Author: তরঙ্গ টিভি

  • খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

    খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এটি জানানো হয়।

    বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

    প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

  • দুমকি উপজেলায়, শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা;  জমে উঠেছে ধুনকরদের শীতের হাট।।

    দুমকি উপজেলায়, শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; জমে উঠেছে ধুনকরদের শীতের হাট।।

    শীতের প্রথম হাওয়া বইতেই দুমকি উপজেলার জনপদে যেন জমে উঠেছে লেপ তোষক তৈরির উৎসব। সকালবেলা বাতাসে হালকা শীতের ছোঁয়া, আর সেই সঙ্গে ধুনকরদের ব্যস্ততার টুংটাং শব্দ সব মিলিয়ে শীতের আগমনী বার্তা যেন নতুন এক কর্মপ্রাণ পরিবেশ তৈরি করেছে। কয়েকদিন ধরে শীত একটু বাড়তেই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে হাট বাজার সব জায়গাতেই লেপ তোষক তৈরির ধুম পড়ে গেছে। কেউ দোকানে বসে, কেউবা গ্রামের পথে পথে হাঁটাহাঁটি করে পুরনো লেপ খুলে তুলা ধুনিয়ে নতুন মতো সাজিয়ে দিচ্ছেন। ধুনকরদের হাতের টানে পুরনো লেপ তোষক যেন হয়ে উঠছে একেবারে নতুন।

    (২৮ নভেম্বর২০২৫)সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার , পিরতলা বাজার,রাজাখালি, বোডঅফিস,কদমতলা,আংগারিয়া,কালবার্ড,লেবুখালি,হাজির হাট,কলবাড়ি,তালুকদার হাট, এসব চিহ্নিত স্থানে এখন প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। তুলা পরিষ্কার করা, ধুনন, কাপড়ে মোড়ানো আর সেলাই সব মিলিয়ে চলছে শীতের মৌসুমী কর্মব্যস্ততা।

    সিরামপুর গ্রামের ধুনকর কালাম বিশ্বাস জানান,“বছরজুড়েই লেপ তোষকের কাজ করি। তবে শীতের শুরুতেই ব্যস্ততা একটু বেশি থাকে। এবার তুলা আর কাপড়ের দাম খুব বেড়েছে। লেপ তৈরি করতে কাপড় লাগছে গজপ্রতি ৫০ থেকে ৭০ টাকা, তোষকের কাপড় ৫৫ থেকে ১২০ টাকা। গার্মেন্টস্ তুলা কেজিপ্রতি ৫০ থেকে ১৬০ টাকা, আর শিমুল তুলা ৪০০ টাকা। লেপ বানানোর মজুরি ৩০০-৪০০ টাকা, তোষক ২৫০-৩০০ টাকা। এত কিছুর পর আগের মতো লাভ থাকে না।”তিনি আরও বলেন, নতুন লেপ বানানোর চেয়ে অনেকেই এখন পুরনো লেপ খুলে তুলা পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে বানিয়ে নিচ্ছেন। খরচ কম পড়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই পথেই ঝুঁকছেন।

    রাজাখালি গ্রামের ঝর্না বেগমের কথায়ও সেই বাস্তবতা “নতুন লেপ বানাতে অনেক টাকা লাগে। তাই পুরনো লেপটা ধুনিয়ে কিছু নতুন তুলা মিশিয়ে বানিয়ে নিলাম। এতে খরচও কম, আর কাজও বেশ ভালো হয়েছে।”অন্যদিকে বিক্রেতাদের কাছেও দেখা মিলছে বাজারের ভিন্ন রূপ। লেপ তোষক বিক্রেতা সেলিম জানান,“তুলার দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই লেপ তোষকের দামও বাড়ছে। ফলে অনেক ক্রেতা এখন লেপের বদলে কম্বল কিনে নিচ্ছেন। বাজারে দেশি-বিদেশি নানা ধরনের কম্বল পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিছু চায়না কম্বল তুলনামূলক সস্তা হওয়ায় সেগুলোর চাহিদা বেশি।”
    শীত বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুনকরদের ব্যস্ততা। শীত নিবারণের প্রয়োজনীয়তা যেমন আছে, তেমনি জীবিকার লড়াইও আছে এর সঙ্গে। শীতের প্রথম প্রহরেই তাই লেপ তোষকের দোকানগুলোতে জমে উঠেছে মৌসুমী রঙ, গন্ধ আর মানুষের কোলাহল যা দুমকি উপজেলায় শীতের এক বিশেষ দৃশ্যপট হয়ে প্রতি বছরই ফিরে আসে।

  • বিসিএসের মেধাবী কর্মকর্তা আলম হোসেন গাজীপুরে ডিসি পদে নিয়োগ

    বিসিএসের মেধাবী কর্মকর্তা আলম হোসেন গাজীপুরে ডিসি পদে নিয়োগ

    গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের এই কৃতি কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দায়িত্ব দক্ষতা ও সততার সঙ্গে পালন করছেন।

    শিক্ষাব্রতী পরিবারে জন্ম নেওয়া আলম হোসেনের বাবা মরহুম আঃ হেকিম ডাক বিভাগের পোস্টমাস্টার এবং দাদা মরহুম করিম বক্স ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের নৈতিকতা ও সেবামূলক মূল্যবোধ তাঁর কর্মজীবনের ভিত্তি গড়ে দিয়েছে।

    ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে উন্নীত হন। পরে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা।

    গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার প্রশাসনিক দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ এলাকা নান্দাইলে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

  • আত্রাইয়ের শীতকালিন কুমড়া বড়ির চাহিদা দেশ জুড়ে

    আত্রাইয়ের শীতকালিন কুমড়া বড়ির চাহিদা দেশ জুড়ে

    নওগাঁর আত্রাইয়ের শীতকালিন একটি সুস্বাদু খাবার কুমড়া বড়ি। মাশকালাই ও কুমড়া দিয়ে স্থানীয় ভাবে তৈরি খাবারটির চাহিদা শুধু ভাবেই নয়, দেশের বিভিন্ন স্থানেও এর চাহিদা রয়েছে। কুমড়ার বড়ি তৈরি ও বাজারজাত করা হয় শীত কালে।তবে শীত আসার আগেই শুরু হয়ে যায় এই বড়ি তৈরির ব্যস্ততা।

    গ্রামের প্রায় প্রতিটি ঘরে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের গৃহ বধুরা মৌসুমি খাদ্য হিসেবে কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এর দ্বারা তারা আত্ননিভরশীলও হচ্ছেন। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকার গৃহবধুদের সাথে কথা বলে জানা যায়, চালকুমড়া ও মাশকালাইয়ের ডালই এই বড়ি তৈরির প্রধান উপাদান। এ ছাড়াও কিছু মসলার সংমিশ্রণে তৈরি করা হয় কুমড়া বড়ি। খাবারের আলাদা স্বাদ আনতে যার জুড়ি আনতে যার জুড়ি মিলে না। চাল-কুমড়ার মিশ্রণ থাকায় সম্ভবত এর নাম হয়েছে কুমড়া বড়ি এই বড়ি শীত মৌসুমে তৈরি এবং বিক্রি করা হয়ে থাকে। যা সারা বছরের খাদ্য হিসেবে জনপ্রিয়তা অজন করেছে। সবজি তরকারি ছাড়াও প্রায় সব তরকারিতে এই খাদ্য সহযোগী উপদান হিসেবে ব্যবহার হতয়। আলাদা ভাবে ভতা করেও কুমড়া বড়ি খাওয়া যায়।

    আত্রাই উপজেলা সাহেবগজ্ঞ পালপাড়া গ্রামের কয়েক জন গৃহবধুর সাথে কথা বলে জানা,যায়, শীত মৌসুমে তাদের পাড়া প্রায় প্রতিটি বাড়িতে কুমড়া বড়িতে কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে যায়। এটি তৈরির পর স্থানীয়ও পাশ্ববতী উপজেলা সহ নাটোর,জয়পুরহাট, রাজশাহী জেলার পাইকাররা এসে পাইকারি কিনে নিয়ে যায় এ েদত করে নিজেদের খাবারের পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় হয় বলেও জানান তারা। উপজেলার সাহেবগজ্ঞ গ্রামের অন্জলী রানী বলেন,কুমড়া বড়ি তৈরিতে প্রধান উপদান হিসেবে মাশকালাইয়ের ডাল ব্যবহার করা হয়।

    প্রথমে সারা রাত পানিতে মাশকালাই ডাল ভিজিয়ে রাখার পর তা পাটাতে পিষে প্রতিদিন রোদে পাতলা কাপড়ের উপর শুকাতে হয় দেড় থেকে দুই সপ্তাহ রোদে শুকানোর পর কুমড়াবড়ি খাওয়ার উপযোগী হয় তার পর বিভিন্ন দোকানে পাইকারী এবং খু চরা বিক্রি করা হয়। একই গ্রামের নারায়ন চন্দ্র বৈরাগী,কালী চন্দ্র, পরেশ চন্দ্র বলেন, মাশকালাই বড়ি ৩০০ শত থেকে ৪০০ শত বিক্রি হচ্ছে। নভেম্বর ও ডিসেম্বর কুমড়া বড়ি তৈরির উপযুক্ত সময়। এই দুই মাসে যে পরিমান কুমড়া বড়ি সংগ্রহ করা হয় তা বছর জুড়ে বিক্রি করাহয় বলে তারা জানান। এছাড়াও তারা জানান সরকারী সহযোগীতা পেলে আমাদের ব্যবসার প্রসার আরো বৃদ্ধি পাবে। উপজেলার সচেতন মনে করেঐতিহ্যবাহী এই খাদ্যটি তৈরি করে যারা জীবিকা নিবাহ করছে সরকার স্থানীয়ভাবে সহজ শতে লোনদান করলে তারা এটাকে আরও বিস্তর পরিসরে করতে পারেন।

  • কালিয়াকৈর শীতের মৌসুমী সবজির দাম নিয়ন্ত্রণে থাকাই ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তি হাসি সিয়াম

    কালিয়াকৈর শীতের মৌসুমী সবজির দাম নিয়ন্ত্রণে থাকাই ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তি হাসি সিয়াম

    শীতের আমেজ বাড়তে না
    বাড়তেই গাজীপুর বিভিন্ন বাজারে মৌসুমি সবজির সমারোহ সবার নজর কেড়েছে। সরবরাহ বৃদ্ধি ও
    অনুকূল আবহাওয়ার কারণে বাজারে এখন সয়লাব নানা রঙের শীতকালীন সবজি দিয়ে। দামও নিয়ন্ত্রণে থাকায় ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

    ‎শুক্রবার (২৮ নভেম্বর) গাজীপুর,কোনাবাড়ি,সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর বাজারসহ শহরের বড় বড় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এখন মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, পুঁইশাক, লাউ, চাল কুমড়া, পালংশাক, মিষ্টিকুমড়াসহ শীতের নানাজাতের নতুন নতুন সবজির সমারোহ। দর একেবারে নাগালের মধ্যে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে অনেক কম দামে পাচ্ছে ক্রেতাগণ।

    রাসেল ‎বিক্রেতারা বলছেন, শীতের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপকহারে ঢাকার কাঁচা বাজারগুলোতে সবজি আসছে। সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ায় বাজারে পণ্যের প্রাচুর্য তৈরি হয়েছে। এতে দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে।

    ‎শীতের সবজিতে বাজার সয়লাভ হওয়ায় ক্রেতারা হাসিমুখে বাজার করছেন। ক্রেতারা বলছেন, শীতকালের মতো সারা বছর এমন সকল সবজি পাওয়া গেলে কম দামে বেশি বাজার করা সম্ভব হতো। এতে পরিবারের চাহিদা মিটিয়ে মাস শেষে কিছু টাকা সাশ্রয় করা যেত।

    ‎কালিয়াকৈর বাজারে আসা ক্রেতা সিয়াম আহমেদ জানান, গত সপ্তাহে শীতকালীন সবজি তেমন দেখা যায়নি। আজকে বাজারে শীতকালীন সবজিতে সয়লাভ। যেদিক তাকাই শুধু নানান জাতের সবজি। অনেকদিন পর সবজির বাজারে এমন স্বস্তি পেলাম। দাম কম, সবজি টাটকা— একেবারে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বাজারে সবজিগুলো কমদামে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সারা বছর যদি বিক্রেতারা সকল সবজি এমন কম দামে বিক্রি করে; তাহলে আমরা স্বল্প দামে বেশি কেনাকাটা করতে পারব। এতে আমাদের ভিটামিনের ঘাটতি পূরণ হবে।

    চন্দ্রা কাঁচাবাজারে আসা মনির বলেন, আমি সচারাচর বাজারে আসি না। আমার বড় ভাই সবসময় বাজার করে। আজকে শুক্রবার হওয়ায় বাজারে এসেছি। তবে, শীতের নানান জাতের সবজি দেখে মনে হচ্ছে শীতের একটা ঘ্রাণ পাচ্ছি। দামেও কম পাওয়া যাচ্ছে সবজিগুলো। সারা বছর এমন কম দামে সবজি কিনতে পারলে ভালো লাগবে। আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করতে স্বল্প দাম সহায়তা করবে। আমরা চাই সারাবছর সবজিগুলোর এমন কম দাম থাকুক।

    ‎চন্দ্রা কাঁচা বাজারের ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, শীতের শুরুতেই দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপক সবজি ঢুকছে। সরবরাহ বেশি হওয়ায় দামও তুলনামূলক কম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। আমরা চাই বাজারে সবসময় সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকুক। এতে, আমরা যেমন কম দামে বিক্রি করতে পারব। তেমনি ক্রেতাদের মুখে হাসি থাকবে।

    ‎এদিকে, সাহেদ ক্রেতারা বলছেন, সব সময় তো বাজারে গেলে দামের চাপ থাকে। এই কয়েক দিন ধরে মনে হচ্ছে বাজার একটু মানুষবান্ধব হয়েছে।

    ‎অন্যদিকে, সবজি ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও সবজি আসবে বাজারে। এতে দাম আরও স্থিতিশীল থাকবে এবং ক্রেতাদের স্বস্তিও বাড়বে।

  • জিবন-এর এনওয়াইপিডিতে কর্নরতদের পদোন্নতি উদযাপন ও প্যানেল সমর্থন ঘোষণা

    জিবন-এর এনওয়াইপিডিতে কর্নরতদের পদোন্নতি উদযাপন ও প্যানেল সমর্থন ঘোষণা

    জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জিবন) গত মংগলবার,২৫ নভেম্বর ২০২৫,নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জামাইকার ষ্টার কাবাব রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এনওয়াইপিডিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে কেক কাটা, ফুল উপহার এবং প্রোক্লেমেশন প্রদান করা হয় ।খবর আইবিএননিউজ ।এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কমিউনিটির প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ জীবন এ অনুষ্ঠানের আয়োজন করে ।

    অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম শামস এ. আলী, ক্যাপ্টেন আব্বাস, সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অন্যতম অগ্রদূত বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং জ্যামাইকা মুসলিম সেন্টার–এর সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ। জিবনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডারসহ সংগঠনের নেতৃত্ব উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা জানান।এতে সভাপতিত্ব করেন জীবন এর সভাপতি ও এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনওয়াইপিডি অবসরপ্রাপ্ত ডিটেকটিভ রাসেক মালেক ।

    উল্লেখযোগ্য বিষয় হলো, ব্রঙ্কস থেকে Bronx Brotherhood এবং American Bangladeshi Law Enforcement Society (ABLES) এর সদস্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্যামাইকা পর্যন্ত আসেন জিবনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানাতে। দূরবর্তী এলাকা থেকে তাদের এই উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করে।

    ভারী বৃষ্টির মধ্যেও কমিউনিটির সদস্যরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন, যা জিবনের প্রতি তাদের শুভেচ্ছা, ঐক্য এবং শক্তিশালী বন্ধনকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

    পদোন্নতি উদযাপনের পাশাপাশি জিবন আনুষ্ঠানিকভাবে ২০২৬–২০২৭ সালের বাপা এক্সিকিউটিভ বোর্ড নির্বাচনে “ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ প্যানেল” কে সমর্থন ঘোষণা করে। সদস্যরা স্বচ্ছতা, ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের মূল্যবোধে তাদের দৃঢ় আস্থা পুনর্ব্যক্ত করেন।

    অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত ছবি, উষ্ণ শুভেচ্ছা এবং কমিউনিটির প্রতি নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে, যা বাংলাদেশি-আমেরিকান আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। জীবন-এনওয়াইপিডিতে কর্মরত সদ্য পদোন্নতি প্রাপ্ত যেসকল বাংলাদেশী সদস্যদের সম্মাননা প্রদান করেন তারা হলেন সাজ্জাদুর রহমান,ফুয়াদ হোসেন,কামরুল ইসলাম,সুনিয়া বডুয়া,শাম্মূ মিয়া, নাসরিন জে আলম,মোহাম্মদ শামসুদ্দিন,আবু আজিম,মোহাম্মদ এম রহমান.সাইফুল ইসলাম,জিএমআর রহমান,মনিরুল এম তালুকদার প্রমুখকে পদোন্নতির সাইটেশন প্রদান করা হয় ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

  • জমি বিক্রির নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ : ২ প্রতারক গ্রেপ্তার

    জমি বিক্রির নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ : ২ প্রতারক গ্রেপ্তার

    গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নাম করে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। 

    রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

    গ্রেপ্তাররা হলেন– মো. শাহীন কাজী (৪৪) ও মো. সায়েদুল ইসলাম (৪১)।

    শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

    সিআইডি জানিয়েছে, গ্রেপ্তাররা জমিজমা সংক্রান্ত পরিচয় তৈরির মাধ্যমে প্রথমে ভুক্তভোগীর আস্থা অর্জন করত। এরপর তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করে এবং ওই জমি বায়ন করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে।

    বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ ও রেজিস্ট্রি প্রস্তুতির মতো নানা অজুহাত দেখিয়ে তারা গত ৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ কোটি ৩০ লাখ টাকা নেয়।

    তিনি বলেন, ২৬ মে জমি রেজিস্ট্রি হবে বলে জানানোর পর ওইদিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়া যায়। এতে ভুক্তভোগী নিশ্চিত হন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

    তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেটকার এবং নগদ ৪৬,৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

    প্রতারণার শিকার হওয়ার পর ভুক্তভোগী গত মে মাসে ডিএমপির দারুস সালাম থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করে সিআইডি।

    আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না বলে সিআইডির তদন্তে উঠে আসে।

  • আমাকে হারাতে জেলা বিএনপির বাজেট ১০০ কোটি টাকা, বললেন বিএনপির প্রার্থী

    আমাকে হারাতে জেলা বিএনপির বাজেট ১০০ কোটি টাকা, বললেন বিএনপির প্রার্থী

    পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘ওনারা ব্যাংকার দিয়ে রাজনীতি করাবে, কন্ট্রাক্টর দিয়ে নির্বাচন করাবে। গণ অধিকারের ভিপি নূরকে দিয়ে নির্বাচন করাবে। তাকে দিয়ে শুধু নির্বাচনই করাবে না, তাকে টাকাও দেবে, কিন্তু নূর রাজি হয়নি। তখন তারা রুহুল আমিন হাওলাদারকে (জাতীয় পার্টি) ধরছে। তারা আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট করেছে। কিন্তু রুহুল আমিন হাওলাদার কেমনে নির্বাচন করবে? তার বিরুদ্ধে তো অনেক মামলা, মার্ডার কেসও আছে—একটাতেও জামিন নেই, রেজাল্ট জিরো।’

    চৌধুরী আরও বলেন, তবে এটা সত্য কথা, যারা বিএনপির দুর্দিনে সম্মুখ সারিতে ছিল, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, জেল খেটেছে, তাদের হাতেই নির্বাচন হবে ইনশাল্লাহ। তারপরেও যারা এখানে (জনসভায়) নাই তাদেরকে আপনাদের মাধ্যমে দাওয়াত করতেছি, আপনারা আসুন, আপনারা বিএনপির লোক, ধানের শীষের লোক। আপনাদের নিয়ে মিলেমিশে ইলেকশন করি, দলকে জিতিয়ে নিয়ে আসি, সরকার গঠন করি।

    বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক  নির্বাচনী জনসভায় আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেন। যার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

    এদিকে বৃহস্পতিবার  বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, তার (আলতাফ হোসেন চৌধুরী) কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গত ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় তিনি জেলা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘চোরা না শুনে ধর্মের কাহিনী’ এ ধরনের উক্তি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কটুক্তির শামিল। একটি দলের মনোনীত প্রার্থী জনসম্মুখে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা তা আমরা সংশ্লিষ্ট মহলের বিবেচনার জন্য রেখে দিচ্ছি।

    তিনি আরও বলেছেন, তার সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও অভিযোগ করেছেন জেলা বিএনপি দুইভাগে বিভক্ত। বাস্তবে জেলা বিএনপি কখনো বিভক্ত ছিল না এবং এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা সব সময় ধানের শীষের পক্ষে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি বলেন, ওনার (আলতাফ হোসেন চৌধুরী) বয়স ৮৮ বছর, উনি অনেক সময় খেই হারিয়ে ফেলেন। অনেক কথা বলে ফেলেন দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে কেন? যেহেতু জেলা বিএনপি একটি নির্বাচিত বিএনপি পটুয়াখালীতে, সর্বজন স্বীকৃত। তার বিরুদ্ধে কথা বলাটাই সংগঠন বিরোধী। সমস্ত কথাই আমাদেরকে কেন্দ্রীয় অফিসে যাবে, আমি দৃষ্টি আকর্ষণ করব আমার মহাসচিব ও স্থায়ী কমিটির নেতাদের সবকিছু জানানো হবে।

    উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের  বিএনপির প্রার্থী ঘোষণা করেন। যার মধ্যে পটুয়াখালী-১ আসনে ঘোষণা করা হয় আলতাফ হোসেন চৌধুরীর নাম। এরপর থেকেই তিনি পটুয়াখালীর বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

  • বাউল আবুল সরকারের শাস্তি চায় হেফাজত

    বাউল আবুল সরকারের শাস্তি চায় হেফাজত

    আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

    আজ (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

    সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার নেতা ফজলুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান।

    বক্তারা বলেন, এ দেশে বিভিন্ন সময় আল্লাহ রাসুল এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। যারা কটূক্তিকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তাদের সমালোচনা করা হয়। যেসব বুদ্ধিজীবীরা কটূক্তিকারীদের পক্ষে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এখানে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে আমরা চুপচাপ বসে থাকবো না।

  • আমাদের দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়

    আমাদের দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়, মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমাদের সকলেরই এসব বিষয় থেকে বিরত থাকা উচিৎ।

    আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো। তবে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। গণতন্ত্রে হয়তো সব বিষয়ে ঐক্য হবে না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে।

    তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালানো হয়, তাতে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। আপনারা সবাই জানেন বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা যা করা প্রয়োজন তা করেছিলেন।

    ‘চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে নিজের অধিকারকে শক্তিশালী করতে হলে আপনার ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি না করে আপনাদের নিজেদেরকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।