Author: তরঙ্গ টিভি

  • মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত|

    মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত|

    চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়।

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ, ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

    প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ,পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    “মৃতদের সম্মান রক্ষা কর কবরস্থান দখলকারীর প্রচেষ্টাকে প্রতিহত কর”এই প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থান টি অনাদিকাল থেকে কবরস্থান, কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে ভুয়া দাবি নিয়ে কবরস্থানটি দখল করার পাঁয়তারা করিতেছে,এর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বড় করিমপুর এলাকাবাসীর আয়োজনে কবরস্থান সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন দর্গাডাঙ্গা কবরস্থান কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারী গোলাম মোস্তফা, ১নং সদস্য মোঃ খাইরুল ইসলাম, সদস্য রফিক আহম্মেদ, মোঃ ইসরাফিল আলম, ফজলুল হক সহ আরো অনেকে।

    অভিযোগ করা হয়, অনাদিকাল থেকে ব্যবহৃত বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থানটি কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র ও মিথ্যা দাবি দেখিয়ে দখলের পাঁয়তারা করছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

    মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং কবরস্থান রক্ষার দাবি জানান।

    এলাকাবাসী জানান, কবরস্থানটি তাদের পূর্বপুরুষের স্মৃতি ও ধর্মীয় দায়বদ্ধতার সঙ্গে জড়িত। তাই কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না। দ্রুত দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

  • বরিশালের হিজলায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বরিশালের হিজলায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বরিশালের হিজলা উপজেলায় মৎস্য আইন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ২০২৫–২৬ অর্থবছরের আওতায় বুধবার ৩ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছে কর্মশালা আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার,সহকারী কমিশনার (ভূমি) অভ্র বড়াল জ্যোতি, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি,
    উপজেলা বিএনপির সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন,উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন,সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার
    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার,সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট,
    উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক সোলায়মান জমদ্দার,ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীরা।প্রশিক্ষণে বক্তারা মৎস্য আইন, মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, অভয়াশ্রম রক্ষা, মা মাছ ও পোনা সংরক্ষণ, নদী ও খাল–বিলের পরিবেশ সুরক্ষা এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে সর্বস্তরের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

    স্থানীয় মৎস্যজীবীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

  • দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

    দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন,পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)
    পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) ও
    পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জরুরি।

    তারা আরও জানান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।

    তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,
    মোহাম্মদ মাইনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন, আসমা আক্তার
    পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

    কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের বিষয়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)ডাক্তার মোঃ শামসুজ্জামান সহকারী পরিচালক সিসি এর বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

  • খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।

    খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।

    সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ আসর পটুয়াখালী ভার্সিটির কেন্দ্রীয় মসজিদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) এর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ইউ ট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, ইউট্যাব এর বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশিদ, ইউ ট্যাব এর সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, রেজিস্টার প্রফেসর ডঃ মো ইখতিয়ার উদ্দিন, জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তা ইউনিটের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার, সাংগঠনিক সম্পাদক একেএম শাহাদাত হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকমন্ডলী, জিয়া পরিষদের ড. আমিনুল ইসলাম টিটু, মাহফুজুর রহমান সবুজ, আরিফুর রহমান,ড.রাহাত মাহমুদ, খায়রুল বাসার মিয়া, শাহজালাল, রিয়াজ কাঞ্চন শহীদ, লোকমান হোসেন মিঠু, মাহমুদ আল জামান, সুইন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি সহ শতাধিক ছাত্র।
    দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়।

  • আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে মাহাথিরের অভিযোগ

    আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে মাহাথিরের অভিযোগ

    মালয়েশিয়ার ইতিহাসে বিরল এক ঘটনা ঘটল মঙ্গলবার। দেশের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অর্থনৈতিক নাশকতা ও দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্নের অভিযোগ এনেছেন।
    শতবর্ষী নেতা মাহাথির মঙ্গলবার সকালে আইনজীবী রফিক রশিদের সঙ্গে পুত্রাজায়া পুলিশ সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
    মাহাথির বলেন, গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনোয়ারের স্বাক্ষরিত মালয়েশিয়া–ইউএস অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি) দেশের জন্য হুমকি তৈরি করেছে।
    তার দাবি, চুক্তিটি মালয়েশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে, বিদেশি শক্তির ওপর নির্ভরতা বাড়াবে এবং জাতীয় নীতিনির্ধারণে দেশের ক্ষমতা কমিয়ে দেবে।
    মাহাথির বলেন, এই চুক্তি মালয়েশিয়ার সার্বভৌমত্ব অগ্রাহ্য করে বিদেশি প্রভাবের কাছে দেশকে বন্ধক রাখার সম্ভাবনা তৈরি করেছে। তিনি চুক্তিতে থাকা চারটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করেন, যা মালয়েশিয়াকে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানতে বাধ্য করতে পারে এবং দেশের সীমান্ত পারের তথ্য (ক্রসবর্ডার ডাটা) আমেরিকার কাছে প্রকাশে বাধ্য করতে পারে। যা জাতীয় নীতি প্রণয়নে হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে।
    মাহাথির আরও অন্তত ১৪টি নেতিবাচক প্রভাব উল্লেখ করেন। যার মধ্যে রয়েছে- হালাল শিল্পের নিয়ন্ত্রণ ব্যাহত হওয়া, বুমিপুত্র অর্থনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হওয়া, উচ্চ প্রযুক্তি খাতে জাতীয় কৌশল দুর্বল হওয়া, রেয়ার আর্থসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি।
    মাহাথিরের মতে, এই ধারা ও প্রতিশ্রুতিগুলো মালয়েশিয়ার স্বাধীন নীতি—বিদেশনীতি, অর্থনীতি ও কৌশলগত সম্পদ ব্যবহারের ক্ষমতা ক্ষতিগ্রস্ত করবে।
    মাহাথির শুধু আনোয়ার নন, ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের দপ্তর, এবং চুক্তি প্রণয়ন–আলোচনা–চূড়ান্তকরণে যুক্ত সব কর্মকর্তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন।
    তিনি বলেন, চুক্তিতে রেয়ার আর্থ ও গুরুত্বপূর্ণ খনিজসম্পর্কিত সিদ্ধান্তগুলোতে ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলা থাকতে পারে।
    চুক্তি সইয়ের পর থেকেই মালয়েশিয়ায় সমালোচনার ঝড় বইছে। সাবেক অ্যাটর্নি জেনারেল টমি থমাস বলেন, মালয়েশিয়া আসলে কোনো আলোচনাই করেনি। যুক্তরাষ্ট্রের খসড়া হুবহু আনোয়ার সই করেছেন। ট্রাম্পের উপহার দেওয়া কলম আর গাড়িতে চড়াই যেন ছিল সবচেয়ে বড় সাফল্য।
    চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ মালয়েশিয়ার সামনে আসে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর, যা আরও ক্ষোভ সৃষ্টি করে।
    মাহাথিরের ঐতিহাসিক এই রিপোর্ট দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ছড়িয়েছে। আনোয়ার সরকারের পক্ষে যেখানে চুক্তিটিকে কূটনৈতিক অর্জন বলা হচ্ছে, সেখানে সমালোচকরা বলছেন, এটি মালয়েশিয়াকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংঘাতে সরাসরি অংশীদার বানিয়ে ফেলতে পারে।
    মালয়েশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে এই অভিযোগ কী প্রভাব ফেলবে- এখন সেদিকেই দৃষ্টি সবার।
  • ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন

    ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন

    তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন—বলেও গুঞ্জন উঠেছে। এরমধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম।

    পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন। এ সময় জেলের বাইরে কয়েকশ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন।

    ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পান তার বোন।

    জেল থেকে বেরিয়ে উজমা বলেছেন, ‘তিনি (ইমরান খান) অত্যন্ত রেগে বলেছিলেন যে তারা তাকে মানসিক নির্যাতন করছে।’ তবে ইমরান খান ‘পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। আধা ঘণ্টার সাক্ষাৎ শেষে উজমা খানুম জানিয়েছেন, তার ভাইকে সারাদিন জেলের একটি কক্ষে রাখা হয়েছিল। বাইরে যেতে দিচ্ছে খুব অল্পসময় এবং কারও সঙ্গে কোনো যোগাযোগ করতেও দিত না জেল কর্তৃপক্ষ।

    আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া (কেপিকে) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনায় ক্ষোভ বেড়েছে দেশটিতে।

    ধারা ১৪৪ কার্যকর

    পিটিআই বিক্ষোভের আগে দেশটির দুই বড় শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে। দেশটির মন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, সেকশন ১৪৪ কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ, আদালত বা গুরুত্বপূর্ণ স্থানকে ভয় সৃষ্টি ও সংবাদ তৈরি করতে ব্যবহার করতে পারে বলে ধারণা দেশটির সরকারের। ওই মন্ত্রী বলেন, সরকার ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) মিলিতভাবে সাইবার নিরাপত্তা ও ভিপিএন ব্যবহারের নিয়ন্ত্রণে কাজ করছে।

    তবে ইমরান খানকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে নেওয়ার গুঞ্জনও উঠেছে। ওই প্রশ্নের জবাবে তালাল চৌধুরী বলেছেন, ‘ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তরের বিষয় এখনও নিশ্চিত নয়। ইসলামাবাদে নতুন জেলের নির্মাণ শেষ পর্যায়ে। এরপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাই আপাতত সেটি নিশ্চিত নয়।’

    ৭২ বছর বয়সি ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন।

    ইমরান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দল পিটিআই মনে করছে, এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনি অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হলো ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ‘ দিবস। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    দিবস উদযাপনের আলোচক সংগঠক চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে কাঁঠাল বাগিচা গাবতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় অতিথি হিসাবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আর এস ডি এফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

    আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামো সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের ভিশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর দুই দশক ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্হাসমূহকে বিশেষ ও সাধারন অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকার ভোগীদের মাঝে আয়বর্ধমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরি প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয়।

    এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারগুলো পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহে স্বাস্থ্যসম্মত সেমি পাকা ল্যাট্রিন স্থাপন,নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, গৃহনির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে

  • বরিশালে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

    বরিশালে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWVA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জরুরি।

    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম শাহরিয়ার হায়দার কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারী কর্মীদের দাবির প্রতি একমত পোষণ করেন। তিনি বলেন, “তাদের দাবি যৌক্তিক, দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন।”

    অংশগ্রহণকারী কর্মীরা জানান, নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

    এ ঘটনায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

  • মনির হত্যা: ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম

    মনির হত্যা: ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম

    লাই আন্দোলনের সময় পুরান ঢাকার চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
    মঙ্গলবার (২ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।
    প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন।
    এদিন আদালতে হাজী সেলিমকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক। শুনানিতে আদালতকে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, হাজী সেলিম রিমান্ডে মনির হত্যার বিষয়ে ‘ইশারায়, আকার ইঙ্গিতে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন।
    আবেদনে বলা হয়, আদালতের আদেশে রিমান্ড পেয়ে মামলার ১২ নম্বর আসামি হাজী সেলিমকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কথা বলতে না পারায় জিজ্ঞাসাবাদের সময় ‘ইশারায়, আকার ইঙ্গিতে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন। এসব তথ্য মামলার তদন্তে সহায়ক হবে। তার দেওয়া তথ্য মামলার তদন্তের স্বার্থে যাচাই বাচাই অব্যাহত আছে।
    হাজী সেলিমের জামিনের বিরোধিতা করে আবেদনে বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে পরে তাকে পুনরায় রিমান্ডের প্রয়োজন হতে পারে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
    এর আগে গত ২০ অক্টোবর হাজী সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
    মনির হত্যা মামলার বিবরণে বলা হয়, সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা