Author: তরঙ্গ টিভি

  • ইয়োলো হোস্ট বাংলাদেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং সেবা দাতা

    ইয়োলো হোস্ট বাংলাদেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং সেবা দাতা

    সূলভে ডোমেইন রেজিস্ট্রেশন এবং ওয়েব হোস্টিং সেবায় বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী সংস্থা হলো ইয়োলো হোস্ট। তারা বিশেষভাবে ব্যবহারকারীদের জন্য উচ্চ গুণসম্পন্ন সেবা প্রদান করে এবং দারুণ সমর্থনা সরবরাহ করে। তাদের মাধ্যমে ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং সহজ এবং কার্যকরী হয়ে থাকে। ইয়োলো হোস্ট বাংলাদেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং সেবা দাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

    সূলভ মূল্যে উচ্চমানের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখানে ইয়োলো হোস্টের কিছু উল্লেখযোগ্য ফিচার তুলে ধরা হলো:

    ১. সূলভ মূল্য এবং ভ্যারাইটি অফারিং
    ইয়োলো হোস্ট সূলভ মূল্যে বিভিন্ন ধরনের ওয়েব হোস্টিং প্যাকেজ প্রদান করে। স্টার্টআপ থেকে বড় ব্যবসা পর্যন্ত সকলের জন্যই উপযুক্ত প্যাকেজ রয়েছে।

    ২. নির্ভরযোগ্য এবং ফাস্ট সার্ভার
    ইয়োলো হোস্টের সার্ভারগুলো দ্রুত এবং নির্ভরযোগ্য। এটি নিশ্চিত করে যে আপনার ওয়েবসাইট সর্বদা অনলাইনে থাকে এবং দ্রুত লোড হয়।

    ৩. ২৪/৭ কাস্টমার সাপোর্ট
    ইয়োলো হোস্ট ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করে। তাদের দক্ষ সাপোর্ট টিম যেকোনো সমস্যা দ্রুত সমাধান করে, যা ব্যবহারকারীদের সন্তুষ্টি নিশ্চিত করে।

    ৪. ফ্রি ডোমেইন এবং SSL সার্টিফিকেট
    ইয়োলো হোস্ট নির্দিষ্ট হোস্টিং প্যাকেজের সাথে ফ্রি ডোমেইন এবং SSL সার্টিফিকেট প্রদান করে। এটি ওয়েবসাইটের নিরাপত্তা এবং সার্চ ইঞ্জিন র‍্যাংকিংয়ে সহায়তা করে।

    ৫. ইজি কন্ট্রোল প্যানেল
    ইয়োলো হোস্ট সহজে ব্যবহারযোগ্য কন্ট্রোল প্যানেল প্রদান করে, যা ব্যবহারকারীদের নিজস্ব সাইট পরিচালনা করতে সহায়তা করে। এটি সাইট সেটআপ এবং মেইনটেন্যান্সকে সহজ এবং কার্যকরী করে তোলে।

    ৬. ডাটা ব্যাকআপ এবং সিকিউরিটি
    ইয়োলো হোস্টের ডাটা ব্যাকআপ এবং সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত উন্নত। নিয়মিত ব্যাকআপ এবং শক্তিশালী সিকিউরিটি মেজারস আপনার ডাটাকে নিরাপদ রাখে।

    ৭. স্কেলেবিলিটি
    ইয়োলো হোস্টের হোস্টিং সেবাগুলি অত্যন্ত স্কেলেবল। প্রয়োজন অনুযায়ী হোস্টিং রিসোর্স বাড়ানো এবং কমানো যায়, যা ব্যবসার সম্প্রসারণে সহায়তা করে।

    ইয়োলো হোস্ট তাদের সেবা এবং মূল্যমানের মাধ্যমে বাংলাদেশে অন্যতম শীর্ষস্থানীয় ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সূলভ মূল্য, নির্ভরযোগ্য সার্ভার, উন্নত সিকিউরিটি এবং চমৎকার কাস্টমার সাপোর্টের মাধ্যমে ইয়োলো হোস্ট তাদের গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করে যাচ্ছে।

  • রাজধানীর জুরাইনে যুবক খুন

    রাজধানীর জুরাইনে যুবক খুন

    রাজধানীর জুরাইনে মাহবুব হোসেন (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। মাহবুবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

    কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকার বিরোধের জের ধরে মাহবুব হোসেনকে আজ বিকেলে জুরাইন এলাকায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মাহবুবের মামা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মাহবুবের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। স্ত্রী–সন্তান নিয়ে তিনি শনির আখড়া এলাকায় বসবাস করতেন। মাহবুব একটি জুতার দোকানে কাজ করতেন।

  • বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন গ্রামে বাড়ির আঙ্গিনাসহ অনাবাদী জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর উপজেলার কালিকাপ্রসাদের ঝগড়ারচর, আতকাপাড়া, বাঁশগাড়ি, গজারিয়া ও মানিকদী ইউনিয়নে ছয় হাজার বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা।

    সরেজমিনে দেখা যায়, মাঠের মধ্যে সারি সারি সাজানো রয়েছে আদার বস্তা। বস্তায় আদার ফলনও শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর পতিত জমি, বসতবাড়ির আঙ্গিনা, কিংবা ভবনের ছাদেও বস্তায় আদা চাষ করছেন অনেকে।

    চাষের জায়গাটি ছায়াযুক্ত হওয়ায় ফলনও ভালো। প্রতি বস্তায় ৩টি করে বীজ রোপণ করতে হয়। প্রতি বস্তায় এক কেজি করে হলেও ছয় হাজার কেজি আদা উৎপাদন হবে। যদিও একেকটি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা হওয়া সম্ভব।

    কৃষি অফিস সূত্রে জানা যায়, বস্তা পদ্ধতিতে আদা চাষে লাভবান হবেন কৃষকরা। বস্তা প্রতি ৩০-৩৫ টাকা খরচ হয়। প্রতি বস্তায় গড়ে এক থেকে দেড় কেজি আদা উৎপাদন হয়। এ বিষয়ে কথা হয় কৃষক এনামুল হক, আব্বাস মিয়া ও আল আমিনের সঙ্গে। তারা বলেন, আমরা কৃষি অফিসের পরামর্শে বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে বস্তার মাঝে আদা চাষ করেছি। প্রথমে ভেবেছিলাম বস্তায় আদা চাষ করে আবার না লোকসানে পড়ি কিনা। এখন দেখছি ফলন ভালো হচ্ছে। একেক বস্তায় মাত্র ৩০-৩৫ টাকা খরচ হয়। বস্তায় কম করে হলেও এক থেকে দেড় কেজি আদা উৎপাদন হয়। আমরা প্রায় দুই হাজার বস্তায় আদা চাষ করেছি। বস্তায় আদা চাষ করা যায়, খরচও কম, এমনটা জানতে পেরে আগ্রহ বেড়েছে ভৈরবের একজন চিকিৎসক ডা. মোহাম্মদ মিজানুর রহমান কবিরের।

    তিনি বলেন, আমি পেশায় চিকিৎসক। আমার পেশার পাশাপাশি কৃষির প্রতি আগ্রহ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে আমার অনাবাদী জমিসহ বাড়ির আঙ্গিনাতেও বিভিন্ন সবজি বাগান আর ফলদ গাছ লাগিয়েছি। বস্তায় আদা চাষ এটা আমার কাছে নতুন পদ্ধতি বলে মনে হয়েছে। তিনি আরও বলেন, কৃষি অফিসার আকলিমা বেগমের পরামর্শ নিয়ে আমার বাড়ির আঙ্গিনাতে এক হাজার বস্তায় আদা চাষ করেছি। খরচ মাত্র বস্তা প্রতি ৩০-৩৫ টাকা। এক হাজার বস্তায় কম করে হলেও আশা করছি প্রায় দেড় থেকে ২ হাজার কেজি আদা উত্তোলন করা যাবে। এটা সম্পূর্ণ দেশি জাতীয় আদা।

    এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, এ বছর ভৈরবে প্রায় ছয় হাজার বস্তায় আদা চাষ হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ ও উঠান বৈঠকসহ সহযোগিতা দিয়ে আসছেন।

    উপজেলার কালিকাপ্রসাদ, শিবপুর, গজারিয়া, বাঁশগাড়ি, মানিকদী গ্রামে অধিক পরিমাণে বস্তায় আদা চাষ করা হয়েছে বলে জানান কৃষি অফিসার আকলিমা বেগম। তিনি জানান, এভাবে আদা চাষ করতে কৃষকদের মাত্র ৩০-৩৫ টাকা খরচ হয়। একেকটি বস্তায় এক থেকে দেড় কেজি আদা পাওয়া যায়। এভাবে আদা চাষ করলে ফলন ভালো হয়। পোকা মাকড়ের উপদ্রব হয় না। এতে কৃষকরা লাভবান হতে পারবেন।

  • ইয়োলো হোস্ট শুরু করতে যাচ্ছে নতুন সিনেমার শুটিং: বিনোদন জগতে নতুন মাত্রা

    ইয়োলো হোস্ট শুরু করতে যাচ্ছে নতুন সিনেমার শুটিং: বিনোদন জগতে নতুন মাত্রা

    ইয়োলো হোস্ট তাদের নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে, যেখানে তারা শুরু করতে যাচ্ছে নতুন একটি সিনেমার শুটিং। এই সিনেমা তাদের প্রযোজনায় প্রথম এবং এতে থাকবে একঝাঁক তারকাদের সমাবেশ। জানা গেছে, সিনেমাটি হবে একটি থ্রিলারধর্মী গল্পের উপর ভিত্তি করে, যা দর্শকদের নিয়ে যাবে একটি উত্তেজনাপূর্ণ অভিযানের ভ্রমণে।

    ইয়োলো হোস্টের ম্যানেজমেন্ট টিম থেকে জানা গেছে, শুটিংয়ের জন্য নির্বাচন করা হয়েছে চট্টগ্রামের কিছু চমৎকার লোকেশন, যা সিনেমার সৌন্দর্য এবং আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। সিনেমার পরিচালক ও কাস্টিং সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

    এই নতুন উদ্যোগের মাধ্যমে ইয়োলো হোস্ট তাদের দর্শকদের জন্য নিয়ে আসতে চায় একটি নতুন বিনোদন অভিজ্ঞতা। সিনেমার মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে শুটিংয়ের পরবর্তী আপডেট ও সিনেমার নাম সহ আরও তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

  • রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

    রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

    মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১০৩ নম্বর দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের ঘটনায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী (৬৫) সহ ৪৩ জনের নাম উল্লেখ মামলা করেছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (৩২)।

    সাবেক সংসদ সদস্যকে প্রধান আসামি করে মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান। সাবেক সাংসদ ফজলে করিম ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামমিরা হলেন, সাবেক পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (৪৫), সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ওরফে ঘি বাবুল (৬০), সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী (৩৫), সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাশি (৫২), জাকির হোসেন জুনু (৪৫), ফখরুল আবেদীন সোহেল (৪০), সাইদুল ইসলাম মনছুর ওরফে বালু মনছুর, (৪৮) মো. আজম (৩৯), মো. কুতুব উদ্দিন (৩৫), এসনাদুল করিম সায়েম (২৭), মো. সিরাজ (৪২), মো. নেজাম (৩৪), উত্তম চৌধুরী (৫০), শিহাবুল আলম সাহাবু (৪৫), জাগির (৩২), খোরশেদ (৩৫), কামরুল ইসলমা বাকের (৪৮), আবু সালেক (৩৫), আবুল হায়াত ওরফে মিজান (৪৫), সালাউদ্দিন (৪৩), বখতেয়ার (৪৫), মো. জাগির (৪০), হাবিব (৪৫), সেহেল ওরফে ট্যারা সোহেল (৪৩), শাবলু (৩০), শামসুল আলম (৫৫), মো. বখতিয়ার (৫২), মো. ওয়াহেদুল আলম পলাশ (২৯), আহসান হাবীব হাসান (৩৮), আবদুল্লাহ আল মাসুদ (৪০), কাজী মো. ইকবাল (৪৫), বশির উদ্দিন খান (৫০), নজরুল ইসলাম চৌধুরী (৫০) , মো. আরিফ (৪০), আনোয়ার হোসেন (৪০), আকতার হোসেন (৪০), ফরহাদুল ইসলাম (৩৮), আবদুল্লাহ আল মামুন (৪০), জসিম উদ্দিন (৪৫), কাজী ওহাব (৫৫), শাহাজান ইকবাল (৪৫), মো. হাসান (২৮)।

    এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ এপ্রিল বিকাল ৪টায় দেশীয় পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, চাইনিজ কুড়াল ইত্যাদি নিয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটির অনুসারীদের উপর হামলা চালিয়ে জখম করা হয়। পরে মাহফিলের জন্য রাখা ৩ লক্ষ ৩০ হাজার টাকা ও এতিম শিক্ষার্থীদের জন্য উত্তোলিত দানবক্স থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে। এছাড়া এতিমখানার তিনটি এসি, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, তিনটি আলমিরা, আইপিএস, সাউন্ড সিস্টেমসহ প্রায় ৮ লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জাম লুট করে ট্রাকযোগে নিয়ে যায়।

    এছাড়া ৫ লক্ষ ৫০ হাজার টাকা দামের লোহা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। এছাড়া ইবাদতখানার কাচসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি, এতিমখানা ভবন ভেঙে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ক্ষতিসাধন করে ভবনের বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা দামের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার পর মামলা করতে গেলে ক্ষমতাশীল হওয়ায় সেসময় মামলা নেয়নি বলে দাবি করা হয়।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনকে ফোন করা হলে তিনি ছুটিতে আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, বাদি পক্ষ এজাহার দিলে থানার ওসি জাহিদ হোসেন মামলটি রেকর্ড করেন। মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৪৩জনকে আসামি করা হয়। মামলটি রেকর্ডের পর তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • স্বৈরাচার শেখ হাসিনাসহ আ’লীগের ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    স্বৈরাচার শেখ হাসিনাসহ আ’লীগের ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    খুলনায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার চাচাত ভাইসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ফুলতলা থানায় এ মামলা দায়ের করেন।

    এছাড়া আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে খুলনা সদও ও দিঘলিয়া থানা আরো দুইটি মামলা হয়েছে। ফুলতলা থানার মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালউদ্দিন, সেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল, খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদী, মহানগর সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

    মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালি ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের লক্ষ্যে ফুলতলা উপজেলা বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মী ফুলতলা থেকে সড়কপথে রওনা দেয়। পথিমধ্যে তাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা বাধা দেয়। পরে তারা বিকল্প নদীপথে ১০টি ট্রলার যোগে ফুলতলার শিকিরহাট থেকে সমাবেশের উদ্দেশে রওনা হয়ে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনে বেলা সাড়ে ১১টার সময় পৌঁছায়।

    এ সময় আসামিরা আগে থেকে শটগান, কাটা রাইফেল, বন্দুক, গিডল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা ও লাঠি নিয়ে আক্রমণ করলে নেতাকর্মীরা আহত হয়। অনেকের হাত-পা ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। আহত কর্মীরা কোনোমতে প্রাণ নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। ভয়ে আহতদের অনেকে হাসপাতাল ত্যাগ করে। এদের মধ্যে গুরুতর আহত শেখ সাজ্জাদুজামান জিকোকে অন্যস্থানে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসারত অবস্থায় ২৪ নভেম্বর আনুমানিক রাত ১০ টার সময় পায়গ্রাম কসবার কাছারিহাটে ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে গেলে তাকে পুনরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।

    এছাড়া বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আযম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কারী শেখ রাফসান জানীকে জীবননাশের হুমকি ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাসিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করা হয়। খুলনা থানায় আহত রাফসানজানীর বাবা অ্যাডভোকেট শেখ রফিকুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন।

    দিঘলিয়া থানায় সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৮৪ জনের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় করা মামলার বাদি হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো: খাইরুল ইসলাম। ২০২২ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় দিঘলিয়ার পুটিমারী বটতলায় হামলার ওই ঘটনা ঘটে।

  • সারা বাংলায় বিচার বিভাগ স্বাধীন

    সারা বাংলায় বিচার বিভাগ স্বাধীন

    প্রধান বিচারপতিসহ আপিল ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে মিছিলের পর মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে আসছেন শিক্ষাথীরা।

    সরেজমিনে দেখা যাচ্ছে, শিক্ষাথীরা প্রধান বিচারপতিসহ আপিল ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন, ‘সারা বাংলায় আওয়াজ তোলো, বিচার বিভাগ স্বাধীন করো,’ ‘বিচারপতিদের দালালি, চলবে না, চলবে না’।
    এছাড়া শিক্ষার্থীরা প্লেকার্ড দেখা যাচ্ছে, ‘বিচার বিভাগ শেখ হাসিনার দালাল, দালাল মুক্ত বিচার বিভাগ চাই’, ‘দফা এক, দাবি এক, প্রধান বিচারপতির পদত্যাগ’, ‘ক্যু করে আন্দলোন বন্ধ করা যাবে না’। সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে এ সভা স্থগিত করা হয়। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

  • পরীক্ষামূলক সম্প্রচার

    পরীক্ষামূলক সম্প্রচার

    আমাদের নিউজ পোর্টালের পরীক্ষামূলক সম্প্রচার এখন সরাসরি দেখুন!

    আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের পরামর্শ বা সমস্যা আমাদের জানাতে ভুলবেন না।

    ধন্যবাদ!

  • সরকারকে স্বাগত জানালো কানাডা

    সরকারকে স্বাগত জানালো কানাডা

    বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে কানাডা বলেছে, তারা ধর্মীয় সংখ্যালঘু, যুবক, নারী ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সকল স্তরের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের প্রত্যাশা করে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হতেও আগ্রহী কানাডা।

    এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, কানাডা সবাইকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করছে এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও আইনের শাসনের নীতি প্রচারে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে।