Author: তরঙ্গ টিভি

  • রিটার্ন দাখিলের প্রমাণপত্র থেকে রেলওয়েকে অব্যাহতি

    রিটার্ন দাখিলের প্রমাণপত্র থেকে রেলওয়েকে অব্যাহতি

    বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে রাষ্ট্রীয় এ সংস্থাকে রিটার্ন দাখিলের নথিপত্র জমা দিতে হবে না।

    রোববার (৭ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত থাকবে না। তাদের কাছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও চাওয়া হবে না।

    এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা। যেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান ও করযোগ্য সত্তা নয় বিধায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করা হতে এতদ্দ্বারা অব্যাহতি দেওয়া হলো।

    বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারি দপ্তরগুলোতে কর-সংক্রান্ত কাগজপত্র দাখিল ও ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই নানামুখী জটিলতার সৃষ্টি হয়। তবে এনবিআরের সাম্প্রতিক এ নির্দেশনার ফলে রেলওয়ের ক্ষেত্রে সেসব প্রক্রিয়াগত সমস্যা আর থাকবে না বলে আশা করা হচ্ছে।

  • পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন মাদক কারবারি

    পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন মাদক কারবারি

    বগুড়ায় বাবর আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়েছেন রিয়াদ (২৫) নামে এক মাদক কারবারি। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। 

    আহত বাবর আলী বগুড়া সদর থানার অধীনস্থ বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই। অভিযুক্ত রিয়াদ একই এলাকার বাসিন্দা সালামের ছেলে। তিনি যিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

    বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ মণ্ডল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এটিএসআই বাবর আলী ও এক কনস্টেবল অভিযুক্ত রিয়াদকে আটকের জন্য রহমাননগরে যান। তাকে আটক করার পর রিয়াদ হঠাৎ সঙ্গে থাকা বার্মিজ ছুরি দিয়ে বাবর আলীর শরীরে একাধিকবার আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    তিনি আর জানান, রিয়াদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। কিছুদিন আগে আধুনিক বার্মিজ ছুরি ও একটি চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছিল। জামিনে বের হওয়ার পর আবারও এলাকায় মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠে। ঘটনার পর রিয়াদকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন

    ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ১৫ জন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

    রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমির খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বদলি বা পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

    বদলি ও পদায়নকৃতরা হলেন– ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক আহসান উল্লাহকে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত), শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) সরদার ইব্রাহিম হোসেন সোহেলকে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত), ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ রানাকে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত), ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত), পিএস অ্যান্ড আইআই বিভাগের পরিদর্শক আব্দুস সালামকে নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত), আইএডির পরিদর্শক মো. মুনিরুজ্জামানকে উত্তরা পশ্চিম থানা পরিদর্শক (তদন্ত), ডিবির রমনা বিভাগের পরিদর্শক মীর রেজাউল ইসলামকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত), ডিবি মতিঝিল বিভাগের পরিদর্শক মোহা. আনোয়ার হোসেন খানকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত), ডিবি ওয়ারি বিভাগের পরিদর্শক বাহালুল খানকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খানকে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত), বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলামকে উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত), রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মশিউল আলমকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত), উত্তর পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সালকে গোয়েন্দা বিভাগ ও কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
  • অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে সোমবার থেকে মাঠে নামছে ডিএসসিসি

    অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে সোমবার থেকে মাঠে নামছে ডিএসসিসি

    অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করতে আগামীকাল থেকে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

    রোববার (৭ ডিসেম্বর) রাতে সংস্থাটির মুখপাত্র রাসেল রহমান জানিয়েছেন, আগামীকাল থেকে অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

    এর আগে ব্যানার-ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার কথা জানিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি সেখানে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় সম্প্রতি কর্পোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারণার প্রচারপত্র স্থাপন করা হয়েছে। যা দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর পরিপন্থী।

    সেখানে আরও বলা হয়, একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অনুমতিবিহীন সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন/ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠন,ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়

    খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়

    সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

    বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

    কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে।

    এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী।

  • ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

    ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

    শরীয়তপুরের জাজিরায় আড়ঁ বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রত্না আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বড় গোপালপুর ইউনিয়নের ফজু-মসাদ মাদবর কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত রত্না একই এলাকার ঠান্ডু মাদবর (৩৫)-এর স্ত্রী এবং পাঁচু মাদবর কান্দি গ্রামের নিলচাঁদ (নিলু) হাওলাদারের মেয়ে।

    নির্যাতনের অভিযোগ পরিবারের

    স্থানীয়রা জানান, রত্নার স্বামী ঠান্ডু মাদবর নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলায় জড়িত ছিল। এছাড়া যৌতুকের দাবিতে সে রত্নাকে একাধিকবার মারধর করত। এর আগে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

    রত্নার বাবা নিলচাঁদ হাওলাদার বলেন,
    “আমার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এর আগেও যৌতুকের জন্য মারধর করে মাথা ফাটিয়েছে। সে কারণে আর স্বামীর বাড়ি যেতে চাইছিল না মেয়েটি। কিন্তু স্থানীয় সালিশের কারণে পনেরো দিন আগে মেয়েকে আবার স্বামীর বাড়িতে পাঠাই।”

    ঘটনার পর থেকেই স্বামী ঠান্ডু মাদবর পলাতক। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

    পুলিশের অবস্থান

    জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন,
    “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যা

  • কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের ওলামা পরিষদের  সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল।

    কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের ওলামা পরিষদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল।

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের অনু্ষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপি কর্তৃক গাজীপুর- ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান।
    শনিবার (০৬ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা মসজিদ – বি এন পি গাজীপুর- ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুজিবুর রহমান।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ পদপ্রার্থী সাবেক সফল মেয়র মজিবর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি মোহাম্মদ এমদাদুল হক দারুল উলুম মাদ্রাসার মুহতামিম।
    মতবিনিময় সভার সঞ্চালনা করেন ওলামা পরিষদের দপ্তর সম্পাদক, মুফতি নুর মোহাম্মদ বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও পৌর ওয়ার্ডের ওলামা পরিষদের সকল সভাপতি সাধারন সম্পাদক সহ উলামা দলের নেতৃবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২

    চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে আজ ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

    বিজিবি আনুমানিক রাত ৪ টায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে মোঃ রজদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ শাকিল (৩২) সহ ০৪টি ভারতীয় গরু, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হন।

    এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু, মোটরসাইকেল ও মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ০৭ (সাত) লক্ষ টাকা।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে

  • ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার|

    ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার|

    শরীয়তপুরের জাজিরায় আড়ঁ বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রত্না আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বড় গোপালপুর ইউনিয়নের ফজু-মসাদ মাদবর কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত রত্না একই এলাকার ঠান্ডু মাদবর (৩৫)-এর স্ত্রী এবং পাঁচু মাদবর কান্দি গ্রামের নিলচাঁদ (নিলু) হাওলাদারের মেয়ে।

    নির্যাতনের অভিযোগ পরিবারের

    স্থানীয়রা জানান, রত্নার স্বামী ঠান্ডু মাদবর নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলায় জড়িত ছিল। এছাড়া যৌতুকের দাবিতে সে রত্নাকে একাধিকবার মারধর করত। এর আগে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

    রত্নার বাবা নিলচাঁদ হাওলাদার বলেন,
    “আমার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এর আগেও যৌতুকের জন্য মারধর করে মাথা ফাটিয়েছে। সে কারণে আর স্বামীর বাড়ি যেতে চাইছিল না মেয়েটি। কিন্তু স্থানীয় সালিশের কারণে পনেরো দিন আগে মেয়েকে আবার স্বামীর বাড়িতে পাঠাই।”

    ঘটনার পর থেকেই স্বামী ঠান্ডু মাদবর পলাতক। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

    পুলিশের অবস্থান

    জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন,
    “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • পটুয়াখালী ভার্সিটির, এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা।

    পটুয়াখালী ভার্সিটির, এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা।

    দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের মধ্যে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে ভর্তি হয় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী—১৩৭ জন। অথচ এই অনুষদের শ্রেণিকক্ষের মান নিয়ে শিক্ষার্থীদের রয়েছে তীব্র অভিযোগ।

    শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি শিক্ষা প্রযুক্তিনির্ভর হলেও শ্রেণিকক্ষে প্রযুক্তির কোনো সুবিধা নেই। অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর দীর্ঘদিন ধরে নষ্ট, আর কোনো ক্লাসরুমেই নেই সাউন্ড সিস্টেম। ফলে মাল্টিমিডিয়া নির্ভর পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে।

    প্রজেক্টর অকেজো থাকায় স্লাইড, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষকের লেকচার স্পষ্টভাবে শোনা যায় না, বিশেষ করে পিছনের সারিতে বসা শিক্ষার্থীরা বারবার সমস্যায় পড়েন। গ্রীষ্মকালে পরিস্থিতি আরও খারাপ হয়, যখন লেকচার শোনার জন্য ফ্যান বন্ধ রাখতে হয়, ফলে ক্লাসরুমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের দাবি, সরঞ্জাম ত্রুটির বিষয়টি বহুবার ডিন অফিসকে জানানো হলেও সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

    তারা জরুরি ভিত্তিতে ক্লাসরুমে সাউন্ড বক্স স্থাপন এবং নষ্ট প্রজেক্টরগুলো দ্রুত মেরামতের আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১-২২ সেশনের শিক্ষার্থী সাইমুন হাসান বলেন,“ভেটেরিনারি শিক্ষা প্রযুক্তিনির্ভর, যেখানে প্রতিটি টপিক বুঝতে প্রজেক্টর ও ভিজ্যুয়াল স্লাইড অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমাদের অনুষদে বেশিরভাগ প্রজেক্টর নষ্ট থাকায় এবং সাউন্ড সিস্টেম না থাকায় স্যারদের মাল্টিমিডিয়াতে ক্লাস করাতে বেগ পেতে হয়। এতে করে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে কঠিন হয়ে পড়ে। আমরা চাই প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করুক।”একই সেশনের অন্য এক শিক্ষার্থী নাজমুল হুদা বলেন,“সাউন্ড সিস্টেম না থাকায় ক্লাসে শিক্ষকের কথা স্পষ্ট শুনতে পারি না। পিছনের বেঞ্চে বসলে অনেক কিছুই মিস হয়ে যায়। পাশাপশি আমাদের দুই একাডেমিক ভবনে পানির ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থা সত্যিই হতাশাজনক।”

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন বলেন,
    “মাল্টিমিডিয়া প্রজেক্টর আইসিটি সেল সরবরাহ করে। এটার জন্য চাহিদাপত্র দিতে হয়—চাহিদাপত্র দেওয়া হয়েছে কি না আমার জানা নেই। তবে চাহিদাপত্র থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন,“ক্লাসরুমের সাউন্ড সিস্টেম বা একাডেমিক ভবনে পানির ব্যবস্থাসহ এসব কাজ আমরা ডিন স্যারদের চাহিদাপত্রের ভিত্তিতেই করি। তারা চাহিদা পাঠালে আমরা দ্রুত ব্যবস্থা নেবো। প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলে দূর থেকে এসব সমস্যা বোঝা সম্ভব নয়।”এ বিষয়ে অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার মুঠুফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।