Author: তরঙ্গ টিভি

  • ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

    ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

    জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া জবানবন্দিতে নতুন সেইফ হাউজের সন্ধান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি দেন তিনি। এ মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামি রয়েছেন।

    প্রেস ব্রিফিংয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্র-জনতা। ওই দিন রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামে ওয়াসিমকে হত্যা করে ছাত্রলীগ। একই দিন ছয়জন শিক্ষার্থী শহীদ হন। এর প্রতিক্রিয়া জানাতে ১৭ জুলাই আমরা গায়েবানা জানাজা করতে গেলে চাপ দেয় গোয়েন্দা সংস্থা। সেদিন রাতেই আমাদের বাসা থেকে তুলে নিয়ে পদ্মায় নেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারের জন্য আমাদের নানাভাবে বোঝানো হয়। কিন্তু আমরা মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করি। এক ঘণ্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যান। অর্থাৎ আমরা কোনো বৈঠক করিনি।

    তিনি আরও বলেন, ওই দিন রাতেই বৈঠক করাতে ব্যর্থ হয়ে আমাদের মৎস্য ভবনের সামনে সেইফ হাউজে নেওয়া হয়। মৎস্য ভবন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মধ্যে একটা ঘর আছে বাইরে থেকে পরিত্যক্ত মনে হয়। কিন্তু ভেতরে আধুনিক ব্যবস্থাপনা ছবি রয়েছে। যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এজেন্সির ভাষায় সেইফ হাউজ নামে ডাকা হয়। সেখানে আমাদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। চাপ প্রয়োগ করা হয়। পরিবারকে জিম্মি করা হয়। স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্তা করা হয় এবং বৈঠকে বসার জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। সেদিন সকালে এজেন্সির একজন আমাদের হুমকি দেন যে, আমরা যেন বৈঠক করে সারা দেশের সামনে বলি আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তাহলে আমাদের লাইফ সেটেল করে দেবে। তবে আমরা রাজি হইনি।

    এদিন বেলা সোয়া ১১টা থেকে হাসনাত আবদুল্লাহর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুপুর দেড়টার পর বিরতি দেওয়া হয়। এরপর প্রেস ব্রিফিং করেন তিনি। দুপুর আড়াইটায় অবশিষ্ট সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

    ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

  • মানিকগঞ্জে সাত থানার ওসিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মানিকগঞ্জে সাত থানার ওসিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

     

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বদলি প্রশাসনিক একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে দায়িত্ব পালনকালে প্রতিটি কর্মকর্তা যে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা মানিকগঞ্জ জেলা পুলিশ চিরদিন স্মরণ রাখবে। তিনি আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর হয়েছে।

    পুলিশ সুপার আগামীর কর্মস্থলে অফিসার ইনচার্জদের সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন। পাশাপাশি সেবা প্রার্থীদের প্রতি ভদ্র, সহনশীল ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। ভবিষ্যৎ কর্মজীবনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।

    অনুষ্ঠানের শেষে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

    সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুমসহ পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

  • বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

    বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

    মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনের জন্য বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ বছর দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এবার পতাকা হাতে প্যারাস্যুটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পরিকল্পনা করেছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ-বাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিং করবেন। এটিই হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে।

    দিবসটি উপলক্ষ্যে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

    মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজমের সভাপতিত্বে সভায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল অফিস স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    সভায় আলোচকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।

    বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।

    পাশাপাশি, দেশের অন্যান্য শহরেও বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী ফ্লাই-পাস্ট মহড়া পরিচালনা করবে। সারা দেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী, বিজিবি, আনসার বাহিনী ব্যান্ড-শো’য়ের আয়োজন করবে। প্রতিটি আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

    মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মতো এবারও দেশের সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

    অন্যদিকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় আ্যাক্রোবেটিক শো ও সন্ধ্যা ৬টায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ অনুষ্ঠিত হবে। ১৬ই ডিসেম্বর বিকেল ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হবে বিজয় দিবসের গান। পাশাপাশি, সারাদেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা।

    আজকের বৈঠকে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, ‘বিজয় দিবস বাংলাদেশের গৌরবময় দিন। এ বছর বিজয়ের উদযাপনে ধর্ম, বর্ণ, বয়স, জাতি, শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপাক আকারে প্রস্তুতি চলছে। এবার পুরো জাতি একসঙ্গে বিজয়ের উৎসবে অংশ নেবে।’

    সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে অনুপ্রেরণাদায়ী বেশিরভাগ গানই ছিল স্বাধীনতা যুদ্ধের সময়ের। আমি নিশ্চিত এটা অরগানিকভাবেই হয়েছে। এটাই বলে দেয় এই প্রজন্মের কাছে দেশ, দেশের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। এবারের বিজয় দিবসে দেশব্যাপী বিজয় মেলা, এই প্রজন্মের শিল্পীদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, সোহরাওয়ার্দী উদ্যানে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’, কনসার্ট, এবং পুরাতন এয়ারপোর্টে এয়ার শো এবং ৫৪টা পতাকা নিয়ে ৫৪জন প‍্যারাট্রুপারের জাম্প- এই সব মিলিয়ে নতুন প্রজন্ম এক স্মরণীয় বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে। আশা করছি, এবারের বিজয় উদযাপন অতীতের সব উদযাপনকে ছাড়িয়ে যাবে।’

    দিবসটি উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়। বিধি অনুযায়ী, এদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থানরত দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা হবে। প্রতিবছরের মতো এবারেও একত্রিশবার তোপধ্বনি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ অনুষ্ঠান, জেলা-উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

    এছাড়া, চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা ও বরিশালসহ বিআইডাব্লিউটিসি এর ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড একক/যৌথভাবে জাহাজসমূহ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

    ঢাকাসহ সারা দেশের সিনেমা হলগুলোতে ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তন ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

    সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনাটিকেটে প্রবেশের ব্যবস্থা থাকবে।

    সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।

    দেশের সব হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন থাকবে।

  • জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

    এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো অঞ্চল।

    এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

    জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের পর দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামির আঘাত শুরু হতে পারে।

  • সরাইলে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী সমর্থনে বিশাল বর্ণাঢ্য গণমিছিল

    সরাইলে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী সমর্থনে বিশাল বর্ণাঢ্য গণমিছিল

    ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগনজ ও বিজয়নগরের একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন এর সমর্থণে সরাইলে একটি বিশাল বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য সাজে মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত গণমিছিল ও সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশার, সরাইল উপজেলা আমির এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমির শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলা সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ, সরাইল উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা কুতুব উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদ মুন্সি, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ উক্ত গণ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

  • নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত-৪

    নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত-৪

    নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

    সোমবার ( ৮ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ধন রঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় আসলে সামনে একটি সিএনজি হটাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পিছনে থাকা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজি আরোহী ধন রঞ্জনসহ ৫জন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক ধন রঞ্জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ।।

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ।।

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: সাইদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান,
    সাধারণ সম্পাদক মো: মাসুদ আহমেদ পাভেজ,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার,
    সদস্য সচিব মো: সুমন শরিফ , যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি জনতা কলেজর সভাপতি আরিফুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু ইসা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের জাতীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় প্রতিকার

    সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের জাতীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় প্রতিকার

    প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি:
    সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ টঙ্গী, গাজীপুরে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮৭ সালে স্থানীয় শিক্ষাবিদ শাহাজ উদ্দিন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করে এবং ২০১৩ সাল থেকে কলেজ পর্যায়ে উন্নীত হয়েছে।

    ঐতিহাসিক পটভূমি:
    প্রতিষ্ঠাকাল-১৯৮৭ (বাংলা ১৩৯৪),
    প্রথম শিক্ষার্থী সংখ্যা-৮৭ জন,
    মূল উদ্দেশ্য- টঙ্গী ও আশেপাশের এলাকার শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা প্রদান, বিশেষ করে মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদান।
    উল্লেখযোগ্য মাইলফলক- ১৯৯৫ সালে বৃত্তিমূলক বিভাগ চালু, ২০০৫ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় ১০০% পাসের রেকর্ড, ২০১৩ সালে কলেজ শাখার অনুমোদন।

    নামকরণের তাৎপর্য:
    প্রতিষ্ঠানটির নাম “সিরাজউদ্দিন সরকার” রাখা হয়েছে স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সিরাজউদ্দিন সরকার এর স্মরণে। তিনি ১৯৭০‑এর দশকে টঙ্গীর গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য অবদান রেখেছিলেন। নামটি শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর আদর্শকে ধারণ করে।

    :শিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রম:
    প্রাথমিক (শ্রেণী ১‑৫) বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান।
    নির্মাণ (শ্রেণী ৬‑৮)-উপরোক্ত বিষয়গুলোর সাথে তথ্যপ্রযুক্তি ও শিল্পকলা।
    দ্বিতীয় স্তর (শ্রেণী ৯‑১০)- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ।
    কলেজ (১১‑১২)- বিজ্ঞান (বিজ্ঞান বিভাগ), ব্যবসায় শিক্ষা (বিএসএস), মানবিক (বিএ) সবই বাংলাদেশ কারিকুলামের অধীনে।
    বৃত্তিমূলক কোর্স- কম্পিউটার অ্যাপ্লিকেশন, হস্তশিল্প, নার্সিং সহায়তা।

    সহযোগিতা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান:
    স্থানীয় রাজনৈতিক নেতা- আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, আলহাজ্ব নজরুল ইসলাম।
    সামাজিক সংগঠন- টঙ্গী উন্নয়ন সংস্থা, রোটারি ক্লাব, গাজীপুর।
    সরকারি বিভাগ- গাজীপুর জেলা শিক্ষা অফিস, টঙ্গী পৌরসভা।
    ব্যক্তিগত দাতা- শাহাজ উদ্দিন সরকারের পরিবার, স্থানীয় ব্যবসায়ীগণ।

    সামাজিক ও সাংস্কৃতিক অবদান:
    প্রতি বছর প্রতিষ্ঠানটি “টঙ্গী উৎসব” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীদের নৃত্য, গান, নাটক ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা এবং দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

    জাতীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় প্রতিকার:
    বর্তমান স্বীকৃতি- বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং ২০১৫ সালে “বেস্ট স্কুল” পুরস্কার প্রাপ্ত।
    প্রয়োজনীয় দাবী :
    1. আধুনিক শ্রেণীকোঠা ও ল্যাব নির্মাণের জন্য সরকারি অনুদান।
    2. শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের জন্য বৃত্তি।
    3. কলেজ পর্যায়ে নতুন বিষয় (ইঞ্জিনিয়ারিং, আইটি) অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ তহবিল।

    ভবিষ্যৎ পরিকল্পনা ও সুপারিশ:
    শিক্ষা সম্প্রসারণ- ২০২৮ সালের মধ্যে কলেজ শাখায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে আরও দুটি নতুন বিষয় যোগ করা।
    উপকাঠামো উন্নয়ন- ২০২৬ সালের মধ্যে একটি আধুনিক মাল্টিমিডিয়া কেন্দ্র ও খেলার মাঠের সংস্কার।
    সম্প্রদায় সংযোগ- স্থানীয় ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা।
    বৃত্তি কর্মসূচি- মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য “সিরাজউদ্দিন বৃত্তি” প্রবর্তন।

    উপসংহার:
    সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ টঙ্গীর শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। এর ঐতিহ্য, নামকরণের তাৎপর্য এবং স্থানীয় সহযোগিতা এটিকে জাতীয় স্বীকৃতির যোগ্য করে তুলেছে। যথাযথ সরকারি সহায়তা ও সম্প্রদায়ের অংশগ্রহণে এই প্রতিষ্ঠানটি আরও উন্নত শিক্ষা কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করবে বলে আশা করা যায়

  • হিজলায় মৎস্য অভিযানে ৫১ টি চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়ে দিনষ্ট করা হয়

    হিজলায় মৎস্য অভিযানে ৫১ টি চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়ে দিনষ্ট করা হয়

    বরিশাল জেলার হিজলার মেঘনার শাখা নদীতে ৮ ডিসেম্বর সকাল থেকেই চলমান মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে নিষিদ্ধ ৫১টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

    পরে জব্দকৃত এসব অবৈধ জাল অগ্নিসংযোগের মাধ্যমে বিনষ্ট করা হয়। আজ সকালে অভিযান পরিচালনা করে এই অবৈধ জাল জব্দ করে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

    মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা ইলিশ সংরক্ষণ ও নদী থেকে অবৈধ উপায়ে মাছ নিধন প্রতিরোধে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

    অভিযানে অংশ নেন হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাঠকর্মীরা।অভিযান পরিচালনাকারীরা আরও জানান, চায়না দুয়ারী জাল ব্যবহার করে নদীতে নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ধরা সম্ভব হওয়ায় এটি নদীর জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে এই জাল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্য অধিদপ্তর ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন

  • রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি

    রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি চলছে।

    গতকাল ৬নভেম্বর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত কর্ম বিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান।

    সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস, মনিরা আক্তার, সেলিনা আক্তার, আজশুদা আক্তার, সজীব মীর, মহাদেব বাবু প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ ও নিয়োগবিধি সংশোধন করতে হবে।