পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ ইব্রাহিম হাওলাদারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এই আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার,বি এনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি হেলেনা বেগম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার চৌকিদার প্রমুখ। উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি আমেনা বেগম।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
Author: তরঙ্গ টিভি
-

দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান।
-

কালিয়াকৈরে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ, ৯ নারী ও খদ্দের আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে একটি পাঁচতলা ভবনে আবাসিক হোটেল ও বেডিং স্টোরের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলছিল—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কথিত সাংবাদিক আব্দুল মান্নানের মালিকানাধীন ভবনটিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
জানা গেছে, চন্দ্রা এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় হরতকি তলা ও ডাইনকিনি এলাকার ওই ভবনে নিয়মিত এই অবৈধ কার্যক্রম চলছিল। বিষয়টি নজরে আসার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রসমাজ, যুবসমাজ ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯ জন নারীকে খদ্দেরসহ হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আবাসিক হোটেলটি বন্ধ রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আবাসিক হোটেলের নামে এ ধরনের অনৈতিক ও অবৈধ কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি -

হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।
এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি।
-

দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ ইব্রাহিম হাওলাদারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার,বি এনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি হেলেনা বেগম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার চৌকিদার প্রমুখ।
উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি আমেনা বেগম।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। -

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি। সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হইবে; গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ এর বিপরীতে উল্লিখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে। গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ এর বিপরীতে উল্লিখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার” শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে “২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার” শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।
-

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন : দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্নে ভর্তি
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তার দুই মেয়ে বিথী আক্তার (১৩) ও স্মৃতি আক্তারকে (১৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেনের সাত বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।
রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
এর আগে গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, লক্ষ্মীপুরে থেকে গতকাল বিথী আক্তারের ২ শতাংশ দগ্ধ এবং স্মৃতি আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে আসে। এদের দুজনের মধ্যে স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে বীথি আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।
-

বাংলাদেশের পরিস্থিতিতে ‘সতর্ক’ নজর রাখছে ভারত
ভারতের নয়া দিল্লিতে থাকা বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেছে। খবর আল জাজিরার
এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র বলেন, ‘উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান, যা গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ দাবি করছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যেকোনো দেশের গণআন্দোলনের পরের পর্যায়ে প্রায়শই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সে বাস্তবতাকেই তুলে ধরে।’
বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের চলমান ঘটনার প্রতি ‘সতর্ক’ থাকলেও এটি প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।
এদিকে, বিভিন্ন প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে। যার মধ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেননি।
-

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, ‘শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে- হিন্দুদের নিরাপত্তা দিতে হবে; হাইকমিশনারকে ধরো। পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। ওরা চিৎকার করে চলে গেছে- এতটুকুই আমি জানি।’
হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা- জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন, ‘হতে পারে। কথাগুলো হিন্দি-বাংলা মিলিয়ে বলেছে। ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব, এ রকম কথাবার্তা বলেছে।’জানা গেছে, উগ্র ভারতীয়রা হাইকমিশনের বাংলাদেশ ভবন থেকে যাওয়ার পর রাতে হাইকমিশনার জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বসেন এবং এ বিষয়ে আলোচনা করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, ওরা এসে চিৎকার করে চলে গেছে, বাড়তি কিছু করেনি।
-

এপিএল চ্যাম্পিয়ন দ্য অ্যাডভোকেটস চিটাগং।
এডভোকেটস প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের ফাইনালে লিগ্যাল পাইরেটস, সুপ্রীম কোর্ট বার-এককে হারিয়ে শিরোপা জিতেছে দ্য অ্যাডভোকেটস চিটাগং।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে দ্য অ্যাডভোকেটস চিটাগং পেয়েছে ৮০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। রানার্সআপ হিসেবে ৪০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পেয়েছে লিগ্যাল পাইরেটস, সুপ্রীম কোর্ট বার-এক।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আব্দুল্লাহ আল হানিফ। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রিদয় (স্টামফোর্ডিয়ান শাহীনশাহ)
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনজীবীদের মধ্যে ক্রীড়া চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধিতে এডভোকেটস প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া টুর্নামেন্টে সেরা ব্যাটার হয়েছেন মো. রাকিব, সেরা বোলার হয়েছেন সাদ্দাম হোসাইনসেরা ফিল্ডার হয়েছেন দেলোয়ার হোসেন।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, মকবুল হোসেন সরকার, ড. শাহজালাল হক, সখিনা জোলি, এ আর মল্লিক রনি, সৈয়দ ফজলে এলাহি, মো. মাযহারুল ইসলাম চৌধুরী।
-

শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করে ছাত্রশিবির শরীয়তপুর সরকারি কলেজ।
শরীয়তপুর সদর পৌরসভায় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) শরীয়তপুর সরকারি কলেজ মসজিদে বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর সরকারি কলেজ শাখা।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিরব, স্কুল সম্পাদক রাসেল মাহমুদ, কলেজ সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি রবিউল মোহাম্মদ রিজন সহ অন্যান্য দায়িত্বশীল এবং শরীয়তপুর সরকারি কলেজ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান সহ মুসল্লীবৃন্দ
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরিফ ওসমান হাদী ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক ছিলেন। তার প্রতিটি কর্মতৎপরতা আমাদের জন্য সাহসীকতার জন্ম দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন সর্বদা সোচ্চার। তাকে শহীদ করে দিয়ে ফ্যাসিস্টরা এই দেশের তরুণ ছাত্রসমাজকে ভয় দেখাতে চায় কিন্তু তাদের এটা স্মরণ রাখা দরকার একজন শহীদ হাদীর বিনিময়ে এদেশে লক্ষ তরুণ দেশপ্রেমিক তৈরি হয়েছে। যারা সর্বদা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়ে লড়াই করে যাবে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আ
