Author: তরঙ্গ টিভি

  • বীরগঞ্জ কবিরাজে মাদক সেবনের দায়ে একজনকে আটক।

    বীরগঞ্জ কবিরাজে মাদক সেবনের দায়ে একজনকে আটক।

    মঙ্গলবার (রাত ১১টা ২৫ মি:) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় মাদক সেবনের অপরাধে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আব্দুল মালেক (শিপু) (১৮)। তিনি উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মমিনুল ইসলাম এবং মায়ের নাম মোছা. মল্লিকা বেগম।
    ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে পল্টু চৌধুরী মিল এলাকায় মাদক সেবনের সময় আব্দুল মালেককে শীপু কে, সামিউল আলম (পল্টু চৌধুরী)আটক করে। প্রশাসনকে খবর দেয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন। এ সময় বীরগঞ্জ থানার (এসআই) দেবাশীষ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

  • মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা

    মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা

    চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

    জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত ও অভিযুক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়।

    বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে অবহিত হয়। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী আব্দুল মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুটি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর সেগুলো বিকল করে দেওয়া হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান গণমাধ্যমকে বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

    সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় কৃষি জমির মাটি কাটার অভিযোগে আব্দুল মোমেন নামক এক ব্যক্তিকে জরিমানা করায় উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকাটি এখন পরিবেশ বিপর্যয়ের চরম পর্যায়ে। এ এলাকাটি রক্ষা করা ও কৃষি উন্নয়নে ভূমিকা পালন করতে হবে। এজন্য আব্দুল মোমেন নামক একজন মাটি খেকোকে ৫ লক্ষ টাকা জরিমানা করে শাস্তির আওতায় আনায় প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং একই সাথে কেওচিয়া এলাকাটি ইটভাটা মুক্ত করার দাবি জানান।

  • নিউইয়র্ক ফোবানা মিট দ্য প্রেস আজ বুধবার ১লা এপ্রিল সন্ধ্যা ৮ টায়

    নিউইয়র্ক ফোবানা মিট দ্য প্রেস আজ বুধবার ১লা এপ্রিল সন্ধ্যা ৮ টায়

    আজ বুধবার,১লা এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।৪০তন ফোবানা সম্মেলন উপলক্ষে ।

    উক্ত সংবাদ সম্মেলনে ফোবানার কেন্দ্রীয় ও স্বাগতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যমসহ সবার উপস্থিতি কামনায় আমন্ত্রণ জানিয়েছেন ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী,এক্সিকিউটিভ সেক্রেটারি
    দেওয়ান মনিরুজ্জামান এবং হোষ্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু ও সদস‍্য সচিব মঞ্জুর কাদের ।

    ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে নিউইয়র্কের লংআইল্যান্ডসিটির (এষ্টোরিয়ার) ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে।খবর আইবিএননিউজ ।

    উল্লেখ্য,আগামী সেপ্টেম্বরের ২০২৬ লেবার ডে উইকেন্ড, সেপ্টেম্বর ৪,৫,৬ এই তিন দিন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে । এবারের সম্মেলনটি বাংলাদেশ রাষ্ট্রের জনক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। এবারের সম্মেলনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। এছাড়া বাংলার আবহমান সংস্কৃতি ও ফোবানার ৪০ বছরের ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।

  • কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির  অভিযোগ, পরে সমালোচনার মুখে  নিলামে বিক্রি করল প্রশাসন

    কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন

    গাজীপুরের কালিয়াকৈর থানা হেফাজতে থাকা জব্ধ করা ৮ ঘোড়া গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠেছে ওসির বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে অবশেষে প্রশাসন ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে।

    স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়ীয়া ফাড়ি পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় অসুস্থ্য হয়ে একটি ঘোড়া মারাও যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রবিবার ভোরে অনেকটা গোপনে এক ব্যাক্তির কাছে ৮ টি ঘোড়া বিক্রি করে দেন।

    সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মুহুর্তে ঘোড়া বিক্রির খবর ভাইরাল হলে সেই ঘোড়া কালিয়াকৈর থানা পুলিশ ফেরত নিয়ে আসে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামের আয়োজন করে। নিলামে অংশ নেন একাধিক ক্রেতা এবং প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয় বলে জানা গেছে।

    কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

    তবে স্থানীয়দের অভিযোগ, শুরুতে গোপনে কম দামে বিক্রির চেষ্টা না হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

  • কালিয়াকৈরে ১২ হাজার টাকার চাকরি থেকে ১২ কোটি টাকার সম্পদ: এলাকাজুড়ে চাঞ্চল্য

    কালিয়াকৈরে ১২ হাজার টাকার চাকরি থেকে ১২ কোটি টাকার সম্পদ: এলাকাজুড়ে চাঞ্চল্য

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় স্বল্প আয়ের চাকরি থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগে আলোচনায় রয়েছেন মোঃ সায়েদ আলীর ছেলে মোহাম্মদ লাভলু হোসেন। বিষয়টি ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও জনমনে প্রশ্ন।

    স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন লাভলু হোসেন। শুরুতে তার মাসিক বেতন ছিল প্রায় ১২ হাজার টাকা, যা পরবর্তীতে ১৮ হাজার টাকায় উন্নীত হয়। তবে একই সময়ে তার সম্পদের অস্বাভাবিক বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করছেন এলাকাবাসী।
    সুদের কারবারের অভিযোগ।
    এলাকাবাসীর অভিযোগ, আর্থিক সংকটে থাকা সাধারণ মানুষকে উচ্চ হারে সুদে অর্থ ধার দিয়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করতেন তিনি। ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হলে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হতো এবং একপর্যায়ে জমি বা সম্পত্তি লিখে দিতে বাধ্য করা হয়েছে।
    জমি ও সম্পদের হিসাব
    ভূমি রেকর্ড সূত্রে জানা গেছে—
    চন্দ্রা মৌজার আরএস ১২২১ নম্বর দাগে তার নামে দুইটি দলিলে মোট ৪৪.৭৫ শতাংশ জমি রয়েছে (দলিল নং ১১৩৫০, রেজিস্ট্রেশন: ০৩/০৯/২০২৩ এবং দলিল নং ৩১৮২, রেজিস্ট্রেশন: ১২/০৫/২০২৫)।
    একই দাগে তার স্ত্রীর নামে ৯.৫০ শতাংশ জমি রয়েছে (দলিল নং ৬৭৩৮, রেজিস্ট্রেশন: ০৩/০৮/২০২৫)।
    স্থানীয়দের দাবি অনুযায়ী, এসব জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
    এছাড়াও—
    উলুসারা মৌজায় ৫ শতাংশ
    চান্দরা মৌজায় ৪.৬২ শতাংশ জমি
    তার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।
    আয়কর রিটার্নে অসঙ্গতির অভিযোগ
    ২০২৩-২০২৪ অর্থবছরের আয়কর রিটার্নে তার হাতে নগদ অর্থ দেখানো হয়েছে ৫ লাখ ৯০ হাজার টাকা

  • যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার -২৬ এর মালামাল বিতরণ শুরু

    যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার -২৬ এর মালামাল বিতরণ শুরু

    সারা দেশ সহ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। বোর্ডের সাধারণ শাখা থেকে এগুলো সরবরাহ হচ্ছে। নির্ধারিত তারিখে স্ব স্ব কেন্দ্রের মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে।

    পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন সাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুরোধ করা হয়।
    তবে সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিব নিজে পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক মালামাল নিতে আসতে হবে। তিনি আসতে না পারলে তাঁর প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র প্রদান করা যাবে না।

    বোর্ডসূত্র জানায় ৩০ মার্চ বাগেরহাট সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হয়েছে। আজ মঙ্গলবার ৩১ মার্চ সাতক্ষীরার সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে। ১ এপ্রিল কুষ্টিয়া সকল উপজেলার ২ এপ্রিল চুয়াডাঙ্গা ও মেহেরপুর সকল উপজেলা , ৫ এপ্রিল নড়াইল, মাগুরা সকল উপজেলা, ৬ এপ্রিল ঝিনাইদহ সকল উপজেলা, ৭ এপ্রিল খুলনা ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও খুলনা সিটি কর্পোরেশন, ৮ এপ্রিল কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, তেরখাদা, দাকোপ ও ডুমুরিয়া, ৯ এপ্রিল যশোর চৌগাছা, কেশবপুর, মণিরামপুর, ঝিকরগাছা ও শার্শা, ১১ এপ্রিল যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে।

