভয় জায়গায় সক্রিয়। প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা, স্থানীয় পাহারা দল গঠন এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ব্যবহারই পারে এমন পরিস্থিতি সামাল দিতে।এছাড়াও মাদক ও চাঁদাবাজি তো আছে, পৃথক কিছু খুন সব মিলে ২০২৫ মানিকগঞ্জ জেলা বাসিন্দারা ছিল আতংকের মধ্যে। তাই ২০২৬ সালে মানিকগঞ্জ জেলা বাসিন্দারা একটা কথা।
    “উদ্বেগ নয়, নিরাপত্তা চাই।” – এমনটাই দাবি মানিকগঞ্জবাসীর।

  • আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া, আতঙ্কে এলাকাবাসী

    আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া, আতঙ্কে এলাকাবাসী

    ঢাকার আশুলিয়া  জামগড়া এলাকায় ফের সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। দোকানপাট ও বসতবাড়ি লক্ষ্য করে চালানো এসব হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

    গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় বাসিন্দা মো. বকুল ভূঁইয়ার বাড়ির সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার সময়কার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে একাধিক হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

    এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল-এর আশুলিয়া থানার ১নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. বকুল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

    সংবাদ সম্মেলনে মো. বকুল ভূঁইয়া বলেন, “হামলাকারীরা যে দলের বা গোষ্ঠীরই হোক না কেন, তারা সন্ত্রাসী। আমরা চাই প্রশাসন যেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে।”

    তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামগড়া এলাকায় একাধিকবার সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। রাত হলেই কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

    এলাকাবাসী জানান, গুলির শব্দ শুনে নারী ও শিশুরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। অনেকেই মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

    এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আশুলিয়া থানা প্রশাসনের প্রতি দ্রুত অভিযান চালিয়ে দোষীদের গ্রেপ্তার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

  • স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

    স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

    জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন নব-নিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমবুধবার বেলা ১১টায় স্মৃতিসৌধে মহান শহীদদের ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

    পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের ১৮-২-২০২৬ তারিখ লেখেন তিনি। পদবীর জায়গায় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাআর মন্তব্যের ঘরে লেখেন, ফ্যাসিবাদী শাসন শোষণের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

    তিনি লেখেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রীসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎ কালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছ

    তিনি আরও লেখেন, আমি এবং আমরা বিশ্বাস করি শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করুন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের মাগফিরাত কামনা করছি।

    এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যগণও উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও

    প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের, প্রধানমন্ত্রীর ও মন্ত্রি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শুরুতে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় কয়েক ধাপে। এরপর বিকেলে শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী, তারপর শপথ নেন ২৪ প্রতিমন্ত্রী। 

    বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।

    প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। ২৫ জন মন্ত্রীকে শপথ পড়ান তিনি।

    প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

    তারেক রহমানের মন্ত্রিসভায় অমিত, সিরাজগঞ্জের ‘মামা-ভাগ্নে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় একঝাঁক নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয় ঘটছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন যশোরের জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। একই দিনে সিরাজগঞ্জের রাজনীতিতে ইতিহাস গড়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সম্পর্কে মামা ও ভাগ্নে দুই সংসদ সদস্য।

    তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান, হচ্ছেন আরও দুই টেকনোক্র্যাট

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাম। তাকে টেকনোক্র্যাট কোটায় নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন আমিনুর রশীদও। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আমিনুল হক (টেকনোক্রেট)।

    নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুক পোস্টে এ বিষয়টি জানান।

    তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।

    dhakapost

    নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট), খলিলুর রহমান (টেকনোক্রেট)।

    নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।

    প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছয় সদস্যরা শপথ নিয়েছেন। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

    জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

    dhakapost

    জানা গেছে, নতুন মন্ত্রিসভায় আরো ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, আমিনুল হক, ফরহাদ হোসেন আজাদ, রশিদ্দুজামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মিজানুর রহমান মিনু, মো. শরীফুল আলম।

