Author: তরঙ্গ টিভি

  • মৃত স্ত্রী ও শিশু সন্তানকে শেষ যশোর কারাগার থেকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

    মৃত স্ত্রী ও শিশু সন্তানকে শেষ যশোর কারাগার থেকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

    যশোর কারাগার থেকে মৃত স্ত্রী ও শিশু সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দামexpand
    যশোর কারাগার থেকে মৃত স্ত্রী ও শিশু সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
    যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হলে শোকার্ত হৃদয়ে তিনি চিরবিদায় জানান।

    এর আগে শুক্রবার নিজবাড়িতে মারা যান তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয়মাসের শিশুসন্তান। স্বজনেরা জানান, নয় মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী।

    স্বজনেরা আরও জানান, এই হৃদয়বিদারক ঘটনার পর শনিবার সন্ধ্যার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয়মাসের শিশুসন্তানের মরদেহ। কারাগারের ভেতরে মরদেহ দুটি নেওয়া হলে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। তিনি স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশুসন্তানকে কোলে নেন। তবে তখন শিশুটি মৃত ছিল। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
    এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

    স্বজনেরা জানান, স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীর মুক্তির জন্য অনেক চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। হতাশার কারণে স্বর্ণালী প্রথমে তার ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
    পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। কারাবন্দি অবস্থায় সাদ্দাম কোনো কোনো সময় স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত তাকে মুক্ত করার কথা বলতেন। এসব বিষয় স্বর্ণালীর ওপর মানসিক চাপ বাড়িয়ে দেয়।
    যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, গত ১৫ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি এই কারাগারে রয়েছেন। সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। মরদেহ দেখানোর পর আবার সাদ্দামকে কারাগারে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়।

  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে উঠান বৈঠক ।

    আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে উঠান বৈঠক ।

    পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার লেবুখালী পুরাতন ফেরীঘাটে অদ্য সন্ব্যা ৭ টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    লেবুখালী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইউনুস ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,পটুয়াখালী জেলা বিএনপি সাবেক সদস্য আ: মালেক মৃধা, ঢাকা মহানগর জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: খলিলুর রহমান,যুবদল দুমকি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা,বিএনপি নেতা কবির শরীফ প্রমুখ।সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

    সভা সঞ্চালনা করেন দুমকি উপজেলা ছাএদল আহ্বায়ক সুমন শরীফ । উক্ত উঠান বৈঠকে লেবুখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল, মহিলাদল,কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন

  • নিরপেক্ষ দুর্নীতি, মাদক,ও চাঁদাবাজ মুক্ত জেলা প্রত্যাশা

    নিরপেক্ষ দুর্নীতি, মাদক,ও চাঁদাবাজ মুক্ত জেলা প্রত্যাশা

    গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসন কাল ছিল। সেই সময় দেশের সব সরকারি চাকুরী জীবিরা দুর্নীতির শক্ত আবস্থানে পৌঁছিয়ে গিয়েছে।

    শুধু চাকুরী জীবিনা ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ অনেক ধরনের পেশাজীবি মানুষ। এছাড়াও মাদক ও চাঁদাবাজি ছিল।

    গত বছর ২০২৪ সালে আওয়ামী লীগের ক্ষমতা গেলেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে এখন দুর্নীতি হচ্ছে। ঠিক তেমন মানিকগঞ্জ জেলাতেও দুর্নীতি মাদক ও চাঁদাবাজি হয়েছে এবং এখন হচ্ছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার সকল মানুষের একটা আশা নিরপেক্ষ দুর্নীতি, মাদক, ও চাঁদাবাজ মুক্ত জেলা প্রত্যাশা।

    মানিকগঞ্জ জেলার সংসদ সদস্য সংখ্যা তিন টি এই তিন আসনে জনগণ প্রত্যাশা করে যে আগামী নির্বাচন যে জয় লাভ করে, সে যেন মানিকগঞ্জ জেলা টিকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত মানিকগঞ্জ উপহার দিবে।

  • পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা।

    পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা।

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

    সোমবার ২৬ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন।

    এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।
    প্রভোস্ট ড. মাসুদুর রহমান জানান, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে।

    পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন স্থগিত করেন।উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়াকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

  • যশোরের শার্শা  উপজেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ায়  শেষ মুহূর্তে বোরো ধান রোপনের ধুম

    যশোরের শার্শা উপজেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় শেষ মুহূর্তে বোরো ধান রোপনের ধুম

    কুয়াশার মোড়ক খুলে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় যশোরের শার্শা উপজেলায় বোরো ধান রোপনের শেষ মুহূর্তে ধুম পড়েছে। কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বোরো ধান রোপনের ব্যস্ততা। বীজতলার পাশাপাশি সার ও সেচের কোনো সংকট নেই এই মুহূর্তে।

    বিগত তিন বছরের রেকর্ড ভেঙ্গে উপজেলায় এবার বেশি জমিতে বোরো ধান চাষাবাদ হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    এদিকে কৃষকেরা জানান, বোরো মওসুমের শুরুতে শীত ও কুয়াশার দাপট থাকায় প্রথমদিকে ঠিকমত ধান লাগাতে পারেননি তারা। তবে, গত দুই সপ্তাহ আগে প্রকৃতির সেই বিরূপ পরিবেশ বদলে শার্শা উপজেলায় আকাশে রৌদ্রজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। এমন মিষ্টি-মধুর শীতের আমেজ পেয়ে কৃষকেরা বোরো ধান রোপন করছেন পুরোদমে।

    উপজেলার পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামেরকৃষক জুলফিকার আলী বলেন, আমি ৩৫ বিঘা জমিতে বোরো ধান রোপন করছি। আপাতত ধানের চারা কোনো সংকট নেই।

    ডিহি ইউনিয়নের গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকী বলেন, তিন একর জমিতে বোরো ধান লাগিয়েছি। শীতের শুরুতে সমস্যা হলেও এখন খুব ভালো পরিবেশ। ৭৫ বছরের বাদশা শেখ বলেন, জমি চাষাবাদ করে মই দিয়ে সমতল করে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছি। আরেক কৃষক মোহাম্মদ মোরাদ বলেন, আগেরদিনে গরু দিয়ে চাষাবাদ করা হলেও এখন পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এতে সময় কম লাগছে। তুলনামূলক খরচও কম। সাগর শেখ বলেন, ৭৫ বিঘা জমিতে রডমিনিকেট ধান রোপন করছি। এ জাতের ফলন ও দাম ভালো। ভাত খেতেও মজাদার। বিছালি বা খড় খুব ভালো হয়। এছাড়াও বিভিন্ন এলাকার কৃষকেরা বলেন, বোরো মওসুমের শুরুতে সার, কীটনাশক ও বিদ্যুৎচালিত সেচের তেমন সংকট নেই। মওসুমের শেষ পর্যন্ত এইভাবে সবকিছু ঠিকঠাক এবং আবহাওয়া ভালো থাকলে কৃষকদের কষ্ট সার্থক হবে। সোনালি ফসল ঠিকমত ঘরে উঠবে।

    চলতি মৌসুমে শার্শায় ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ১৭৫ দশমিক ৫ হেক্টর।

    শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ব্রি ধান-৫০, ৬৩, ৮৮, ১০০, ১০২, ১০৪, বিনাধান-২৫, রড মিনিকেট ও শুভলতা জাতের চাষ বেশি হয়।চলতি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৪৩০ হেক্টর। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা এক হাজার ১৭৫ দশমিক ৫ হেক্টর। এ পর্যন্ত রোপন করা হয়েছে ১৪০ হেক্টর জমিতে। এখনো রোপন চলমান রয়েছে।

    যশোর যশোর কৃষি সম্প্রসারণ উপপরিচালক মোশারফ হোসেন জানান,এ বছর৷ ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৪৩০ হেক্টর। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা এক হাজার ১৭৫ দশমিক ৫ হেক্টর। এ পর্যন্ত রোপন করা হয়েছে ১৪০ হেক্টর জমিতে। আবাদ বেশি হয়েছে। তিনি বলেন, এ বছর ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ আদর্শ বীজতলা রয়েছে। এক্ষেত্রে বীজতলারও কোনো সংকট নেই।

    তিনি আরও বলেন, কৃষি অফিস হতে চাষিদের সর্বদা পরামর্শ প্রদান করা হচ্ছে, আমরা আশা করছি এ বছরও লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

  • দুমকি একে বিদ্যালয় মাঠে ধানের শীষে ভোট চাইলেন আলতাফ হোসেন চৌধুরী।

    দুমকি একে বিদ্যালয় মাঠে ধানের শীষে ভোট চাইলেন আলতাফ হোসেন চৌধুরী।

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না, বিএনপি নেতা এড. ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিচ জাহান শিরিন, সাবেক জেলা প্রশাসক জব্বার ফারুক প্রমূখ বক্তৃতা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের এমডি আ: জব্বার ফারুক, পটুয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অব:) আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র শরীরচর্চা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ পটুয়াখালী জেলা, দুমকি উপজেলার বিএনপি,যুবদল, ছাএদল, মহিলাদলের বিপুলসংখ্যক নেতা ও কর্মীবৃন্দ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএনপি নেতা মতিউর রহমান দিপু।

    প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এজন্য তিনি সবাইকে ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।দুমকি: সাবেক মন্ত্রীএম কেরামত আলীর পিতা-মাতার কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।

  • কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ

    কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

    সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন দোকানে তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার একইভাবে অতিরিক্ত দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

    সিলিন্ডার ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকানপাটে অধিকাংশ ব্যবসায়ী ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ রান্না বান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে রান্না কমিয়ে দিচ্ছে বা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

    স্থানীয় ভোক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সকল পেশাজীবী মানুষ।

  • পটুয়াখালী ভার্সিটির,শিক্ষক ডক্টর রুবেল মাহমুদ উচ্চশিক্ষায় কৃতিত্ব ।

    পটুয়াখালী ভার্সিটির,শিক্ষক ডক্টর রুবেল মাহমুদ উচ্চশিক্ষায় কৃতিত্ব ।

    বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি), দুমকি, পটুয়াখালীতে অবস্থিত উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই নিয়োগ দেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রযাত্রার ইঙ্গিত বহন করে।

    আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন গবেষক হিসেবে তিনি বিভাগীয় নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

    অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়ন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তিনি বেলজিয়ামের স্বনামধন্য Ghent University থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যা কৃষি ও জীববিজ্ঞানে বিশ্বব্যাপী সুপরিচিত একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (IM-UCAS) থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর গবেষণাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ তাঁকে একজন দক্ষ উদ্ভিদ রোগতত্ত্ববিদ হিসেবে গড়ে তুলেছে। তিনি ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা উদ্ভিদ রোগতত্ত্ব, ফসল সুরক্ষা এবং আধুনিক কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

    বর্তমানে অধ্যাপক ড. মাহমুদের গবেষণার প্রধান ক্ষেত্র হলো উদ্ভিদের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থা (Plant Innate Immunity) উদঘাটন এবং টেকসই উদ্ভিদ রোগ ব্যবস্থাপনা, যা পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই ও বিজ্ঞানভিত্তিক রোগ ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবনে তাঁর গবেষণা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগকে আরও গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক, আন্তর্জাতিক মানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নেতৃত্বে বিভাগটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

  • বেনাপোল বন্দর  কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ।

    বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ।

    অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের  মানব বন্ধনে আজ একঘন্টা বন্ধ ছিল আমদানি,রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।

    মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৯ টায় থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।

    মানবন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিক ভাবে ক্ষতির স্বিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫ টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।

    এদিকে মানবন্ধনে কর্মবিরতির কারনে বন্ধ হঢে পড়ে আমদানি,রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।
    মানবন্ধনে বক্তব্য রাখেন, বন্দর ওয়ার হাউস ইনেসপেক্টর শাহাদত হোসেন,হাফিজুর রহমান,নাহিদ পারভেজ প্রমুখ।

  • সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ‘হুমকি’

    সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ‘হুমকি’

    দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে।

    ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস…’ ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে।

    ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি….’ তুই অ্যারেস্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে….।

    ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলাবাহিনী সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে এ ভিডিও ছাড়া হচ্ছে।

    বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন।

    তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা ক্ষতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এছাড়া বাগেরহাট-২ এর সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে বিষয়টি অমানবিক বলে দাবি করেন তিনি।