Author: তরঙ্গ টিভি

  • দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

    দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

    বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

    এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

    বিস্তারিত আসছে…

  • রাত নামলেই ছিনতাইকারীদের দখলে জামতৈল রেলস্টেশন!

    রাত নামলেই ছিনতাইকারীদের দখলে জামতৈল রেলস্টেশন!

    জামতৈল রেলওয়ে স্টেশন, যেটি ব্রিটিশ আমলে চালু হয়। শত বছরেরও বেশি পুরোনো এবং সিরাজগঞ্জের প্রাচীনতম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম এই স্টেশনটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবস্থিত। সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেশনটিতে উন্নয়ন হওয়ার বদলে যেন আরও হয়েছে অবনতি। রাত বাড়লেই স্টেশনটি যেন ছিনতাইকারীদের দখলে চলে যায়। প্রতিকার না পাওয়ায় আর অভিযোগও দেন না ভুক্তভোগী যাত্রীরা।

    লোক দেখানো সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি, নিয়মিত ছিনতাইসহ নানা সমস্যায় জর্জরিত এই স্টেশনটিতে ক্রসিংয়ের সময় আসলেই আতঙ্কিত থাকে সাধারণ মানুষজন। প্রতি রাতেই ছোট কিংবা বড় ধরনের ছিনতাই ক্রমাগত হয়ে চলেছে।

    রাত হলেই চলন্ত ট্রেনের দরজা, প্ল্যাটফর্মের দুই প্রান্ত এবং অন্ধকার গলি সব জায়গাতেই সক্রিয় হয়ে ওঠে একটি সংঘবদ্ধ দল। যাত্রীরা আতঙ্কে স্টেশনে উঠানামা করলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিত। মানহীন সিসি ক্যামেরা ও কম আলো মিলিয়ে অনেকটাই ‘ঝুঁকিপূর্ণ জোন’ হয়ে দাঁড়িয়েছে এই স্টেশন। ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহার করে না মানুষজন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান আন্তনগর এক্সপ্রেস ট্রেনে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। রাত সাড়ে ১০টার পর স্টেশনে যে ট্রেনগুলোর ক্রসিং হয়, সেগুলোতেও ছিনতাই হচ্ছে প্রায় নিয়মিতভাবেই। ক্রসিং এর সময়কেই বেছে নিয়ে থাকে ছিনতাইকারীরা।

    এই চক্রটির সদস্য সংখ্যা ৭-৮ জন। এরা সবাই তরুণ যুবক, যাদের বয়স ২৮ বছরের মধ্যেই। এই দলটি প্রায় ১০ মাস ধরেই যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় বলে জানা গেছে। যাত্রীরা মোবাইলে কথা বললে বা জানালার পাশে দাঁড়ালে মুহূর্তেই হাত বাড়িয়ে জিনিস টেনে নেওয়া হয়। স্টেশনে ১৮টি সিসি ক্যামেরা থাকলেও মানহীন ক্যামেরা হওয়ায় পরিচয় শনাক্ত করা যায় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে স্টেশনের এক দোকানি বলেন, সিসি ক্যামেরায় চেহারা না বোঝার সুযোগ কাজে লাগিয়ে ক্রসিংয়ের সময় ছিনতাই হয়ে থাকে। আবার পর্যাপ্ত লাইট না থাকায় ছিনতাই করার পরেই ছিনতাইকারীরা অন্ধকারে মিশে যায়।

    জিআরপি থানা পুলিশ সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মের বাইরে পৃথকভাবে এসব ঘটে, আর আগের তুলনায় ছিনতাই কমেছে। চলতি বছরে জড়িত ১৬ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, আমি আসার পর স্টেশনটিতে ছিনতাই কমেছে। আমরা কাজ করে যাচ্ছি।

    জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের কামারের গলির দোকানসংলগ্ন এলাকা এবং উত্তর পাশের কমিউনিস্ট পার্টি অফিসসং লগ্ন অন্ধকার গলি ছিনতাইকারীদের মূল আশ্রয়স্থল। দ্বিতীয় লাইন আলোকবিহীন থাকায় সেখানেও ঝুঁকি বাড়ছে।

    সার্বিক বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, প্রায় রাতে ট্রেন ছাড়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে যাত্রীরা রানিং হওয়ায় কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয় না। ক্যামেরার মান খুব খারাপ, তাই ছিনতাইকারীদের চেহারা বোঝা যায় না। বিষয়টি জিআরপি ও কামারখন্দ থানা পুলিশকে জানিয়েছি।

    রুহুল নামের এক যাত্রী বলেন, ট্রেনে ওঠার সময় মোবাইল হাতে থাকলে মনে হয় আরেক মিনিটেই হয়তো ছিনতাই হয়ে যাবে। এ স্টেশনে রাতের বেলায় ভয় লাগে। এমনকি আগস্ট মাসে তাজুরপাড়া ব্রিজ এলাকায় সিগন্যাল লাইটে খড়কুটা বা বস্তা ঢুকিয়ে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল ট্রেন থামিয়ে ছিনতাই করা। চালক বিষয়টি বুঝে ট্রেন থামাননি।

    জামতৈল রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উপজেলা প্রশাসনের করণীয় রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে কামারখন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন সুযোগ নেই বলেই জানিয়েছেন।

    বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি জিআরপি থানা দেখবে। অচল সিসি ক্যামেরার সমস্যাগুলো সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই রেলওয়ে স্টেশনটিতে আজও কেন পুলিশ ফাঁড়ি নেই? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এই বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার থেকে দেখা হয়। আর পাকশী থেকে জামতৈলের দূরত্ব অনেক, তাই দেখাও সম্ভব না। তবে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পুলিশ ফাঁড়ি দেওয়ায় প্রস্তাবনা এসেছে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম শুরু হবে। তখন সমস্যাগুলোর সমাধান হবে।

  • শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

    শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

    আর্জেন্টাইন ফুটবলে শোকের ছায়া। জাতীয় দলের দীর্ঘদিনের ম্যানেজার ওমর সাউতো ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সাউতোর সুবাদেই লিওনেল মেসি স্পেন নয়, আর্জেন্টিনার হয়ে খেলছেন। 

    এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, “অপরিমেয় শোকের সঙ্গে আমরা ওমার সাউতোর মৃত্যু সংবাদ জানাচ্ছি। জাতীয় দলের প্রতি তার দায়িত্ববোধ, নিষ্ঠা ও মানবিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।”

    আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লাউদিও তাপিয়া বলছেন, “আজ আকাশ আরও একটি আর্জেন্টাইন আত্মাকে গ্রহণ করল। জাতীয় দলের জন্য তুমি যা করেছ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তুমি সবসময়ই উদাহরণ হয়ে থাকবে।”

    এদিকে, ওমর সাউতোর স্মৃতিতে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন মেসি, “আপনি সবসময়ই পাশে ছিলেন এবং আপনিই সেই মানুষ, যিনি এএফএ’র নজরে আমাকে এনেছিলেন। অসাধারণ একজন মানুষ, জাতীয় দলের হয়ে যারা খেলেছে, তাদের সবার কাছেই আপনি স্মরণীয়। আপনার ছাপ চিরদিন রয়ে যাবে। আমরা আপনাকে কখনো ভুলব না, ওমর। শান্তিতে ঘুমান।”

    মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠে কাতালান ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে মেসির বার্সা সতীর্থদের অনেকেই স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। চাইলেই স্পেন জাতীয় দলের জার্সি বেছে নিতে পারতেন। সুযোগও এসেছিল, এমনকি ‘লা রোজাদের’ হয়ে খেলার দ্বারপ্রান্তেই নাকি ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মেসির নিয়তি লেখা ছিল আর্জেন্টিনাতেই।

    মেসির জাতীয় দলে আগমন নিয়ে সাউতো যেমন ছিলেন পথপ্রদর্শক, তেমনই ছিলেন রোমাঞ্চকর এক গল্পের নায়কও। নাইজেরিয়ার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে স্পেনের কোচিং স্টাফ তাকে বলেছিল, “বার্সেলোনার ছেলেটি কোথায়? ও-ই সবার সেরা।” দেশে ফিরে কোচ হুগো তোকাল্লি সাউতোকে দায়িত্ব দেন মেসিকে খুঁজে বের করার।

    মেসিকে ফোন করে খুঁজে বের করা, দাদির মাধ্যমে নম্বর পাওয়া, এরপর বাবা হোর্হে মেসির সেই প্রতীক্ষিত প্রতিক্রিয়া—“অবশেষে ডাকছে! আমার ছেলে আর্জেন্টিনার হয়েই খেলতে চায়।”—এসবই এখন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি অধ্যায়।

    স্পেন যাতে মেসিকে না নিতে পারে, সে জন্য সাউতো-তোকাল্লি যুগল নকল ডাকে পরাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আয়োজন করেছিলেন। সেই সময়টাকেই সাউতো মনে করতেন মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

    এএফএতে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন ওমর সাউতো। গত অক্টোবরেই সংস্থার সাধারণ সভায় তাকে সম্মান জানানো হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহ পর তার বিদায়ে শোকস্তব্ধ পুরো আর্জেন্টিনা ফুটবল।

  • ২০ রেকর্ডের কারিগরকে রাখতে পারছে না বাংলাদেশ

    ২০ রেকর্ডের কারিগরকে রাখতে পারছে না বাংলাদেশ

    বাংলাদেশ সাঁতারের মিশরীয় কোচ সাঈদ ম্যাকডির অধ্যায় শেষ হচ্ছে। আগামীকাল (বুধবার) তিনি ঢাকা থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হবেন। জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও দুই মাস আগেই চলে যাচ্ছেন। 

    সাঈদ আসার পর বাংলাদেশের সাঁতারুদের উন্নতি হয়েছিল। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতারে হয়েছিল বিশটি রেকর্ড। এত রেকর্ড সাম্প্রতিক সময়ে হয়নি। সাঈদের ছোঁয়ায় বদলে গেছে চিত্র। সেই তার বিদায়কে দেশের সাঁতারের জন্য নেতিবাচক মনে করছেন সেরা পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি, ‘আমি থাইল্যান্ডে উন্নত ট্রেনিং করেছি বিশ্ব সাঁতারের বৃত্তিতে। সেখান থেকে দেশে আসার পর উনার ট্রেনিংয়ে আমার উন্নতি হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানের কোচ। শুধু আমার নয়, আরো সাঁতারুদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছিল। জাতীয় সাঁতারে বিশটি রেকর্ড কখনো আগে হয়নি, এটা তার জন্যই হয়েছিল। তিনি দীর্ঘমেয়াদে থাকলে সাঁতারের জন্যই ভালো হতো।’

    ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও সাঈদের বিদায়ে ব্যথিত। তিনি বলেন, ‘বাংলাদেশের সাঁতারের জন্য তার খুবই প্রয়োজন ছিল। অল্প সময়ের মধ্যে তিনি সাঁতারু ও বাংলাদেশি কোচদের উন্নয়ন ঘটিয়েছেন। প্রতি মাসে তার বেতন সাড়ে তিন হাজার ডলার ও খাবারের পেছনে আরো লাখ খানেক ব্যয়। অলিম্পিকের অর্থায়নে কয়েক মাসের বেতন দেওয়া হয়েছে। খাবারের ব্যয় আমরা বহন করতাম। সামনে কোনো গেমস না থাকায় তাকে দীর্ঘমেয়াদে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য বাধ্য হয়েই তাকে বিদায় জানাতে হচ্ছে। যা সাঁতারের জন্য ক্ষতিই। কিন্তু আমাদের সাধ থাকলেও সাধ্য নেই।’

    মিশরীয় কোচ সাঈদ গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তার চুক্তি ছিল। এসএ গেমস অনিশ্চিত হওয়ায় ফেডারেশন ক্যাম্পও বন্ধ রয়েছে। ক্যাম্প পরিচালনায় লাখ লাখ টাকা ব্যয়। তাই ফেডারেশন ডিসেম্বর মাসের বেতন দিয়ে সাঈদকে বিদায় করছে।

    বাংলাদেশ ছাড়ার আগে সাঈদ তার চার মাসের মূল্যায়ন করলেন এভাবে, ‘২০১৯ সালের পর থেকে বাংলাদেশের সাঁতারুরা উন্নত ট্রেনিং সেভাবে পায়নি। আমার চার মাসের অনুশীলনে সাঁতারুদের টাইমিংয়ে উন্নতি হয়েছে। সেটার প্রমাণ ফলাফলেই। ফেডারেশনের প্রতি অনুরোধ যেন নিয়মিত অনুশীলন বজায় রাখে, না হলে চার মাসের উন্নতির ধারাবাহিকতা থাকবে না। বাংলাদেশের সাঁতারুদের সামর্থ্য ও যোগ্যতা রয়েছে, প্রয়োজন অনুশীলন ও ভালো কোচিং।’

    বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সিংহভাগ ডিসিপ্লিনই মূলত এসএ গেমসকেন্দ্রিক। সবার অপেক্ষা থাকে দক্ষিণ এশিয়ার গেমস নিয়ে। সেই গেমসের সময় ঠিক হলে চলে অনুশীলন, আবার স্থগিত হলে অনুশীলনও বন্ধ। গেমস অনিশ্চিত হওয়াটা বাংলাদেশের সাঁতারের জন্য ক্ষতিকর বলছেন সাধারণ সম্পাদক, ‘জানুয়ারিতে এসএ গেমস হলে আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। এখন শোনা যাচ্ছে এটা নাকি ২০২৭ সালের শেষের দিকে হতে পারে। এত সময় আমাদের অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতি মাসে ক্যাম্প চালালে বিদ্যুৎ বিলই হয় ৫-৬ লাখ, আনুষাঙ্গিক আরো ব্যয় তো রয়েছেই। জাতীয় ক্রীড়া পরিষদ ও অলিম্পিকও আমাদের এত দীর্ঘমেয়াদী সহায়তা করবে না। ফলে ক্যাম্প পরিচালনা করা আমাদের একার পক্ষে সম্ভব নয়।’

    সাঁতার ফেডারেশনের বিগত কমিটি বিদেশি কোচ আনার ঘোষণা কয়েকবার দিলেও ব্যর্থ হয়েছে। অ্যাডহক কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে ভালো মানের একজন বিদেশি কোচ এনেছে। নতুন কমিটির পরিকল্পনা এখন তরুণ সাঁতারুদের নিয়ে। মাহবুবুর রহমান শাহীন বললেন, ‘আমরা সম্প্রতি ট্যালেন্ট হান্ট করেছি। নতুন বছরের শুরুতে ৭০ জন ট্যালেন্ট হান্টের সাঁতারু ক্রীড়াপল্লিতে উঠবে। আমাদের সভাপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই সাঁতারুদের স্কুলে পড়াশোনার ব্যবস্থা করেছেন। এই সাঁতারুরা মিরপুর কমপ্লেক্সে থেকে সাঁতার শিখবে ও একাডেমিক পড়াশোনা করবে। আমরা তাদের ভালো মানের সাঁতারু তৈরি করার চেষ্টা করব।’

  • লটারির মাধ্যমে চূড়ান্ত ৬৪ জেলার এসপি, প্রজ্ঞাপন যেকোনো দিন

    লটারির মাধ্যমে চূড়ান্ত ৬৪ জেলার এসপি, প্রজ্ঞাপন যেকোনো দিন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে সোমবার (২৪ নভেম্বর) এসপি নির্বাচন করা হয়েছে। শিগগিরই পর্যায়ক্রমে তাদের পদায়ন দেওয়া হবে প্রজ্ঞাপনের মাধ্যমে।

    জানা গেছে, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

    আরও জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়, তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

    গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

  • ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

    ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

    আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। 

    মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

    সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্বীকার করেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান তিনি।

    সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

    সিইসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

  • উপদেষ্টা শারমীন মুরশিদ  নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি

    উপদেষ্টা শারমীন মুরশিদ নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

    সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবকাঠামো যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করাকে অন্যায় বলেও দাবি করেন তিনি।

    তার মতে, উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই। সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে।

    আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বলেও জানান শারমিন এস মুরশিদ।

  • সারা দেশে তাপমাত্রা আরও কমবে

    সারা দেশে তাপমাত্রা আরও কমবে

    সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

     

    আরও পড়ুন

    ২০৩০ সাল নাগাদ তীব্র তাপদাহের ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৯০ ভাগ মানুষ

    ২০৩০ সাল নাগাদ তীব্র তাপদাহের ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৯০ ভাগ মানুষ

     

    আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

  • অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে না ফেলে: আইন উপদেষ্টা

    অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে না ফেলে: আইন উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের দেশে যারা অ্যাথলেট আছে তাদের যদি আপনি ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা ট্রেনিং করান, তাহলে সে উসাইন বোল্ট হয়ে যাবে, নাকি সে মারা যাবে। অবশ্যই মারা যাবে। কাজেই আমাদেরকে বুঝতে হবে, অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না। সেরকম সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে।

    সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত ঢাকায় ই-পারিবারিক আদালত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    সংস্কারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। অনেকে দেখি বলে কোথায় সংস্কার, দৃশ্যমান হচ্ছে না। প্রতিদিন আইসিটির বিচার টিভিতে দেখায় তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আমরা মনে করি, সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে সংবিধান পরিবর্তন হয়নি, তার মানে সংস্কার হয়নি।

    ই-পারিবারিক আদালতে প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, শুধু মামলা দায়ের করা না। নথি ব্যবস্থাপনা শুনানি ও রায় সবকিছুই অনলাইনে হয়ে যাবে। আমরা এটাকে পেপারলেস কোর্ট বলতে পারি। এতে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি ও খরচ কমবে—এটা নিয়ে আমাদের কারও কোন সন্দেহ নেই। আমাদর প্রধান উপদেষ্টার তেজগাঁও ও বাসার নিচে দুইটা বড় অফিস আছে। উনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। পৃথিবীতে যেই সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে।

    অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালত প্রাঙ্গনে আসাটা আমাদের জন্য এক্সসাইটিং, কিন্তু বিচারপ্রার্থীদের জন্য একটা আজাবের মতো। এখানকার যাবতীয় ব্যবস্থাপনা কখনোই মক্কেল ফ্রেন্ডলি ছিল না। যদি সার্ভার ডাউনের মতো কুচক্রের মধ্যে না পড়ি তাহলে সত্যিকার অর্থেই ই-পারিবারিক আদালত মানুষের উপকারে আসবে। উকিলদের ব্যাপারে মক্কেলদের মধ্যেও বিরূপ মনোভাব রয়েছে।

    তিনি আরও বলেন, আসলে আমাদের সমাজে বলি পরিবর্তন, কিন্তু একটা ন্যস্ত স্বার্থগোষ্ঠী তারা কোন পরিবর্তন চাই না। বৈরি একটা সমাজ যদি পরিবর্তন করতে চাইও সমাজকে যারা চালাই তারা তো আসলে তত সহজে পরিবর্তন চাচ্ছেনা। পদেপদে বাঁধা সৃষ্টি হচ্ছে। পরিবর্তন কেবল সিস্টেমের নয়, মনস্তত্ত্বেও তো হতে হবে।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজকে ঢাকা এবং চট্টগ্রামে ই-পারিবারিক আদালতের কার্যক্রম চালু হলো। এর ফলে সময়, শ্রম ও মামলার জট নিবরাস ঘটবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা মহানগর দায়রা জজ মো. মো. সাব্বির ফয়েজ, ঢাকা জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানে, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

    নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

    নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

    সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।

    নির্বাচন এবং গণভোট দুইদিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলে, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।

    উপদেষ্টা আরও বলেন, পরিশোধিত তেল আনবে জ্বালানি মন্ত্রণালয়, আজ সেটার অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল ছিলো, আবার কিছুটা বাড়ছে। এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয়না, রাজনৈতিক সরকার লাগে।