Author: তরঙ্গ টিভি

  • কমিশনার বাড়িয়ে দুদক অধ্যাদেশ জারি, আরও যেসব সংশোধনী এলো

    কমিশনার বাড়িয়ে দুদক অধ্যাদেশ জারি, আরও যেসব সংশোধনী এলো

    দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল ও কার্যকর করতে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা এবং কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশটি ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে।

    অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে দুদক হবে অনধিক পাঁচ সদস্যের একটি কমিশন। আগে কমিশনের সদস্য সংখ্যা ছিল তিন। একই সঙ্গে কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল পাঁচ বছর।

    কমিশনার নিয়োগের ক্ষেত্রেও নতুন বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কমিশনে অন্তত একজন নারী কমিশনার এবং অন্তত একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ কমিশনার থাকতে হবে। কমিশনের সদস্যদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন।

    আরও পড়ুন

    বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

    বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

    তবে বিদ্যমান কমিশনের ক্ষেত্রে এই সংশোধিত অধ্যাদেশ কার্যকর হবে কিনা- সে সিদ্ধান্ত সরকারের ওপর ন্যস্ত রাখা হয়েছে।

    নতুন অধ্যাদেশ নিয়ে দুদক সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের মতে, চেয়ারম্যান ও দুই কমিশনার একমত হলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলেও, চারজন কমিশনার একমত হলেও চেয়ারম্যান ভিন্নমত পোষণ করলে সে ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

    অধ্যাদেশে আরও বলা হয়েছে, এখন থেকে প্রতি ছয় মাস পরপর দুদককে তাদের কার্যক্রমের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি দুদকের সব কর্মকর্তার জন্য সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষমতাও দুদককে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে দুদক আইনের খসড়া অধ্যাদেশ অনুমোদন দেয় সরকার। সংশোধিত খসড়া প্রকাশের পর সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এর তীব্র সমালোচনা করেন। দুই মাস পর সেই খসড়ায় কিছু সংশোধনী এনে গতকাল (২৩ ডিসেম্বর) চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলো।

  • কালিয়াকৈরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করা হয়

    কালিয়াকৈরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করা হয়

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও ত্রাণ কার্যক্রম (চাল বিতরণ) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর পাশে সরকার রয়েছে। উৎসবমুখর পরিবেশে যেন সবাই আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে, সেজন্য এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।”
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা বি এ ডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, রাই চান বর্মন, সুশীল বর্মন, রঞ্জন বর্মনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ২২টি উপাসনালয়ের মাঝে প্রত্যেকটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই চাল বড়দিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও দরিদ্র ও অসহায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সহায়তায় ব্যবহার করা হবে।
    উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “প্রতিবছরের মতো এবারও প্রশাসনের সহায়তা আমাদের উৎসব উদযাপনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।”
    অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়

  • রেলওয়েতে সেবার মান বাড়াতে বেনাপোলে ‘গণশুনানি’র উদ্যোগ।

    রেলওয়েতে সেবার মান বাড়াতে বেনাপোলে ‘গণশুনানি’র উদ্যোগ।

    বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের অভিযোগ ও পরামর্শ সরাসরি শোনার লক্ষ্যে বেনাপোল রেলওয়ে প্রাঙ্গণে এক বিশেষ ‘গণশুনানি’ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), পাকশী-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।

    বুধবার(২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল রেলওয়ে স্টেশনের নবাগত স্টেশন মাষ্টার আইনাল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত শরীফ(বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক,পাকশী।

    বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ময়েন উদ্দীন সরদার(বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো).মো. হানিফ হোসেন(ডিইএন-১/পাকশী),
    হাসিনা আক্তার(ডিটিও/পাকশী),গৌতম কুমার কুন্ডু
    (ডিসিও/পাকশী), রিফাত শাকিল(ডিইই/পাকশী),আনোয়ার হোসেন(সেতু প্রকৌশলী,পাকশী),চাঁদ আহমেদ(সহকারী নির্বাহী প্রকৌশলী,যশোর)।

    এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোর্তজা আহম্মেদ,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি-শামছুর রহমান,সাবেক সভাপতি-মফিজুর রহমান সজন,বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,পৌর বিএনপি’র সহ-সভাপতি-মাসুদুর রহমান মিলন,পৌর বিএনপি’র পরিবেশ সম্পাদক-মাসুদুর রহমান কাক্কু,
    শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী সহ অনেকে।

    পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর কর্তৃক এ আয়োজনে উন্মুক্ত ​গণশুনানিতে উঠে আসা প্রধান সমস্যাসমূহ তুলে ধরে বক্তারা বলেন,বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন, যা ভারতের পেট্রাপোল স্টেশনের সাথে যুক্ত। যাত্রী সেবার মান বৃদ্ধি করতে সাধারণ যাত্রীরা যেন কোনো ভোগান্তি ছাড়াই তাদের সমস্যার কথা রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারেন এবং তাৎক্ষণিক সমাধান পান, সেই লক্ষ্য নিয়েই রেল কর্তৃপক্ষকে কাজ করতে হবে। টিকিট কালোবাজারি, ট্রেনের সময়ানুবর্তিতা বা বগির পরিবেশ নিয়ে অভিযোগ জানানোর সুযোগ রাখতে হবে। রেলের উন্নয়নে নাগরিকদের সৃজনশীল পরামর্শ গ্রহণ করে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর এই ধরণের আয়োজন আবশ্যকীয়।

    এ ছাড়াও বানিজ্য সম্প্রসারনের ক্ষেত্রে পণ্য পরিবহন এবং পণ্য খালাসে ধীরগতি রোধে পণ্যবাহী আরো একটি রেল চালু করার অনুরোধ জানান মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। অপরদিকে,রেল শ্রমিক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং বকেয়া পরিশোধে জোর তাগিদ দেন বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সংগঠন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।

