Author: তরঙ্গ টিভি

  • জনবল নেবে মেঘনা গ্রুপ, আবেদন ১০ জানুয়ারি পর্যন্ত

    জনবল নেবে মেঘনা গ্রুপ, আবেদন ১০ জানুয়ারি পর্যন্ত

    মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যালুমিনিয়াম প্রোফাইল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।  গত ২৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

    পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

    বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যালুমিনিয়াম প্রোফাইল

    পদসংখ্যা: নির্ধারিত নয়

    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

    অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ই-মেইল যোগাযোগে ব্যবহারিক দক্ষতা

    অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

    চাকরির ধরন: ফুলটাইম

    কর্মক্ষেত্র: অফিসে

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

    বয়সসীমা: উল্লেখ নেই

    কর্মস্থল: যেকোনো জায়গায়

    বেতন: আলোচনা সাপেক্ষে

    অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

    আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬

  • ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি

    ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি

    ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

    গত ২৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল

    পদের নাম: সহকারী ম্যানেজার

    বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

    পদসংখ্যা: ০১টি

    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

    অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এক্সেল, ইংরেজিতে ভালো মৌখিক এবং লিখিত দক্ষতা।

    অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

    চাকরির ধরন: ফুলটাইম

    কর্মক্ষেত্র: অফিসে

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

    বয়সসীমা: উল্লেখ নেই

    কর্মস্থল: ঢাকা

    বেতন: ৪৫-৫০ হাজার টাকা (মাসিক)

    অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতা ছুটি নগদীকরণ, ছয় মাসের পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে রোগবিদ্যা ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, জীবন বিমাসহ হাসপাতালের নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

    আবেদনের শেষ সময়: ০৩ জানুয়ারি ২০২৬

  • সিনিয়র অফিসার নেবে ব্র্যাক

    সিনিয়র অফিসার নেবে ব্র্যাক

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ‘ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)’ বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

    পদের নাম: সিনিয়র অফিসার, এসবিসিসি।

    পদসংখ্যা: নির্ধারিত নয়।

    আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকায়।

    বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

    আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

    আবেদনের সময়সীমা: আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

  • বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ১০১ পদে নিয়োগ

    বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ১০১ পদে নিয়োগ

    বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে বেসামরিক শূন্য পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভিং সংশ্লিষ্ট মোট ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬।

    চাকরির বিবরণ

    ১. পদের নাম: এমটিডি

    পদসংখ্যা: ৮৯

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    ২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১)

    পদসংখ্যা: ০১

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    ৩. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১)

    পদসংখ্যা: ০১

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    ৪. পদের নাম: ফর্কলিফট ড্রাইভার

    পদসংখ্যা: ০২

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    ৫. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২)

    পদসংখ্যা: ০৩

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ৬. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২)

    পদসংখ্যা: ০৫

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    বয়সসীমা

    ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

    আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

    আবেদন ফি

    পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

    * অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

    আবেদনের শেষ তারিখ

    আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।

    আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকে ৫টা।

    নির্দেশনা ও শর্তাবলি:

    ১. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।

    ২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন করপোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

    বিস্তারিত তথ্য http://bndcp.teletalk.com.bd ও www.navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে

  • ইডকলে চাকরির সুযোগ, আবেদন শেষ কাল

    ইডকলে চাকরির সুযোগ, আবেদন শেষ কাল

    ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল (আইডিসিওএল) ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।

    প্রতিষ্ঠানের নাম: ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল)

    বিভাগের নাম: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্স

    পদের নাম: সিনিয়র অফিসার

    পদসংখ্যা: ২ জন

    শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এসব পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে। সিনিয়র অফিসার পদে আবেদন করতে চাইলে—

    অভিজ্ঞতা: চাকরিতে ন্যূনতম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন

    বেতন: ১০৫,৮৩৯ টাকা। বেতনের পাশাপাশি উৎসব বোনাস, গ্র্যাচুইটিসহ অন্য সুবিধা থাকবে।

    বয়স: নির্ধারিত নয়

    কর্মস্থল: যেকোনো স্থান

    আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের পদ্ধতি ও আবদেনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) পদের জন্য আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • বছর শেষে রেকর্ড উচ্চতায় রুপার দাম

    বছর শেষে রেকর্ড উচ্চতায় রুপার দাম

    বছরের শেষ প্রান্তে এসে নজিরবিহীন উল্লম্ফনে রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে রুপা আউন্সপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যায়, একপর্যায়ে বেড়ে দাঁড়ায় ৮৪ ডলারে। পরে কিছুটা কমলেও আবার ঘুরে দাঁড়ায় দাম।

    প্রতিবেদন অনুযায়ী, এক দিনে রুপার দাম সর্বোচ্চ প্রায় ৬ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে। শুরুতে দ্রুত বাড়ার পর আগের দিনের ক্লোজিং দামের নিচে নেমে যায়, তবে পরে আবার পুনরুদ্ধার হয়।

    বিশ্লেষকদের মতে, জল্পনাভিত্তিক বিনিয়োগ, সরবরাহ ও চাহিদার দীর্ঘস্থায়ী বৈষম্য এবং দুর্বল মার্কিন ডলার রুপার এই ঊর্ধ্বমুখী যাত্রাকে আরও গতি দিয়েছে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনাও নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর প্রতি আগ্রহ বাড়িয়েছে। এর ফলে স্বর্ণ ও প্লাটিনামও সম্প্রতি সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

    সপ্তাহান্তে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের এক মন্তব্য বিনিয়োগকারীদের উন্মাদনা আরও উসকে দেয়। চীনের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে এক টুইটের জবাবে তিনি এক্স-এ লেখেন, এটা ভালো নয়। অনেক শিল্পপ্রক্রিয়ায় রুপা অপরিহার্য।

    চীনের এসব পদক্ষেপ মূলত আগের নীতিরই ধারাবাহিকতা এবং গত ৩০ অক্টোবর দেশটির বাণিজ্য মন্ত্রণালয় প্রথম এ বিষয়ে ঘোষণা দেয়। যদিও চীন বিশ্বে রুপা উৎপাদনে শীর্ষ তিন দেশের একটি, তবে দেশটি একই সঙ্গে সবচেয়ে বড় ভোক্তা হওয়ায় বড় রপ্তানিকারক নয়।

    চায়না ফিউচারস লিমিটেডের বিশ্লেষক ওয়াং ইয়ানছিং বলেন, বাজারে জল্পনামূলক আবহ খুবই শক্তিশালী। রপ্তানি কড়াকড়ি নিয়ে আলোচনার তেমন বাস্তব ভিত্তি নেই। স্পট সরবরাহ ঘাটতি নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চলছে।

    চলতি মাসে রুপার দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে এবং ১৯৫১ সালের পর এটিই এর সেরা বার্ষিক পারফরম্যান্স হতে যাচ্ছে। এই উত্থানের পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয়, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের টানা তিন দফা সুদহার কমানো বড় ভূমিকা রেখেছে। কম সুদের পরিবেশে সুদ না দেওয়া পণ্যে বিনিয়োগ আকর্ষণীয় হয়ে ওঠে, আর বাজারে ২০২৬ সালেও আরও সুদ কমার প্রত্যাশা রয়েছে।

    সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকার অবরোধ এবং নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন হামলাও নিরাপদ বিনিয়োগ হিসাবে মূল্যবান ধাতুর চাহিদা বাড়িয়েছে। গত সপ্তাহে ব্লুমবার্গ ডলার স্পট সূচক ০.৮ শতাংশ কমেছে, যা জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। দুর্বল ডলার সাধারণত মূল্যবান ধাতুর দামে সহায়ক।

     

    স্বর্ণের তুলনায় রুপার বাজার তুলনামূলকভাবে ছোট এবং তারল্য দ্রুত শুকিয়ে যেতে পারে। যেখানে লন্ডনের স্বর্ণবাজারে প্রায় ৭০০ বিলিয়ন ডলারের বুলিয়ন মজুত রয়েছে, রুপার ক্ষেত্রে তেমন কোনো বড় রিজার্ভ নেই। অক্টোবরে এমনই এক সরবরাহ সংকট দেখা যায়, যদিও পরে লন্ডনের ভল্টগুলোতে কিছু মজুত বেড়েছে।

    চীনে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জ–সংযুক্ত গুদামগুলোতে রুপার মজুত গত মাসে ২০১৫ সালের পর সর্বনিম্নে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তদন্তের ফলাফলের অপেক্ষায় নিউইয়র্কে রুপার বড় অংশ আটকে রয়েছে। এ তদন্ত থেকে ভবিষ্যতে শুল্ক আরোপের পথ খুলে যেতে পারে।

    স্বর্ণের মতো শুধু মূল্য সংরক্ষণের মাধ্যম নয়, রুপার বাস্তব ব্যবহারও ব্যাপক—সৌর প্যানেল, এআই ডেটা সেন্টার ও ইলেকট্রনিক পণ্যে এটি অপরিহার্য। মজুত ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে, যা বিভিন্ন শিল্পে প্রভাব ফেলতে পারে।

    সাইকামোর বলেন, বর্তমানে সরবরাহ-চাহিদার তীব্র ভারসাম্যহীনতা থেকেই শারীরিক রুপার জন্য হাহাকার তৈরি হয়েছে। এখনই ডেলিভারির জন্য ক্রেতারা এক বছরের অপেক্ষার তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি প্রিমিয়াম দিচ্ছেন।

    তবে প্রযুক্তিগত সূচক বলছে, রুপার এই উত্থান হয়তো অতিরিক্ত দ্রুত হয়েছে। ১৪ দিনের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) ৮০-এর ওপরে উঠে গেছে, যেখানে ৭০-এর বেশি মানকে সাধারণত ‘ওভারবট’ ধরা হয়।

    সিঙ্গাপুর সময় দুপুর নাগাদ স্পট রুপার দাম ছিল আউন্সপ্রতি ৮০.২৪ ডলার, যা আগের দিকে সর্বোচ্চ ৮৪.০১ ডলারে পৌঁছেছিল। একই সময়ে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪,৫১৫.২০ ডলারে, যা শুক্রবারের রেকর্ড ৪,৫৪৯.৯২ ডলারের নিচে। প্লাটিনাম ও প্যালাডিয়ামও আগের সেশনে রেকর্ড ছোঁয়ার পর দরপতনের মুখে পড়ে, এর মধ্যে প্যালাডিয়ামের দাম ৬ শতাংশের বেশি কমে যায়।

  • কোলেস্টেরলের মাত্রা কম থাকলে কি হৃদরোগের ঝুঁকি

    কোলেস্টেরলের মাত্রা কম থাকলে কি হৃদরোগের ঝুঁকি

    বর্তমান সময়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) বা হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক এক কোটি ৯৮ লাখ মানুষের সিভিডিতে মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা বিশ্বব্যাপী মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশ।

    রক্ত পরীক্ষার পর কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলে অনেকেই দুশ্চিন্তা মুক্ত হন। কিন্তু কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলেই কি হৃদরোগের ঝুঁকি কম বলা যায়?

    যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাদ্যও কোলেস্টেরল বাড়িয়ে তুলতে পারে। এর ফলে কোনো কোনো ক্ষেত্রে কোলেস্টেরল স্বাভাবিক স্তর থেকে অস্বাস্থ্যকর স্তরে চলে যেতে পারে।

    রক্তে অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল জমলে সেটি ধমনীতে জমে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এলডিএল কোষে চর্বি বহন করে। কিন্তু এর অতিরিক্ত উপস্থিতি শরীরের পক্ষে ক্ষতিকারক তাই এলডিএলকে ‘ব্যাড কোলেস্টেরল’ বলে বিবেচনা করা হয়।

    অন্যদিকে, এইচডিএল কোলেস্টেরলকে ‘গুড কোলেস্টেরল’ হিসেবে ধরা হয়। এর একটি স্বাস্থ্যকর স্তর হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

    এইচডিএল ধমনী থেকে অতিরিক্ত কোলেস্টেরল সংগ্রহ করে এবং অপসারণের জন্য লিভারে ফিরিয়ে নিয়ে যায়, ফলে প্লাক তৈরি রোধ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

    আমাদের দেহে ট্রাইগ্লিসারাইড থাকে। এই জাতীয় ফ্যাট বা চর্বির উপস্থিতি মানবদেহে অতি সাধারণ বিষয়। এটি খাদ্য থেকে পাওয়া অতিরিক্ত শক্তি সঞ্চয় করে।

    কিন্তু ট্রাইগ্লিসারাইডের উচ্চমাত্রার পাশাপাশি বেশি পরিমাণে এলডিএল কোলেস্টেরল বা কম পরিমাণে এইচডিএল কোলেস্টেরল থাকলে তা ঝুঁকির কারণ হতে পারে। কারণ এর সঙ্গে ধমনীর দেয়ালের চর্বি জমা হওয়ার যোগ রয়েছে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

    যে বিষয়গুলোয় নজরে রাখতে হবে

    হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অরুণ কুমার জানিয়েছেন মতে হার্টের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কয়েকটি বিষয়ে নজরে রাখা দরকার- যেমন ওজন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, কায়িক পরিশ্রম করা, পর্যাপ্ত ঘুমও প্রয়োজন।

  • নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মাহবুব উদ্দিন খোকন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় সোনাইমুড়ি উপজেলা  প্রশাসক ও রিটার্নিং অফিসার নাছরিন আক্তারের  কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবুদ্দিন সানি, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব রেজা রাব্বি মাহবুব, যুগ্ম আহ্বায়ক আবু মনসুর সেলিম, উপজেলার ৮নং সোনাপুর ইউপির যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম শাহী, অ্যাডভোকেট শাকিল, সাবেক জয়াগ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব উদ্দিন মহিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিঠন প্রমুখ।

    মনোনয়নপত্র দাখিল শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি নির্বাচন কমিশনের সব বিধি-নিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে চাই। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।

    তিনি বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

    মনোনয়ন জমার বিষয়ে সোনাইমুড়ি উপজেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাছরিন আক্তার বলেন, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি, আমাদের উপজেলায় শুধু একটি মনোনয়ন জমা হয়েছে।

  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম

    মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের পরে আসায় তার মনোনয়নপত্র জম নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা

    সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর তিনি সেটি জমা দিতে যান।

    জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) বলা হয়েছিল ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’

    এরআগে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন।

    মনোনয়ন জমা না নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

  • ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ চার জনের নিয়োগ বাতিল

    ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ চার জনের নিয়োগ বাতিল

    সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের চার আইনজীবীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

    সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

    অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— জুলফিকার আলম শিমুল। এছাড়া নিয়োগ বাতিল হওয়া তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম।

    আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এ কর্মকর্তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সরকারের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন।