Author: তরঙ্গ টিভি

  • বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

    বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫)। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামী আব্দুর রাজ্জাক।


    অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পরিবারের সদস্যদের অভিযোগ, ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।
    ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী

    উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী

    যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখননকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখননের উদ্যোগকে এলাকার কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খনন কার্যক্রম শুরু হয় এবং প্রায় এক বছর ধরে তা চলমান ছিল। প্রায় ৪.১ কিলোমিটার দীর্ঘ এই খালের মাধ্যমে শার্শার উত্তরাঞ্চলের সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা সৃষ্টি হয়, যা কৃষিতে বিপ্লব ঘটায়।

    দীর্ঘ প্রায় অর্ধশত বছর পর আবারও এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে খুব শিগগিরই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনের সম্ভাবনার খবরে উলাশীসহ পুরো শার্শা এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন।

    বৃহস্পতিবার দুপুরে খালটির পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি কাজের অগ্রগতি, মান এবং এর মাধ্যমে স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি খননের গুণগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ,শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

    স্থানীয়দের আশা, এই খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে

  • কালিয়াকৈরে চৈত্রের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ।

    কালিয়াকৈরে চৈত্রের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ।

    চৈত্রের খরতাপে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ ও মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবীরা।

    প্রচণ্ড রোদে কাজ করতে গিয়ে শ্রমিকরা অল্প সময়েই ক্লান্ত হয়ে পড়ছেন। চন্দ্রা ত্রিমোড় এলাকার ইট ভাঙার শ্রমিক মো. মিনহাজ উদ্দিনকে মাথায় গামছা জড়িয়ে ঘামে ভেজা শরীরে কাজ করতে দেখা যায়। কিছুক্ষণ পরপরই বিশ্রাম নিতে হচ্ছে তাকে। তিনি বলেন, “আগের মতো আর কাজ করা যায় না। এক ঘণ্টা কাজ করলেই শরীর আর সাড়া দেয় না। গরম খুব বেশি।”
    একই এলাকার গার্মেন্টস শ্রমিক আলিম মিয়া বলেন, “গরম বেশি হলেও কাজ তো করতেই হবে। না করলে সংসার চলবে না।”

    পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র গরমে তাদের কাজের ধরনে পরিবর্তন এসেছে। একটানা কাজের পরিবর্তে মাঝেমধ্যে বিরতি নিচ্ছেন তারা। কেউ পানি পান করছেন, কেউ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। শ্রমিক নজরুল ইসলাম বলেন, “মাঝে মাঝে মেশিন বন্ধ করে বিশ্রাম নিতে হয়, না হলে কাজ করা যায় না।”

    গাজীপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা ৩টায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৬.৮ ডিগ্রির মধ্যে। এদিন সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
    আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে গাজীপুরে টানা কয়েকদিন ধরে তাপপ্রবাহ বিরাজ করছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। মাঝে বৃষ্টির কারণে কিছুটা কমলেও সাম্প্রতিক দিনে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারা অব্যাহত থাকতে পারে।
    তাপপ্রবাহের প্রভাব শুধু শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, নগরজীবনেও পড়েছে এর প্রভাব। রোদ থেকে বাঁচতে অনেকে ছাতা ব্যবহার করছেন, কেউ গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তুরাগ নদীর তীরে গাছতলায় বসে থাকা সুমন বলেন, “রোদে কোথাও থাকা যাচ্ছে না। বাতাসও গরম, তাই ছায়ায় বসে আছি।”

    অতিরিক্ত গরমের কারণে অসুস্থতার ঝুঁকি বাড়ছে। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ইতোমধ্যে কিছুটা ভিড়ও লক্ষ্য করা গেছে।
    বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এ সময় ভাজাপোড়া ও খোলা শরবত এড়িয়ে চলা, ঢিলেঢালা পোশাক পরা, ছাতা ব্যবহার করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি। পাশাপাশি বেশি বেশি তরল পান করতে হবে। শিশু ও বয়স্কদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

  • বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক।

    বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক।

    যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।

    বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে এক কেজি ৪শ‘ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪শ‘ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।

    বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

  • শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

    শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

    যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নিয়াজ মাখদুম।

    স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

    একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ¦ালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়।

    বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, জনতার সহযোগিতায় পুলিশের হাতে সোপর্দ

    দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, জনতার সহযোগিতায় পুলিশের হাতে সোপর্দ

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১ এপ্রিল) ভোরবেলা উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

    আটককৃত ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন ফরিদুল ইসলাম। ভোরবেলায় তার অবস্থান নিশ্চিত হলে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা

    পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির মোট আটটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ মোট চারটি ওয়ারেন্ট বিচারাধীন ছিল।

    পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

    এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • অসত্য সংবাদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    অসত্য সংবাদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    অসত্য ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আখতারুজ্জামান ওরফে উকল।সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ২৯ মার্চ কালিয়াকৈর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

    তিনি জানান, ১৯৮৭ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃক তাকে ৯৯ বছরের জন্য জমি লিজ প্রদান করা হয় পেট্রোল পাম্প স্থাপনের উদ্দেশ্যে। ৯৭৮/৯১ নং দলিলের ভিত্তিতে তিনি “চন্দ্রা ফিলিং স্টেশন” প্রতিষ্ঠা করেন, যা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল।

    পরবর্তীতে ২০১৬ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ায় তার ফিলিং স্টেশনটি অপসারণ করতে হয়। এ অবস্থায় তিনি পুনরায় ফিলিং স্টেশন স্থাপনের জন্য সড়ক ও জনপথ বিভাগে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ডাইনকিনি মৌজায় একই দাগে জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

    তিনি আরও জানান, উক্ত জমিতে তিনি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করেন, যা স্থানীয়দের জানা আছে। কিন্তু পরবর্তীতে ফিলিং স্টেশনের কাজ শুরু করতে গেলে কালিয়াকৈর সরকারি কলেজের কয়েকজন শিক্ষক—অধ্যাপক সেলিম জাহান, পলাশ এবং শাজাহান মিয়া বাধা প্রদান করেন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেন।

    এ ঘটনার পর তিনি আইনের আশ্রয় নিলে, অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের উসকে দিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিলের আয়োজন করে, যেখানে অশালীন ভাষা ব্যবহার করা হয়। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

    সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান উকল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার ওপর হওয়া শারীরিক ও ম

  • জাজিরায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই: আহত ৪ পুলিশ, গ্রেপ্তার ৩

    জাজিরায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই: আহত ৪ পুলিশ, গ্রেপ্তার ৩

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
    মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ইদ্রিস বেপারী সেখানে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তাকে আটক করতে গেলে তার স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

    হামলার মুখে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়লে হামলাকারীরা ইদ্রিস বেপারীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাজিরা থানার এসআই কামরুল ইসলাম, এএসআই রজব আলী, কনস্টেবল শরিফুল ও কনস্টেবল মাসুদ আহত হন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
    ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ইদ্রিস বেপারীসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করেছেন।
    এদিকে, অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি রতন বেপারী (৫৪), আখি বেগম (৩২) ও শহর বানু (৪৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিলাসপুর এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদ্দুস বেপারীসহ ৫৩ জনকে আসামি করা হয়।

    জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন,
    “পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

  • বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

    বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

    যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য মালামাল মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে বলে রাতে এক প্রেস নোটে বিজিবি জানিয়েছে।

    মঙ্গলবার সারাদিন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিজিবি জোয়ানরা এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

    মাদকদ্রব্য বহনের দায়ে আটক দু‘জন হচ্ছেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

    আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিসমিস, পাঁচ হাজার ৭২৯টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

    ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্ত থেকে এই অবৈধ মালামাল আটক করা হয়েছে। আটকদেরকে যশোর কোতোয়ালি মডেল থানার মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

  • বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক

    বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক

    যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বর) তল্লাশী করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।

    আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গোল্ড এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

    টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।