Author: তরঙ্গ টিভি

  • চানখারপুলে মানবতাবিরোধী অপরাধ হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

    চানখারপুলে মানবতাবিরোধী অপরাধ হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

    চব্বিশের জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে রায় আজ।

    সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এ মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। কিন্তু প্রস্তুত না হওয়ায় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

    পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ২০২৪ সালের ৫ আগস্টের। এ ঘটনায় শহীদ হয়েছেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১ এ ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    এরই ধারাবাহিকতায় আট আসামির গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

    পলাতকরা হলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

    গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে প্রসিকিউশন-আসামিপক্ষের শুনানি শেষে গত বছরের ১৪ জুলাই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। এর মাধ্যমে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের আদেশ আসে আদালতের। এরই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ। তদন্ত কর্মকর্তাসহ ২৩ কার্যদিবসে মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন-আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তবে ২০ জানুয়ারি তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

    মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জব্দ তালিকা হিসেবে ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি প্রতিবেদন, দুটি অডিও, বই ও ১১টি প্রতিবেদন, ছয়টি মৃত্যুসনদ সংযুক্ত করে জমা দিয়েছে প্রসিকিউশন।

    এদিকে, যুক্তিতর্কে আট আসামিরই সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ সঠিক নয় দাবি করে তাদের বেকসুর খালাস চেয়েছে আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের রায়ে নির্ধারণ হবে এই আট পুলিশের ভাগ্য।

  • নানার বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নোয়াখালীর নেতাকর্মীরা

    নানার বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নোয়াখালীর নেতাকর্মীরা

    প্রায় দুই যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

    সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীতে তারেক রহমানকে বরণ করতে স্থানীয়রা শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন।

    ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভায় অংশগ্রহণের জন্য রওনা দিচ্ছেন।

    সকাল থেকেই নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন যোগে নেতাকর্মীরা ফেনীতে যাচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

    নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সমাবেশ আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

    বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দ্বীপ কলেজ মাঠে নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালি হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বিশ্বাস করি, এই জনসভা আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।

  • বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

    বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

    বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়াা গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।                                                                                                                     

    শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে।  বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানিকারকেরপ্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট।

    কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

  • নারী ফুটবল লিগে অলিখিত ফাইনালে রাজশাহী স্টারসের জয়।

    নারী ফুটবল লিগে অলিখিত ফাইনালে রাজশাহী স্টারসের জয়।

    নারী ফুটবল লিগে শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ফরাশগঞ্জকে ১-০ গোলে পরাজিত করেছে রাজশাহী স্টারস। শনিবার বিকেলে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল লিগের অলিখিত ফাইনাল হিসেবে বিবেচিত। শিরোপার অন্যতম দুই দাবিদার দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হাসিল করে নেয় রাজশাহী।

    ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন আলপি আক্তার। ম্যাচের প্রথমার্ধের একটি আক্রমণ থেকে তিনি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোলের দেখা মেলেনি।

    এই জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী স্টারস। সমান ২১ পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলা বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে দ্বিতীয় স্থানে। আর ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে ফরাশগঞ্জ।

    ফরাশগঞ্জের জন্য ম্যাচটি হতাশাজনক ছিল বিশেষ করে জাতীয় দলের তারকা ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের দিক থেকে। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। একই সঙ্গে টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি, আর দলও পয়েন্টশূন্য থাকে।

    উল্লেখ্য, ফরাশগঞ্জ ও রাজশাহী স্টারস—উভয় দলেই রয়েছে দশের বেশি জাতীয় দলের ফুটবলার। রাজশাহী স্টারসের হয়ে খেলছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান তারকা ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফিদা খন্দকার। অন্যদিকে ফরাশগঞ্জ দলে রয়েছেন মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র, মনিকা এবং তহুরা খাতুনের মতো অভিজ্ঞ ফুটবলাররা।

    জাতীয় দলের একাধিক তারকার অংশগ্রহণে ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শিরোপা নির্ধারণের পথে এই জয় রাজশাহী স্টারসকে এগিয়ে দিল অনেকটাই।

  • ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাকমিডের কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ সম্পন্ন

    ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাকমিডের কমিউনিটি মনিটরিং প্রশিক্ষণ সম্পন্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি মনিটরিং সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গ্রুপ গঠন কার্যক্রম সম্পন্ন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।

    শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় স্থানীয় কাউতলী এলাকায় অবস্থিত স্বপ্নতরী উন্নয়ন সংস্থার কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা। পাশাপাশি নারীর বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিবেদন করার বিষয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হয়।

    নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

    প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান। সহ-সঞ্চালনায় ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।

    প্রশিক্ষণে মোট ১৫ জন কমিউনিটি সদস্য অংশ নেন। অংশগ্রহণকারীদের নিয়ে তিনজন করে মোট পাঁচটি কমিউনিটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়।

    এই গ্রুপগুলোর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত। তারা নিজ নিজ এলাকায় নির্বাচন সংক্রান্ত অনিয়ম, সহিংসতা এবং বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণ ও প্রতিবেদন করার দায়িত্ব পালন করবেন।

    সাকমিড কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ নারীদের নিরাপদ ও তথ্যভিত্তিক ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

    ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে যশোরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে দুষ্কৃতিকারীদের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

    বিজিবি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে কোনো স্বার্থান্বেষী মহল যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে—সে লক্ষ্যেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবির এই আভিযানিক কার্যক্রম নির্বাচনকাল পর্যন্ত অব্যাহত থাকবে।
    তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

    কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

    গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পিপড়াছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। বোয়ালী ইউনিয়ন বিএনপি আহবায়ক সদস্য ডা: মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথী উপস্হিত ছিলেন,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহীম।উপস্হিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃআকতারজ্জামান,গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক, শাহিনুজ্জামান শাহিন গাজীপুর জেলা ছাএদলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি,
    বোয়ালী ইউনিয়ন বিএনপি আহবায়ক সদস্য মোঃ সেলিম রেজা, বোয়ালী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক,আলাল উদ্দিন, বিএনপি নেতা শওকত হোসেন রুম,
    কালিয়াকৈর উপজেলা কৃষকদলের আহবায়ক হান্নান মিয়া,কালিয়াকৈর উপজেলা কৃষকদলের সদস্য সচিব,আতিকুর রহমান,
    কালিয়াকৈর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক,হাসনাত মোহাম্মদ রায়হান,কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক ছাএ বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট আতিকুর রহমান, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কালাম সিকদার,যুবদল নেতা রানা হামিদ,
    সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান শেষে তবারক বিতরন করা হয়।

  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ, যা বলছে প্রশাসন

    বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ, যা বলছে প্রশাসন

    ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পারিবারের অনুমতি ক্রমেই এই ভাষ্কর্যটি সড়ানো হয় বলে গণমাধ্যমকে জানানো হয়। শুধু তাই নয়, সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার পর মহাসড়কের পাশেই পূর্ব থেকে আরও বড় পরিসরে এই ভাষ্কর্যটি নির্মাণের কাজ আগামীকাল থেকে শুরু করা হবে বলেও জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মাসুদ রানা।  

    এদিকে ভাস্কর্য অপসারণের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একটি এক্সকাভেটর দিয়ে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। এ সময় সেখানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

    ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ ওঠে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর । এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। সড়ক সম্প্রসারণের কাজের সুবিধার্থে এই অপসারণ করা হয়।

    প্রশাসন জানায়, আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ভাস্কর্যটি আগামীকাল থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে। এবং আগের চেয়ে আরও বড় আকারে ২০ ফুট বাই ২০ ফুট করা হবে। আগে ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট। যাতে করে দূর থেকে ভাস্কর্যটি দেখা যায়।

    স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দুই দিন আগে সড়ক সম্প্রসারণ কাজের জন্য ভাস্কর্যটি সরানো হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের গর্ব। তার নামে নির্মিত ভাস্কর্যটি আগের নকশা অনুযায়ী পুনরায় নির্মাণ করা উচিত।

    এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলমান। আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্যটি রেখেই উন্নয়ন কাজ যেন করা হয়। কিন্তু ভাস্কর্যটি সড়কের মাঝখানে পড়ে যায়। তাই সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

    তিনি আরও বলেন, উন্নয়নের জন্য নির্ধারিত জায়গার পর সড়কের পাশেই আগের চেয়ে বড় আকারে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্যটির কাজ আগামীকাল শুক্রবার থেকে শুরু করা হচ্ছে। এর জন্য আগের নকশা অনুযায়ী পুনরায় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আমাদের গর্ব। তার সন্মানার্থে বিজয় দিবসসহ রায়পুরার সরকারি সকল অনুষ্ঠানে এই বীরশ্রেষ্ঠর ছবি ছাপানো হয়। একটি গোষ্ঠী বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

    উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন। দেশের প্রতি অকৃত্তিম প্রেম ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন। তার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকায়। তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সালে তার গ্রামের বাড়িতে একটি জাদুঘর নির্মাণ করা হয়। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় তার নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।

  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

    কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

    স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “গ্রিনল্যান্ডে গোল্ডেন স্থাপনের বিরুদ্ধে কানাডা। যদিও এ গোল্ডেন ডোম কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের এক্ষেত্রে সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। যারা কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে।”

    দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই কানাডার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি প্রায়ই দেশটির নেতৃবৃন্দের সমালোচনা করেন।

    চীনের সঙ্গে কয়েকদিন আগে বাণিজ্য চুক্তি করে কানাডা। এতে দুই দেশের কিছু পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে চুক্তি করেন। এরপরই ট্রাম্প মন্তব্য করলেন কানাডাকে চীন ব্যবসার আড়ালে গিলে খাবে।

    বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যা বলেছিলেন ট্রাম্প

    গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে যদি তারা গোল্ডেন ডোম স্থাপন করেন তাহলে স্বাভাবিকভাবে কানাডা এর সুবিধা ভোগ করবে এবং সুরক্ষিত থাকবে। তিনি ওই সময় দাবি করেন, কানাডা বিনামূল্যে যুক্তরাষ্ট্রের সুবিধা পায় এবং তাদের জন্যই কানাডা টিকে আছে।

    তিনি বলেন, “আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যেটি স্বাভাবিকভাবে কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”

    “কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে।” দেশটির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন মার্ক।”

    কিন্তু ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফলতা পাচ্ছে কারণ আমরা কানাডিয়ান।

  • তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল শিরোপা রাজশাহীর

    তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল শিরোপা রাজশাহীর

    শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের দাপটে নিষ্প্রভ হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে বিপিএলের শিরোপা নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং ও সাহিবজাদা ফারহানের ধৈর্যশীল ইনিংসে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।
    দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। তবে শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।
    একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান তানজিদ হাসান তামিম। ফিফটির পর তুলে নেন সেঞ্চুরিও। ৬২ বলে খেলা তার ১০০ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও সাতটি ছয়ে। চলতি বিপিএলে এটি তার চতুর্থ সেঞ্চুরি। বিপিএল ফাইনালে তানজিদ তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন—এর আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

    শেষ দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ৬ উইকেটে ১৭৪ রান।
    চট্টগ্রামের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম—দুজনই নেন দুটি করে উইকেট।

    ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। মোহাম্মদ নাঈম শেখ ১০ বলে ৯ রান করেন, আর মাহমুদুল হাসান জয় শূন্য রানে আউট হন। হাসান নেওয়াজ করেন ৭ বলে ১১ রান।
    চতুর্থ উ।