Author: তরঙ্গ টিভি

  • নির্মাণকাজের ধুলোয় নাকাল কামারপাড়া এলাকার মানুষঃ

    নির্মাণকাজের ধুলোয় নাকাল কামারপাড়া এলাকার মানুষঃ

    রাজধানী ঢাকার উত্তরা কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাটির ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ চলার পাশাপাশি একই স্থানে সড়ক মেরামতের কাজ চলায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উঁচুনিচু ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

    বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে মোটরসাইকেল, বাস, রিকশা ও পথচারীদের একসঙ্গে চলাচল করতে গিয়ে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, সামান্য অসাবধানতায় যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

    সরেজমিনে দেখা গেছে,এলাকাজুড়ে সারাদিন ধুলোবালু উড়তে থাকায় আশপাশের দোকানপাট, বাসাবাড়ি ও অফিসে বসবাসকারী মানুষজন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ধুলোর কারণে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, কাশি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘ সময় খোলা পরিবেশে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

    এলাকার এক দোকানদার জানান, ধুলোর কারণে দোকানে রাখা পণ্য বারবার পরিষ্কার করতে হয়, তবুও ক্রেতারা অনেকে দোকানে আসতে চান না। এতে প্রতিদিনের বিক্রি কমে যাচ্ছে। আরেক দোকানদার বলেন, উন্নয়ন কাজের বিরোধিতা নয়, কিন্তু কাজের ধীরগতি ও সমন্বয়হীনতার কারণে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    ফ্লাইওভার নির্মাণকাজের আশপাশে কর্মরত কয়েকজন শ্রমিক ও কর্মচারী বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কাজ করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তায় স্পষ্ট চিহ্ন বা ব্যারিকেড না থাকায় হঠাৎ করে যানবাহন চলে আসে, যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।

    দায়িত্বরত ট্রাফিক পুলিশেরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। মো: মাবিয়ান মিঞা (সহকারী পুলিশ কমিশনার,ট্রাফিক উত্তরা পশ্চিম জোন) বলেন,অতিরিক্ত ধুলো ও যানজটের কারণে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক অসুস্থতা বাড়ছে। নিয়মিত পানি ছিটানো বা ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।এগুলোর সুষ্ঠু ব্যাবস্থা জরুরি!

    এলাকাবাসী দ্রুত ফ্লাইওভার ও সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কাজ চলাকালীন সময় ধুলো নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সাইনবোর্ড ও ব্যারিকেড স্থাপন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।স্থানীয়দের মতে, উন্নয়ন কার্যক্রম প্রয়োজনীয় হলেও পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে তা এখন জনদূর্ভোগে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সকলেই।

  • ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁপাই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

    উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অত্র সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক ও সমিতির আজীবন সদস্য ইকবাল আহমেদ প্রমুখ ।

    এসময় বক্তারা বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ, উৎসব আয়োজক কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা এবং উৎসব সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

  • আমিই আমি!!

    আমিই আমি!!

    আমিই আমি!
    আমি কোনো মুখোশ নই,
    আমি কারও প্রতিচ্ছবি নই।
    আমি নিজেকে হারিয়ে
    অন্য কারও মতো হতে আসিনি।

    এই সত্তা—যা আমি,
    তা গড়ার ভার আমি কারও হাতে দিইনি।
    মানুষের স্বীকৃতির জন্য
    আমি আমার আত্মার রং বদলাই না।

    আমিই আমি!
    আমি অপূর্ণ—
    এটাই আমার সৌন্দর্য।
    কারণ অপূর্ণতার মধ্য দিয়েই
    আমি প্রতিদিন আলোর দিকে এগোই।

    আমিই আমি!
    আমি সেই “আমি” নই
    যাকে তুমি তোমার কল্পনায় এঁকেছ।
    আমি সেই “আমিও” নই
    যে তুমি আমাকে “তোমার” মতো বানাতে চাও।

    আমি সেই আমি—
    যাকে আমার রব সৃষ্টি করেছেন,
    এবং যাকে আমি প্রতিদিন খুঁজে ফিরি।

    আমিই আমি!
    আমার শক্তি আসে অহংকার থেকে নয়,
    আসে ভরসা থেকে।

    আমি লড়াই করি—
    কিন্তু মানুষের বিরুদ্ধে নয়,
    নিজের ভয়ের বিরুদ্ধে।

    এই-ই আমি।
    একটি আত্মা—
    নিজেকে জানার পথে।
    কারণ আত্মা কখনো নকল হতে পারে না।
    আমিই আমি!