    সচিবালয় থেকে মন্ত্রীদের জন্য জাতীয় সংসদের পথে রওনা হয়েছে ৪৯টি গাড়ি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয় ১টার দিকে গাড়িগুলো সংসদের উদ্দেশে রওনা হয়।

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।

    dhakapost

    ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

    তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।

    শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

    জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। একইসঙ্গে শপথ নিয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরাও। তাদের শপথ বাক্য পাঠ করান সিইসি এ এম এম নাসির উদ্দিন। প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

    dhakapost

    মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক মেয়র আরিফুল হক

    সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

    মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

    প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনা ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    dhakapost

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

    তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

    সচিবালয় থেকে মন্ত্রীদের জন্য ৪৯টি গাড়ি যাচ্ছে

    সংসদে সচিবালয় থেকে মন্ত্রীদের জন্য ৪৯টি গাড়ি জাতীয় সংসদে যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গাড়িগুলো সংসদের উদ্দেশ্যে রওনা দেবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    dhakapost

    তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

    সরকারি দলের প্রথম সভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান শেষে সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

    dhakapost

    সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হয়েছেন। শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি।

  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

    স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ (বুধবার) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

    এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

    এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।

  • তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন।

    আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।

    এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    আর আজ নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬— পর পর তিন বছর তিনটি সরকারকে শপথ পড়ালেন মোহাম্মদ সাহাবুদ্দিন

  • পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত।

    পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত।

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউট্যাব,জিয়া পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ ও ছাএদলের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অদ্য ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

    ইউট্যাব সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড.এবিএম সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুস।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড.মো: হাবিবুর রহমান, বিজয়২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড.মো:বেল্লাল হোসেন,সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: সাইফুল ইসলাম,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড. আমিনুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক(অ.দা.) মো: আরিফুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেন, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, ছাএদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, কর্মচারী মো: মাহবুবুর রহমান, আবু মুছা, মোশাররফ হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানের শুরু তে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুস।

  • বেনাপোলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির।

    বেনাপোলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির।

    কবি রজনীকান্ত সেনের ভাষায়, ‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই।’ আবহমান গ্রামবাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির কালজয়ী ‘স্বাধীনতার সুখ’ কবিতার নায়ক সেই বাবুই পাখি শিল্পের বড়াই করতেই পারে। যশোরে শার্শা উপজেলায় বেনাপোলে গ্রামাঞ্চলেই তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির।

