Author: তরঙ্গ টিভি

  • দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আটক ৩

    দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আটক ৩

    শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরবেলা জাজিরা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল নামায় তাদের নেতাকর্মীরা। এসময় তারা মহাসড়ক আটকে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামবোমা ছুঁড়লে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এসময় পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একইপথ দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে প্রায় দুই যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

    এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, দুষ্কৃতিকারীদের ছোড়া হাতবোমার আঘাতে আমাদের একটি গাড়ির সম্মুখভাগের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনা এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের কঠোর তল্লাশি

    শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের কঠোর তল্লাশি

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। তাই রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়। এ দিন সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

    পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে তল্লাশি করা হচ্ছে। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে তল্লাশি করছে পুলিশ।

    এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। সাভারের আমিন বাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এ ছাড়া, মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতা রোধে পুলিশের অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

    নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

    পরিবেশ বিধ্বংসী পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত ও শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যবসায়ী আবুল কালামের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, খাবারে ব্যবহার করার জন্য মজুদ করে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ লেবেলবিহীন খাবারের রঙ, কেমিক্যাল, সুগন্ধি ও নিষিদ্ধ পলিথিন। এসব জিনিসপত্র জব্দ করে ভ্রাম্যমাণ আদালত অবৈধ পলিথিন ও কেমিক্যাল মজুদকারী ব্যবসায়ী মো. আবুল কালামকে (৫০) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

    অভিযান পরিচালনা শেষে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান ঢাকা পোস্টকে বলেন, পরিবেশ বিধ্বংসী ও মানবদেহের জন্য ক্ষতিকর পলিথিনসহ অন্যান্য উপকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ভবিষ্যতে যদি এসব দোকান পলিথিন বিক্রি বন্ধ না করে, তাহলে জরিমানার পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা, এমনকি কারাদণ্ডও দেওয়া হতে পারে। পরিবেশ রক্ষায় শুধুমাত্র অভিযান নয়, নাগরিক সচেতনতার অংশগ্রহণই অপরিহার্য।

  • চট্টগ্রামে ডাকাতি ও খুনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

    চট্টগ্রামে ডাকাতি ও খুনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

    চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া একটি খুনসহ ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহাব উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন। 

    রোববার (১৬ নভেম্বর) রাউজান উপজেলার চিকদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা আব্দুল হাদীর ছেলে।

    সোমবার চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ২০১০ সালের রাউজান থানার একটি খুন ও ডাকাতি মামলার আসামি শাহাব উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছেন। পরে রোববার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারের পর শাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • ১৫ জন নারী-পুরুষের কক্সবাজার সফর, ফেরার পথে যুবকের মৃত্যু

    ১৫ জন নারী-পুরুষের কক্সবাজার সফর, ফেরার পথে যুবকের মৃত্যু

    চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরেকজন আহত হয়েছেন।

    রোববার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

    জানা গেছে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জন নারী-পুরুষ মিলে তিনদিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিলেন। আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় এক বাইক। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

    দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    এর আগে এপ্রিলের শুরুতে মাত্র ৪৮ ঘণ্টায় জাঙ্গালিয়া এলাকায় ১৫ জনের মৃত্যু হয়। ওই এলাকার উঁচু-নিচু সড়কে বাঁকগুলোতে বারবার দুর্ঘটনার ঘটনায় সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।

  • ‘শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে

    ‘শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে

    জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়- হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কম হয়ে যাবে। শুধু রায় প্রকাশ নয়, রায় ঘোষণার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে।

    সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

    স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সব অন্যায়-অত্যাচারের বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। আমরা শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি। জনগণ যে রায় ৫ আগস্ট দিয়েছে, আজকে আদালতের মুখ থেকেও সেই রায় ঘোষিত হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তার জন্য তাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।

    তিনি বলেন, আমাদের প্রত্যাশা- শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় আজই ঘোষণা হোক। শুধু রায় প্রকাশ নয়; যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে এই রায় কার্যকর করা হোক- সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা।

    শহীদ মুতাসির রহমানের বাবা সৈয়দ গাজী রহমান বলেন, শেখ হাসিনা হাজারো মানুষের বুক খালি করেছে। এ রায় যেন দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। শেখ হাসিনা ও তার সহযোগীদেরও ফাঁসি দিতে হবে- আমরা অন্য কিছু চাই না।

