Author: তরঙ্গ টিভি

  • বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

    বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

    যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সিন্থেটিক ফেব্রিক্সের ঘোষণার আড়ালে লুকিয়ে আনা ৬৭৯ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়েছে। এ চালানের মাধ্যমে সরকারের প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    রবিবার বিকেলে বন্দরটির ১৯ নম্বর শেডে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন ও মুক্তা চৌধূরীর নেতৃত্বে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অংশ নেন।

    কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার ‘নুসরাত ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের আমদানিকৃত চালানটি ‘সিন্থেটিক ফেব্রিক্স অ্যান্ড লেস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। চালানটির সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে ‘খাজা এন্টারপ্রাইজ’।

    ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০২০০২৫/০৪, তারিখ ৩১ মার্চ ২০২৬।

    ঘোষণা অনুযায়ী চালানটিতে ২৬০টি প্যাকেজ থাকার কথা থাকলেও তল্লাশির সময় অতিরিক্ত ৭টি প্যাকেজ পাওয়া যায়। এর মধ্যে ৮টি প্যাকেজে লুকানো ছিল ৬৭৯ পিস উন্নতমানের শাড়ি—যার মধ্যে ২৫০টি মিডিয়াম মানের এবং ৪২৯টি গর্জিয়াস শাড়ি।

    পণ্যগুলো ভারত থেকে দুটি ট্রাকে করে আনা হয়। ডব্লিউবি-২৫-ডি-১২৩৫ নম্বর ট্রাকে ১২৫টি এবং এনএল-০২-এন-৮৩৮৩ নম্বর ট্রাকে ২৩৫টি প্যাকেজ থাকার কথা ছিল।
    ঘটনাস্থলের ১৯ নম্বর শেড ইনচার্জ সোহেল রানা জানান, ঘোষণার সঙ্গে অমিল ও অতিরিক্ত পণ্য পাওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

    কাস্টমস সূত্র আরও জানায়, প্রতি পিস শাড়ির মূল্য প্রায় ৪০ মার্কিন ডলার এবং এ পণ্যে ১২৯ শতাংশ শুল্ক প্রযোজ্য। সেই হিসাবে জব্দকৃত শাড়ির মাধ্যমে প্রায় ৭৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।
    এ ঘটনায় সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠান ‘খাজা এন্টারপ্রাইজ’-এর প্রতিনিধি ইব্রাহীমকে খুঁজে পাওয়া যায়নি। তবে পণ্যটি গ্রহণ করেন একই প্রতিষ্ঠানের প্রতিনিধি ইমরান হোসেন (কার্ড নং ৮২/২০)।

    স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের শুল্ক ফাঁকির ঘটনা নিয়মিত ঘটছে। এতে সৎ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
    এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ

    শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিনকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুলুয়া এলাকার বাসিন্দা মোসা. রেখা খাতুনের সঙ্গে তার প্রতিবেশী সজীব ও নাঈম গং-এর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। এরই জের ধরে গত ২৭ মার্চ দুপুরে রেখা খাতুনের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।
    এ ঘটনায় রেখা খাতুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ভুলবশত শ্রমিক নেতা দেওয়ান মোঃ জসিম উদ্দিনের নাম জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়, যা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
    রেখা খাতুন বলেন, “প্রতিবেশী সজীব গং দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। তারা আমাদের মারধর ও বাড়িতে ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। কিন্তু এ বিষয়ে দেওয়ান মোঃ জসিম উদ্দিনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তাকে চিনি না এবং কোনোদিন দেখিওনি।”
    এ বিষয়ে দেওয়ান মোঃ জসিম উদ্দিন বলেন, “আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিদের আমি চিনি না। বিষয়টি যাচাই-বাছাই করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
    কালিয়াকৈর থানার অপারেশন অফিসার রবিউল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ঘট�

  • ‘সুদের আগুনে’ নিঃস্ব কালিয়াকৈর — জমি হারিয়ে হাহাকার একাধিক পরিবার

    ‘সুদের আগুনে’ নিঃস্ব কালিয়াকৈর — জমি হারিয়ে হাহাকার একাধিক পরিবার

    চৈত্রের তীব্র দাবদাহের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সুদের টাকার ‘অগ্নিগরম’। স্থানীয়রা অভিযোগ করছেন, কথিত সুদ ব্যবসায়ী লাভলু হোসেনের অত্যাচারে একের পর এক পরিবার জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

    ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন, যিনি অভিযুক্তের আপন চাচাতো ভাই, জানান,
    “আত্মীয় হওয়া সত্ত্বেও আমি তাদের অত্যাচার থেকে রেহাই পাইনি। অল্প টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সুদের চাপে আমাকে আড়াই শতাংশ জমি লিখে দিতে বাধ্য করা হয়। পরে দেখি, আমার মোট ৯ শতাংশ জমি তারা দখল করে নিয়েছে। জমিতে কাজ করতে গেলে মারধর করা হয়।

    তিনি অভিযোগ করেন, থানায় অভিযোগ দিলেও রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নিতে বাধা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আদালতে মামলা করেছেন, যা বিচারাধীন।

    স্থানীয়দের মতে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তার করছেন। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান,
    “আমি ১৭ লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সুদসহ প্রায় এক কোটি টাকা পরিশোধ করেছি। তারপরও রেহাই পাইনি। বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে আসতে হয়েছে।”

    অন্য একজন ভুক্তভোগী অভিযোগ করেন,
    “নিজের জমিতে বাউন্ডারি দিতে গেলে তারা বাধা দেয়। বড় রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ভয় দেখায়। থানায় অভিযোগ করেছি, পুলিশ ডেকেছে—কিন্তু তারা হাজির হয় না।”
    কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন,
    “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষকে নিয়ে বসার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু অভিযুক্ত উপস্থিত হয়নি। বিষয়টি গুরুত্বসহক

  • দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

    দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।

    পরে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।

    এরপর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল লিপিবদ্ধ করেন।
    পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা, অভিযানে অনীহা পুলিশের—অভিযোগ

    কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা, অভিযানে অনীহা পুলিশের—অভিযোগ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও তা দমনে পুলিশের কার্যকর অভিযান না থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন খাবার হোটেলকে কেন্দ্র করে মাদক ব্যবসা বিস্তারের বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

    শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় কালিয়াকৈর থানার পশ্চিম পাশে ইমরান হোসেনের একটি চা দোকানের সামনে মাদক সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়ে বক্তব্য দেন। এর আগে একই দিন দুপুরেও তিনি বিষয়টি নিশ্চিত করেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরপর থেকেই উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু’পাশে এবং কালিয়াকৈর বাইপাস পর্যন্ত প্রায় ১৫টি খাবার হোটেলে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। এসব স্থান থেকে তরুণ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই মাদক সংগ্রহ করছে।
    স্থানীয়দের অভিযোগ, মাদকের প্রভাবে প্রতিরাতে চন্দ্রা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়ে গেছে। অথচ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জানা থাকা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
    এছাড়া উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই চান্দেরচালা গ্রামে কাশেম নামে এক ব্যক্তির বাড়িতে তার স্ত্রী সালমা বেগম ও মেয়েসহ পরিবারের কয়েকজন সদস্য প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে। একইভাবে উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লায়ও মাদকের বিস্তার ঘটছে।
    এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু পুলিশ সদস্য নিয়মিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক অর্থের একটি অংশ নিচ্ছেন। ফলে এসব ব্যবসায়ী ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
    অন্যদিকে, শনিবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে তদন্ত ওসি সাইফুল ইসলাম মৌখিকভাবে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে কিছু গণমাধ্যমকর্মীর পক্ষ থেকে তদবির আসে, যার কারণে অভিযান চালানো সম্ভব হয় না। তিনি আরও বলেন, “প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে—এটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু অভিযানে গেলে বাধা আসে।” পরে তিনি গণমাধ্যমকর্মীদেরকেও বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান এবং কথা শেষ করে ফোন কেটে দেন।
    এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত মাদকবিরোধী কার্যকর অভিযান চালিয়ে এলাকা মাদকমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • হাতিরঝিলের বাসায় ঝুলছিল নারীর মরদেহ

    হাতিরঝিলের বাসায় ঝুলছিল নারীর মরদেহ

    রাজধানীর হাতিরঝিল থানাধীন মাই টিভি গলির একটি বাসার দ্বিতীয়তলা থেকে তানজিলা আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

     

    রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত তানজিলার বাড়ি বরগুনার বামনা থানার চেচান গ্রামে। তার বাবার নাম আব্দুল হক। বর্তমানে হাতিরঝিলের মাই টিভি গলির ১৫০/বি নং বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মাই টিভির গলির একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে ওই নারীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এসআই আরও জানান, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন তানজিলা। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত

    বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত

    শনিবার (৪এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে খোকন সরকারের মার্কেটের অভিযান চালিয়ে খোকন সরকার, কমল সরকার, সুশান্ত রায় ও নাজিম হোসেনকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।

  • হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার।

    হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার।

    যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

    কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। জরুরি এই টিকাদান কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, যশোর সদর উপজেলাসহ দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার শুরু হচ্ছে হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯ টায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এবং বেলা ১১টায় যশোর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। উদ্বোধনী দিনে নওয়াপাড়া ইউনিয়নের ৬ টি কেন্দ্রে ও পৌরসভা কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে গোটা উপজেলায় এই টিকা প্রদান করা হবে।

    উদ্বোধনকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, খুলনা বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলার মধ্যে শুধুমাত্র যশোর সদর উপজেলা ও পৌরসভায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৯১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৪০ হাজার ও সদর উপজেলায় ৫১ হাজার শিশু রয়েছে।

    তিনি উল্লেখ করেন, আমাদের ভ্যাকসিনের কোনো স্বল্পতা নেই। লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা মজুদ রয়েছে। এর বাইরে শনিবার রাতে অতিরিক্ত আরও এক লাখ টিকা যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। জরুরি এই টিকাদানের আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। এর আগে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হয়নি। এবারই প্রথম তারা টিকা পাচ্ছে। এছাড়া ইতোপূর্তে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু টিকা গ্রহণ করেছে, তাদের টিকা গ্রহণের পর ২৮ দিন পার হলে তারাও টিকা গ্রহণ করতে পারবে। সকলের সহযোগিতা ও সমন্বয়ে হামসহ সব ধরণের স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিশ্বস্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, ইউনিসেফ বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার প্রমুখ।

    যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার শিশুদের টিকার আওতায় আনা হবে। সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাম নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

  • অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু সুমনার

    অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু সুমনার

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশার চাপায় সুমনা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    রবিবার (৪ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার বাড়ইপাড়া থেকে জালশুকা আঞ্চলিক সড়কের বড়ইছুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সুমনা আক্তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। জানা যায়, সাইফুল ইসলাম পরিবারসহ কালিয়াকৈরের বড়ইছুটি এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় একটি দ্রুতগতির অটোরিকশা সুমনাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের কড়িচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ মীর ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

    প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ এবং দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
    স্থানীয় অভিভাবক ও অতিথিরা এমন আয়োজনকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।