    পণ্য পরিবহনে উত্থাপিত পণ্যবাহী রেল বৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের বিষয়ে উত্থাপিত বিভিন্ন
    অভিযোগ শোনার পর তা সমাধানে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর নির্দেশনা দেন। যেমন,কালোবাজারি রুখতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। প্রতিটি স্টেশনে প্রতিদিনের কাজের রিপোর্ট ছবিসহ জমা দেওয়ার ব্যবস্থা। খাবারের দাম বেশি রাখলে ক্যাটারিং ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। রেলওয়ে পুলিশ ও আরএনবি-কে বগির ভেতরে নিয়মিত টহল দেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়াও স্টেশন প্লাটফর্ম মসজিদের জন্য একটি কার্পেট দেওয়ারও সিদ্ধান্ত দেন তিনি।

    অনুষ্ঠানটি’র সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন
    মো.নাজমুল হাসান(ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, এস এস এ-ই,বেনাপোল)।

  • দুমকি উপজেলায়,  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ।

    দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ১নংওয়ার্ডে মোঃ মস্তফা শরিফ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লেবুখালী ১ নং ওয়ার্ড বিএনপি এই আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। মতিউর রহমান দিপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফোরকান হাওলাদার উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হাওলাদার, লেবুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো ইউনুচ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো : বায়েজিদ আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মো: মনির শরিফ আরও ছাত্র দলের
    সদস্য সচিব মোঃ সুমন শরীফ, এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক ফকির, ,,সাগর, নাসির সিকদার, আলমগীর হাওলাদার, প্রমুখ। ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মস্তফা শরিফ
    সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
    সাবেক বিএনপি প্রবীণ নেতা: আ: রাজ্জাক সরদার ।

    আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
    এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

  • লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল।

    লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল।

    যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বল ফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

    আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।

    আনন্দ মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।

  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট।

    শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট।

    যশোরের শার্শা উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগীতার মামলায় সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক খোন্দকার শাহ আলম।

    অভিযুক্ত আসামিরা হলো, কাশিয়াডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস, রমজান মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম, পূর্বপাড়ার মৃত গফুর আলী বিশ্বাসের ছেলে আমজেদ আলী, কাশিয়াডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল আহাদ ওরফে আদুল হোসেন মেম্বর, মৃত রমজান মণ্ডলের ছেলে আকবার আলী, ছুরমান আলীর ছেলে ইকবার মাহমুদ এবং মৃত বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান।

    মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর স্বামী কৃষি কাজসহ খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ জুন সকালে স্বামী রিকশা চালাতে খুলনা চলে যান। এ সুযোগে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে আসামি আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজুল ইসলাম মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এ ঘটনায় গৃহবধূর স্বামী ৭ জুলাই শার্শ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

    মামলার তদন্তকালে আটক আসামিদের দেওয়া তথ্য এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার কারণে ওই সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে আক্তারুজ্জামান, আব্দুল্লাহ বিশ্বাস ও আব্দুল আহাদকে পলাতক দেখানো হয়েছে।

  • ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ

    ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ

    বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ঘটা হুড়োহুড়ির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

    ইশরাক হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া কামনা করছি। নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যাই (সোমবার)।

    তিনি জানান, এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

    ইশরাক লিখেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল, প্রোটোকল অনুসারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত প্রজন্ম কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অবস্থান করবেন, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হবে। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ও জনসমাগম থাকায়, সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয়।

    তিনি লিখেছেন, আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করা এবং তাঁদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। তাই ঘটনাস্থলে উপস্থিত থাকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ মনোকষ্ট পেয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

    ইশরাক লিখেছেন, বর্তমান সময়ে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনটির ওপর গুরুদায়িত্ব বর্তায়। একদিকে চেতনা ফেরি করে বাংলাদেশকে লুটপাট ও গণহত্যাকারীদের দ্বারা ক্ষুণ্ণ হওয়া মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, অন্যদিকে যারা আজও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে হৃদয় থেকে স্বীকার করেনি—তাদের আস্ফালন কঠোর হাতে রুখে দেওয়া। কালের পরিক্রমায় সত্য প্রকাশ পাবেই এবং ন্যায়বিচার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

  • ভোটে অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ৭ ঘণ্টায় এলো ১২ লাখ টাকা

    ভোটে অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ৭ ঘণ্টায় এলো ১২ লাখ টাকা

    নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এই তথ্য জানান।

    ডা. তাসনিম জারা লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

    তিনি জানান, আমাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব।

    তিনি আরও বলেন, আমরা অবগত আছি যে, রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার-সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডা. তাসনিম জারা।

  • সিলেট-৫  জমিয়তকে আসন ছাড়, ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

    সিলেট-৫ জমিয়তকে আসন ছাড়, ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

    জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দলের জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

    এদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি এবং দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

    বিএনপির মঙ্গলবারের সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীরা হতাশ হয়েছেন। দীর্ঘ ৩০ বছরে এ আসনে কোনো বিএনপি নেতা মনোনয়ন পাননি। ২০১৮ সালের নির্বাচনে দলীয় নির্দেশে বিএনপির নেতা মামুনুর রশীদ মওলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার দীর্ঘদিনের সেই ক্ষত ঘোঁচানোর জন্য বিএনপি নেতারা যথেষ্ট তৎপর ছিলেন। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ।

    বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

  • শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেফতার

    শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেফতার

    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।

    পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।

    পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।

    পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।

    পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।