    বেনাপোল পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বড়আঁচড়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেন রাসেল জানান, তবে তাল গাছের সল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি নিজেই আজ অস্তিত্ব সংকটে। কালের বিবর্তনে নেই শিল্পের বড়াই। তাই আর কিচিরমিচির শব্দে মুখরিত হয় না গ্রামবাংলার জনপদ।
    বেনাপোল ডিগ্রী কলেজ অধ্যাপক শরিফুল আলম শাহীন বলেন, অথচ মাত্র কবছর আগেও গ্রাম্য মেঠো পথ কিংবা প্রতিটি বাড়ির আনাচে-কানাচে তাল গাছের পাতায় পাতায় উুঁকি দিত মন ভুলানো বাবুই পাখি ও দৃষ্টিনন্দন বাসা। তিনি আরো বলেন, তবে এখন চিরচেনা সেই ছায়া সুনিবিড় গ্রামাঞ্চলেই বাবুই পাখি চোখে মেলানো ভার। মেঠোপথ বেয়ে মাইলের পর মাইল হাঁটলেও চোখে পড়েনা ঐতিহ্যের বাহক বাবুই পাখি।
    দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় উপজেলায় থেকেও বাবুই পাখি আজ বিলুপ্ত প্রায়। বহুদিন চোখে পড়েনা তাল গাছের পাতায় পাতায় ঝুলে থাকা নিপুণ কারিগর বাবুই পাখির বাসা। আর তরুণ প্রজন্ম যেন থমকে আছে বইয়ের পাতায়। নাম শুনলেও অধিকাংশেরই পাওয়া হয়নি চোখে দেখার সাধ।
    ১৪-১৫ বছর আগেও এ অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির উঠান কিংবা রাস্তার ধারের প্রতিটি তাল গাছ আর খেজুর গাছেও দেখা যেত দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা।
    অভিজ্ঞ জনদের ধারণা, বছরের পর বছর নির্বিচারে তালগাছ নিধনে পাখির বসবাস উপযোগী পরিবেশ সংকট, ফসলি জমিতে অবাধে কীটনাশক প্রয়োগ, পাখি শিকারিদের দৌরাত্ম্য বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এ অঞ্চল থেকে বাবুই পাখি বিলুপ্তির কারণ।
    সাধারণত বাবুই পাখির অর্ধেক বাসা তৈরির পর স্ত্রী সঙ্গীর সম্মতি নিয়ে ৪ থেকে ৫ দিনে সম্পূর্ণ বাসা প্রস্তুতে অক্লান্ত পরিশ্রম করে দৃষ্টিনন্দন বাসা তৈরি করে থাকে। শুরুতেই তারা বাসার নিচের অংশে দুটি গর্ত রাখে। আর বাসা প্রস্তুত সম্পূর্ণ হলে এক দিকের গর্ত বন্ধ করে, সেখানে ডিম রাখার উপযোগী করে তোলে,যেন চলাফেরা কোন অসুবিধা না হয় । আর অপর দিকের গর্তটি দিয়ে বাসার ভেতরে যাতায়াত করে।

    তবে স্ত্রী সঙ্গীর বাসা অপছন্দ হলে অর্ধেক কাজ ফেলে রেখে নতুন করে বাসা তৈরি করে। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো, রাতে ঘর আলোকিত রাখতে জোনাকি ধরে নিয়ে বাসায় রাখে। সকাল হলেই তা আবার ছেড়ে দেয়।
    একটি পুরুষ বাবুই পাখি মৌসুমে সর্বোচ্চ ৬টি বাসা তৈরি করতে পারে। এ কাজে তারা খড়, ঝাউ, তালপাতা, কাশ ও লতাপাতা ব্যবহার করে। ধান ঘরে ওঠার মৌসুম বাবুই পাখির প্রজননের সময়। স্ত্রী বাবুই পাখির ডিম তা দেওয়ার দু’ সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়।

    তবে তিন সপ্তাহের মাথায় (২১দিনপর)বাবুই পাখির বাচ্চা বাসা ছেড়ে উঁড়ে যায়। বিশ্বে ১১৭ প্রজাতির বাবুই পাখির দেখা মিললেও বাংলাদেশে দেশি, দাগি এবং বাংলাসহ মাত্র ৩ প্রজাতির দেখা মেলে। এর মধ্যে আবার দাগি এবং বাংলা এ দুই প্রজাতির বাবুই পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে দেশি বা বাংলা বাবুই এখনো দেশের কিছু কিছু অঞ্চলে চোখে পড়ে।

    স্থানীয়রা মনে করেন, উপজেলায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের বাহক বাবুই পাখির শৈল্পিক ধরে রাখা অস্তিত্ব রক্ষায় জরুরি উদ্যোগ গ্রহণ সময়ের ধারা । বাবুই পাখির অস্তিত্ব রক্ষায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি ওই সকল পাখি শিকারিদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানধ তারা।

    উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, সচেতনতা ছাড়া পাখি তথা বন্যপ্রাণী সংরক্ষণ সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে নিজ নিজ এলাকায় সে ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করে পাখির বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি।উপজেলা থেকে তাল গাছের চারা বিতরণ করা হবে। যাতে করে অদূর ভবিষ্যৎ গ্রামবাংলার ঐতিহ্যের বাহক বাবুই পাখির ধরে রাখা অস্তিত্ব রক্ষায় জরুরি উদ্যোগ সকলের গ্রহণ করা।