Author: তরঙ্গ টিভি

  • সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

    সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

    সাভারে সাংবাদিক সালেহ আহমেদ-এর বাসভবনে সশস্ত্র হামলা, লুটপাট, ভাঙচুর, সাংবাদিক সালেহ আহমেদের স্ত্রী নাজমুন নাহারকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সাভারের ভাগলপুর এলাকার নিজ বাড়িতে পরিকল্পিত এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজমুন নাহার-কে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     

    পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব-এর ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান মানিকের নির্দেশে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায়।

     

    হামলাকারীরা— সালেহ আহমেদের স্ত্রী নাজমুন নাহারকে বেধড়ক মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়, শ্লীলতাহানি করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে লাঞ্ছিত করে। গলার স্বর্ণের চেইন ও কানের দুল (মূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা) ছিনিয়ে নেয়, বাড়ির পানির ট্যাংকি কুপিয়ে নষ্ট করে, ১১টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলে, জমির গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়

    পরিবারের দাবি, এটি শুধু হামলা নয়— পরিকল্পিত হত্যা মিশন ও সম্ভ্রমহানির আক্রমণ।

    জানা যায়, এর আগেও মেহেদী হাসান মানিক ও তার সহযোগীরা একই পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং সে ঘটনায় আহত হন পরিবারের সদস্যরা। ঐ ঘটনায় একটি মামলা বর্তমানে আদালতে চলমান।

    মামলার প্রতিশোধ নিতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

    পরিবার আরও অভিযোগ করে, হামলার পর এখন উল্টো সাংবাদিক সালেহ আহমেদকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চক্রান্ত চালাচ্ছে অভিযুক্তরা, যাতে হামলাকারীরা আড়ালে থেকে যায়।

    এদিকে হামলার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আলামত সংগ্রহ করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিরা গ্রেফতার হয়নি।

    অভিযুক্তরা হলো, মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক (৩৮), খামচি মানিকের ভাই,
    মুক্তার হোসেন (৩৪) মানিকের বাবা আলামিন হোসেন (৫৪) ও মানিকের স্ত্রী
    তামান্না আক্তার ওরফে ডেঞ্জার তামান্না (৩২)।
    এছাড়াও অজ্ঞাত ৬–৭ জন ভাড়াটে সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।

    ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাকে হত্যা করাই ওদের উদ্দেশ্য ছিল। মারধরের পাশাপাশি সম্ভ্রম নিয়ে খেলেছে। আমরা এখন নিরাপত্তা চাই, ন্যায়বিচার চাই।” বর্তমানে গুরুতর আহত অবস্থায় নাজমুন নাহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

    এই ঘটনায় সাভারসহ সারাদেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক নেতারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, সুষ্ঠু তদন্তই
    এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

  • বেনাপোলে পেঁয়াজের সেঞ্চুরি

    বেনাপোলে পেঁয়াজের সেঞ্চুরি

    যশোরের শার্শা ও বেনাপোল স্থলবন্দর এলাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম হঠাৎ করে সেঞ্চুরিতে পৌঁছেছে। গত মঙ্গলবার পর্যন্ত দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকায়, আর বর্তমানে সেই পেঁয়াজ কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

    কিছু পাড়া-মহল্লার দোকানে দাম আরও চড়া, সেখানে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা নেওয়া হচ্ছে। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে, আর বাজারে নেমেছে তীব্র অস্থিরতা।

    রোববার নাভারণ, বাগআঁচড়া, শার্শা ও বেনাপোল বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি থেকে খুচরা, সব স্তরেই একই চিত্র। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে, ফলে খুচরা পর্যায়ে দাম কমানোর সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, এই আকস্মিক মূল্যবৃদ্ধি তাদের মাসিক বাজেটে বড় ধরনের ধাক্কা দিচ্ছে।

    লক্ষণপুরের কাঁচামাল ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, নতুন পেঁয়াজ এখনো বাজারে উঠেনি, পুরনো পেঁয়াজের মজুদও কমে এসেছে। এই সুযোগেই মজুতকারীরা বাজার নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, সরবরাহে খুব ঘাটতি নেই, কিন্তু দাম বাড়ানো হচ্ছে চালাকির মতো করে। এতে স্বাভাবিক বিক্রিও কমে গেছে।

    বেনাপোল বাজারের পাইকারি ব্যবসায়ী ইউসুফ আলী জানান, বছরের এই সময়ে সাধারণত ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর বাজার নির্ভর থাকে। বর্তমানে ভারত থেকে আমদানি বন্ধ। দেশি পেঁয়াজের সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ায় বাজার চাপের মধ্যে পড়েছে। তার আশঙ্কা, ‘এই ধারা চললে রমজানের সময় দেশি পেঁয়াজের দাম ২শ টাকায় পৌঁছাতে পারে।’

    খুচরা ক্রেতা আব্দুল জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, চার দিন আগেও ৭০ টাকায় কিনেছি। আজ ১১০ টাকায়ও ছাড় নেই। প্রতিদিন বাজারে গেলে একটা নতুন ধাক্কা। তার সঙ্গে থাকা আরেক ক্রেতা শ্রাবণী রায় বলেন, এখানে কোনো পণ্যের দামই স্থির থাকে না। মানুষকে জিম্মি করে বাজার চলছে।

    শার্শা বাজারের খুচরা ব্যবসায়ী তামিম বলেন, পাইকারি বাজার থেকে ৯৫ থেকে ১শ টাকায় আনতে হচ্ছে। পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে ১১০ থেকে ১২০ টাকা ছাড়া বিক্রি করা যাচ্ছে না। তিনি বলেন, দাম বাড়লে বিক্রি কমে যায়, লাভের বদলে ক্ষতির ভয়।

    বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব বলেন, বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি দীর্ঘদিন ধরে বন্ধ। নতুন দেশি পেঁয়াজ আসতে এখনো সময় আছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ছেই। নতুন পেঁয়াজ উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত

    বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত

    ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবিদ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

    রোববার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের অফিস ভাঙচুর, জিনিসপত্রে অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আবিদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।

    গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, হামলা-ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত (রাত ৯টা) কেউ অভিযাগ দায়ের করে নাই। আবিদ নামের একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

    রোববার গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। একই দিনে একই দিবস নিয়ে ধানমহালে মহিলা দলের আলোচনা ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। বিকালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

    এ নিয়ে ভাঙা মঞ্চে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৪-৫ হাজার নারী নিয়ে পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। ওই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি (ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন) তার নির্দেশনায় অর্তকিতভাবে এ সমাবেশে হামলা করা হয়েছে।

    আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, হামলায় আমার স্ত্রী সাইদা মাসরুরসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ৩০-৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিএনপি অফিস ও এই সমাবেশের চেয়ার, টেবিলসহ সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এ ঘটনায় আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

    তিনি আরও বলেন, এইমাত্র শুনলাম একজন ছাত্রদল নেতা স্ট্রোক করে মারা গেছেন। সেই মৃত্যুকে উদোরপিন্ডি বুধোর ঘাড়ে দেওয়ার চেষ্টা করা করছে।

    এ ঘটনায় স্থানীয় একটি হোটেলে পালটা সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপের নেতারা।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পুর ব্যক্তিগত অফিসের হিরণের ভাইসহ লোকজন হামলা করেছে। এ সমাবেশ পণ্ড করতে তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৩৪টি রামদাসহ সেনাবাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এরপর আমাদের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের ওপর হিরণের লোকজন মনোনয়ন বঞ্চিত হয়ে হামলা করেছে।

    তিনি বলেন, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের বাসভবনে হামলা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েলের অফিসে ভাঙচুর ও টিভি লুট, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক সামছুর অফিস, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় ভাঙচুর-হামলা ও জিনিসপত্র রাস্তায় এনে অগ্নিসংযোগ করা হয়েছে। ১০টি মোটরসাইকেল ভাংচুর ও ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহিলা সমাবেশে কারা সেটা আমরা জানি না। সেই সময় আমরা মিটিংয়ে ছিলাম।

  • শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অপু

    শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অপু

    শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

    এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

    মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু মনোনয়ন পাওয়ায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, আমরা ডামুড্যা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ভাইয়ের নেতৃত্বে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি। আজ আমাদের দলীয় মহাসচিব এ আসনে নির্বাচন করার জন্য অপু ভাইয়ের নাম ঘোষণা করায় আমরা সব নেতাকর্মী খুবই খুশি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অপু এ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

  • আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

    আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।
    তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’
    রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
    সিইসি বলেন, ‘আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।’
    ভিডিও বার্তায় কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন সময় মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
    নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের সব জনসাধারণের সর্বাধিক ভোট তারা যাতে দিতে পারেন, সেই বিষয়টা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচন কমিশন এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলবেন।’
    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভিডিও বার্তায় বলেন, ‘প্রবাসে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিতকল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।’
  • প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের কড়া জবাব ঢাকার

    প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের কড়া জবাব ঢাকার

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক যে মন্তব্য করেছেন, সেটির কড়া জবাব দিয়েছে ঢাকা। এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনাথ সিংয়ের ওই মন্তব্য ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’।
    ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন। সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।’ শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।
    রাজনাথ সিংয়ের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
    মাহবুবুল আলম বলেন, ‘আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।’
    তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ‘সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আলম আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।’
  • মানিকগঞ্জ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে।

    মানিকগঞ্জ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে।

    মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা ঘিওর সদর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘিওর শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য রালি ও সমাবেশ পালিত।

    এ উপলক্ষে আজ শুক্রবার ৭ই নভেম্বর ২০২৫ বেলা ১১ টা দিকে শুরু হওয়া রালিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পয়লা, বড়টিয়া, সিংজুরি, বালিয়াখোড়া, বানিয়াজুরি নালী সহ বিভিন্ন এলাকার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল সহ অন্যান্য অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা। রালিটি নেতা কর্মীদের করতালি ও স্লোগানে মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়। ঘিওর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঘিওর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে। ঘিওর বাসস্ট্যান্ডে বিএনপি দলীয় কার্যালয় সামনে এসে এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘিওর উপজেলা শাখার সভাপতি জনাব মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃআল মামুন ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জানে আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উজ্জল মিয়া, সহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বক্তৃতা প্রধানকালে আল মামুন ভুইয়া বলেন আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী নির্বাচনে কোনরকম হাংকি ভাঙি আমরা মেনে নেব না। কিছু স্বার্থসৃষ্ট দল নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র সৃষ্টি করছে। আমরা তারেক জিয়ার নির্দেশ মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। বক্তৃতায় মোঃউজ্জল মিয়া বলেন বিএনপির বৃহত্তর রাজনৈতিক দল এই দলের সাথে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে। অনুষ্ঠানে সভাপতি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়

  • মানিকগঞ্জ সাটুরিয়া কৃষি অফিসে সারের বিতরণে অভিযোগ, কৃষকদের ভোগান্তি

    মানিকগঞ্জ সাটুরিয়া কৃষি অফিসে সারের বিতরণে অভিযোগ, কৃষকদের ভোগান্তি

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ২০২৫ – ২৬ অর্থবছরে রবি মৌসুমীর ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিসা, বীজ, রাসায়নিক সার ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষে প্যাটানভিক্তিক একক প্রদর্শনী বোরো, বোনা,আমন,ফলনের কৃষকদের মাঝে স্যার ও বীজ বিতরণ নানান হয়রানির অভিযোগ উঠেছে।

    সার বিতরনের সময় সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে মনগড়া ভাবে স্যার বিতরণ করার ফলে সাধারণ কৃষকদের হয়রানির শেষ নেই।

    একাধিক ভুক্তভোগী জানান সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মনগড়া ভাবে সার বিতরণ করার ফলে বিভিন্ন সময়ে সার নিতে আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। যার ফলে সাধারণ কৃষকদের দুর্ভোগের শেষ নেই।

    ভুক্তভোগী হয়রানি মুক্ত কৃষি সেবার মান উন্নয়ন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

    সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা তানিয়া তাবসসুম জানান,কিছু সময় কাজের ভুল হতে পারে। প্রদর্শনী ব্যানারে কি ভুল ছিল, যার ফলে সেটা ঠিক করার জন্য সময় লেগেছে। সাধারণ কৃষকদের হয়রানির করার সুযোগ নেই, কেহ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

  • খুলনা জেলার জেলখানা ঘাটের সীমাহীন দুর্নীতি চলছে প্রশাসন জানেন যেকি

    খুলনা জেলার জেলখানা ঘাটের সীমাহীন দুর্নীতি চলছে প্রশাসন জানেন যেকি

    খুলনা জেলার জেলখানা ঘাটের ফেরি পারাপার করতে গেলে নজরে পরে ফেরিঘাটের দুর্নীতি এখানে বলা উচিত ফেরিঘাটের কোন নিয়ম-কানুন ফেরিঘাটের মানছেন না। তাদের কাছে এই সকল বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখ করেন যে ফেরিঘাটে দীর্ঘদিন থেকে একই নিয়মে আমরা কাজ করে থাকি আমাদের নিয়ম এটাই সেই ভাবে আমরা পথচারী এবং মালামাল বাহি পরিবহনের বাড়তি পয়সা নিয়ে থাকি এটাই আমাদের নিয়ম তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই খুলনা জেলখানা ঘাটের ফেরিঘাটের দুর্নীতিমুক্ত হোক এই আশা ব্যক্ত করছি উপরে উল্লেখিত ফেরি ও ঘাটের চিত্র উপস্থাপন করলাম। চলবে—-

  • কালিয়াকৈরে পিকআপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত

    কালিয়াকৈরে পিকআপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মরকাবহ কান্দাপাড়া এলাকায় ধামরাই টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে শুক্রবার ভোরে কয়লা ভর্তি পিকআপ ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে এক অটো চালক নিহত হয়েছে।
    নিহত ওই অটো চালক হলেন,ঢাকার ধামরাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মুনছের হোসেন মঞ্জু (২১)।
    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ছয়টার দিকে মঞ্জু অটোরিকশা নিয়ে আমতলী থেকে কালিয়াকৈর বাজারের দিকে আসছিলেন পথিমধ্যে কান্দাপাড়া এলাকায় আসলে সামনে থেকে কয়লা ভর্তি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়।এসময় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    পরে খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি উদ্ধার করে।
    পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো -ন – ১১-৪৩৭৮) টিকে আটক করে।
    কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত ওই যুবককের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।