Author: তরঙ্গ টিভি

  • নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

    নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। এ বছরের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে না। এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন প্রচার শুরু হওয়ার পরে।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    এ সময় ক্রিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি বহু আগে ক্রিকেট খেলতাম, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বার ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পষ্ট জড়িত আছে। আমাদের দেশের সম্মান আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে সমাধান করাই বেটার।

    বড় দুটি দল আওয়ামী লীগের ভোট টানতে চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় দুটি দল বলতে কোন দুটি দলকে বোঝাচ্ছেন? আমরা তো যতদিন দেখে আসছি বড় দল বলতে আওয়ামী লীগ, যেটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। আমি মনে করি সবার বেলায় এটা প্রযোজ্য না। আমরা জনগণের কাজে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। এদেশে যা কিছু ভালো সবকিছুই কিন্তু বিএনপির অর্জন এবং যে সংস্কার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, প্রেসিডেন্সি ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে আসা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে। অতীতেও করেছে। বিএনপি ৩১ দফার মধ্য দিয়ে আরও নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনার মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই  বিএনপির কমিশনের মধ্যে আছে, একটা প্রস্তাবের মধ্যে আছে। বিএনপি অতীতে এককভাবে সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে।

    দলটির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি অবশ্যই উত্তরাঞ্চলে আসবেন। উত্তরাঞ্চলে তার পিতৃভূমি বগুড়া, দিনাজপুর তার নানীর বাড়ি। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য শহীদদের কবরেও তিনি শ্রদ্ধা জানাবেন।

    গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট প্রচার বিএনপির দায়িত্ব না। জনগণের দায়িত্ব ভোট দেওয়া। গণভোটে হ্যা বা না আছে। জনগণ যা করবে তাই তাই হবে। যারা সব সময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলা বড় মনে হয়। আমাদের কাছে এগুলো বড় কিছু না। ফ্যাসিস্টকে আমরা তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি।

    তিস্তা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সবগুলোর ব্যাপারে ভারতের সঙ্গে অলোচনা হবে এবং তাদের কাছ থেকে পানির হিস্যা আদায় করব। একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যে মিউচুয়াল এক্সপেক্ট, পারস্পারিক যে সম্মান সব রকমের দাবি আদায় করার চেষ্টা করব। আমরা যদি তাদের সঙ্গে সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরুপ আচরণ কমে যাবে।

  • নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

    নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

    নীলফামারীর কিশোরগঞ্জে নির্ধারিত মূল্যের বেশি দামে রাসায়নিক সার বিক্রির দায়ে জাহেদুল ইসলাম নামে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    গতকাল সন্ধ্যার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারের পাশে মেসার্স জাহেদুল ট্রেডার্সে এ জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেছেন।

    জানা যায়, বিসিআইসি ডিলার নির্ধারিত দামের থেকে বেশি দামে ক্রেতাদের মাঝে রাসায়নিক সার বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, সারের ডিলার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি

    ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি

    নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

    এর আগে গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ করা হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ১টি। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় ওই প্রার্থীর (এস এ কে একরামুজ্জামান) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ১৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

    এরপর রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি।

    আরও জানা গেছে, নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়েছে।

    প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

  • চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

    চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

    হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। 

    সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

    এদিকে জেলার উপর দিয়ে টানা ৮ দিনের মত শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

    শহরের পাখিভ্যান চালক শহিদুল হক বলেন,  তীব্র শীতে বাতাসের কারণে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। যাত্রী খুবই কম। প্রচণ্ড ঠান্ডার কারণে লোকজনের দেখা মিলছেনা। রাস্তায় লোকজনও কম।

    শহরের বড় বাজারে কাজের সন্ধানে থাকা দিনমজুরেরা বলেন, কনকনে শীত পড়ছে সাথে বাতাসে আরও শীতের তিব্রতা বাড়িয়ে দিচ্ছে। তারপরও থেমে নেই কাজ। বাধ্য হয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। শীতে কাজ না পেয়ে বাড়িতে ফিরতে হচ্ছে অনেকেরই।

    বেসরকারি চাকরিজীবী আনিসুল হক বলেন, সকাল ৮টার মধ্যে অফিসের উদ্দেশে বের হতে হয়। প্রচণ্ড শীতের কারণে পায়ে হেঁটে যাচ্ছি অফিসে। শরীরটা একটু গরম থাকে। কিন্তু হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা।

    মামুন নামে একজন হোটেল কর্মচারী বলেন, সকালে নাস্তার জন্য হোটেলে চাপ থাকে। এজন্য ফজরের আজানের পর থেকেই কাজের চাপ। পানি ধরলে মনে হচ্ছে হাত অবশ হয়ে যাচ্ছে। আঙুলগুলো নাড়ানো যাচ্ছে না। তারপরও কাজ করছি। ঠান্ডার ভয় করলে মালিক মজুরি দেবে না।

    চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, জেলায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং এটি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে পটুয়াখালী ভার্সিটির ইউট্যাবের অভিনন্দন।

    বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে পটুয়াখালী ভার্সিটির ইউট্যাবের অভিনন্দন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট।রোববার ১১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান স্বাক্ষরিত বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়,দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি আরও কার্যকর ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ বিষয়ে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান বলেন,“তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ কেবল একটি দলীয় দায়িত্ব পরিবর্তনের ঘটনা নয়;এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি

    ষ্ঠিত বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে তিনি এক জটিল সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন।”তিনি আরও বলেন, “তার নেতৃত্বে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার হাত ধরেই দেশে মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে-এমন প্রত্যাশা আমাদের।”

     

    প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনার মূলধারার এই রাজনীতিকে এগিয়ে নিতে তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে সফলতা দান করেন।”ইউট্যাব পবিপ্রবি ইউনিট আশা প্রকাশ করে, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে বিএনপি আরও সুসংহত ও কার্যকর ভূমিকা রাখবে।

  • শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন

    শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন

    শেরপুরে শীতার্ত হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন। গত শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ শেরপুরে সদর উপজেলাধীন চর জংগলদী গ্রামে মরহুম সাদেক আলীর নিজ বাড়িতে প্রায় দু’শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহ পরিচালক আব্দুল করিমের সভাপতিত্বে খালেদ মোশাররফ জনি’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল পোষ্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল শেখ ফরিদ,স্হানীয় ওয়ার্ডের মেম্বার জাবেদ আলী,খুনুয়া মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, সমাজকর্মী শামীম হোসেন, ও চর জংগলদীর মধ্য পাড়া জামে মসজিদের সভাপতি সোহাগ মিয়া প্রমুখ।খবর আইবিএননিউজ।

    সুন্দর কম্বল হাতে পেয়েই খুশি হয়ে উঠেন বৃদ্ধা খুশি হাজেরা বেগম। তিনি বলেন সাদেক আলী ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারও হাঁড় কাঁপানো শীতে আমার মত গরীব মানুষদের মাঝে অনেক কম্বল দিয়েছেন এ জন্য আমরা ভীষন খুশী। তিনি সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আবুল কাশেম লেবুর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তাঁর দীর্ঘায়ূ কামনা করছি।
    শীতবস্ত্র প্রাপ্ত আয়নাল হক বলেন, সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী আবুল কাশেম কিছু একটা দিবে এই আশায় আমরা বসে থাকি। সারা বছর এ দিনের জন্য অপেক্ষায় করি। প্রতি বারের মত এবারও সুন্দর একটা কম্বল পেয়েছি এ জন্য আমি খুব খুশী। আমি তাঁর মরহুম বাবার জন্য আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ যেন তাঁর বাবাকে বেহেস্ত নছিব করেন।চকচকে রংয়ের কম্বল হাতে পেয়ে ‘অশীতিপর বৃদ্ধা মালেকা বিবি তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুবই গরিব মানুষ প্রচন্ড ঠান্ডায় গরম কাপড়ের অভাবে ভীষণ কষ্ট করছি । সমাজের ধনী মানুষেরা ভুলেও আমাদের মনে করেনা । আমেরিকার দেশে এত দুরে থেকেও আমাদের জন্য লেবু মিয়া কম্বল দিয়েছে এ জন্যে আমি ভীষণ খুশী। আমি মহান আল্লাহর দরবারে
    তাঁর জন্য দীর্ঘায়ু প্রার্থনা করছি।
    বিশেষ অতিথি উপস্থিত থেকে স্থানীয় ইউপি সদস্য জাবেদ আলী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক আবুল কাশেম লেবু একজন উদার সমাজসেবী নরম মনের ও পরোপকারী একজন মানুষ। তাঁর কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরেছেন এমন তথ্য আমার জানা নেই। আমাদের সমাজে অনেক ধনী মানুষ রয়েছে কিন্তু, তাঁদের দান করার মত উদার মন মানসিকতা নেই। আবুল কাশেম লেবু তাঁদের ব্যতিক্রম একজন মানুষ।এ জন্য তিনি প্রশংসা পাবার দাবিদার।

    তিনি বলেন, আবুল কাশেমের সাংস্কৃতিক সেবী,শিক্ষানুরাগী-বিদ্যুৎসাহী মরহুম বাবা সাদেক আলীর নামে ফাউন্ডেশন করে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে শিক্ষা বৃত্তি, দরিদ্র মানুষের মাঝে অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন তা আমাদের কাছে শিক্ষনীয়। প্রবাসী ভাইয়েরা ও সমাজের ধনী মানুষেরা যদি এ ভাবে সাহায্যের হাত প্রসারিত করে তাহলে আমাদের সমাজের দরিদ্র মানুষের অনেক উপকারে আসবে। তিনি তাঁর মতো সমাজের ধনী মানুষদের এ ভাবে দান-খয়রাত করার আহ্বান জানান।
    অন্যান্য দের মধ্য বক্তব্য রাখেন সাদেক আলী ফাউন্ডেশনের পরিচালক পরিচালক রেজাউল করিম রিফাত, আইনুল ইসলাম,আনিসুর রহমান,ও জাহাংগীর আলম প্রমূখ।

    উল্লেখ্য, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম ২০১৬ সালে তাঁর বিদুৎসাহী বাবা মরহুম সাদেক আলীর নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। নিয়মিত ভাবে শেরপুর জেলার সদর উপজেলাধীন চর জংগলদী রাহেতুন নেছা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর পাঁচটি ক্লাসে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি দিয়ে আসছেন। ইতোমধ্যেই এলাকায় ছেলেমেয়েদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে। কে এবার পরীক্ষায় ভালো করে সাদেক আলী বৃত্তি পাবে? করোনা মহামারীর সময়েও দুঃসহ ও ছিন্নমুল  মানুষদের মাঝে দুই দুইবার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিরতণ করেছেন।
    এ ছাড়াও সাদেক আলী জামে মসজিদে নিয়মিত আর্থিক সাহায্য ও সহযোগিতা করে আসছেন। অনুষ্ঠানে তাঁর বাবা মরহুম সাদেক আলী ও মা মরহুমা বেগম চাঁন বানুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মমিনুল হক ।

  • বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

    বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

    যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

    র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার এবং যশোর দ যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

    এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হাসানকে (২৮) আটক করা হয়।

    আটককৃত সাকিব হাসান এর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্টে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ ভোরে র‍্যাব-৬ এর অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে তার নামে কোন মামলা বা কোন অস্ত্র বা ভারতীয় চোরাচালানি ব্যবসা ও করতে আমরা দেখি নাই।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

  • সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

    সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১০ জানুয়ারি ভোর ০৫টা হতে ০৯টা প্রায় ৪ ঘন্টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১৬টি গরু জব্দ করে।

    অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ০৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ০৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ০৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করা হয়।

    জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

  • ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

    ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

    ইরানের নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে। আজ শনিবার পৃথক বিবৃতিতে এই রেড লাইন ঘোষণা করেছে আইআরজিসি ও সেনাবাহিনী।

    আজ শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতেতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, “গত দু’রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে।”

    “ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব, রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি ‘রেড লাইন’ ঘোষণা করছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

    পৃথক এক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, “ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।”

    প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।

    এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

    ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।

    মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী, বিক্ষোভের গত ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন ২ শতাধিক মানুষ।

    এদিকে, ইরানে বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি। এ পর্যন্ত চারবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

  • সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের জোরালো সমর্থন

    সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের জোরালো সমর্থন

    সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসি’র প্রতি আহ্বান জানিয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ২২তম জরুরি অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসি’র সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম।

    এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরায়েলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’-কে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতিও বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

    বৈঠকে হস্তক্ষেপমূলক বক্তব্যে হোসেন ওআইসিকে ইসরায়েলের এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ওআইসি’র পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ করেন।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য নয় এবং ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফাবাদ ও জবরদস্তির ওপর প্রাধান্য পাবে।

    এর আগে, সকালে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনের প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং ওআইসি’র কার্যক্রমে ফিলিস্তিনি ইস্যুর কেন্দ্রীয় গুরুত্ব আবারও তুলে ধরা হয়।