Author: তরঙ্গ টিভি

  • দুমকির সেলে, বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: ঝোপের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার।

    দুমকির সেলে, বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: ঝোপের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার।

    দুমকীর সেলে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।নিহত সাকিব হাওলাদার বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

    স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।নিহত সাকিব হাওলাদারের পিতা জসিম হাওলাদর জানান, আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন তার মায়ের কাছে ফোন করেছিল। সাকিব তার মাকে তখন বলে যাত্রীদের অবস্থা ভালো না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল-তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

    সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর তৎপরতায় তাদের অপতৎপরতা প্রতিহত হচ্ছে।

    গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল পর্যন্ত ৫৯ বিজিবির অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য রেখা হতে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় CHOCO+ সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ মোট ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।


    অভিযান চলাকালীন মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
    উল্লেখ্য, বিগত কয়েক দিনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

    এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন।চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • ধানের  শীষে ভোট দিয়ে ‘৭১ এর পরাজিত শক্তিকে চীর বিদায় করতে হবে।  —— আনিসুর রহমান আনিস।

    ধানের শীষে ভোট দিয়ে ‘৭১ এর পরাজিত শক্তিকে চীর বিদায় করতে হবে। —— আনিসুর রহমান আনিস।

    শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন।

    তিনি বলেন,’৭১ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘৭১ এর পরাজিত শক্তিকে চীরবিদায় করতে হবে।

    তিনি অদ্য সন্ব্যা ৭ টায় যাএাবাড়ী ৪৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মতস্যজীবি দল আয়োজিত বধুয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনাও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মো: হেলাল হাওলাদারের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী মতস্যজীবি দল যাএাবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জাতীয়তাবাদী মতস্যজীবি দল যাএাবাড়ী থানা সভাপতি মো: মামুনুর রহমান মিলন,মো:সালাম মাঝি, মো: আলাউদ্দিন, মো:লাবু খান,মো: রিপন হাওলাদার, মো:হেলাল, আক্তার হোসেন, যুবদল নেতা মৃধা তারেক রহমান প্রমুখ।

  • হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল।

    হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল।

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র জনতা।

    জুলাইযোদ্ধা আলিফ মাহমুদ নাহিদ, মীর ওয়ালিদ, শিবলি সাদিক, শেখ আলামিন, মোহাম্মদ কাউসার মিয়া, জাকির আহমেদ ও রিফাত মিয়াসহ কয়েকশ বিক্ষুদ্ধ ছাত্র জনতা উক্ত বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ পালন করেন।

    সমাবেশে বক্তাগণ জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন।

  • শরিফ ওসমান হাদির মৃত্যুতে পবিপ্রবির উপাচার্যের শোক।

    শরিফ ওসমান হাদির মৃত্যুতে পবিপ্রবির উপাচার্যের শোক।

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

    শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন এবং নির্ভীক এক কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সাহসিকতা, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়েও ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে শরিফ ওসমান হাদির বলিষ্ঠ অবস্থান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    শোকবার্তায় অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উল্লেখ করেন, সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শরিফ ওসমান হাদির এই অকাল প্রয়াণ শুধু একটি প্রাণহানি নয়; বরং এটি দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই সাহসী যোদ্ধাকে শহিদ হিসেবে কবুল করেন।

    একই সঙ্গে উপাচার্য মরহুমের শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করেন—এই প্রার্থনা জানান।

  • দিনাজপুরের কাহারোল বিয়ের দাওয়াতে খাওয়া-দাওয়া শেষে প্রায় ৬০ জন অসুস্থ হাসপাতালে ভর্তি।

    দিনাজপুরের কাহারোল বিয়ের দাওয়াতে খাওয়া-দাওয়া শেষে প্রায় ৬০ জন অসুস্থ হাসপাতালে ভর্তি।

    দিনাজপুরের কাহারোল উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ পূর্ব গৌরীপুর এলাকায়,লেবু রায়ের মেয়ে সুইটি রানী রায়ের বিয়ের আয়োজনে।বিয়ের পরের দিন আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষে হটাৎ অসুস্থ হয়ে পড়েন প্রায় ৬০ জন রুগী।এ ঘটনাটি ঘটেছে ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার।

    কাহারোল হাসপাতালে ১৮ জন রোগী পর্যন্ত ভর্তি রয়েছে চিকিৎসা চলমান।অনেকেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।

    এছাড়াও রোগীর আত্মীয় স্বজনরা জানান,বীরগঞ্জ হাসপাতালে ভর্তি সহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু রোগী ভর্তি রয়েছে।

    রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের বৃদ্ধ,যুবক,শিশুসহ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৬০ জন রোগী।

    কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান,বিয়ের আয়োজনে খাওয়া-দাওয়া শেষে হটাৎ লোকজন অসুস্থ হয়ে পড়লে হসপিটালে একের পর এক রোগী ভর্তি হয় তাদের চিকিৎসা চলমান রয়েছে

  • গাজীপুর কাপাসিয়া উপজেলায় দেবর ভাবীকে হত্যার চেষ্টা

    গাজীপুর কাপাসিয়া উপজেলায় দেবর ভাবীকে হত্যার চেষ্টা

    গাজীপু জেলার কাপাসিয়া উপজেলা খিরাটি গ্রামের মোসাঃ শাহানা আক্তারকে হত্যার চেষ্টায় লোহার রড় দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মোসাঃ শাহানা আক্তারকে মনোহরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
    গত ১৬/১২/২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় সময় মোসাঃ শাহানা আক্তার (৩৫) স্বামী মোঃ বাবুল মোল্লা, মাতাঃ মোসাঃ আমেনা খাতুন, সাং খিরাটি ডাকঘর খিরাটি, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর।
    পারিবারিক কোলাহল জের ধরে হত্যার চেষ্টা করেন আওয়ামী লীগে সন্ত্রাসী বাহিনী দুসর মোঃ বাদশা মিয়া (৩৬) পিতা মৃত কফিল উদ্দিন ও স্ত্রী আফরোজা পারভীন (৩০) স্বামী বাদশা মিয়া উভয় সাং খিরাটি থানা কাপাসিয়া জেলা গাজীপুর।
    সরজমিন গিয়ে জানা যায় বিগত সময়ে আওয়ামী লীগে প্রভাব খাটিয়ে শাহানা আক্তারের স্বামী মোঃ বাবুল মোল্লাকে অনেক মারধর এবং বিভিন্ন ভাবে হয়রানি করেন।
    বিগত সময়ে শাহানাকে হত্যার চেষ্টা করেছিলেন।
    তার ধারাবাহিকতায় গত ১৬ তারিখ মোসাঃ শাহানা আক্তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় ফাকা বাড়িতে একা পেয়ে বাদশা মিয়া তার স্ত্রী আফরোজা পারভীন মিলে শাহানাকে রড় দিয়ে মাথা আঘাত করলে মাটিতে পড়ে যায় তারপর শরীলের বিভিন্ন জাগায় এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
    শাহানার মাথা ফেটে খত হওয়ায় তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে মনোহরদী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
    কর্মরত ডাক্তারের সাথে কথা বললে তিনি জানান তার মাথায় গভীর খত থাকায় ৮টি সেলাই করতে হয়েছে।
    মোসাঃ শাহানা আক্তার নিজে বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি প্রাথমিক অভিযোগ করেন এবং তার স্বামী মোঃ বাবুল মোল্লার দাবি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিচারের দাবি করেছেন

  • সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে  ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

    সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে (১৮ ডিসেম্বর) সকাল ৫ টা থেকে প্রায় ৬ ঘন্টা যাবৎ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০২টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে এবং মনাকষা বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে

  • মুন্সীগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা: মমতাজ আলো’র নিরলস প্রচেষ্টায় কোটি টাকার বরাদ্দ নিশ্চিত

    মুন্সীগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা: মমতাজ আলো’র নিরলস প্রচেষ্টায় কোটি টাকার বরাদ্দ নিশ্চিত

    মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে নিরলস ও একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো। তাঁর ঐকান্তিক উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টায় জেলার বিভিন্ন এলাকায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ নিশ্চিত হচ্ছে।

    মমতাজ আলো’র একক প্রচেষ্টায় দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের দেওয়াল প্রাচীর নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সরাসরি ১০ লাখ টাকার বিশেষ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে সমগ্র মুন্সীগঞ্জে ৪০টি কল স্থাপনের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

    এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে মোট ৫৪টি প্রকল্পে বরাদ্দ আনা হয়েছে, যার মধ্যে কোনো কোনো প্রকল্পে ৩ লাখ টাকা এবং কোনো কোনো প্রকল্পে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।আইবিএননিউজকে তিনি এ তথ‍্য দিয়েছেন ।

    যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। দিঘীরপাড় হাই স্কুলের রাস্তা সংস্কারের জন্য প্রাথমিকভাবে ১৪ লাখ টাকার বরাদ্দ পাস হয়েছে। পাশাপাশি দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যও বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

    শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকি গ্রামের শহিদ শ্যামল স্মৃতি পাঠাগারের জন্য ১০ লাখ টাকার অনুদান এবং লৌহজং উপজেলার কোমার ভোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিশেষভাবে ১০ লাখ টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

    এছাড়া বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের জন্য ১ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন মমতাজ আলো।

    এই গুরুত্বপূর্ণ বরাদ্দসমূহ আনার জন্য মমতাজ আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল হবে আরও নিরাপদ ও সহজ।

    এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মমতাজ আলো’র মতো নেতৃত্বের মাধ্যমে মুন্সীগঞ্জে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

  • ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’

    ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে  গতরাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ (শুক্রবার) সকালেও শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়েছে। মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।

    সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করছেন।

    কেউ মিছিল সহকারে আসছেন, আবার কেউ নিজ উদ্যোগেই শাহবাগে এসে জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধরা।

    শনির আখড়া থেকে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। ওসমান হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।

    রামপুরা থেকে শাহবাগে এসেছেন ইমরুল কায়েস। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব। হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা।

    ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে অন্তর্বতী সরকার।