Author: তরঙ্গ টিভি

  • ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বাছাইয়ে প্রথমদিন ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বাছাইয়ে প্রথমদিন ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের প্রথমদিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৩টি আসনে বাছাইয়ে ৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

     

    শুক্রবার (২রা জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাছাইয়ে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বাকী ৩টি আসনে আগামীকাল শনিবার প্রার্থী বাছাই করা হবে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ৪জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর। তাদের সবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত সাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, মনোনয়ন বাছাইয়ের প্রথম দিন ৩টি আসনে ৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা আপিল করতে পারবেন। শনিবার বাকী তিনটি আসনের মনোনয়ন বাছাই করা হবে।

  • ৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

    ৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে।

    আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় থাকা ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf DX) সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিল এর বিকল্প choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলমান।

    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

  • বীরগঞ্জে আ’লীগের দুই নেতা ডেভিল হান্ট গ্রেফতার।

    বীরগঞ্জে আ’লীগের দুই নেতা ডেভিল হান্ট গ্রেফতার।

    দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই(নি:) মোঃ জাহাঙ্গীর বাদশা রনি’র সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ২ ডেভিল হান্ট গ্রেফতার।

    গ্রেফতারকৃত ডেভিল হান্ট আসামিরা হলেন পালটাপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ভোগডমা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ফরহাদ আলী ও উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য নিজপাড়া ইউনিয়নের গ্রামডাঙ্গী এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ মুসলিম উদ্দিন

  • ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

    শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-১ (নসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল,আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজনিত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়।
    প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরগর) আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর।
    এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে ১১ প্রার্থীর সবার প্রার্থীতা বৈধ বলে গণ্য করা হয়। যাচাই-বাছাইয়ে এই ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
    ৩টি আসনে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
    এছাড়া ৩ জানুয়ারী শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। একে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
    জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানিয়েছেন, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
    এদিকে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়

  • বিয়ের পর থেকেই যে ট্রেন্ডে ভাটা পড়েনি রাজ-শুভশ্রীর

    বিয়ের পর থেকেই যে ট্রেন্ডে ভাটা পড়েনি রাজ-শুভশ্রীর

    টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি স্বামী-সন্তানসহ থার্টিফার্স্টের ছুটি কাটাতে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে ব্যাংককের রাস্তায় বরের ঠোঁটে চকাস করে চুমু খান শুভশ্রী। ঠোঁটে ডুবেই ২০২৬ সালকে বরণ করে নিলেন অভিনেত্রী। আবার ‘ক্ষুদিরাম বিতর্ক’ ঝেড়ে ফেলে বউয়ের ঠোঁটে ঠোঁট রেখে ২০২৬-এ পা দিলেন টালি প্রযোজক-নির্মাতা রাজ চক্রবর্তী।

    অথচ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে সমালোচিত পরিচালক। তার আসন্ন সিনেমা ‘হোক কলরব’-এর সংলাপ নিয়ে চলছে চারদিকে নিন্দার ঝড়। ‘আমি ক্ষুদিরাম চাকী— আমি ঝুলি না, ঝোলাই’—শাশ্বতর মুখে এমন সংলাপ ঘিরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিতর্ক। তবে সব ভুলে সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন পরিচালক।

    বছরের শেষ দিন সামাজিক মাধ্যমে এ উষ্ণতা ছড়ালেন তারকা দম্পতি। বরের ঠোঁটে চকাস করে চুমু খেলেন শুভশ্রী গাঙ্গুলি। নতুন বছরকে স্বাগত জানানোর এটাই রীতি রাজ-শুভশ্রীর। বিয়ের পর থেকেই এ ট্রেন্ড চলে আসছে। সেই ট্রেন্ডে এখনো কোনো ভাটা পড়েনি।

    দুই সন্তানের বাবা-মা এ তারকা দম্পতি। তবে রাজ-শুভশ্রীর ‘উই টাইম’-এ ভাটা পড়ে না কখনো। ২০২৬-কে বরণ করে নিয়ে রাতপার্টিতে মজে নতুন বাবা-মা। ব্যাংককের রাস্তাতেই জমে উঠে রোম্যান্স।

    ঠোঁটে ঠোঁট ডুবেছে। রাস্তাভর্তি লোকের সামনেই একে অপরের চুমুতে মগ্ন। বিধায়ক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রীর এই আদুরে ছবি দেখে চোখ ছানাবড়া অনেকের।

    এদিকে ‘লিপলক’-এর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই সঙ্গে তিন শব্দের ছোট্ট বার্তা দিলেন— ‘হ্যাপি ২০২৬’।

  • নতুন বছরের পরিকল্পনা জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ আলম

    নতুন বছরের পরিকল্পনা জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ আলম

    সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই।

    বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

    মাহফুজ আলম লেখেন, গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের  সুযোগ হয়নি।

     

    আরও পড়ুন

    যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

    যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

    এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই।

     

    গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নির্বাচনী নানা হিসাব-নিকাশ মিলিয়ে তারা বিএনপি বা গণঅধিকার পরিষদে যুক্ত হবেন, এমন আলোচনাও ছিল। তবে শেষমেশ আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও মাহফুজ আলম এখনও কোনো দলে যোগ দেননি।

  • খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার কথা রয়েছে।

    খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঢাকায় বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছান। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই নরেন্দ্র মোদী এক্স পোস্টে শোক প্রকাশ করেন।

    সেদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিক পত্র দেন ভারতের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

    আরও পড়ুন

    বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা কুরআন খতম ও দোয়া

    বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা কুরআন খতম ও দোয়া

     

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে মোদী লিখেছেন, ‘আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক—এই কামনা করি।’

    ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

  • ২০২৬ সালের প্রথম সূর্যোদয় হোক অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়

    ২০২৬ সালের প্রথম সূর্যোদয় হোক অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে যখন শোকে মুহ্যমান গোটা জাতি এমন পরিস্থিতিতে আজকের সূর্যোদয় নিয়ে এসেছে নতুন বারতা, নতুন স্বপ্ন এবং নতুন চ্যালেঞ্জ। ২০২৫ সালের যত না পাওয়া, যত ভুল, হতাশা, দুঃখ, গ্লানি মুছে দিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। ২০২৬ সালের এই প্রথম সূর্যোদয়ে আছে অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। একটি গণতান্ত্রিক দেশ গড়ার আশা এবং শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের আকাঙ্ক্ষা।

    সকালে খ্রিষ্টীয় নতুন বছরের সূর্যোদয় হলেও বুধবার রাত ১২টায় ঘড়ির কাঁটা শূন্যের ঘর অতিক্রমের সঙ্গে সঙ্গেই গণনা শুরু হয়েছে নতুন বছরের। নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। উদ্যম আর সাহস নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও পথচলা শুরুর দৃঢ় প্রত্যয়। খ্রিষ্টীয় নতুন বছর-২০২৬ উপলক্ষ্যে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    নতুন বছর উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য জোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।

    তারেক রহমান তার বাণীতে বলেছেন, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমি কামনা করি দেশ-বিদেশের সবার অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। নতুন বছরে আমরা নতুন করে স্বপ্ন দেখি একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। পৃথক বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুভেচ্ছা বার্তায় গোলাম পরওয়ার বলেছেন, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক-এটাই আমাদের কামনা। একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। এদিকে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনীতিসহ নানা কারণে ২০২৬ সালটি গুরুত্বপূর্ণ। সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে দেশ আরও এগিয়ে যাবে-এমন প্রত্যাশা সবার। গত বছর যে আশা নিয়ে পথচলা শুরু হয়েছিল তার অনেকখানি হয়তো পূরণ হয়নি। কিন্তু তাতে কি, নতুন উদ্যম নিয়ে এগিয়ে গেলে সাফল্য আসবেই। আজকের দিনে দেশবাসীর এ প্রত্যয়। ২০২৪-এ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের একচ্ছত্র শাসন ব্যবস্থার বিলুপ্তির মধ্য দিয়ে দেশকে পুনরায় গঠনের এক মহান সুযোগ এসেছিল জাতির জন্য। মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে।

    ভোটের অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ নতুন এক সুশাসনের অপেক্ষা করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে মোতাবেক ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে নিখুঁত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দেশের সাধারণ মানুষ সব মিলিয়ে এক সুদিনের অপেক্ষায় আছে। যেখানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি কমবে, মানুষের সব অধিকার সংরক্ষিত হবে। সর্বোপরি মানুষের উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে।

    দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের মাধ্যমে দেশ পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছে। এক্ষেত্রে সাধারণ মানুষও চান ভোটের অধিকার ফিরে আসুক। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। যার মধ্য দিয়ে অতীতের সব ভুলভ্রান্তি মুছে দিয়ে নতুনভাবে এগিয়ে চলবে বাংলাদেশ। ২০২৫ সালটি দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। ব্যাংক খাতে ছিল নানা সংকট। দেশের মানুষের প্রত্যাশা ২০২৬ সাল অর্থনৈতিক খাতের সব সূচক লক্ষ্যমাত্রা পূরণ করবে। স্থায়ীভাবে ফিরে আসবে সব শ্রেণির মানুষের সচ্ছলতা। উন্নতি হবে জীবনমানের। মূল্যস্ফীতির হার সহনীয় মাত্রায় নেমে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম হাতের নাগালে আসবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় নিয়ামক বিনিয়োগ। দেশি ও বিদেশি বিনিয়োগ। যার সঙ্গে অর্থনীতির চাকা আরও সচল হওয়ার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয় জড়িত। ২০২৬ সালে বিনিয়োগ বেড়ে নতুন নতুন আরও কর্মসংস্থান সৃষ্টি হবে-এমন আশাবাদ দেশের মানুষের।

    ২০২৬ সালে প্রতিবেশী ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও বৃদ্ধি এবং প্রবাসীদের আয় বাড়ানো, আরও রেমিট্যান্স আনার বিষয়ে নানা উদ্যোগ প্রত্যাশা করে মানুষ। রাজনৈতিক হানাহানি, সংঘাত, লড়াই, সহিংসতা চান কেউই। সবার প্রত্যাশা-স্থিতিশীল রাজনৈতিক, সামাজিক অবস্থার মধ্য দিয়ে দেশের মানুষের অর্থনৈতিক অগ্রগতি আরও সুদৃঢ় এবং ত্বরান্বিত হবে। সে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসনসহ মৌলিক চাহিদা পূরণের নানা জায়গায় দেশে আজও অরাজকতা বিরাজমান। দেশবাসী চান এসব অরাজকতা বন্ধ হয়ে প্রকৃতপক্ষেই দেশে শান্তি, স্বস্তি ফিরবে।

  • একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন

    একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন

    একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে তাদের আমানতের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত দেওয়া হবে।

    বিস্তারিত আসছে…

  • খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

    খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তার মৃত্যুতে আগামী বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ হতে শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

    এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে এ তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

    এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে বলেও ঘোষণা দেন।