  • ৫৪তম মহান বিজয় দিবস’ পালন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স ১৯৭১ ইউএসএ ।

    ৫৪তম মহান বিজয় দিবস’ পালন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স ১৯৭১ ইউএসএ ।

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও পাঁচ বারের প্রধানমন্ত্রী জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনাকে সসম্মানে ক্ষমতায় ফিরিয়েই বঙ্গবন্ধু হত্যার চরম প্রতিশোধ নেয়া সম্ভব
    বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা খান মিরাজ ।

    বঙ্গবন্ধুর ঘাতক ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মধ্যদিয়েই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যাবে। এমন সংকল্প ব্যক্ত করা হয় নিউইয়র্কের বাংগালি অধ‍্যষিত এলাকা হিসেবে পরিচিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত শনিবার,২০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যায় ‘৫৪তম মহান বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স-১৯৭১’ ইউএসএ “র সমাবেশ থেকে।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাগণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শুরু এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।খবর আইবিএননিউজ ।এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,সহ বিভিন্ন সংগঠন ও প্রবাসী নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। ১৬ ডিসেম্বর নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক-সামাজিক ভাবে প্রতিহত করার প্রত্যয় নিয়ে বিজয় দিবস উদযাপন করা হয় ।এর আগে বিজয় সমাবেশের প্রেক্ষাপট উপস্থাপন এবং মহাম বিজয় দিবসের ৫৪তম সমাবেশে পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট এবং সাংবাদিক খুরশিদ আনোয়ার বাবলু ।

    শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেশন ওয়ার্ ভেটের্যান্স ১৯৭১ ইউএসএ‘র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।
    জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শাহীদ, ২ লাখ মা, বোনের অসামান‍্য অবদান, পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ, জেলহত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতা,৫২-এর মহান ভাষা আন্দোলন ,”৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণসহ আজ পর্যন্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি প্রদানকারিগণের প্রতি শ্রদ্ধা জানাতে।
    বিজয় দিবসে অন্যান্যের মধ্যে আলোচনায় আরোও অংশ নেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা,কৃষিবিদ ও কলামিস্ট মকবুল হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারী, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান সিকদার,আওয়ামী লীগনেতা কাজল মাহমুদ,আওয়ামী লীগনেতা শরীফ কামরুল আলম হিরা,হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া,সাংবাদিক হেলাল মাহমুদ,সাংবাদিক মুজাহিদ আনসারী,সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী সাবিনা হাই উর্মি,বীর মুক্তিযুদ্ধা ও কবি অবিনাশ আচার্য,বীর মুক্তিযোদ্ধা ও কবি সৈয়দ হাসমত আলী,গন জাগরন মন্চের অন‍্যতম সংগঠক সৈয়দ জাকির হোসেন রনি, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ ওয়ালী উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,বাঙালীয়ানা’র সম্পাদক সাগর লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদ, অধ্যাপক হুসনে আরা , চলচিত্রকার রওশন আরা সাথী,সংবাদ কর্মী সনজীবন কুমার,নুক কানিজ ফাতিমা,টি মোল্লা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাংবাদিক ড. সেলিনা আফরিন রিতা,বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুর রহমান । কবিতা আবৃতি করেন উদীচী শিল্পী গোষ্ঠী নিউইয়র্ক শাখার সভাপতি ক্লারা রোজারিও সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠে অংশ গ্রহন করেন আল আমিন বাবু,হাসানআল আব্দুল্লাহ,রাজিব ভট্টাচার্য্য,গোপন সাহা প্রমুখ।