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই জাতি অকৃতজ্ঞ জাতি, এই জাতি পাঁচ তারিখের পর থেকে নিয়ে ব্যস্ত। বিচার নেই, সংস্কার নেই। অনেকে বলে- ওরা গিয়ে বিচার করবে, সংস্কার করবে। তাহলে আমাদের ছেলেরা যে রক্ত দিল- তার কি হবে? জুলাই সনদের কোনো খবর নেই, বিচার নেই, সংস্কার নেই। এই সরকারের ভিত্তি আমি দেখি না। আজকের রায়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি- ফাঁসি ঘোষণা হোক এবং তা যেন প্রকাশ্যে কার্যকর হয়- আমরা এটাই চাই।

    শহীদ হাবিদুর শিকদার বাবা মোহাম্মদ আবু বকর শিকদার বলেন, আজ আমি আন্তর্জাতিক টার্মিনালে আইছি, শেখ হাসিনার ফাঁসির রায়টা যেন কার্যকর হয়। শেখ হাসিনাকে যেন ভারত থেকে আইনা (এনে) বাংলার মাটিতে যেন, প্রকাশ্যে তার ফাঁসি হয়। আমরা শহীদ পরিবার এবং সাধারণ জনগণ যেন দেখতে পারি।

  • ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে?

    ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে?

    হাসিনা সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি। ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল।

    রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজভী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আরও পড়ুন

    আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

    আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

     

    রিজভী অভিযোগ করে বলেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল—যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারতো। ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

    রিজভী দাবি করেন, অতীত সরকারের বিভিন্ন চুক্তি, সিদ্ধান্ত ও দমন-পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। সেসব কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল।

    এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে কাদের সিদ্দিকী

    লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে কাদের সিদ্দিকী

    ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামিনে কারামুক্তির পর আদালতে হাজিরা দিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীও আদালতে আসেন।

    রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি।

    এজন্য আগামি ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

    এদিকে এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম হিরণ।

    তিনি বলেন, তার বয়স ৮৬ বছর। বিভিন্ন রোগে আক্রান্ত। আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার যে উপাদান থাকা দরকার তা রয়েছে। আবেদন মঞ্জুরের প্রার্থণা করছি।

    শুনানি নিয়ে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

    এ বিষয়ে আইনজীবী রেজাউল করিম হিরণ সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। লতিফ সিদ্দিকী বয়স্ক, অসুস্থ মানুষ। তাকে আর আদালতে আসতে হবে না।

    এর আগে, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের গ্রেফতার  দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

    গত ৬ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেন। জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।তবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ তাদের জামিন বহাল রাখেন। পরে তারা কারামুক্ত হন।

  • বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

    বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

    রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। এসময় গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা।

     

    স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

    উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন।

  • ২ শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিলেন ট্রাম্প

    ২ শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিলেন ট্রাম্প

    গরুর মাংস, কফিসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউজ এ সিদ্ধান্ত জানায়।

    বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এটি ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন। কেননা এতদিন তিনি দাবি করে আসছিলেন যে, তার ব্যাপক শুল্ক আরোপের সঙ্গে মূল্যস্ফীতির কোনও সম্পর্ক নেই।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার শুল্ক ‘কিছু ক্ষেত্রে’ দাম বৃদ্ধি করতে পারে। তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে ‘প্রায় কোনো মূল্যস্ফীতি নেই’ বলে দাবি করেন তিনি।

    ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পেছনে উচ্চ জীবনযাত্রার ব্যয়—বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম—একটি বড় ইস্যু ছিল।

    তাইওয়ানকে ৩৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

    ট্রাম্প আরও জানান, নিম্ন ও মধ্যম আয়ের মার্কিনিদের জন্য দুহাজার ডলারের একটি পেমেন্ট দেওয়া হবে, যা আগামী বছর শুল্ক রাজস্ব থেকে অর্থায়ন করা হবে।

    এদিকে, আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে কিছু খাদ্য ও অন্যান্য আমদানির শুল্ক উঠিয়ে নিতে প্রাথমিক বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বছর শেষের আগেই আরও চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে কর্মকর্তারা জানান।

    শুক্রবার প্রকাশিত তালিকায় দৈনন্দিন চাহিদার বহু পণ্য রয়েছে—যার অনেকগুলোরই দাম চলতি বছরে দুই অঙ্কে বেড়েছে। কমলা, আসাই বেরি, পাপরিকা, কোকো, খাদ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ,