Author: তরঙ্গ টিভি

  • নিখোঁজের দুদিন পর মাদারীপুর থেকে উদ্ধার ‘চাকরি খুঁজছি’ জানিয়ে আবাসিক হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা

    নিখোঁজের দুদিন পর মাদারীপুর থেকে উদ্ধার ‘চাকরি খুঁজছি’ জানিয়ে আবাসিক হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা

    বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর জেলা শহরের রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার এ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

    রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, “তিনি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।”

    এ ব্যাপারে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছেমাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

    উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে উপ-পরিচালক নাইমুর রহমান ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। এ বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।

    বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পূলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান রোবার অফিসে এসেছিলেন। পরে দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। দুপুর  ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।

  • গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক

    গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক

    গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে।

    বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে স্থানীয় জনতা ওই তিন জনকে আটক করে।

    আটককৃতরা হলেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক রাসেল (৩৫)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০ টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে আটক করে। এসময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তৌহিদ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তাদের পেট্রোলবোমাসহ হাতেনাতে ধরেছে। পরে আমরা খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে এনেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

    ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    মোজাম্মেল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে প্রতিদিন সন্ধ্যায় সড়কের পাশে গাড়িগুলো পার্কিং করে চালকরা বাড়িতে চলে যান। রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক আশপাশের মানুষের চিৎকারে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে আগুন জ্বলতে দেখি। পরে সকলের চেষ্টায় পানি এনে আগুন নেভানো হয়। গাড়ির চালক বসার স্থানসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন

    তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন

    রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ রেললাইনে আগুনের কথা জানায়। তবে পরবর্তীতে তারা জানায় একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানো হয়েছে।

    বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে  ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

    এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

    ঢাকা রেলওয়ে জেলা পুলিশ বলেছে, বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা পরিত্যক্ত/নষ্ট  কোচের সিটে অজ্ঞাতনামা কয়েক জন দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে নষ্ট কোচের দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের স্থানীয় লোকজন ও আরএনবির সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন  দুইজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।  এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

  • বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।আর আগে সবশেষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চলতি বছরের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে

    বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।আর আগে সবশেষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চলতি বছরের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

    ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে

    আর আগে সবশেষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চলতি বছরের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

  • দেশের মানুষের ঘুম ভাঙ্গুক আজই, সময় এখন জাগরনের

    দেশের মানুষের ঘুম ভাঙ্গুক আজই, সময় এখন জাগরনের

    বাংলাদেশ যেন এক দীর্ঘ নিদ্রায় আচ্ছন্ন। রাজপথে জনমানুষের মুখে আজ ক্লান্তি, চোখে অনিশ্চয়তা। সরকার ও প্রশাসনের অকার্যকর নীতিমালা, লাগামহীন মূল্যবৃদ্ধি, সীমাহীন দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবে নাগরিক জীবনে নেমে এসেছে গভীর অস্বস্তি। অথচ ক্ষমতার আসনে থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে আত্মতুষ্টি, আত্মগরিমা ও আত্মসমর্পণের এক মিশ্র প্রতিচ্ছবি।

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ব্যয় সামলানো দুঃসাধ্য হয়ে পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিনে দিনে বাড়ছে, অথচ আয় রয়ে গেছে স্থবির বরং বেকারত্ব আরও বাড়ছে। বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে, তরুণ প্রজন্মের এক বিরাট অংশ কর্মসংস্থানের অভাবে দিশেহারা। শিক্ষিত তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ, অনেকে দেশ ছাড়ার চিন্তায় মগ্ন। এই প্রবণতা কোনো উন্নয়নশীল দেশের জন্য শুভ লক্ষণ নয়।

    অর্থনৈতিক ব্যবস্থার মতোই ভঙ্গুর হয়ে পড়েছে প্রশাসনিক কাঠামোও। দুর্নীতি এখন আর ব্যতিক্রম নয়, বরং পরিণত হয়ে উঠেছে এক ধরনের নিয়মে। সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এতটাই গভীর যে, সৎ ও দক্ষ কর্মীরা আজ কোণঠাসা হয়ে পড়েছেন। দলীয় প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের দাপটে প্রশাসনের অনেক ক্ষেত্রেই ন্যায্যতা ও পেশাদারিত্ব হারিয়ে গেছে।

    শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বহু সমালোচনা হয়েছে। অতীতের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও নির্যাতন, গুলিতে মৃত্যুর অভিযোগ থেমে নেই। মানবাধিকার সংস্থা অধিকারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই সরকারের সময়ে সারা দেশে অন্তত ৪০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসেবে ওই সংখ্যা ৬০। তবে প্রকৃত সংখ্যা আরও বেশিও হতে পারে।
    বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টডিয়াল টর্চারের যে কালচার সেটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বা নিরাপত্তা বাহিনী বেরিয়ে আসছে এখন পর্যন্ত এইটা বলার সুযোগ নাই। অর্থাৎ বিগত সরকারের আমলে যে অবস্থাটা ছিল, তার থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিক্রম বলার কোনো সুযোগ আমার কাছে নাই। সুতরাং, ব্যক্তির পরিবর্তন ঘটলেও সিস্টেমের কোনো পরিবর্তন আদৌ ঘটে নি। এগুলো একটা রাষ্ট্রও জনগণের জন্য আতঙ্কের কারণ।

    গণতন্ত্রের যে মৌলিক চেতনা একসময় দেশের গর্ব ছিল, তা এখন অনেকটাই কাগুজে হয়ে পড়েছে। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে, মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে।
    সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা এসবই একটি উদ্বেগজনক সংকেত। সত্য বলার দায়ে প্রাণ দিতে হয় যখন, তখন তা কেবল একজন মানুষের মৃত্যু নয় একটি সমাজব্যবস্থার নৈতিক মৃত্যুও বটে। স্বাধীন সাংবাদিকতা যেখানে বিপন্ন, সেখানে গণতন্ত্র টিকতে পারে না। কাগজে কলমে মত প্রকাশের স্বাধীনতা বাড়লেও বাস্তবে তা একপাক্ষিক বটে। নাগরিক সমাজের একাংশ ভয় পায় কথা বলতে, সমালোচনাকে দেখা হয় বিদ্বেষের দৃষ্টিতে। এই নীরবতা কোনো জাতির জন্য আশীর্বাদ নয়; এটি ধীরে ধীরে স্বাধীন চিন্তার ভিত্তিকে ক্ষয় করে দেয়। এর প্রত্যেকটি ব্যর্থতার পেছনে লুকিয়ে রয়েছে বিএনপি ও জামায়াতের ক্ষমতা দখলের রাজনীতি। ক্ষমতার লোভে অভুত্থান পরবর্তী এখন পর্যন্ত বিএনপির হাতে খুন হয়েছে ২১৭ জন আনঅফিসিয়ালি সেটা আরও যার সংখ্যাটা অজানা। রাষ্ট্র যখন ভঙ্গুর অবস্থায় নিমজ্জিত তারা তখন ক্ষমতার লোভে ঢুবে আছে, ব্যক্তি ও দলের স্বার্থের উর্ধ্বে উঠে দেশকে নিয়ে কেউ-ই ভাবতে পারছে না। এগুলো রাজনৈতিক দৈন্যতা পরিচায়ক।

    অপরদিকে, উন্নয়ন ও অগ্রগতির প্রচার যতই জোরালো হোক, বাস্তবতার সঙ্গে তার অমিল দিন দিন স্পষ্ট হচ্ছে। পরিসংখ্যানের সৌন্দর্যে ঢেকে রাখা যায় না সাধারণ মানুষের দৈনন্দিন কষ্ট। একদিকে উজ্জ্বল স্লোগান, অন্যদিকে বাস্তব জীবনের অন্ধকার এই বৈপরীত্যই আজকের বাংলাদেশের নির্মম বাস্তবতা।

    তবু, হতাশা নয় এখন প্রয়োজন আত্মসমালোচনা ও জাগরণ। আমাদের ইতিহাসে বহুবার দেখা গেছে, সংকটের মুহূর্তেই জাতি জেগে উঠেছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান প্রতিটি অধ্যায়েই জনগণের জাগরণই ছিল পরিবর্তনের সূচনা। আজও সেই আহ্বান নতুন করে ধ্বনিত হচ্ছে। উদাসীনতা, ভয় ও নির্লিপ্ততা ঝেড়ে ফেলতে হবে। নাগরিক দায়িত্ববোধে উজ্জীবিত হতে হবে সবাইকে।

