Author: তরঙ্গ টিভি

  • খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

    খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

    বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’

    পোস্টে আরও বলা হয়েছে, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

    এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,  ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

     

    আরও পড়ুন

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

     

     

    উল্লেখ্য,  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  খালেদা জিয়া।

  • জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

    জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে। সেখানে অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আজ সকালে খালেদা জিয়ার অন্তিম সময়ে তার পাশে ছিলেন তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে। এরপর তিনি আসেন চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে।

    আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। তার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান।

    খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হবে।

    এই সভাকে সামনে রেখে গুলশানের কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেছেন ইতোমধ্যেই।

  • আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

    আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান।

    শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী— বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।’

     

    আরও পড়ুন

    বুধবার সাধারণ ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক

    বুধবার সাধারণ ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক

     

     

    উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • তীব্র শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টির আভাস

    তীব্র শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টির আভাস

    সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে।

    মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

    এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

    তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    এদিকে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। আজ হাওর অধ্যুষিত এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

  • খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের শোক

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে যমুনা গ্রুপ।

    দেশের অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি জিয়া পরিবার ও শোকার্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

    একটি শোকবার্তায় তারা জানিয়েছে, দেশের গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখায় জাতি তাকে চিরদিন মনে রাখবে।

    আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে।

  • যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

    যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তার বর্ণাঢ্য জীবনে খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন সবসময়। যে কারণে আপোসহীন নেত্রী হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন খালেদা জিয়া।

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপির নেতৃত্বে আসেন। তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে নয় বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন বলে বিএনপি নেতারা মনে করেন।

    বিএনপির নেতৃত্ব নেয়ার পরের বছর ১৯৮৩ সালে তিনি সাত দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর পাঁচ দলীয় জোট। ১৯৮৬ সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল।

    তবে বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে নয় বছর রাজপথের আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসাবে পরিচিতি পেয়েছিলেন। এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন তিনবার।

    বিএনপি নিয়ে গবেষণাধর্মী বইয়ের লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে পুনরুজ্জীবিত করেছেন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সব দলের অংশ গ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে।

    তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবক’টি আসনেই নির্বাচিত হয়েছিলেন।

    সেই নির্বাচনের আগে এরশাদ বিরোধী আন্দোলনে থাকা তিন জোটের রূপরেখায় সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার ছিল। সেই প্রেক্ষাপটে নির্বাচনের পর গঠিত পঞ্চম সংসদে সংসদ নেতা হিসাবে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের জন্য বিল উত্থাপন করেছিলেন এবং ঐকমত্যের ভিত্তিতে তা পাস হয়। তখন দীর্ঘ ১৬ বছর পর ফিরে আসে সংসদীয় সরকার।

  • খালেদা জিয়ার জানাজার বিষয়ে মূল সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে

    খালেদা জিয়ার জানাজার বিষয়ে মূল সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সম্ভাব্য সময় বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের পর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এক সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

    জানাজা কখন হবে– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেই সিদ্ধান্তটা একটু পর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং আছে সাড়ে ১২টায়, সেখানে এ সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য সময় বলতে পারি বুধবার জোহরের পর।

    এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।

    মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

  • খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

    খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

    প্রহসনের রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত।

    বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক একটি বৈঠক আজ দুপুরেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

    আসিফ নজরুল জানান, তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে। সভায় উপদেষ্টা খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছিল।

     

    আরও পড়ুন

    নির্বাচনে খালেদা জিয়া কখনোই পরাজিত হননি

    নির্বাচনে খালেদা জিয়া কখনোই পরাজিত হননি

     

    তিনি বলেন, জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। ওনার জানাজার নামাজে সেটা শৃঙ্খলার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে পালন করার অনুরোধ করছি।

    তিনি আরও বলেন, সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় শোক প্রস্তাব পাশ হয়েছে। বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে সেসব জায়গায় শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন।

    আইন উপদেষ্টা বলেন, এ সময় তিনি জিয়ার সব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আমাদের জানান যে, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

  • ব্রেকআপের যন্ত্রণা ভুলবেন যেভাবে

    ব্রেকআপের যন্ত্রণা ভুলবেন যেভাবে

    অতীতে একটা সম্পর্ক করেছিলেন। সেখানে আপনি একজনকে ভালোবাসতেন। কিন্তু সম্পর্কটা আর টিকল না, ভেঙে গেছে। এমন বাস্তবতা মেনে নিতে শিখুন। এর পাশাপাশি অতীতের সম্পর্কে আপনি যা যা ভুল করেছেন, সেটিও মেনে নিন। কারণ এতে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা কম হবে।

    দ্বিতীয়ত অতীতের ভুলগুলো পুনরায় করবেন না। কারণ সম্পর্কভাঙার সঙ্গে সঙ্গে জীবনে অনেক কিছু বদলে যায়। কিছু অভ্যাস পাল্টে যায়। আবার নতুন কিছু অভ্যাস তৈরি হয়। আপনি জীবনে কী চান, সেটি যতক্ষণ না বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সম্পর্ক নিয়ে আপনি সুখী হতে পারবেন না।

    কারণ যে কোনো সম্পর্ক গড়ে তোলার আগে কিংবা ডেটে যাওয়ার আগে নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনি কি শুধুই বন্ধুত্ব-সেক্স নাকি সিরিয়াস সম্পর্ক চাইছেন, তা বোঝার চেষ্টা করুন। সে রকম পার্টনার খুঁজতে হবে।

    একবার প্রেমে ধোঁকা খেয়েছেন কি গভীর যন্ত্রণায় পড়েছেন। আর প্রেমে ধোঁকা খেলে সামলে উঠতে সময় লাগে। বিচ্ছেদের যন্ত্রণা গভীর। তবে বেশি যন্ত্রণা দেয় প্রতারণার কষ্ট। কেউ মুষড়ে পড়েন, আবার কেউ হতাশায় ডুবে যান।

    কষ্ট সামলে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। কিন্তু একবার ধোঁকা খেয়েছেন বলে কি সারাজীবন একা থাকবেন? এটি হতে পারে না। কারণ একা থাকা গেলেও একাকিত্বে ডুবে থাকা যায় না। সঙ্গীর প্রয়োজন পড়বেই। কিন্তু পুরোনো যন্ত্রণা ভুলে কখন আবার ডেটিংয়ের কথা ভাববেন? এটি নিয়ে ভাববার বিষয়।

    জীবন চলমান ও বহমান—কখনো থেমে থাকার নয়; নদীর স্রোতের মতো চলতে থাকে। তাই আপনি থমকে দাঁড়াবেন? এটি কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। তাই অতীত ভুলে আবার শুরু করুন, নতুন পথে হাঁটুন। এবার দেখেশুনে গন্তব্যে যাত্রা করুন।

    তবে হ্যাঁ, ডেটে যাওয়ার কথা ভাবলেই যদি সাবেকের কথা মনে পড়ে, তাহলে নতুন সম্পর্কের কথা একেবারেই ভাববেন না। কারণ পুরোনো সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে বেরোতে না পারলে, নতুনভাবে ডেটিংয়ের কথাও ভাবতে পারবেন না। এমনকি নতুন মানুষের সঙ্গে ডেটে গেলেও সেটি মনের মতো হবে না। তাই যতদিন না অতীত থেকে বেরোতে পারছেন, নতুন সম্পর্ক শুরু করার কথা না ভাবাই ভালো।

