Author: তরঙ্গ টিভি

  • চট্টগ্রাম বন্দর অর্থনীতির জন্য লাইফ লাইন মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি

    চট্টগ্রাম বন্দর অর্থনীতির জন্য লাইফ লাইন মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি

    চট্টগ্রাম বন্দর অর্থনীতির জন্য লাইফ লাইন মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ রবিবার এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের বড় প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে প্রযুক্তিগত সক্ষমতার দীর্ঘ দিনের ঘাটতি রয়েছে। কিছু কিছু মানুষ স্বার্থ সিদ্ধি করার জন্য বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের দেওয়ার পাঁয়তারা করছে।

    তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ (এনসিটি) কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী, শ্রমিক ও বন্দর নির্ভর মানুষের জীবিকার জন্য হুমকি স্বরূপ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি।

    সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বন্দর পরিচালনার মতো জাতীয় স্বার্থ জড়িত চুক্তি শুধু নির্বাচিত সরকারই করতে পারে। ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আগেই এমন সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক।

  • জাজিরার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    জাজিরার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির মীর, তার ছেলে পলাশ মীর এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “আর নয় মাদকের জাল—মাদকমুক্ত হোক আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ” এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিক ও শান্তিকামী মানুষদের আয়োজনে রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খান কান্দির মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মনির মীর ও তার পরিবার পালেরচরে প্রকাশ্যেই মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের প্রভাব, ভয়ভীতি ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে—এমন আশঙ্কা থেকে তারা অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, মনির মীর এলাকায় “গাঞ্জা মনির” এবং তার ছেলে পলাশ মীর “বা’বা পলাশ” নামে পরিচিত। তাদের পুরো পরিবার সমন্বিতভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে, যা স্থানীয় মানুষকে আতঙ্কে রাখছে।

    সাবেক ইউপি সদস্য মোতালেব হাওলাদার বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। পালেরচরকে আবার শান্তির জায়গায় ফিরিয়ে আনতে হলে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

    স্থানীয় বাসিন্দা গফুর বেপারী বলেন, “আমরা বহু বছর ধরে এই পরিবারের অত্যাচার সহ্য করছি। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। এখন আমরা ঐক্যবদ্ধ। প্রশাসন যদি কঠোর হয়, মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

    আ. রহমান আকন অভিযোগ তুলে বলেন, “রাত-বিরাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। মাদক ব্যবসা এখানে প্রকাশ্যেই চলে। এই পরিবারকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি।”

    একজন উদ্বিগ্ন অভিভাবক মহসীন হাওলাদার বলেন, “মাদক ব্যবসার কারণে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। বাবা হিসেবে আমি চিন্তিত। সন্তানদের রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”

    ইমন চোকদার বলেন, “শুধু আইনের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অপরাধীরা পালাতে পারবে না।”

    স্থানীয় তরুণ রাজা মাল বলেন, “আজকের মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, অঙ্গীকার—পালেরচরকে মাদকমুক্ত করব।”

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং এলাকাকে মাদকমুক্ত করতে কঠোর নজরদারির দাবি জানান। স্থানীয়রা জানান, তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যতক্ষণ না এলাকায় শান্তি ফিরে আসে।

  • সেনবাগে পুলিশি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    সেনবাগে পুলিশি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের সফল অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার ( ২৩ নভেম্বর ) রাতের রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

    সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এর সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সেনবাগ থানাধীন উত্তর সাহাপুরস্থ সেনবাগ কলেজ রোড বাচ্চু মিয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই ব্যবসায়ীকে আটক করে।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-
    মোঃ পারভেজ প্রঃ সুজন (২৪),পিতা: মোঃ শাহ জাহান, মাতা: জাহানারা খাতুন, সাং: চর শুল্যকিয়া (শাহ জাহানের বাড়ি), ৮নং এওজবালিয়া ইউপি, থানা সুধারাম, জেলা নোয়াখালী।

    অভিযান চলাকালে পুলিশ তার কাছ থেকে
    ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৫,৭২০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

    সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

  • পটুয়াখালী ভার্সিটিতে, বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।   জাকির হোসেন হাওলাদার।  দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :      ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাএদলের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, কুইজ ও রচনা  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচিত বই ও  ক্রেস্ট বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: ইকতিয়ার উদ্দিন,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: মামুন অর রশিদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড.আমিনুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো:আবুবকর সিদ্দিক,ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালাল,  খায়রুল বাশার মিয়া,সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন, সেকশন অফিসার লোকমান হোসেন,মাহমুদ আল জামান, পবিপ্রবি ছাএদল  সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।।#  জাকির হোসেন হাওলাদার।  দুমকী, পটুয়াখালী।  ২৩,১১,২৫।