    সভায় বক্তাগন বলেন,মুক্তিযুদ্ধের অস্তিত্বের প্রতীক, আত্মমর্যাদার স্মারক বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট-এর ওপর সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদ করেন।
    বিজয়ের মাসকে স্মরণ করিয়ে বক্তারা বলেন,আমাদের স্বাধীনতা কোটি মানুষের রক্তের বিনিময়ে কেনা। তাই এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং আত্মদানকারী বীরদের।
    বক্তরা আরও বলেন,একাত্তরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া মুক্তির সংগ্রাম ছিল মূলত একটি নিরস্ত্র জাতির টিকে থাকার লড়াই, গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। পাকিস্তানি সামরিক জান্তার শোষণ, নিপীড়ন এবং বঞ্চনার প্রতিবাদে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
    বক্তারা বলেন,বিজয় অর্জনের এই পথ মোটেই মসৃণ ছিল না। দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ শহীদ হন এবং সম্ভ্রম হারান লক্ষ লক্ষ মা-বোন। অসংখ্য ঘর-বাড়ি, জনপদ ধ্বংস হয়েছিল। এই যুদ্ধ ছিল একদিকে যেমন চরম বর্বরতার সাক্ষী, তেমনি অন্যদিকে বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের মহাকাব্য।এতে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা জয়নাল আবেদীন,যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃবখতিয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক সিরাজুল ইসলাম সরকার,বীর মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন মাসুদ,আওয়ামী লীগনেএী রিনা আবেদীন,আওয়ামী লীগনেতা আবু মুসা,মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার ,হামায়ুন কবির ঢালী,যুক্তরাষ্ট্র ছাএলীগের সাবেক সভাপতি জেড এ জয়, ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,শরীফা বেগম,শামীমা ইয়াসমীন,আবদুল খালেক,বদরুল ইসলাম,কামাল পাশা,শেফালী রৌশন, হুমায়ুন করির,আবদুর রহমান,জাহিদুল ইসলাম,আবদুর রহমান মিয়া,মাসুদ আহমেদ,আনিচঊজজামান,কেএম ফজলুল হক,মমতাজ উদ্দিন আহমেদ,নুরুল হক,গোলজার হোসেন,আশরাফ আলী,নাজনীন সুলতানা,মাফুজা খানম,নাজিম ঊদ্দিন ,সৈয়দ মিজানুর রহমান,তুষার ও বীর মুক্তিযোদ্ধা মোঃহাসান প্রমুখ ।৫৪তম বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

  • পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান।

    পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান।

    বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-লেবুখালী- বগা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্ট এলাকায়,বাস-মিনিবাসসহ-মটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন যানবাহনে গণতল্লাশি অভিযান শুরু হয়েছে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

    থানা পুলিশের উদ্যোগে ‘ডেভিল হান্ট ফেজ–২’ আওতায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযান শুরু হয়।

    অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, তদন্ত ওসি মো: রফিকুল ইসলাম,পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

  • সরাইলে হত্যাসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার

    সরাইলে হত্যাসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দু’দলের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আফরোজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়া (৫৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত ছদর উদ্দিনের ছেলে।

    রোববার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ নভেম্বর বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মাগুরহাটি এলাকার ধন মিয়া ও কালু মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টেটাবিদ্ধ হয়ে আরফোজ মিয়া মারা যান। নিহত আরফোজ মিয়া একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
    এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হলে র‌্যাব এর ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরহাদ মিয়ার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের দায়ে ১১টি মামলা রয়েছে।

  • জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

    জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

    ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটিকে ৪ আসন দিয়েছে বিএনপি।

    মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার ঘোষণা দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না।

    বিএনপির মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে।

    জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো: নীলফামারী-১ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ থেকে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ থেকে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে জুনায়েদ আল হাবিব।

    সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত। যেসব আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।

    জানা গেছে, জমিয়ত প্রাথমিকভাবে ৫টি আসনের দাবি জানালেও বিএনপি ৩টি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও ১টি আসন বাড়িয়ে মোট ৪টি করা হয়।

  • পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান।

    পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান।

    বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-লেবুখালী- বগা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্ট এলাকায়,বাস-মিনিবাসসহ-মটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন যানবাহনে গণতল্লাশি অভিযান শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

    থানা পুলিশের উদ্যোগে ‘ডেভিল হান্ট ফেজ–২’ আওতায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, তদন্ত ওসি মো: রফিকুল ইসলাম,পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।

    এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।।

  • সরাইলে হত্যাসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার

    সরাইলে হত্যাসহ ১১ মামলার আসামী গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দু’দলের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আফরোজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায়

    দায়েরকৃত মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়া (৫৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত ছদর উদ্দিনের ছেলে।

    রোববার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ নভেম্বর বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মাগুরহাটি এলাকার ধন মিয়া ও কালু মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টেটাবিদ্ধ হয়ে আরফোজ মিয়া মারা যান। নিহত আরফোজ মিয়া একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

    এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হলে র‌্যাব এর ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরহাদ মিয়ার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের দায়ে ১১টি মামলা রয়েছে

  • শরীয়তপুরে এনসিপি–ছাত্রদল উত্তেজনা, সংঘর্ষে আহত ৮

    শরীয়তপুরে এনসিপি–ছাত্রদল উত্তেজনা, সংঘর্ষে আহত ৮

    শরীয়তপুর শহরের চৌরাঙ্গীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেল ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


    এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করেন—তাদের কর্মীদের আটকে রেখে এনসিপি অতর্কিত হামলা চালিয়েছে। অপরদিকে এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার দাবি করেন—ছাত্রদলের একজন মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে ঝামেলা সৃষ্টি করেছে।
    পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে, যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে