Author: তরঙ্গ টিভি

  • আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

    আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। ৫ দিন আগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল।

    সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন।

    আজ আলাদা ৮টি প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

    নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

    বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

    কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লিবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

    সোমবার (১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট ১টি শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে কলোনিতে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে।

    খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

  • পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ।

    পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ।

    তারেক জিয়া পরিষদের পটুয়াখালী জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    মোঃ বায়েজীদ আহমেদকে আহ্বায়ক ও মোঃ সোহাগ হাওলাদারকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

    কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান খলিফা, মোঃ মিলন সিকদার, মোঃ আরিফ হাওলাদার, মোঃ খোকন তালুকদার, মোঃ ইসতিয়াক আহম্মেদ, মোস্তফা হাওলাদার, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ লিটন হাওলাদার,মোঃ রাসেল আকম,মোঃ আব্দুল হাকিম মৃধা, শামিম আহম্মেদ শরিফ, মোঃ ফেরদৌস হাসান । সদস্য করা হয়েছে মোঃ আরিফুর রহমান, মোঃ ইমরান হোসেন (সুমন মোল্লা),মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাহাদি হাসান, মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃ জুয়েল, মোঃ আম-আমিন হাওলাদার, মোঃ মোশারেফ হোসেন, মোঃ সোহাগ, শাহ জাহান হাওলাদার,মোঃ রাসেদুল হাসান, মোঃ নবীন, মোঃ সেলিম মোল্লা, আবুল বাসার, মোঃ নজরুল ইসলাম, মোঃ কবির সরদার, ওসমানী, মোঃ ইব্রাহীম হাওলাদার, রাকিব হাসান, মোঃ সোহেল সিকদার, মোঃ হিরুক হাওলাদার, মোঃ আফজাল, শহিদুল আলম, মোঃ আউয়াল, মোঃ জাকারিয়া, মোঃ শামিম মৃধা, মোঃ নাদিম।

  • পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ।

    পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ।

    তারেক জিয়া পরিষদের পটুয়াখালী জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
    মোঃ বায়েজীদ আহমেদকে আহ্বায়ক ও মোঃ সোহাগ হাওলাদারকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।


    কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান খলিফা, মোঃ মিলন সিকদার, মোঃ আরিফ হাওলাদার, মোঃ খোকন তালুকদার, মোঃ ইসতিয়াক আহম্মেদ, মোস্তফা হাওলাদার, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ লিটন হাওলাদার,মোঃ রাসেল আকম,মোঃ আব্দুল হাকিম মৃধা, শামিম আহম্মেদ শরিফ, মোঃ ফেরদৌস হাসান । সদস্য করা হয়েছে মোঃ আরিফুর রহমান, মোঃ ইমরান হোসেন (সুমন মোল্লা),মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাহাদি হাসান, মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃ জুয়েল, মোঃ আম-আমিন হাওলাদার, মোঃ মোশারেফ হোসেন, মোঃ সোহাগ, শাহ জাহান হাওলাদার,মোঃ রাসেদুল হাসান, মোঃ নবীন, মোঃ সেলিম মোল্লা, আবুল বাসার, মোঃ নজরুল ইসলাম, মোঃ কবির সরদার, ওসমানী, মোঃ ইব্রাহীম হাওলাদার, রাকিব হাসান, মোঃ সোহেল সিকদার, মোঃ হিরুক হাওলাদার, মোঃ আফজাল, শহিদুল আলম, মোঃ আউয়াল, মোঃ জাকারিয়া, মোঃ শামিম মৃধা, মোঃ নাদিম।

  • শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জনসংযোগে জনতার ঢল

    শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জনসংযোগে জনতার ঢল

    নোয়াখালীতে শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ।

    রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করে দিনব্যাপী ব্যাপক জনসংযোগ করেন।

    সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ঘরে ঘরে সমর্থন চেয়ে তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। তার উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জনসংযোগ কর্মসূচি এক পরিণত হয় প্রাণবন্ত গণমোহনায়।

    জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
    সেনবাগ উপজেলা সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, উপজেলা সংগঠক মামুন হোসাইন, সেনবাগ পৌর সংগঠক জামাল হোসেন আনোয়ার, পৌর সংগঠক মো. সোয়াইফ উদ্দিন শামীমসহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

    এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সরেজমিন উপস্থিত থেকে পুরো জনসংযোগ কার্যক্রম ধারন ও প্রতিবেদন তৈরি করেন।

    এনসিপি নেতৃবৃন্দ বলেন, “শাপলা কলি উন্নয়নের প্রতীক-জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে রূপান্তরমূলক পরিবর্তন আনা হবে।”

    এ প্রচারণায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়ায়, নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলেও স্থানীয়রা মন্তব্য করেন

  • রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই

    রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিস্মিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ৩০নভেম্বর রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ইট ভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর আগুন পুড়ে ছাঁই হয়ে গেছে।
    খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
    কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, গত রবিবার ভুলতা গাউছিয়া এলাকার আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ইটভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

  • কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

    কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লিবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

    সোমবার (১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট ১টি শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে কলোনিতে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে।

    খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

  • রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ॥ আলোচনা সভা ॥ বিএনপি ও যুবদলের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত

    রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ॥ আলোচনা সভা ॥ বিএনপি ও যুবদলের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ২৯নভেম্বর শনিবার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি এম এমোমেন(দৈনিক ইত্তেফাক)। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ)।

    স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর)। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

    সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মো: কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তারিকুল ইসলাম মাছুম ও মজিবুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, সহ-সভাপতি রিপন মিয়া, দপ্তর সম্পাদক অপু মিয়া প্রমুখ। পরে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও সাংবাদিকদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন)।
    সহ-সভাপতি- মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সহ-সভাপতি-নিজাম উদ্দিন আহম্মেদ (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি- শেখ সুমন আহম্মেদ (দৈনিক আজকের বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক- নওয়াব ভুঁইয়া (দৈনিক গণকণ্ঠ), দপ্তর বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক একুশে নিউজ), সহ-দপ্তর বিষয়ক সম্পাদক- এস এম রনি (দৈনিক আজকের বাংলা), সাহিত্য বিষয়ক সম্পাদক- সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- বিএম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক দেশের কণ্ঠ), সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সোহেল কবির (দৈনিক আলোকিত সকাল), সহ-প্রচার বিষয়ক সম্পাদক- আবু কাউছার মিঠু (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- অনুপম হাসান (দৈনিক এই বাংলা), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- রনি আহম্মেদ (সিএসবি নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক- টিআই আরিফ (দৈনিক সংবাদচর্চা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক- মনজুর এলাহী (দৈনিক ভোরের আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক- মোমেন মিয়া (সিএন বাংলা টিভি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রোমান মিয়া (দৈনিক সকালের বার্তা), কার্যকরী পরিষদের সদস্য- মোঃ মনির হোসেন (দৈনিক অগ্নিশিখা), কার্যকরী পরিষদের সদস্য- রিপন পাল (আলোকিত প্রতিদিন), কার্যকরী পরিষদের সদস্য- গোলাম মোস্তফা সাগর (এনএএন টিভি)।

  • আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকি উপজেলায়  বিএনপির সংবাদ সম্মেলন।

    আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকি উপজেলায় বিএনপির সংবাদ সম্মেলন।

    বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুমকী উপজেলা বিএনপি।

    শনিবার সন্ধ্যা ৭ টায় পবিপ্রবি মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু।

    তিনি অভিযোগ করে বলেন, ২৭নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তীমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ টি মিথ্যা মামলা মাথায় নিয়ে ১৬ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন। তার পটুয়াখালীস্থ বাসভবনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অসংখ্য বার হামলা করেছে। তিনি ১/১১ এর সময় বড় পুকুরিয়া সংক্রান্ত মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে – দীর্ঘ ১৯ মাস এবং ২০২৪ সালে প্রহসনের – নির্বাচনের পূর্ববর্তী সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা – মামলায় সাড়ে ৫মাস কারাগারে ছিলেন। – বিগত সরকারের সময় তিনি বিভিন্ন মিথ্যা – মামলায় ৮০০বারের অধিক সময় তিনি – আদালতে হাজিরা দিয়েছেন।

    তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে – আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে কেন্দ্র – মনোনয়ন দিয়ে তৃণমূলের নেতাকর্মী ও – সর্বস্তরের জনসাধারণের আশার প্রতিফলন – ঘটেছে। পরিশেষে সবাইকে আলতাফ – হোসেন চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ – জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে – কাজ করার আহবান জানান।
    এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন – বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সে সন্তানই বুঝতে পারে: মির্জা আব্বাস

    অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সে সন্তানই বুঝতে পারে: মির্জা আব্বাস

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে দেশনেত্রী মারাত্মক অসুস্থ। অথচ, এই সময়ে তারেক রহমান আসতে পারছেন না। এ যে কত যন্ত্রণার তা সন্তান ছাড়া কেউ বুঝবে না। তবে, আপনাকে (তারেক রহমান) আশ্বস্ত করতে চাই আমরা উনাকে (খালেদা জিয়া) বুঝতে দিবো না তার সন্তান অনেক দূরে। উনি আমাদের সকলের মা। আমরা লাখো সন্তান আছি। গতকাল ও আজকেও সারা দেশে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সবাই দেশনেত্রীর জন্য দোয়া করেছেন।

    রোববার বিকালে নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমান যদি দেশে গণতন্ত্র প্রবর্তন না করতেন আর খালেদা জিয়া যদি গণতন্ত্র লালন না করতেন তাহলে এ দেশ গণতন্ত্রের সুবাতাস পেতো না। এ দেশে যখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখনই দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও শেখ হাসিনা বলেছিলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। তিনি তাই করেছিলেন।

    তিনি বলেন, আজ একটি দল দেশের বিরুদ্ধে কাজ করছে। তারা ধর্মীয়ভাবে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। মা-বোনকে বিভ্রান্ত করছে। এরা কাদিয়ানীর দ্বিতীয় সংস্কার। এরা বলেন- পুলিশ ও প্রশাসনকে আমাদের কথা মত চলতে হবে। কথামতো ছাড়তে হবে। এ দলটি কখনই দেশের মঙ্গল চায়নি। ৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে।

    সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি একমাত্র দল সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে। বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ। যারা মুসলমানের লেবাস পড়ে মন্দিরে গিয়ে নাচানাচি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। জামায়াত আমীরের সমালোচনা করে তিনি বলেন, তার মাঝে দেশপ্রেম আছে কিনা জানা নেই। থাকলে দেশে বিভ্রান্তি ছড়াতেন না।

    তিনি বলেন, শহীদ জিয়া বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। সকল বিভাজন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আব্বাস বলেন, খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে প্রভু নেই। তিনি কখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি। দেশ ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি আজ হাসপাতালে। উনাকে কারাগারে রেখে অপচিকিৎসা দেওয়া হয়েছে। দেশ ও জাতির প্রয়োজনে তাকে ভীষণ প্রয়োজন। তাই পুরো জাতি আজ তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্নস্তরের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।