Author: তরঙ্গ টিভি

  • বগুড়া শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত।

    বগুড়া শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত।

    ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

    উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগীতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান (সোহাগ)। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দীন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

    বক্তারা বলেন, প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন, বিভিন্ন প্রাণীর রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারীদের সচেতন করতে এ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রাণিসম্পদ সম্পর্কিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা, র‌্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের গরু, অধিক উৎপাদনশীল দুধাল গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষাপ্রাণী, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন স্থানীয় উদ্যোক্তা ও খামারীরা

  • গাজীপুর-১ এ পরিবর্তনের জোয়ার: জনাব মুজিবুর রহমানকে এমপি হিসেবে চান সর্বস্তরের মানুষ —

    গাজীপুর-১ এ পরিবর্তনের জোয়ার: জনাব মুজিবুর রহমানকে এমপি হিসেবে চান সর্বস্তরের মানুষ —

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক, মেয়র জনাব মুজিবুর রহমানের সম্ভাব্য প্রার্থীতা। সর্বস্তরের সাধারণ মানুষের দাবি— এবার এই জনপ্রিয় জননেতাকে সংসদে দেখতে চান তারা।

    বুধবার স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ল্ডের যুবদলের সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, “সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান গাজীপুর ১ আসন বাসীর আস্থার প্রতীক। উন্নয়ন আর জনসেবার ধারাবাহিকতায় তিনি এই আসনের যোগ্যতম এমপি প্রার্থী।”

    মেয়রের পক্ষে প্রচার চালানোর কথা স্বীকার করে কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান আরও বলেন,
    “জনগণ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকেই তারা ভোট দিতে প্রস্তুত। আমিও সাধারণ মানুষের সঙ্গে সেই দাবি-দাওয়াকেই সমর্থন করি।”

    এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে এলাকার উন্নয়ন, সেবা কার্যক্রম এবং মানুষের পাশে দাঁড়ানোর কারণে জনাব মুজিবুর রহমানের জনপ্রিয়তা আরও বেড়েছে। অনেকেই মনে করেন, জাতীয় সংসদে গাজীপুর-১ আসনের প্রতিনিধিত্ব করলে তিনি আরও বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

    আগামী নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে সাধারণ ভোটার— সকলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন মেয়র মুজিবুর রহমানকেই চাই সকল পেশাজীবী মানুষ।

     

  • সরাইল উপজেলা তে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

    সরাইল উপজেলা তে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

    দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের গেইট থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।

    র‍্যালি শেষে মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীদের ৩০ টি স্টল অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিদর্শন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসাইন।

    এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ আহাম্মেদ , বি আর ডি বি অফিসার মাসুদ রানা, যুব উন্নয়ন অফিসার এস এম জসীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সিফাত বিন রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মো. শরীফ উদ্দিন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনসহ আরও অনেকে।

  • জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্ভোধনী আলোচনা সভা অনু্ষ্ঠিত

    জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্ভোধনী আলোচনা সভা অনু্ষ্ঠিত

    দেশীয় জাত আধুনিক প্রযুক্তি:প্রাণিসম্পদে হবে উন্নতি” আমিষেই শক্তি,আমিষেই মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা চত্তরে এই উদ্ভোধনী অনু্ষ্ঠানে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।

    কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ,বিশেষ অতিথী উপস্হিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসার,মোঃ জাহিদ হাসান,আরো উপস্হিত ছিলেন, কালিয়াকৈর থানা তদন্ত ওসি মোঃজাফর আলী খান,উপজেলা প্রকৌশলী মোঃআব্দুল বাছেদ, উপজেলা মৎস অফিসার নাজমুল হুদা,উপজেলা বিএডিসি অফিসার,মোঃ রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা:মোঃমামুনুর অনু্ষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার,ডা: সংগীতা সাহা সহ উপজেলা বিভিন্ন খামারি,সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

    উদ্ভোধনী অনু্ষ্ঠানের শুরুতে একটি র্ালী রের করা হয় রালীটি প্র্যাণিসম্পদ অফিস থেকে শুরু করে উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।
    প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ টি ষ্টল রয়েছে।

  • বগুড়া শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত।

    বগুড়া শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত।

    দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগীতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান (সোহাগ)। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দীন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

    বক্তারা বলেন, প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন, বিভিন্ন প্রাণীর রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারীদের সচেতন করতে এ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রাণিসম্পদ সম্পর্কিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা, র‌্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের গরু, অধিক উৎপাদনশীল দুধাল গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষাপ্রাণী, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন স্থানীয় উদ্যোক্তা ও খামারীরা।

  • জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

    জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
    “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি জাজিরা, শরীয়তপুর-এর বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।

    স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহাগ আব্দুল। সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. সোয়ান ইসলাম সজিব।
    উদ্বোধনী পর্বে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়৷ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হবে।

    এছাড়া প্রদর্শনী মেলায় স্থানীয় খামারীরা হাঁস–মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ, বিড়ালসহ বিভিন্ন পোষা প্রাণী এবং গৃহস্থালি সরঞ্জাম প্রদর্শন করেন।

  • নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

    নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

    রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে। আর এতে করে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে।

    জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

    আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে ঢাকা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

    জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়।

    এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে। এগুলো হলো ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ বাসিন্দা)।

    অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো। এখানে থাকেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।

    জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন। যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্রস্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন।

  • বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

    বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

    রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধি
    দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিন্দ রায় বিষ্ণু (১৪) নামে সহপাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চত্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫ জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘসময় সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন। অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল গফুর জানান,ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

  • রূপগঞ্জে ভূমিকম্পে ঝুঁকিতে ভবন ॥ ধস ও প্রাণহানীর আশঙ্কা

    রূপগঞ্জে ভূমিকম্পে ঝুঁকিতে ভবন ॥ ধস ও প্রাণহানীর আশঙ্কা

    রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চনসহ আশপাশের এলাকায় বিল্ডিং কোড না মেনেই শিল্পকারখানা ও ঘরবাড়ি নির্মাণ অব্যাহত রয়েছে। গত ২১নভেম্বর ভূমিকম্পে শিল্পকারখানা ভবনের দেয়াল, ঘরবাড়িসহ স্থাপনার দেয়াল ফেটে যাওয়া অংশ জোড়া-তালি দিয়ে ব্যাবহার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন করে ভূমিকম্প হলে ঝুঁকিপূর্ণ ভবন ও দেয়াল ধসে প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় এক হাজারের অধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। শিল্প কারখানাকে কেন্দ্র করে এখানে জীবন মান উন্নয়নের পাশাপাশি বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। অধিকাংশ শিল্প কারখানা ও বাড়িঘর বিল্ডিং কোড না মেনেই নির্মাণ করা হচ্ছে।
    গত ২১ নভেম্বর ভূমিকম্পে বেশকয়েকটি শিল্প কারখানা, বাড়িঘর ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনার ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে দেয়াল ধসে গোলাকান্দাইল দক্ষিণপাড়া ইসলামবাগ এলাকায় দশ মাস বয়সী ফাতেমা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়।
    এলাকাবাসী জানায়, বড় মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে কয়েক হাজার ভবন ও শিল্প-কারখানা। নকশা বহির্ভূত শিল্প কারখানা ও বাড়ির ভবন গুলোতে দায়সারা অভিযান চালায় প্রশাসন ও রাজউক। ভবনের নকশা, নির্মাণ, পরিবর্তন, নিয়মনীতি হচ্ছে বিল্ডিং কোডের মানদন্ডের সেট। এর মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য, নিরাপত্তা যেমন ভবন ধস ও ক্ষতি প্রতিরোধ করা। বিল্ডিং কোড অনুযায়ী সঠিক নকশা, উন্নত মানের রড, ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করতে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

    কারখানা কর্তৃপক্ষ স্থানীয় পৌরসভা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো ভবন নির্মাণ করছে। গত শুত্রবারের ভূমিকম্পে ভবনটির পলেস্তরা খসে পড়তে দেখা গেছে।
    ভূমিকম্পে রূপগঞ্জের এওয়ান পোলার, আবুল খায়ের গ্রুপের রবিনটেক্স কারখানা ও ম্যাক্স স্যুয়েটারসহ বেশকয়েকটি শিল্প কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। মাটি দিয়ে তৈরি করা ঘরের দেয়ালেও ফাটল দেখা গেছে।
    এদিকে ২০২৩ সালের ২৫ এপ্রিল একটি ভূমিকম্প হয় যার উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জের তারাবো। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার। একই বছরের ১৭ এপ্রিল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জের ডহরগাঁও। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩ মাত্রা। এ কারণে রূপগঞ্জ উপজেলাও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। বড় মাত্রার ভূমিকম্প হলে শিল্প কারখানার ভবন ধসে বড় ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

    ভবন নির্মাণের অগ্নি নির্বাপন ব্যবস্থা, সঠিক নকশা ও জরুরী সিঁড়ি ও আবাসিক অনুমোদন থাকা জরুরী। রূপগঞ্জে প্রায় সাড়ে পাঁচ হাজার বহুতল ভবন রয়েছে। এদের মধ্যে তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বহুতল ভবনের সংখ্যা সবচেয়ে বেশি। এসকল এলাকার ভবন নির্মাণের মানা হয়নি কোন প্রকার নিয়ম নীতি।
    বিশেষজ্ঞদের মতে, বিল্ডিং কোড না মেনে যেভাবে অপরিকল্পিত উপায়ে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে তাতে মাঝারি মাত্রার ভূমিকম্পও একটু বেশি সময় স্থায়ী হলে ঘটে যেতে পারে বড় ধ্বংসযজ্ঞ। কাজেই এ ব্যাপারে অবহেলা করার সুযোগ নেই। সবার আগে ভেঙে ফেলতে হবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

    নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, রূপগঞ্জে অনেক পুরানো ভবন রয়েছে। তারাবো চনপাড়া ঘনবসতিপূর্ন এলাকা। এগুলোর প্রায় সিংহভাগই ঝুঁকিপূর্ণ। নতুন অনেক ভবনও ভূমিকম্প প্রতিরোধী নকশা ছাড়া নির্মাণ করা হচ্ছে।
    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারে ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়ছে।
    রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘যেসব ভবন রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করতে হবে। যে সকল ভবন টেকনিক্যালি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়, সেগুলো ভাঙতে ফেলতে হবে।

    তারাবো পৌরসভার নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা বলেন, অবৈধভাবে ভবন নির্মাণে আমরা প্রতিবন্ধকতা তৈরি করি। নানা প্রতিকূলতায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা যাচ্ছে না।
    রূপগঞ্জ উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা আইমিন সুলতানা বলেন, ভূমিকম্পে করণীয় বিষয় নিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষদের প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে সচেতন করে তুলতে হবে।
    রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, নকশা ও অনুমোদনবিহীন ভবন তৈরির পাশাপাশি নির্দিষ্ট মাপের জায়গা না রেখেই অনেকে ভবন নির্মাণ করা হচ্ছে। ইমারত নির্মাণ আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই অভিযান চলমান রয়েছে। কিন্তু সুফল হচ্ছে না।

    রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে ফেটে যাওয়া ভবন সরকারি ও বেসকারি প্রকৌশলী দলের পরিদর্শন অব্যাহত রয়েছে। ভবনের কোন কোন অংশে ফাটল দেখা দিলেও কাঠামোগতভাবে জুঁকিপূর্ণ নয়। ধর্য্য ও তথ্যের সততা যাচাই দুর্যোগে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা। যাচাই-বাচাই ছাড়া কোন তথ্য সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ করতে হবে। গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা দন্ডনীয় অপরাধ। গুজব দুর্যোগের চেয়েও ভয়াভহ। আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে।

  • রূপগঞ্জের চাঞ্চল্যকর ডাকাতি শিক্ষার্থীকে জিম্মি করে দশ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

    রূপগঞ্জের চাঞ্চল্যকর ডাকাতি শিক্ষার্থীকে জিম্মি করে দশ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দুপুরে শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ১০ ভড়ি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে অজ্ঞাত ডাকাত দল। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভায় এ ডাকাতির ঘটনা ঘটে।

    এ ঘটনায় ২৫ নভেম্বর মঙ্গলবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

    কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভড়ি স্বর্ণ বাসায় ছিলো। ২৪ নভেম্বর সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে তাদের বাড়ির ৩ তলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশ পড়া ৫ ডাকাত। তারা তমোকে একা পেয়ে হাত পা মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে চলে যায়। এ সময় ভুলে বাসার মোবাইল না নেয়ায় তার মাকে জানালে তমোর চাচা এসে উদ্ধার করে। পরে পুলিশকে ঘটনা জানানো হয়। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ না পেয়ে কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।