Author: তরঙ্গ টিভি

  • কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২০২৬ সালের ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রসাশন চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

    দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী– বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী উপস্থিত থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

    এ সময় পুষ্পস্তবক অর্পণে তাঁর সাথে বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমান্ড কাউন্সিলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী বলেন, “আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ট্রাস্ট কাজ করে যাচ্ছে।”

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো: শাহ আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা দিলীপ দাস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

    বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়েবাড়িকে কেন্দ্র করে রুবি আক্তার নামে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের নওগাঁও ভাঙ্গাপুল মুন্সিপাড়া গ্রামে ঘটে। আহত রুবি আক্তার ওই গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।
    স্থানীয় সূত্রে জানা যায়, রুবি আক্তার তার উকিল শ্বশুর নুরজামানের ছেলের বিয়েতে অংশ নিতে যান এবং সেখানে বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

    শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে একই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
    এর জের ধরে প্রতিপক্ষের লোকজন—রিয়াদ, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, বুলেট ইসলাম, সিফাত ও শিহাব—দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রুবি আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
    খবর পেয়ে তার স্বামী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

  • দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

    দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

    দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের একটি বাসায় অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    এসময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
    শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

    জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা
    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতল রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার জব্দ করা হয়। অবৈধভাবে বাড়িতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

    ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • যশোরের ভবদহ অঞ্চলে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

    যশোরের ভবদহ অঞ্চলে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। যে কর্মসূচি পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিলেন। শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে; কারণ খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে। শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হওয়ায় তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কথা চিন্তা করে দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে’।

    শনিবার২৮মার্চ সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, ‘সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ, কষ্টের স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখনন কাজ চলমান রয়েছে। একইসাথে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রম চলমান। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে ভবদহে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজনৈতিক বিশেষজ্ঞ নিবন্ধ

    যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে কেশবপুর উপজেলার বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রশিদ, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী, প্রভাষক জুলমাত আলী, এম এ আলিম প্রমুখ।রাজনৈতিক বিশ্লেষণ

    আলোচনার পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুরুলি খালের মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বুরুলি খালটি পুনঃখনন কাজ সম্পন্ন হলে উপজেলার বুরুলি, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপারভদ্রা নদীতে নিষ্কাশিত হতে পারবে। খালটি পলিতে ভরাট হওয়ায় ওই এলাকার পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতা হওয়ায় কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হতেন।

  • দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

    দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

    রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয়ের ফলে প্রায় এক মাসেরও বেশি সময় পাঠদান বন্ধ ছিল।

    ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলেছে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি আরও দীর্ঘ হয়।

    সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালন করা হয়। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই সময়ে শেষ হয়েছে।

    দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্ধারিত পাঠক্রম সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন।

    ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ডামুড্যা উপজেলায়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়,
    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতি কবুতর অবমুক্ত করন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ,আলোচনা সভা, বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মহান মুক্তিযোদ্ধাদের সম্মাননা মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহ আলম সিদ্দিকী।

    এছাড়াও উপস্থিত ছিলেন ডামুড্যা থানা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি মোঃ নুর ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ উজ্জল শিকদার ,ও সৈয়দ মধু,মির ।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ ,সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব, ফাতেমা নাহিয়ান । অনুষ্ঠান শুরুতে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট ও গার্লস গাইডের ১৫টিরও বেশি সুশৃঙ্খল দল অংশগ্রহণ করে। ব্যান্ড দলের বাজনার তালে তালে মার্চ পাস্টের মাধ্যমে তারা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করেন।


    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শনী। শিক্ষার্থীরা তাদের নিপুণ কৌশলে দেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ফুটিয়ে তোলে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

    অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসক তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধায় সকল শহীদ ও ত্যাগী মা-বোনদের স্মরণ করেন।

  • ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী শার্শা নাভারণ পশুর হাট

    ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী শার্শা নাভারণ পশুর হাট

    দীর্ঘ ১৭  বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হয়েছে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনের ঐতিহ্যবাহী পশুর হাট। হাটটি পুনরায় চালু করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

    বুধবার ২৫মার্চ- ​২টার সমায় হাটের উদ্বোধনকালে শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,শার্শা বিএনপি’র সভাপতি মো.হাসান জহির জানান, এই হাটটি প্রায় ১০০ বছরের পুরনো। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের অনুসারীরা হাটটি ইজারা নেয়।

    অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের ক্যাডাররা হাটের ব্যবসায়ীদের ওপর জুলুম ও অত্যাচার চালাত। এমনকি দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটত। নিরাপত্তার অভাবে ব্যবসায়ীরা আসা বন্ধ করে দিলে হাটটি লোকসানে পড়ে এবং সরকার তা বন্ধ করে দেয়।

    ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটটি পুনরায় ইজারা বা ডাকের ব্যবস্থা করা হয়। সর্বোচ্চ দরে হাটটি ইজারা নিয়ে তা পুনরায় সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    দীর্ঘ বিরতির পর হাটটি সচল করা একটি বড় পদক্ষেপ। বর্তমানে হাটটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাটটি বর্তমানে প্রতি বুধবার পরিচালিত হচ্ছে। তবে যদি ক্রেতা এবং বিক্রেতাদের পক্ষ থেকে ব্যাপক চাহিদা তৈরি হয়, তবে ভবিষ্যতে সপ্তাহে দুই দিন হাট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

    হাটের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের চাহিদার ওপর ভিত্তি করেই পরবর্তী দিন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর হাটটি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাটের সার্বিক প্রস্তুতি ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন। তার বক্তব্যের প্রধান পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:-
    *ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পথে যাতে কোনো হয়রানি না হয়, সেজন্য চারটি মোটরসাইকেল টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল দেবে।

    ​*কোনো সমস্যা হলে ব্যবসায়ীরা সরাসরি নেতার সাথে যোগাযোগ করতে পারবেন। এ জন্য সবার কাছে ফোন নম্বর দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি প্রশাসনের সহায়তা নিয়ে ব্যবস্থা নেবেন।

    ​*বাজারের উপরে এবং রাস্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যাতে কেউ ব্যবসায়ীদের বিভ্রান্ত বা হয়রানি করতে না পারে।
    ​*​ব্যবসায়ী ও খামারিদের সুবিধার্থে খাজনার হার কমানো হয়েছে।

    ​*আশেপাশের হাটে ১০০০-১১০০ টাকা নেওয়া হলেও এখানে তা কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।

    *অন্যান্য হাটে ৫০০ টাকা নেওয়া হলেও এখানে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে (২০০ টাকা ছাড়)।

    ​*হাটে ব্যবসায়ীদের জন্য হোটেল ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে।
    ​ *পর্যাপ্ত টয়লেট ও বাথরুমের ব্যবস্থা করা হয়েছে যা ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবেন।

    *নামাজের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং হাটে শৃঙ্খলা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

  • স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

    স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

     দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। আগামী রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে এ বন্দরে।

    বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। শনিবারও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে শনিবার দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, স্বাধীনতা দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

  • যশোর শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

    যশোর শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

    যশোরের শার্শায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মারা যায় তারা। এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল-পোর্ট থানাধীন পুটখালী সড়কের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, রিপন হোসেনের ছেলে আপন (১৬), এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ (১৯)। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনেই মারা যায়।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আসরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

  • যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান

    যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান

     শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে বিজিবি মহাপরিচালক এর পক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারি পরিচালক) সোহেল আল মুজাহিদ।

    এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং চিরস্মরনীয় করে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি মিরাজুল ইসলাম সাইমুন ও অন্যান্য সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

    এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রমুখ।