    পটুয়াখালী ভার্সিটিতে, বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ। জাকির হোসেন হাওলাদার। দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাএদলের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচিত বই ও ক্রেস্ট বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: ইকতিয়ার উদ্দিন,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: মামুন অর রশিদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড.আমিনুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো:আবুবকর সিদ্দিক,ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালাল, খায়রুল বাশার মিয়া,সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন, সেকশন অফিসার লোকমান হোসেন,মাহমুদ আল জামান, পবিপ্রবি ছাএদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।।# জাকির হোসেন হাওলাদার। দুমকী, পটুয়াখালী। ২৩,১১,২৫।

    ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাএদলের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    দুপুর ২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচিত বই ও ক্রেস্ট বিতরণ করেন।
    এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: ইকতিয়ার উদ্দিন,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: মামুন অর রশিদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড.আমিনুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো:আবুবকর সিদ্দিক,ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালাল, খায়রুল বাশার মিয়া,সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন, সেকশন অফিসার লোকমান হোসেন,মাহমুদ আল জামান, পবিপ্রবি ছাএদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।।#

    পটুয়াখালী ভার্সিটিতে, বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।

  • কালিয়াকৈরে কিশোরী ধর্ষনের অভিযোগ মসজিদের ইমাম আটক।

    কালিয়াকৈরে কিশোরী ধর্ষনের অভিযোগ মসজিদের ইমাম আটক।

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

    পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আটক ইমামকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তারিখঃ২৩/১১/২০২৫ ইং

  • নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

    নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

     

     গত বুধবার,১৯ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের বাংগালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টেনিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খান এবং পরিচালনা ও সজ্ঞালনা করেন সাধারন সম্পাদক লায়ন আহমেদ সোহেল ।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক লায়ন ডিস্ট্রিক্ট ২০- আর-২ এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি ছিলেন লায়নেস মুনমুন হাসিনা বারী।খবর আইবিএননিউজ। সভায় অন্যান্যেদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান, লায়ন নাঈম আহমেদ,ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম ও লায়ন আমিন হোসেন কামাল,সহ-সভাপতি লায়ন জামিল আহমেদ,সিনিয়র সীংবাদিক লায়ন|

    হাকিকুল ইসলাম খোকন, লায়ন চৌধুরী ইসমাইল, লায়ন মোঃ হুদা, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল চৌধুরী, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সাজ্জাদুল রহমান খান,কার্যকরী সদস্য লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার,লায়নেস তাহমিনা চৌধুরী, লায়নেস বেবী,লায়নেস পারভীন,লায়নেস নিপা আহমেদ,লায়নেস জাকিয়া আহমেদ ও লায়নেস মিনা ইসলামপ্রমুখ।
    সভায় অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর ২০২৫,করার জন‍্য সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    এ উপলক্ষে একটি অভিষেক কমিটি গঠন করা হয় ।যার দায়িত্ব বণ্টন নিম্নরূপ ভাবে করা হয়েছে ।অভিষেক কমিটি
    কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র সহ সভাপতি লায়ন নাঈম আহমেদ,মেম্বার সেক্রেটারি লায়ন আমির হোসেন কামাল,চেয়ারম্যান ডিরেক্টর লায়ন গিয়াস আহমেদ,চিফ কো-অর্ডিনেটর ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম,কো-কনভেনার লায়ন জামিল আহমেদ ও লায়ন আনোয়ার হক ।অন্যান্য দায়িত্ব যারা রয়েছেন’প্রচার উপ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাংস্কৃতিক ব্যবস্থাপনা উপ কমিটি লায়ন তাহমিনা চৌধুরী ও লায়ন সাজ্জাদুল রহমান খান ।সহযোগিতায় লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার ও অন্যান্য লায়ন সদস্যবৃন্দ ।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

  • জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদার ভাতিজি ব‍্যারিস্টার ফারাহ খান এর নেত্রীত্বে ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

    জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদার ভাতিজি ব‍্যারিস্টার ফারাহ খান এর নেত্রীত্বে ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

     

    হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

    জাসদের অন‍্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান।‌ গত শনিবার ,২২ নভেম্বর ২০২৫,জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। জাসদের সকল অংশকে একত্রিত করার উদ্দেশ‍্যে সক্রিয় ও প্রাক্তন নেতা-কর্মীদের সমন্বয়ে এ আয়োজন করা হয়। খবর আইবিএননিঊজ।সভায় ডা. মাহফুজুর রহমান বলেন বর্তমান পরিস্থিতিতে জাসদের সকল গ্রুপকে এক মঞ্চে আসার উদ্যোগ গ্রহন করেছি। জাসদের সকল অংশের উল্লেখযোগ‍্য নেতা কর্মীরা আমাদের ঐক‍্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষনা করেছেন। নবগঠিত জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চের সদস‍্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেন- মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারিনা। এর জন‍্য দরকার আদর্শিক রাজনৈতির শক্তি। সে লক্ষ‍্যে জাসদকে ঐক‍্যবদ্ধ করার কোন বিকল্প নেই। তিনি জাসদের সকল অংশের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে জাসদকে পুনরায় ঐক‍্যবদ্ধ হয়ে তাদের হারানো ঐতিহ‍্য গৌরব ও সম্মান ফিরিয়ে এসে দেশ ও জনগনের স্বার্থে কাজ করার জন‍্য অনুরোধ করেন। আরো বক্তৃতা রাখেন- এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মনিরুজ্জামান, ওয়াজেদ আলি সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর, প্রমুখ।

    ৪৭ সদস‍্য বিশিষ্ট নবগঠিত জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চের পূর্ণ কমিটির নাম হলো-

    আহবায়ক:
    ডা. মাহফুজুর রহমান

    সদস‍্য সচিব:
    ব‍্যারিস্টার ফারাহ খান

    সদস‍্য:
    ১. এম এ আওয়াল, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)
    ২. আব্দুস সালাম, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)
    ৩. আমিরুল ইসলাম রাঙা, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ৪. আবদুল মালেক সরকার, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু)
    ৫. ওয়াজেদ আলি সরকার, প্রাক্তন কেন্দ্রীয় কমিটি নেতা জেএসডি (জাসদ রব)
    ৬. আহমেদ ফজলুল রহমান মুরাদ, মেম্বার কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ৭. মশিউর রহমান খান, প্রাক্তন জাসদ নেতা (চট্টগ্রাম)
    ৮. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু)
    ৯. মকলেসুর রহমান লবু, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১০. গোলাম মোস্তফা ঠান্ডু, বগুড়া জেলা সাধারন সম্পাদক বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১১. সাব্বির আহমেদ, রংপুর জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১২. আবুল কালাম আজাদ বাদল চেয়ারম‍্যান, বরিশাল নেতা, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১৩. জগদিশ প্রামাণিক, টাঙ্গাইল জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১৪. তুহিন চৌধুরী, বগুড়া জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১৫. এস এম বাবুল, ময়মনসিংহ জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১৬. আকরাম হোসেন, শেরপুর জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
    ১৭. ডি এম আলম, মেম্বার কেন্দ্রীয় কমিটি এবং নাটোর জেলা সাধারন সম্পাদক (জাসদ ইনু)
    ১৮. খাদেমুল ইসলাম খুদি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু)
    ১৯. হাসান আলি বাবু, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, (জাসদ ইনু)
    ২০. সফি উদ্দিন চেয়ারম‍্যান, রাজশাহী জেলা সেক্রেটারী, (জাসদ ইনু)
    ২১. শফিউর রহমান, রংপুর নেতা (জাসদ ইনু)
    ২২. আবুল হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু)
    ২৩. মোহাম্মদ সিরাজ শিকদার, সদস‍্য, কেন্দ্রীয় কমিটি জেএসডি (জাসদ রব)
    ২৪. ইয়াকুব আলি, সভাপতি চট্টগ্রাম জেলা, জেএসডি (জাসদ রব)
    ২৫. এড. জয়দেব বিশ্বাস, নেতা কুষ্টিয়া জেলা, জেএসডি (জাসদ রব)
    ২৬. আমির হোসেন বিএসসি, প্রাক্তন সভাপতি নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
    ২৭. জাহাঙ্গীর আলম, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
    ২৮. এনায়েত উল্লাহ, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
    ২৯. এড. তাজউদ্দিন সবুজ, সাধারন সম্পাদক জামালপুর জেলা, জেএসডি (জাসদ রব)
    ৩০. রেজাউল ইসলাম, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব)
    ৩১. মনসুর আহমেদ, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব)
    ৩২. সাদেকুর রহমান, সভাপতি রংপুর মহানগর, জেএসডি (জাসদ রব)
    ৩৩. ইসমাইল হোসেন, ঢাকা জেলা নেতা, জেএসডি (জাসদ রব)
    ৩৪. খোরশেদ আলম, নেতা ঢাকা জেলা, জেএসডি (জাসদ রব)
    ৩৫. মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, সাধারন সম্পাদক মাগুরা জেলা, জেএসডি (জাসদ রব)
    ৩৬.ফখরুল আলম খান বাবুল (সিরাজুল আলম খান দাদার ভাই)
    ৩৭. ফেরদৌস আলম খান পেয়ারু (সিরাজুল আলম খান দাদার ভাই)
    ৩৮. প্রফেসর মো: আখতারুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা (সিরাজগঞ্জ)
    ৩৯. মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা (ঝিনাইদহ)
    ৪০. মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রাক্তন জাসদ নেতা (গোপালগঞ্জ)
    ৪১. সাব্বির পল্লব, প্রাক্তন জাসদ নেতা (বগুড়া)
    ৪২. জাহাঙ্গীর আলম, প্রাক্তন জেএসডি নেতা (জাসদ রব)
    ৪৩. আব্দুল মজিদ অন্তর, সমর্থক
    ৪৪. নিলাভ পারভেজ, সমর্থক
    ৪৫. সাইফুল বিন হানিফ, সমর্থক

  • ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

    ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

    শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন।

    রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।

    এদিকে গত একদিনে সারা দেশে এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৪৪২ জন।

    এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।

    প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

  • ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮

    ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৭৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন রয়েছে।

    আরো পড়ুন

    আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

    আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

     

    ২৪ ঘণ্টায় এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

    চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৬৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী রয়েছে।

    চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
  • রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

    রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

    রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্লাট কিনছে। মানুষ অতিদ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তৃর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামন্য প্রকৃতিক দুর্যোগে আমরা কেঁপে উঠছি। এজন্য আমরা বলছি, যার যে কাজ, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করছে তাদের ওপর রাজনীতি ছেড়ে দেওয়া। এখানে অন্য কেউ যদি আসে ওই উপলব্ধিটা বুঝবে না।

    রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটু’র আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পূর্ব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

    রিজভী বলেন, মোগল আমলের কারওয়ান বাজার। এখানে নদী ছিল। এক সময় পাল তোলা নৌকা আসত। জাহাজ আসত। এই নদী আমরা রক্ষা করিনি, আমরা মনেই করিনি। তাড়াতাড়ি ভরাট কর, জায়গা দখল কর। এখানে কোনো প্লানিং ছাড়াই আমরা বাড়ি বানাব, ভাড়া দেবো অথবা বিক্রি করে টাকা আয় করব।

    তিনি বলেন, গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্লাট কিনছে। মানুষ অতিদ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তৃর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামন্য প্রকৃতিক দুর্যোগে আমরা কেঁপে উঠছি। এজন্য আমরা বলছি, যার যে কাজ, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করছে তাদের ওপর রাজনীতি ছেড়ে দেওয়া। এখানে অন্য কেউ যদি আসে ওই উপলব্ধিটা বুঝবে না।

    জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ‘আজকে সমাজে মূল্যায়ন হয় নানাভাবে। যারা খাল দখল করেছে…। আমি তখন ছাত্রদলের রাজনীতি শেষে স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করি। মিরপুরের পাইকপাড়ায় থাকি। পকেটে পয়সা ছিল না। সেখান থেকে রিকশা নিয়ে পরীবাগে আসতাম। সেখানে একটা খাল ছিল; এখন সেটা নেই। পাড় হয়ে আবার রিকশা নিয়ে নয়াপল্টন অফিসে আসতাম। বেশিদিন আগের কথা নয় ৯৭-৯৮’র দিকের কথা।

    তিনি বলেন, এই ঢাকায় এতো বড় বড় নেতা, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান- তবুও ধোলাইখাল বন্ধ করে দেওয়া হলো। এটাকে পুনঃখনন করে, পরিষ্কার করে পানিটা যাতে ক্লিন থাকে সেই ব্যবস্থাটা আমরা কেন করলাম না?  মিরপুরের পাইকপাড়ায়-এই এলাকায় খাল ছিল, তা গিয়ে গাবতলী গিয়ে মিলত। সেটা এখন আর দেখি না।

    ভূমিদস্যু ও নগর প্লানার-এদের কাছে খাল, পরিবেশ, নির্মল বাতাস যেন শত্রুপক্ষ। শুধু ঢাকা নয়; সারা বাংলাদেশে একই অবস্থা, তাদের কাছে সবই যেন শত্রুপক্ষ। এরা কেউ ভাবেনি ধোলাইখালটা রক্ষা করতে হবে, আমাদের সন্তানদের সুস্থ রাখতে হবে। এদের সবার টাকা দরকার।

    এক-দেড় কাঠা পৈতৃক জায়গার ওপর তলার পর তলা করে করে দশ তলাও করেছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, কেন? আগে বাড়ির সামনে একটা বাগান থাকতো। সেটা এখন নেই। এখন একটা শিশু ফ্লাটে বন্দি জীবনযাপন করে।কই ইংল্যান্ড-আমেরিকায় তো তা হয় না। সেখানে তো কোনো খাল বা জলাধার বন্ধ করে দেওয়া হয় না।

    দেখতে দেখতে ঢাকার জলাধার বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই সমাজের অধিপতি হচ্ছে। এদের অনেকে ম্যাট্রিক পাশও করেনি। খাল, বিল, পুকুর এবং জায়গা দখল করে এখন বিরাট ফার্মের মালিক। এদের কাছে গিয়েই বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন- সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে।

    এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, তা না হলে ঢাকা শহরে পঞ্চাশটির বেশি ক্যাসিনো থাকতে পারে? অথচ এর সঙ্গে জড়িতদের আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হয়নি বা বহিষ্কার করা হয়নি। তকী হত্যার অভিযোগ যার বিরুদ্ধে ছিল, শেষ পর্যন্ত সে এমপি হয়ে যায়। অর্থাৎ খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী-এদেরকেই প্রটেকশন দেওয়া হলো। এদেরকেই টিকিয়ে রাখা হলো। যার কারণে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দশজন মানুষ মারা গেল।

    যতটুকু বিল্ডিং কোড রয়েছে, তাও মানা হয় না উল্লেখ করে রিজভী বলেন, আপনারা জানেন এই ঢাকা শহরে রাজউকের যে এলাকা সেখানেও ৯৫ শতাংশ অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়। এখানে রাজউক বা অন্যান্যদের চোখ বন্ধ। ’

    তার মতে, এই ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদের উপলব্দি করা প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি, তাদের সবার উপলব্দি করার সময় এসেছে। তা যদি করতে না পারি, তাহলে একটি শুন্য গর্তে হারিয়ে যাব। আসুন আমরা বাসযোগ্য বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।

    সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর কথা স্মরণ করে রিজভী বলেন, সাইফুল ইসলাম পটু সামগ্রিকভাবে জীবিত থাকা অবস্থায় আমরা তার কী মূল্যায়ন করেছি। এখানে অনেকে আছেন যাদের জীবন কেটেছে আন্দোলন, সংগ্রামে। যারা রাজনীতিতে জীবন উৎসর্গ করার মতো ভূমিকা রেখেছেন। এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা নাম করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী। তাদের বিষয়গুলো দলের শীর্ষ মহলে আমরা সেভাবে বলি না। এরা কিন্তু পাড়ার বখাটে ছেলেও নয়। তাদের স্টুডেন্ট এবং রাজনৈতিক দুটি ক্যারিয়ারই আছে। তাদের যদি মূল্যায়ন না করি তাহলে চেতনা সম্পন্ন অনেক নেতৃবৃন্দকে হারাব।

    এ সময় বিগত গণতান্ত্রিক আন্দোলনে সাবেক ছাত্রনেতা পটু’র ব্যক্তিগত জীবন ও রাজপথের ভূমিকার কথা স্মরণ করেন তার সহযোদ্ধা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুব বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, সাদরেজ জামান প্রমুখ।

    হাবিব উন নবী খান সোহেল বলেন, আজকে দিনে যারা দলের জন্য ত্যাগস্বীকার করে কষ্ট করে তাদের হয়তো অনেকেই বোকা মনে করতে পারেন। কিন্তু এই বোকারাই দলকে টিকিয়ে রাখে এবং ক্ষমতায় নিয়ে যায়।