    সরকারের উচিত হবে এই ক্রমবর্ধমান জনঅসন্তোষকে হালকাভাবে না নেওয়া। উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়; তা মানুষের জীবনে স্থিতি, নিরাপত্তা ও মর্যাদা এনে দেয় কিনা সেটিই বড় প্রশ্ন। রাজনৈতিক ক্ষমতা তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের আস্থা ও সম্মতিতে টিকে থাকে। তাই সরকারের প্রতি আহ্বান নয় আদেশই করছি বটে, জবাবদিহি ও স্বচ্ছতার সংস্কৃতি পুনর্গঠন করুন, স্বাধীন মতপ্রকাশে বাধা না দিয়ে বরং তা উৎসাহিত করুন। সমালোচনার ভয় নয়, সমাধানের উদ্যোগই হতে পারে নেতৃত্বের প্রকৃত শক্তি।

    অন্যদিকে, নাগরিক সমাজেরও দায়িত্ব কম নয়। পরিবর্তন কখনো একপাক্ষিক হয় না; তা আসে সম্মিলিত চেতনা থেকে। অন্যায় দেখেও চুপ থাকা মানে অন্যায়ের অংশীদার হওয়া। তাই সত্য বলতে শিখুন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। তরুণ প্রজন্মকে সাহস দিন প্রশ্ন তোলার, ভাবার ও পরিবর্তনের পথে হাঁটার।

    দেশের ঘুম ভাঙাতে হবে আজই কারণ প্রতিটি বিলম্ব আমাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে এবং অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সময় এসেছে আত্মতুষ্টির নয়, আত্মজাগরণের। সময় এসেছে ভয় নয়, সাহসের। কারণ আগামীকাল হয়তো সময় থাকলেও সুযোগ থাকবে না।

  • ভরা মৌসুমে সার নেইঃ আত্রাইযে কৃষকের হাহাকার,ফলন অনিশ্চিত

    ভরা মৌসুমে সার নেইঃ আত্রাইযে কৃষকের হাহাকার,ফলন অনিশ্চিত

    নওগাঁ আত্রাই উপজেলা জুরে এখন সার সংকট চরমে। বিশেষ করে আমন ধানের চাষ আবাদের ভরা মৌসুমে ইউরিয়া,ডিএপি ও পটাশ সার না পাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকেরা। ফসল হানির আশংকায দিশেহার শত শত কৃষক মঙ্গলবার ভিঢ় জমিয়েছেন উপজেলা কৃষি অফিসের সামনে। কৃষকদের আভিযোগ, সরবারহ ঘাটতি এবং স্থানীয় ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে সারের কৃত্রিম সংকট চলছে। উপজেলার বেওলাও আহসানগন্জ এলাকার কৃষকদের দাবি, সময়মতো ধানের চারা রোপন করলেও সার কিনতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছেন। কৃষক আনিছুর রহমান ক্ষোভের সাথে জানান, জমিতে সার দেওয়ার সঠিক সময় হলেও দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে।কিৃষকরা অভিযোগ করেছেন, বাজারে যে টুকু সার পাওয়া যাচ্ছে, তা সরকারের নিদ্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তাদের পকেট ভরছেন। কমকতার দিকে আঙ্গুলঃ কৃষককেরা এই তীব্র সংকটের জন্য সরাসরি উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারকে দায়ী করে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। কৃষকদের চাপের মূখে উপজেলা কৃষি অফিস নড়ে চড়ে বসেছে।কৃষিঅফিসার প্রসেনজিৎ তালুকদার সমস্যার কথা স্বীকার করে বলেন, জেলা থেকে সারের চাহিদা কম আসায় নাময়িক সমস্যা দেখা দিতয়েছে। মনিটরিং সেল ঃ তিনি জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। এবং কোনো ডিলার বা ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, সেজন্য মাঠ পযায়ে তদারকি দল (মনিটরিংসেল) কাজ করছে। সুনিদিষ্ট অভিযোগ পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিশেজ্ঞ আহসান হাবিব বলেছেন, ভরা মৌসুমে সারের এই ঘাটতি দ্রুত মেটানোর না গেলে আত্রাইয়ের আমন ধানের ফলন মারাত্বক ভাবে কমতে পারে। একই সাথে আসন্ন রবিশষ্য যেমন আলু আবাদও ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। আত্রাইয়ের কৃষকরা এখন স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সরকারের উচ্চ মহলের হস্তক্ষে পের অপেক্ষায় রয়েছেন।

  • রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ

    রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচী বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমীকলীগ নেতা সিরাজ মিয়া।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে ৪ যুবলীগ-ছাত্রলীগ নেতাকে আটক হয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদেরকে আদালতে প্রেরণে কার্যক্রম প্রক্রীয়াধীন আছে।

  • বিএনপির নামে কেউ লুটতরাজ করলে দলে রাখা হবে না : জয়নাল আবেদিন

    বিএনপির নামে কেউ লুটতরাজ করলে দলে রাখা হবে না : জয়নাল আবেদিন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, বিএনপির নামে যদি কেউ খুনখারাবি বা লুটতরাজ করে তাকে দলে রাখা হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কোনো ব্যক্তিকে দলে জায়গা দেবেন না। 

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ফেনী-২ নির্বাচনী এলাকার সকল ইউনিয়ন-পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়।

    বিএনপি ক্ষমতায় এসে জনগণের অধিকার কায়েম করবে উল্লেখ করে জয়নাল আবেদিন বলেন, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম অত্যাচারী, হিংসুক, খুনিদের বিচার ও জনগণের অধিকার কায়েম করবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হবে। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    তিনি বলেন, এখন দায়িত্ব প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের সংগঠনকে গড়ে তোলা। অতীতে আমি অনেক ভুল করেছি, সেই পাকিস্তান আমল থেকে মহিলাদের পাত্তা দিতাম না। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী নারী-পুরুষের অধিকার সমান। এখন আর সেইদিন নেই। নারীদের বুঝাতে ইতোমধ্যে একটি রাজনৈতিক সংগঠন ঘরে ঘরে যাওয়া শুরু করেছে। এজন্য আমাদেরও নারী সমাজকে সংগঠিত করতে হবে। ভোটকেন্দ্রে নিয়ে প্রথমে তাদের ভোটগ্রহণ করে তারপর নিজেরা ভোট দিতে হবে। এর মধ্য দিয়েই বিএনপি বড় ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।

    নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভিপি জয়নাল বলেন, ফেনী থেকে শুরু করে সারা দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার নির্যাতন ও খুনখারাপির শিকার হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও নিজাম হাজারীর নেতৃত্বে ফেনীতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তারা। সেই হত্যাকাণ্ডের একদিন পরে তাকেও (নিজাম হাজারী) এ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখন তারা ভারতে বসে আমাদের ক্ষতি করার চক্রান্ত করছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ধানের শীষের প্রার্থীর বিষয়ে কোনো আপস হবে না। দলের সিদ্ধান্ত মেনেই সকলকে কাজ করতে হবে। জেলার তিনটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করা সকলের দায়িত্ব।

    সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।

    এ সময় ফেনী সদর ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • আইভীকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

    আইভীকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

    জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা ফতুল্লা থানার তিনটি পৃথক হত্যা মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়।

    ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় নিহত আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণেই তদন্ত কর্মকর্তারা আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছেন।

    নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাউয়ুম খান জানান, এসব মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

    এর আগে, গত ৯ নভেম্বর হাইকোর্ট ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা পাঁচটি মামলায় জামিন দেন।

    আইভীর আইনজীবী আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, ডা. আইভীর জনপ্রিয়তা ও জামিনে মুক্তি রাজনৈতিক প্রতিপক্ষদের ঈর্ষান্বিত করেছে। প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করেই নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করানো হয়েছে। মামলাগুলো বহুদিন আগের, তবুও হঠাৎ করে এমন আবেদন কেন করা হলো এটা জনগণ ভালোভাবেই বুঝতে পারে।

    তবে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কোনো রাজনৈতিক প্রভাব নয়, তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কারণেই শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।

    উল্লেখ্য, গত দুই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও পুলিশি কাজে বাধা সংক্রান্ত ছয়টি মামলায় ডা. আইভীর বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।