    একবার ডেটে গেছেন। তারপরেই যে সিরিয়াস সম্পর্কে গড়ে তুলতে হবে— এমন কোনো নিয়ম নেই। সম্পর্কে কখনোই তাড়াহুড়ো করবেন না। প্রথমে মানুষকে চেনার চেষ্টা করুন। দুজন দুজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করুন। নিজেদের প্রত্যাশা সম্পর্কে একে অন্যকে জানান। বন্ধুত্ব গড়ে তুলুন। তারপর যদি মনে হয়, ওই ব্যক্তির সঙ্গে আপনি ভালো থাকবেন, তাহলে সম্পর্কের কথা ভাবুন।

  • বেসরকারি সংস্থায় ১৩১৩ পদে নিয়োগ

    বেসরকারি সংস্থায় ১৩১৩ পদে নিয়োগ

    বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসে (এসএসএস) ১৫ ক্যাটাগরির ১ হাজার ৩১৩টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন স্থানে কাজের মানসিকতা থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে সব পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ জানুয়ারি ২০২৬।

    পদের নাম ও বিবরণ

    ১. সহকারী পরিচালক, অর্থ ও হিসাব (ভ্যাট ও ট্যাক্স, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা)

    পদসংখ্যা: ০১

    বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৮,৫৬০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ১,৩৫,৭০০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

    ২. প্রশাসক (হাসপাতাল)

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে।

    বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর।

    ৩. হেড অব কোর সফটওয়্যার অপারেশন

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে।

    বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

    ৪. হেড অব আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে

    বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

    ৫. ডাটা অ্যানালিস্ট (এমএফআই অ্যানালিটিকস)

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে

    বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

    ৬. স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি-প্রকল্প)

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে

    বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

    ৭. নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে

    বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

    ৮. জোনাল ম্যানেজার

    পদসংখ্যা: ০৫

    বেতন: শিক্ষানবিশকালে ৭৫,০০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৭৯,০০০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

    ৯. এরিয়া ম্যানেজার

    পদসংখ্যা: ২৫

    বেতন: শিক্ষানবিশকালে ৫২,০০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৫৮,৭৬০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

    ১০. অডিট কর্মকর্তা

    পদসংখ্যা: ২০

    বেতন: শিক্ষানবিশকালে ৪৩,০০৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৫৩,৭৬০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

    ১১. জোনাল হিসাব কর্মকর্তা

    পদসংখ্যা: ০৫

    বেতন: শিক্ষানবিশকালে ৪৪,৬০৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৫৫,৭৬০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

    ১২. সিনিয়র অফিসার (ক্রেডিট)/শাখা ব্যবস্থাপক

    পদসংখ্যা: ৫০

    বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৪৯,৩০০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

    ১৩. অটোমোবাইল প্রকৌশলী

    পদসংখ্যা: ০১

    বেতন: আলোচনা সাপেক্ষে

    বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

    ১৪. অফিসার (ক্রেডিট)/সহকারী শাখা ব্যবস্থাপক

    পদসংখ্যা: ২০০

    বেতন: প্রশিক্ষণকালে (৪ মাস) বেতন ১৬,০০০ টাকা, শিক্ষানবিশকালে ৩৩,৫৬৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৪১,৯৬০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

    ১৫. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/সিনিয়র মাঠ সংগঠক

    পদসংখ্যা: ১০০০

    বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) বেতন ১২,০০০ টাকা, শিক্ষানবিশকালে ২৯,২৪৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,৫৬০ টাকা।

    বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

    আবেদনের নিয়ম

    উপনির্বাহী পরিচালক, এসএসএস বরাবর আবেদনপত্র (স্বাক্ষরসহ), প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (স্বাক্ষরসহ) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে।

    আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা: উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।

    আবেদন ফি

    ২০০ টাকা।

    আবেদনের শেষ তারিখ

    ২৬ জানুয়ারি ২০২৬

    নির্দেশনা ও শর্তাবলি

    ১.

    ০১নং থেকে ১৪নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র টাঙ্গাইল এবং ১৫নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র: ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট। আবেদনপত্রে ও খামের ওপরে পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

    ২.

    ১৫নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    ৩.

    প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এ জন্য একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হবে। তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে।