Author: তরঙ্গ টিভি

  • চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

    চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

    আজ (৬ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি(নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) এর ৩৫ জন সদস্য নিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তালিকা উন্মোচন করেন। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস)ত্রি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি হলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার ।

    উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজেকশিস এর সদস্য ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও প্রাঙ্গন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নবাবগঞ্জ সিটি কলেজ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজর গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নজেকশিস এর সদস্য মোঃ মোখলেশুর রহমান, নজেকশিস এর সদস্য মোঃ আনোয়ার হোসেন । উক্ত অনুষ্ঠানে মোট ৭ টি চেক প্রদান করা হয়েছে এর মধ্যে ২ জন প্রয়াত সদস্য এর নমিমীকে অনুদান চেক প্রদান এবং প্রয়াত ৫ জন সদস্যর নমিনীকে জমাকৃত টাকার লভ্যাংশসহ প্রদত্ত টাকার চেক প্রদান করেন।

    এছাড়াও আরোও বক্তব্য রাখেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ। যারা প্রয়াত হয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।

  • কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল।

    কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল।

    গাজীপুর কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি কর্তৃক গাজীপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান।

    শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৮:৪০ টায় কালিয়াকৈর উপজেলা চন্দ্রা মসজিদ -এ হযরত ওমর (রাঃ) বি এন পি গাজীপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুজিবুর রহমান।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ পদপ্রার্থী সাবেক সফল মেয়র জনাব মোঃ মজিবর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতি উক্ত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি মোহাম্মদ এমদাদুল হক দারুল উলুম মাদ্রাসার মুহতামিম।

    মতবিনিময় সভার সঞ্চালনা করেন ওলামা পরিষদের দপ্তর সম্পাদক মুফতি নুর মোহাম্মদ বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি ইমদাদুল হক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও পৌর ওয়ার্ডের ওলামা পরিষদের সকল সভাপতি সেক্রেটারিগণ।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সকল উলামা বৃন্দ ও কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন
    সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড মোঃ বেলায়েত হোসেন বেলাল
    আরো উপস্থিত ছিলেন
    সাবেক সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড বি এন পি
    সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোঃশফিকুল ইসলাম (চান মিয়া)
    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদল যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ
    কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
    মোঃ ফারুক হোসেন কালিয়াকৈর পৌর যুবদল,
    মো: সাইদুর রহমান সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল,
    মোঃ নাজমুল সরকার
    সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ড পৌর যুবদল,
    মোঃজহিরুল ইসলাম
    পৌর যুবদল সদস্য,
    মোঃ শওকত হোসেন সহ সভাপতি ৫ নং ওয়ার্ড পৌর যুবদল,
    লিটন সিনিয়র সহ-সভাপতি ৫ নং ওয়ার্ড পৌর যুবদল, আরিফ হোসেন যুগ্ন সম্পাদক স্বেচ্ছাসেবক দল দল ৫ নং ওয়ার্ড
    তাইজুল সহ সভাপতি ৫নং ওয়ার্ড পৌর যুবদল,
    মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি ৫ নং ওয়ার্ড পৌর যুবদল,
    মোঃবাদশা মিয়া ৬ নং ওয়ার্ড সেক্রেটারি পৌর যুবদল
    কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
    মোঃ খোরশেদ আলম জেলা স্বেচ্ছাসেবক দল
    মোঃ সোহাগ হোসেন
    সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ৫ নং ওয়ার্ড,

    কালিয়াকৈর পৌর ছাত্রদলের নেতকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
    সারোয়ার হোসেন রিদয়,যুগ্ম আহবায়ক কালিয়াকৈর পৌর ছাত্রদল
    সবুজ ৬ং ওয়ার্ড
    জিহাদ সিনিয়র সহ-সভাপতি ৫ং ওয়ার্ড ছাএদল
    রিফাত সহ- সাংগঠনিক সম্পাদক ৫ং ওয়ার্ড
    ফাহাদ যুগ্ম সম্পাদক ৫নং ওয়ার্ড ছাএদল
    মোঃরাজিব হোসেন কালিয়াকৈর কলেজ ছাএদল
    সাহেদ,
    সিফাত,
    আল-আমিন,
    রেদোয়ান,
    সিয়াম
    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরো ছাত্রদলের নেতা বৃন্দ।

  • সিলেটে ৮ দলের মহাসমাবেশ আজ

    সিলেটে ৮ দলের মহাসমাবেশ আজ

    সিলেটে ইসলামী ও সমমনা আট দলের মহাসমাবেশ আজ। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে উপস্থিত থাকছেন আট দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনপূর্ব এই সমাবেশ সফলে বড় ধরনের গণজমায়েতের লক্ষ্যে গত কদিন ধরে পুরো বিভাগে প্রচারণা চালানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন।

    জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও আট দলীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম যুগান্তরকে জানান, মহাসমাবেশ উপলক্ষ্যে প্রায় একশ অতিথি বসার উপযোগী বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে সংযোগ টানানো হয়েছে প্রায় ১০০ মাইকের। তিনি জানান, বেলা ১২টায় শুরু হয়ে বিকাল ৪টার মধ্যে মহাসমাবেশ সম্পন্ন করার প্রস্ততি রয়েছে। শুরুতে স্থানীয় এবং পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

    আয়োজকরা জানান, মহাসমাবেশে পুরো বিভাগ থেকে লক্ষাধিক জনতার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে আলিয়া মাঠ ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নগরী। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলছিল নগরী সাজানোর কাজ।

    মহাসমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আট দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশ থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণভোট ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার দাবি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য আসতে পারে। নেতারা মনে করছেন, সিলেটের এই মহাসমাবেশ আগামী জাতীয় রাজনীতিতে ইসলামী দলগুলোর ঐক্য ও অবস্থানকে আরও সুস্পষ্ট করবে।

  • আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

    আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

    রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

    শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।  দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

    তাদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

  • গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

    গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

    গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
    শুক্রবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ মোড় ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিকভাবে পাঁচটি পথসভায় অংশ নিয়ে তিনি প্রচারণার সূচনা করেন, এসব পথসভায় স্থানীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিটি পথসভাস্থলে মজিবুর রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয় ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান দলীয় নেতা-কর্মীরা।
    পথসভাগুলোতে গাজীপুর-১আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেন, বিএনপির এই মূল্যবান মনোনয়নটি আমি আমার গাজীপুর-১ আসনের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীর প্রতি উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি যোগায়। রাজনীতিকে আমি জনগণের সেবা মনে করি এ আসনের প্রতিটি মানুষের কাছে ন্যায়, সততা ও উন্নয়নের রাজনীতি পৌঁছে দিতে চাই।
    তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
    পথসভাগুলোতে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেন। বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম তার প্রার্থিতা ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ও আশাবাদের প্রতিফলন ঘটায়।

    অবশেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের পথসভা কর্মসূচি উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন সাবেক মেয়র মজিবুর রহমান।

  • সীমান্তে ০২(দুই) জন ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের (এক) বাংলাদেশী সহযোগীসহ আটক

    সীমান্তে ০২(দুই) জন ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের (এক) বাংলাদেশী সহযোগীসহ আটক

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম হতে ০২ জন ভারতীয় গরু চোরাকারবারী ও তাদের ০১ জন বাংলাদেশী সহযোগী’কে আটক করে।

    আটককৃতরা হলো:মোঃ আব্দুল কাদির (৩০), পিতা-নয়মুদ্দিন শেখ ও মোঃ দেলোয়ার হোসেন (৩৪), পিতা-আব্দুর রশিদ,উভয়ের গ্রাম-পার বৈদ্যনাথপুর, পোস্ট-দেওনাপুর, থানা-বৈষ্ণবনগর, জেলা-মালদা, ভারত।
    মোঃ মারুফ (১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-তারাপুর, পোষ্ট-শাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুইজন ভারতীয় গরু চোরাকারবারি কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মোঃ ফজেলের কাছে গরু হস্তান্তর করে। ভোর হয়ে যাওয়ায় ও বিজিবির টহল বাড়ায় তারা ফিরতে না পেরে ০৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে সহযোগী মোঃ মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করে। আটক ভারতীয় চোরাকারবারি ও তাদের বাংলাদেশি সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

     

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন

  • ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি

    ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি

    ভারতীয় হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর পুশইনজনিত মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি।

    গত (০৫ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ০৮ বছরের সন্তান মোঃ সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। এ সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

    হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পুশইনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করছে এবং উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে। তিনি আরো বলেন, বিএসএফের অমানবিক পুশইন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে।

    বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এই কার্যক্রম ন্যায়, মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজিবি আশা করে, পুশইনসহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন-বিরোধী কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে

  • বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

    বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।
    মাহফিলে দোয়া পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ।

    এ সময় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁয়া, সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম খান,
    সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপি নেতা কামাল খন্দকার, সাবেক ছাত্রদল নেতা মোস্তাক আলম খন্দকার রিগান, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি প্রভাষক মোঃ রুবেল মিয়া ও যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
    এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্ব স্ব এলাকার মসজিদে দোয়া করেছেন বলে খবর পাওয়া গেছে|

  • দুমকি উপজেলায়,  অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    দুমকি উপজেলায়, অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিভিন্ন এলাকার ও রুটের অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তরুন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হিরন খান।

    শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়াডে নিজ বাড়িতে উপজেলার বিভিন্ন এলাকার অটোরিকশা চালকেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এই শীত বস্ত্র বিতরণ পরবর্তীতেও অব্যহত থাকবে বলে যানান তিনি।

    এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এড. রিয়াজ খান আরন্য, দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সেহেল রানা হিমু, সরকারি জনতা কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান, এছাড়াও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময়ে অটোচালকরা সন্তোষ প্রকাশ করে বলেন এই শীতের মৌসুমে ঠান্ডায় অটো চালাতে কষ্ট হয় আমরা শীতের সোয়েটার পেয়ে অনেক আনন্দিত। অপর একজন বলেন দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক।

  • জমি, অর্থ ও মানবতার মিশ্রণে নির্মিত হয়েছে শিক্ষার কারিগর

    জমি, অর্থ ও মানবতার মিশ্রণে নির্মিত হয়েছে শিক্ষার কারিগর

    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনুভব করে সরকার ১৯৮০‑এর দশকের গোড়ার দিকে একটি বিশেষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়। স্বাধীনতার পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে। সেই সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়, যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ, মাদ্রাসা পরিচালক এবং সমাজসেবকরা অন্তর্ভুক্ত ছিলেন। এই কমিটির সুপারিশক্রমে ১৯৮২ সালে বিএমটিটিআই প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

    প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসা শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম উন্নয়ন এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। এর জন্য প্রথমে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়, যাতে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল শিক্ষার অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত ছিল। পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী ঢাকার আশেপাশে যোগাযোগের সুবিধা বিবেচনা করে গাজীপুর জেলার গাছা এলাকাকে নির্বাচন করা হয়। এই স্থানটি শুধু ভৌগোলিকভাবেই কেন্দ্রীয় নয়, বরং শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্রগুলির কাছাকাছি হওয়ায় শিক্ষকদের যাতায়াত সহজ হয়।

    জমি বরাদ্দের ক্ষেত্রে সরকার প্রায় ১২ একরের একটি বিশাল অংশ বিনামূল্যে প্রদান করে। এই জমিতে প্রশিক্ষণ ভবন, আবাসিক হল, গ্রন্থাগার এবং খেলার মাঠ নির্মাণ করা হয়। অর্থায়নের বিষয়ে বলতে গেলে, প্রাথমিক নির্মাণ কাজের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে উল্লেখযোগ্য অংশ বরাদ্দ করা হয়। এছাড়াও ইউনিসেফ ও ইসলামী উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির অনুদান ও ঋণ সুবিধা গ্রহণ করা হয়। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং সমাজসেবকদের আর্থিক ও উপকরণ সহায়তা এই প্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    মানবিক সহযোগিতার দিক থেকে, দেশের বিশিষ্ট মাদ্রাসা শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ এবং পাঠ্যক্রম বিশেষজ্ঞরা পরামর্শক হিসেবে কাজ করেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান প্রশিক্ষণ কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা, শিশু মনোবিজ্ঞান এবং পুষ্টি বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়, যা শিক্ষকদের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠন গ্রামীণ মাদ্রাসা শিক্ষকদের জন্য বৃত্তি, আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেছে।

    বর্তমানে বিএমটিটিআই প্রতি বছর প্রায় পাঁচশত শিক্ষককে সার্টিফিকেট কোর্স ও ইন-সার্ভিস প্রশিক্ষণ প্রদান করছে। ডিজিটাল শিক্ষার যুগে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী প্রশিক্ষণ চালু করা হয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরাও অংশগ্রহণ করতে পারেন। প্রতিষ্ঠানটি মাদ্রাসা শিক্ষা বিষয়ক গবেষণা প্রবন্ধ ও শিক্ষণ সামগ্রী প্রকাশের জন্য একটি জার্নালও চালু করেছে। আগামী পাঁচ বছরে আরও দুটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এইভাবে, সরকারি উদ্যোগ, আন্তর্জাতিক সহায়তা এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বিএমটিটিআই মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এর অব্যাহত কার্যক্রম জাতীয় শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়