    মালামাল গ্রহণের আবেদনের সাথে ২০২৬ সালের এসএসসি কেন্দ্র নবায়ন ফিস দুই হাজার টাকা, সেবার রশিদ এবং নতুন কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র অনুমতিপত্র ও কেন্দ্র স্থাপন ফিস ছয় হাজার টাকা সোনালী সেবার রশিদ অবশ্যই দাখিল করতে হবে। ব্যবহারিক পরীক্ষা শেষে ব্যবহারিক উত্তরপত্রসহ উদ্বৃত্ত অলিখিত উত্তরপত্র ও অব্যবহৃত প্রশ্নপত্রসহ সকল মালামাল বোর্ডে জমা দেয়ার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

  • কালিয়াকৈর সরকারি কলেজে তিন শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    কালিয়াকৈর সরকারি কলেজে তিন শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজ–এ তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

    সোমবার (আজ) সকাল ১০টার পর কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং শিক্ষকদের হয়রানির জন্য দায়ের করা হয়েছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

    বক্তারা বলেন, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

    তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্দোষদের মুক্তি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

    এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
    উল্লেখ্য, মানববন্ধন চলাকালে বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করেন।

  • যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

    যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

    যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পন করেছে। সোমবার ৩০মার্চ তিনি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক শাহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ৫ মার্চ একই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

    এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে এস্কেন্দারকে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

    এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ৫ মার্চ রায় ঘোষনার পর সোমবার তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার।

    রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার।

    গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের অন্তর্গত একটি রাস্তার ইটের সলিং এর ব্যাপারে ব্যাপক উক্ত ওয়ার্ডের মহিলা মেম্বার আমেনা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

    রাস্তাটির অবস্থান সামান ব্যাপারীর দোকান থেকে মকবুলের বাড়ি পর্যন্ত দুই লেয়ারের ইটের সলিং। কিন্তু আমেনা মেম্বার প্রথম লেয়ার ইটের সোলিং করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। এলাকাবাসীর বক্তব্য প্রকল্পে ২ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। অথচ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এখানে আনুমানিক ৩৫ হাজার টাকার মত কাজ হয়েছে।

     

    বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীর উক্ত ওয়ার্ড এর মেম্বার চেয়ারম্যান দের সাথে একাধিক বৈঠক হয়েছে। তারা আশ্বাস ছাড়া আর কিছু দিতে পারে নাই। রাস্তাটি যথেষ্ট জনবহুল এবং প্রতিদিন এই রাস্তা দিয়ে জেসম্যান সহ অন্যান্য ফ্যাক্টরির হাজার হাজার লোকজন চলাচল করে। তাছাড়া নাওলা, বরিয়া বহ, রসুলপুর, বিষইদ,খোলারটেকি, ভাতারিয়া, ডাইনকিনি, হরতকি তলা গ্রামের হাজার হাজার লোক তরই তরকারি নিয়ে এই রাস্তায় গমন করে। হেদ দৃষ্টিকোণ থেকে এই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৮নং আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন শাকিল মোল্লার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, পিআইও কর্মকর্তা জাকারিয়া সাহেবের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। প্রকল্পের সভাপতি আমেনা মেম্বার যদি পরবর্তী কাজ না করে তাহলে এক লক্ষ টাকা বকেয়া বিল পরিশোধ করা হবে না।

    গণমাধ্যম কর্মী নিজেও পিআইও কর্মকর্তা জাকারিয়া সাহেবের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, ডাবল লেয়ারের ইটের সলিং সিডিউলে দেওয়া আছে। যদি পূর্ণাঙ্গ কাজ না করে তবে বকেয়া এক লক্ষ টাকা দেওয়া হবে না। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার মন্তব্য করেন আমি লস দিয়ে রাস্তা নির্মাণ করতে পারবো না। অথচ রাস্তার আয় ব্যয় সম্পর্কে সিডিউলে বিস্তারিত বলা আছে। মহিলা মেম্বার এর গাফিলতিতে হাজার হাজার লোকজন কষ্ট করছে। রাস্তাটি যাতে ডাবল লেয়ারের হয় এবং ভালো মানের ঈদ ব্যবহার করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

  • এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

    এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশপথ ও এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

    সর্বশেষ শুক্রবার রাতে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটের মধ্যে শুক্রবারের ৭টি ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
    বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ৭টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।

    সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে ফ্লাইট চলাচলে স্থবিরতা নেমে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
    যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।