Author: তরঙ্গ টিভি

  • Untitled post 3997

    এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকী উপজেলায় পীরতলা বাজারের চা দোকানদার মো, ইলিয়াস হোসেন খান (৪৫)

    নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।শনিবার বিকাল ৪টায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের লতিফ খানের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

    সূত্র জানায় দুমকীর পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী/স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল।

    প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

    পরে পার্শ্ববর্তী লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। এছাড়া অন্য কোন কারণ দেখছিনা।দুমকী থানার ওসি তদন্ত মো: রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন
    অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • দুমকি উপজেলায়,  আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক।।

    দুমকি উপজেলায়, আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক।।

    পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার কার্ত্তিকপাশা আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজিত বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের নেতা মো. আজিজ সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম খান।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    নেতারা বলেন, বিএনপি যে ধানের শীষ প্রতীক দিয়েছে, তাকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

  • খালেদা জিয়া হেঁটে ঢুকেছিলেন কারাগারে, ফিরলেন হুইলচেয়ারে : রিজভী

    খালেদা জিয়া হেঁটে ঢুকেছিলেন কারাগারে, ফিরলেন হুইলচেয়ারে : রিজভী

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শেখ হাসিনা সব ধরনের চেষ্টা চালিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গতকাল থেকেই উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এত হুমকি-ধমকি আর ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে ছেড়ে যাননি

    শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এতে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

    রিজভী বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। টেলিভিশনে দেখলাম, তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, কিন্তু ফিরলেন হুইলচেয়ারে। শেখ হাসিনা তাকে ছাড়েননি। দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার অপব্যবহার করেছেন।

    রিজভীর অভিযোগ, খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করে তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।

    তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস গুণী মানুষ। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষ চাইলে বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে– এই নিশ্চয়তা দিতে হবে।

    অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জাহেদুল করিম রনিও বক্তব্য দেন।

  • ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ‘আমার ময়না আর নেই, ডাক্তার আমার ময়নাকে খুন করেছে’

    ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ‘আমার ময়না আর নেই, ডাক্তার আমার ময়নাকে খুন করেছে’

    ‘আমার ময়না আর নেই, ডাক্তার আমার ময়নাকে খুন করেছে। ভুল চিকিৎসা আমার ময়নাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সে আর কখনো আমার সঙ্গে কথা বলবে না, হাসবে না। তার দুই বছরের ছোট্ট শিশু আছে— মায়ের জন্য কাঁদে, কিন্তু তার মা আর ফিরে আসবে না। এই দৃশ্য আমরা সহ্য করতে পারছি না।’

    শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের হাউজিং এলাকায় মেয়েকে হারিয়ে এভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা শাহিন আক্তার।

    নিহত রিংকি আক্তার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল আজিজ বাবুলের মেয়ে। তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে। তার স্বামী নুর হোসেন ইতালি প্রবাসী। তাদের দুই বছরের একটা ছেলে সন্তান রয়েছে।

    জানা গেছে, কিছুদিন আগে নোয়াখালীর একলাশপুর ইউনিয়নের বাসিন্দা রিংকি আক্তার অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে হাউজিং এলাকার ডা. মো. মুজিবুল হকের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসক জানান, রোগীর অস্ত্রোপচার প্রয়োজন। পরিবারের সদস্যরা ২৫ নভেম্বর অপারেশনে সম্মতি দিলে সেদিনই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর রোগীকে তড়িঘড়ি করে ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পরই রিংকির তলপেটে ব্যথা তীব্র আকার ধারণ করে এবং অতিরিক্ত রক্তপাত শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানালে তিনি রক্তপাতকে স্বাভাবিক বলে দাবি করেন এবং কোনো ধরনের গুরুত্ব দেননি বলে অভিযোগ নিহতের পরিবারের।

    রোগীর অবস্থার আরও অবনতি হলে  শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে তাকে পুনরায় ডা. মুজিবুল হকের হাসপাতালে আনা হয়। সকাল ১০টার কিছু পর চিকিৎসাধীন অবস্থায় রিংকি আক্তারের মৃত্যু হয়।

    নিহতের মা শাহিন আক্তার বলেন, আমি মনে করি চিকিৎসকের অবহেলা, দায়িত্বহীনতা এবং ভুল চিকিৎসার কারণেই আমার মেয়েকে আমরা হারিয়েছি। তার ব্যথা ও রক্তপাতকে গুরুত্ব দেওয়া হয়নি, সে একটু পানিও খেতে পারে নাই। আজ সকালে আনলে ডাক্তার বলেছে সে স্বাভাবিক আছে। কিন্তু রক্তক্ষরণ হয়েছে প্রচুর। যেখানে দ্রুত সঠিক চিকিৎসা পেলেই হয়তো আজ সে বেঁচে থাকতো।

    নিহতের ভাই আলাউদ্দিন শাকিল ঢাকা পোস্টকে বলেন, আমি শুধু আমার বোনের জন্য নয়, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জনকে হারাতে না হয়—সেই ন্যায়বিচারের জন্য চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চাই। আমার বোনের মৃত্যুর সঠিক বিচার হোক— এটাই আমার একমাত্র দাবি।

    তিনি আরও বলেন, ডা. মুজিবুল হকের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। মৃত্যুর ঘটনা জানাতে গেলে চিকিৎসক ও তার সহযোগীরা পরিবারকে ধাওয়া দিয়ে বের করে দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমরা সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।

    ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। এলাকাবাসী জানান, তার বাড়িতেই তিনি চিকিৎসা করান এবং অপারেশন করান। তার কোনো বৈধতা নেই। তবে বারবার চেষ্টা করেও ডা. মুজিবুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়েই পুলিশ প্রেরণ করেছি। এছাড়াও ভুক্তভোগীর ভাই অভিযোগ দিয়েছে। আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

  • কবিতা–নিরাশ নিরসন

    কবিতা–নিরাশ নিরসন

     

    কোন এক শুভক্ষণ হয়েছিলো দর্শন সংগোপনে,দৃষ্টি নন্দনে চরম বিস্ময়,
    হৃদয়ে অনিন্দ্য আশা, নয়নে তৃপ্তির নেশা,
    হিয়ার বাঁধনে বাঁধিবে এইবুঝি ঘটিবে প্রনয়।

    পেলাম না পরিচয় না ঘটিলো পরিনয়
    বিষন্ন চিত্ত হাহাকার নিত্য হলো হতাশয়।
    প্রণয়ের বেলা শেষ পরিণয়ের নাহি রেশ
    সংঘটিত হলো তনুমনে মহা প্রলয়।

    বিধ্বস্ত জীবনের বিপর্যস্ত মন, অবগুণ্ঠনে ঢাকা অনুভূতির পায়রা ছটফট করে সর্বক্ষন।
    যোগ বিয়োগ গুন ভাগের ফলাফল মিললেও মিললোনা জীবনের সমীকরণ।

    স্বর্নালী সন্ধ্যায় নিশীথ তপস্যায় লিখেগেছি কতশত লিপিকা,
    সোনার হরিণের পিছনে ছুটে লাভ কি?
    সেতো শুধুই অদৃশ্য মরিচিকা।

    ধুসর মরুভূমি পেরিয়ে,লোহিতসাগর পাড়িদিয়ে, চলছি ভেসে কোন অজানায়,
    জানি, কভু হবেনা দর্শন, নাহিহবো প্রিয়জন
    হবেনা ডুরি বাঁধা হিয়ায় হিয়ায়।

  • খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন একই রকম, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

    খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন একই রকম, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

    গত তিন দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন।

    শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা এখানে (হাসপাতালে) করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। এ ছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন।

    তিনি বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের। তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ভালো করার মালিক আল্লাহ। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

    এ সময় তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনা করে মেডিকেল বোর্ড অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হতে পারে। যখন এটি হবে তখন জানানো হবে।

  • আত্রাইয়ের শীতকালিন কুমড়া বড়ির চাহিদা দেশ জুড়ে

    আত্রাইয়ের শীতকালিন কুমড়া বড়ির চাহিদা দেশ জুড়ে

    নওগাঁর আত্রাইয়ের শীতকালিন একটি সুস্বাদু খাবার কুমড়া বড়ি। মাশকালাই ও কুমড়া দিয়ে স্থানীয় ভাবে তৈরি খাবারটির চাহিদা শুধু ভাবেই নয়, দেশের বিভিন্ন স্থানেও এর চাহিদা রয়েছে। কুমড়ার বড়ি তৈরি ও বাজারজাত করা হয় শীত কালে।তবে শীত আসার আগেই শুরু হয়ে যায় এই বড়ি তৈরির ব্যস্ততা। গ্রামের প্রায় প্রতিটি ঘরে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের গৃহ বধুরা মৌসুমি খাদ্য হিসেবে কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এর দ্বারা তারা আত্ননিভরশীলও হচ্ছেন। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকার গৃহবধুদের সাথে কথা বলে জানা যায়, চালকুমড়া ও মাশকালাইয়ের ডালই এই বড়ি তৈরির প্রধান উপাদান। এ ছাড়াও কিছু মসলার সংমিশ্রণে তৈরি করা হয় কুমড়া বড়ি। খাবারের আলাদা স্বাদ আনতে যার জুড়ি আনতে যার জুড়ি মিলে না। চাল-কুমড়ার মিশ্রণ থাকায় সম্ভবত এর নাম হয়েছে কুমড়া বড়ি এই বড়ি শীত মৌসুমে তৈরি এবং বিক্রি করা হয়ে থাকে। যা সারা বছরের খাদ্য হিসেবে জনপ্রিয়তা অজন করেছে। সবজি তরকারি ছাড়াও প্রায় সব তরকারিতে এই খাদ্য সহযোগী উপদান হিসেবে ব্যবহার হতয়। আলাদা ভাবে ভতা করেও কুমড়া বড়ি খাওয়া যায়।
    আত্রাই উপজেলা সাহেবগজ্ঞ পালপাড়া গ্রামের কয়েক জন গৃহবধুর সাথে কথা বলে জানা,যায়, শীত মৌসুমে তাদের পাড়া প্রায় প্রতিটি বাড়িতে কুমড়া বড়িতে কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে যায়। এটি তৈরির পর স্থানীয়ও পাশ্ববতী উপজেলা সহ নাটোর,জয়পুরহাট, রাজশাহী জেলার পাইকাররা এসে পাইকারি কিনে নিয়ে যায় এ েদত করে নিজেদের খাবারের পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় হয় বলেও জানান তারা। উপজেলার সাহেবগজ্ঞ গ্রামের অন্জলী রানী বলেন,কুমড়া বড়ি তৈরিতে প্রধান উপদান হিসেবে মাশকালাইয়ের ডাল ব্যবহার করা হয়। প্রথমে সারা রাত পানিতে মাশকালাই ডাল ভিজিয়ে রাখার পর তা পাটাতে পিষে প্রতিদিন রোদে পাতলা কাপড়ের উপর শুকাতে হয় দেড় থেকে দুই সপ্তাহ রোদে শুকানোর পর কুমড়াবড়ি খাওয়ার উপযোগী হয় তার পর বিভিন্ন দোকানে পাইকারী এবং খু চরা বিক্রি করা হয়। একই গ্রামের নারায়ন চন্দ্র বৈরাগী,কালী চন্দ্র, পরেশ চন্দ্র বলেন, মাশকালাই বড়ি ৩০০ শত থেকে ৪০০ শত বিক্রি হচ্ছে। নভেম্বর ও ডিসেম্বর কুমড়া বড়ি তৈরির উপযুক্ত সময়। এই দুই মাসে যে পরিমান কুমড়া বড়ি সংগ্রহ করা হয় তা বছর জুড়ে বিক্রি করাহয় বলে তারা জানান। এছাড়াও তারা জানান সরকারী সহযোগীতা পেলে আমাদের ব্যবসার প্রসার আরো বৃদ্ধি পাবে। উপজেলার সচেতন মনে করেঐতিহ্যবাহী এই খাদ্যটি তৈরি করে যারা জীবিকা নিবাহ করছে সরকার স্থানীয়ভাবে সহজ শতে লোনদান করলে তারা এটাকে আরও বিস্তর পরিসরে করতে পারেন।

  • দুমকী উপজেলার  চরগরবদী ফেরিঘাটের পাতার বন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    দুমকী উপজেলার চরগরবদী ফেরিঘাটের পাতার বন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের ফেরী ঘাটের দ,পাশে হোগল পাতাবন থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।‎বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশে বেরিবাধের হোগল পাতাবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
    ‎‎পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালেই বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর নিজ ঘেরের কাছে পাতাবনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
    ‎‎স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন,
    ‎“স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি হোগলা পাতার বনের ভেতরে পড়ে ছিল। তুলে দেখার পর ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন এছাড়াও শরীরের বিভিন্ন যায়গা থেঁতলে গেছে চোখে পড়ে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

    ‎দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন,“লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দুমকি উপজেলায়, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

    দুমকি উপজেলায়, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব এর সাথে উপজেলা কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালী জেলা। বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান। । সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন। এছাড়াও সকল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন বক্তব্য রাখেন।

    প্রধান অতিথি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। তাই মাঠপর্যায়ে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
    সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

  • মির্জা ফখরুল বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করছে সরকার

    মির্জা ফখরুল বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করছে সরকার

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করাতে চাইছেন। 

    তিনি বলেন, একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।

    শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করেন।

    জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

    তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।