Author: তরঙ্গ টিভি

  • সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার (১ নভেম্বর)  রাতে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

    এরআগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারকৃত দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

    পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী সঙ্গে দেলোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ হতো। পরে ওই তরুণী বিদেশে যাবে বলে ওই যুবককে জানায়। এতে অভিযুক্ত দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দেলোয়ারের কথা শুনে তার (দেলোয়ারের) মাকে নিয়ে ওই তরুণীর বাসায় আসতে বলেন। এরপর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার ও তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই তরুণীর বাসায় আসেন৷ এসময় ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের মায়ের আলোচনা শেষে তিনি চলে যান এবং দেলোয়ার ও তার বন্ধু ওই তরুণী বাসায় অবস্থান করেন। সে সময় ওই তরুণীকে একা পেয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ করেন।

    সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • শেরপুরে মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

    শেরপুরে মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

    শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদে প্রবেশ করে ইমাম ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় রোববার (২ নভেম্বর) মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস-সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

    লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে সন্ধ্যায় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

    স্থানীয় মুসল্লি ও অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করে চিল্লাচিল্লি শুরু করেন। তারা ইমাম মাওলানা শফিকুল ইসলামকে উদ্দেশ করে বলেন, আজ থেকে এই মসজিদে আর আজান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আজান দেওয়া নিষেধ।

    এ সময় ইমাম শফিকুল ইসলাম প্রতিবাদ করলে ওই তিন যুবক তাকে ভয়ভীতি দেখান। কথা না বাড়িয়ে আত্মরক্ষার্থে ইমাম শফিকুল ইসলাম মসজিদ থেকে বেরিয়ে যান। এরপর ওই যুবকেরা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন।

    এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    অভিযুক্তদের বক্তব্য নিতে চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন জানান, ওই তিন যুবক মাদকাসক্ত এবং তারা এলাকায় নানাভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছে।

    মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    শেরপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাখওয়াত হোসেন সোহাগ বলেন, মসজিদে ঢুকে ইমাম ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জড়িতদের দ্রুত ও কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।

    নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত চলছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

  • জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

    জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

    সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্

     

    রোববার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।

    ঘটনার পরপর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

    বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো পক্ষ পুনরায় এমন অনুপ্রবেশের সাহস না পায়।

  • নদীর পানি কমে আসার কারণে নৌযান চলাচলে সমস্যা।

    নদীর পানি কমে আসার কারণে নৌযান চলাচলে সমস্যা।

    বর্ষার পানি কমতে না কমতেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে চর উঠার কারণে নৌযান চলাচলের সংকট দেখা দিয়েছে।
    চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা সারবোঝাই এমভি আম্বু হালিমা-৪ জাহাজটি টানা আট দিন ধরে নদীর বালুচরে আটকে আছে। মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা, আন্ধারমানিক ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর মাঝ বরাবর ধু-ধু বালুচর জেগে উঠেছে। ওই চরটির পাশেই স্থির হয়ে আছে জাহাজটি। নদীর দুই পাড় থেকে চর পর্যন্ত বিস্তৃত হয়েছে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ডুবোচর, যা বর্ষা মৌসুম শেষ হলেই আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হারুকান্দি থেকে গোপীনাথপুর পর্যন্ত নদীর মাঝ বরাবর সৃষ্ট এ ডুবোচরটি গত তিন বছর ধরে নদীপথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় চরটি পানির নিচে চলে গেলেও, পানি নামলেই আবার জেগে ওঠে। এর ফলে আন্ধারমানিক ও বাহাদুরপুর ঘাটের ট্রলারগুলো চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক চরাঞ্চলের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে এই ট্রলারে। এছাড়া কৃষিপণ্য, সার ও বিভিন্ন মালামালও একই পথে পরিবহন করা হয়।

    কিন্তু ডুবোচরের কারণে এখন প্রতিদিন ট্রলারগুলোকে প্রায় চার কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি ব্যয় ও দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় মাঝি ও কৃষকরা।

    জাহাজের মাস্টার মো. বাচ্চু মিয়া বলেন,
    “বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাহাজটি ডুবোচরে আটকে যায়। আজ আট দিন ধরে আমরা বসে আছি। চট্টগ্রাম থেকে টিএসপি সার নিয়ে নগরবাড়ি যাচ্ছিলাম। সময়মতো সার না পৌঁছালে কৃষকের বড় ক্ষতি হবে। প্রতি বছরই এই এলাকায় একই সমস্যা হয়।” তিনি আরও বলেন, “ডুবোচর কেটে নৌরুট পরিষ্কার না করলে ভবিষ্যতে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করা হোক।
    আন্ধারমানিক ঘাটের ট্রলারের মাঝি শাহীন জানান, “প্রতি বছর বর্ষা শেষে এই জায়গায় চর উঠে যায়। আমরা চরাঞ্চলের মানুষকে পারাপার করি। এখন ডুবোচরের কারণে ৩-৪ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে সময়ও লাগে বেশি, তেলের খরচও বাড়ে। ড্রেজিং না করলে এখানে কোনো নৌযান চলতে পারবে না।”
    আরেক মাঝি অসীম বলেন, আমাদের এখান থেকে প্রতিদিন ছয়টি ট্রলার চলে চরাঞ্চলে। আগে নদীর মাঝ দিয়ে সরাসরি যাওয়া যেত, এখন বালুচর ঘুরে যেতে হচ্ছে। নদীতে পানি থাকলেও গভীরতা নেই।

    বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ গণমাধ্যমকে বলেন, এই অংশে ড্রেজিং কাজ বর্তমানে আমাদের আওতায় নেই। আমরা সাধারণত নিয়মিত নৌরুট ক্লিয়ার রাখি। তবে যদি নাব্য সংকট দেখা দেয়, তখন প্রয়োজন অনুযায়ী ড্রেজিং করা হয়।
    তিনি আরও জানান, প্রতিটি জাহাজে একজন পাইলট থাকে, যিনি নদীর গভীরতা ও স্রোত নির্ধারণ করে চলাচল করেন। ধারণা করা হচ্ছে, এমভি আম্বু হালিমা-৪ জাহাজটিতে সম্ভবত পাইলট ছিলেন না; থাকলে হয়তো এমনটা হতো না। কারণ পাইলটরা পানির রং ও প্রবাহ দেখেই বুঝে নিতে পারেন কোথায় নাব্য কম।
    নাব্য সংকটের কারণে উপজেলার হরিণাঘাট, সেলিমপুর ও দুর্গম চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। কৃষিপণ্য পরিবহনে বিলম্ব, নৌযান চলাচলে বাধা, আর ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা।
    শনিবার ড্রেজিং করে জাহাজ টি উদ্ধার করা হয়।

    পদ্মা নদীর এ অংশে প্রতি বছর বর্ষা শেষে নাব্য সংকট দেখা দেয়, যা এখন রূপ নিয়েছে স্থায়ী সমস্যায়। এভাবে নদীর বুকে চর জেগে উঠতে থাকলে একদিকে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে নদীপথে পণ্য পরিবহনও ঝুঁকিতে পড়বে।
    নৌরুট সচল রাখতে দ্রুত ড্রেজিং কার্যক্রম, নিয়মিত গভীরতা পর্যবেক্ষণ ও স্থানীয় পর্যায়ে তদারকি এখন সময়ের দাবি।

    “নদী সচল থাকুক, জীবন চলুক।” এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর

  • জাগীর ইউনিয়ন চেয়ারম্যান গেফতার

    জাগীর ইউনিয়ন চেয়ারম্যান গেফতার

    মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) সন্ধ্যার পর জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন (৫০) ওই ইউনিয়নের গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

    পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • জাতীয় পার্টির কাধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়, —আলতাফ হোসেন চৌধুরী।

    জাতীয় পার্টির কাধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়, —আলতাফ হোসেন চৌধুরী।

    পটুয়াখালী -১আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক স্বরাষ্ট্র ও বণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,জাতীয় পার্টির কাধে ভর করে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। তিনি বলেন,একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে। দেশের মানুষ তা বরদাস্ত করবে না। রবিবার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ হক, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেএী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, নারী ও শিশু অধিকার ফোরামের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জেসমিন জাফর,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এড.মহসিন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির,পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু,দুমকি উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: সুমন শরীফ,আংগারিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ- সভাপতি আব্দুস সোবাহান,উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মো: বশির উদ্দিন, দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড.মো: দেলোয়ার হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি মো:মাহফুজুর রহমান সবুজ, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি সমিতি নেতা এড. মাকসুদুর রহমান,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজন, এড.মো: সাইদুজ্জামান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা:মো: মহিবুল্লাহ সহ জেলা ও উপজেলা,বিএনপি,যুবদল,ছাএদল, মহিলাদলের নেতা ও কর্মীবৃন্দ।

  • সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: সাহায্যের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে টাউট-বাটপার চক্র

    সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: সাহায্যের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে টাউট-বাটপার চক্র

    যাত্রাবাড়ীতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রতারণার নতুন কৌশল নিয়েছে একটি টাউট-বাটপার চক্র। দেশে-বিদেশে অবস্থানরত সাধারণ মানুষদের কাছ থেকে সহানুভূতির গল্প বলে অর্থ সাহায্য চেয়ে নিচ্ছে তারা। কিন্তু এসব অর্থ যায় না কোনো অসহায় পরিবারের কাছে, বরং ওই প্রতারকরা নিজেদের বিলাসী জীবন ও সংসার চালাতেই এসব অর্থ ব্যবহার করছে।

    বিশেষ করে “অসুস্থ সন্তান”, “অসহায় পরিবার”, “চিকিৎসার খরচ”, বা “বিদেশে আটকে পড়া প্রবাসী” – এমন নানা গল্প বানিয়ে মানুষের মন গলিয়ে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা আদায় করছে।

    ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে তারা নিয়মিত এসব প্রতারণামূলক পোস্ট দিচ্ছে। অনেক সময় ভুয়া ছবি, নকল আইডি ও মিথ্যা তথ্য ব্যবহার করে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এসব প্রতারক চক্রের নাম ও ছবি প্রকাশ করা হবে, যেন সাধারণ মানুষ তাদের ফাঁদে না পড়ে সতর্ক হতে পারে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি করেছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, যাচাই না করে কাউকে অনলাইনে আর্থিক সহায়তা না দিতে

  • আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

    আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

    “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের । পতাকা উত্তোলন শেষে বাণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কাযালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরে আলম সিদ্দিক। সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দিন, আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, সমবায়ী ও সাংবাদিক মোফাজ্জল হোসেন,আত্রাই থানা মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি শ্রী ভূষন হালদার,উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদশক জাকারিয়া মল্লিক, সমবায়ী মোঃ সুলতান আহম্মেদ, আত্রাই বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাক মোশেদ আলম পল্টুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/ সম্পাদক ও সমবায় সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।

  • সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে যেতে ৩১ লাখ টাকার সরকারি সেতু

    সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে যেতে ৩১ লাখ টাকার সরকারি সেতু

    আশপাশে ঘনবসতি না থাকা সত্ত্বেও খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। জানা গেছে, এটি মূলত তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের গাড়িচালকের পুকুরে প্রবেশের জন্য সরকারি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। প্রভাব খাটিয়ে সেতুটি নির্মাণ করা হলেও পরে ডামুড্যা উপজেলা এলজিইডি এটিকে আইডি নাম্বার দিয়েছে।

    ডামুড্যা উপজেলা এলজিইডি ও স্থানীয় সূত্র জানায়, জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমএসআরডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে চরধানকাটি আদাসন দরবার শরীফ সড়কের মধ্যবর্তী স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ৩১ লাখ ১২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি সম্পন্ন করে ‘মিনহাজ ট্রেডার্স’ ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন কালভার্টটির কোনো আইডি নাম্বার ছিলো না।

    স্থানীয়দের বক্তব্য

    স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে কোনো বসতবাড়ি নেই। খালের ওপারে রয়েছে একটি পুকুর। পুকুরটির পাশ দিয়ে কোনো সড়কও নেই। স্থানীয়রা আশঙ্কা করছেন, ভবিষ্যতে ওই পুকুরপাড়ে বাড়ি নির্মাণ করবেন সচিবের গাড়িচালক, তাই ব্রিজটি বিশেষ সুপারিশে নির্মাণ করা হয়েছে।

    স্থানীয় স্বপন দেওয়ান, আতিক মিয়া ও রমজান আলী বলেন, জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ না করে ব্যক্তিস্বার্থে এমন সেতু নির্মাণ করা সরকারের অর্থের অপচয় এবং ক্ষমতার অপব্যবহার।

    মো. নাজির মাঝি বলেন, সরকারি টাকা নষ্ট হয়েছে। ব্রিজটি ব্যবহার করছে কেউ না। এটি করা হয়েছে প্রভাবশালী এক ব্যক্তির জন্য।

    ইয়ামিন মোড়ল আরও বলেন, সরকার যেখানে ব্রিজটি বানিয়েছে সেখানে ঘরবাড়ি নেই, সামনে শুধু একটি পুকুর। অথচ একটু দূরে খালের ওপারে মানুষ সাঁকো ব্যবহার করছেডামুড্যা উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, উপজেলা থেকে আমরা এমন কোনো প্রপোজাল মন্ত্রণালয়ে পাঠাইনি। গাড়িচালক সচিব তদবির করে এটি প্রণয়ন করেছেন। আমরা জানিয়েছিলাম, প্রকল্পের মধ্যে পড়ে না। পরে পিডি হেড অফিস থেকে নির্দেশ দেন, তাই বাধ্য হয়ে কাজটি করতে হয়। তখন আইডি ছাড়াই কাজটি সম্পন্ন করা হয়, বর্তমানে আইডি দেওয়া হয়েছে।

    শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. রাফেউল ইসলাম বলেন, ব্যক্তিস্বার্থে কোনো ব্রিজ দেওয়া হয়নি। তখন তারা বলেছিলেন, পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হবে, সেই ভিত্তিতে ব্রিজ নির্মাণ করা হয়েছে।

  • শরীয়তপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৪ জেলেকে জরিমানা

    শরীয়তপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৪ জেলেকে জরিমানা

    মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে শরীয়তপুরে চারজন জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

    শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত জাজিরা সিডারচর, বাবুরচর, সফিকাজির মোড় ও নড়িয়ার চরাত্রা এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

    জরিমানা প্রাপ্তরা হলেন- সান্ডু ঢালী (৩০), হাশেম (৪০), আবুল বাসার (৫০) ও রাজিব (৩০)। তাদের প্রত্যেককে এক হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা ও জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকছে। এ নিষেধাজ্ঞা কার্যকরে কাজ করছে প্রশাসন। আজ যৌথ অভিযানে ৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। এছাড়াও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।