Author: তরঙ্গ টিভি

  • প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, নাম পাল্টে করেছেন বিয়ে

    প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, নাম পাল্টে করেছেন বিয়ে

    মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমের টানে ছুটে এসেছেন চীনের তরুণ লি ইয়াং। বাংলাদেশে এসে তিনি নিজের নাম রেখেছেন আবদুল্লাহ। এরপর ফেসবুকে পরিচিত হওয়া কাঠাদিয়া গ্রামের মঞ্জুরি আক্তার জেসিকাকে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতেই বসবাস করছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে লি ইয়াং-এর সঙ্গে পরিচয় হয় জেসিকার। পরে ভাষা ট্রান্সফার অ্যাপের সাহায্যে নিয়মিত কথা বলতে বলতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ছয় মাস আগে থেকেই লি ইয়াং বাংলাদেশে এসে জেসিকাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি নাগরিকদের বিয়ে করে প্রতারণার নানা সংবাদ দেখে জেসিকা শুরুতে রাজি ছিলেন না। পরে চীনা যুবকটি নিজের মা-বাবার সঙ্গে জেসিকার মায়ের কথা বলিয়ে দিলে তারা কিছুটা আশ্বস্ত হন।

    ১৪ নভেম্বর সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লি ইয়াং। সেখান থেকে জেসিকা তাকে সরাসরি মুন্সীগঞ্জে নিয়ে যান। পরে সদর উপজেলার মীর কাদিম এলাকার একটি কাজি অফিসে ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় লি ইয়াং নিজের নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ’ রাখেন। পরে চীনা দূতাবাসে বিয়ের কাগজপত্রের এফিডেভিট করেন নবদম্পতি।

    সরেজমিনে দেখা যায়, জেসিকার বাড়িতে চলছে উৎসুক মানুষের ভিড়। বাড়ির বাইরে বের হলেই আবদুল্লাহকে ঘিরে ধরছেন স্থানীয়রা। জেসিকা জানান, তারা তিন বোন ও এক ভাই। বাবা তিন বছর আগে মারা গেছেন। এসএসসি পাস করে তিনি মা ও ছোট ভাইকে নিয়ে থাকতেন।

  • ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

    ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় এক হাজার ১১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৬৪ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

    ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

    ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

  • ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই।

    রোববার (২৩ নভেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    চলমান ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে। দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। এ সময় ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে বলে শুনেছি। যেটি ১০ সেকেন্ড আগে ইঙ্গিত দিতে পারে। সেই অ্যাপটি নিয়ে কাজ করা যেতে পারে।

  • হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

    হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

    ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

    রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন।

    এই দিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তবে শেখ হাসিনাসহ অপর ১৬ আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থন করেনি।

    দুদক-এর পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।

    মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।

    মামলাটির তদন্ত শেষে, গত ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক  আফনান জান্নাত কেয়া।

    এই মামলায় অন্যান্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

    গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন

  • ৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

    ৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

    রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

    গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

    এর মধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।

  • কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

    কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

    কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (২২ নভেম্বর) রাতে শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকায় ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০),  আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮),  রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮), এবং বলরামপুর এলাকার মোঃ মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫)।

    এর আগে শনিবার দুপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি গ্রেফতার করতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাঙচুর চালায় মাদক কারবারিরা।

    এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

  • প্লট বরাদ্দে দুর্নীতি  হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

    প্লট বরাদ্দে দুর্নীতি হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

    ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছেন আদালত।

    রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ঘোষণা করেন।

    উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

     

    দুদকের অভিযোগ, পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। তারা যেসব প্লট নিয়েছেন, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। দুর্নীতি ও মিথ্যা হলফনামা দিয়েই এসব প্লট নিয়েছেন তারা।

    চলতি বছরের ১০ মার্চ ছয় মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে দুদক। পরে ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

  • সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক-আলতাফ হোসেন চৌধুরী

    সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক-আলতাফ হোসেন চৌধুরী

    বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। সাংবাদিকেরাই পারে তাদের লেখনীর মাধ্যমে মানুষের মাঝে গণসচেতনতা গড়ে তুলতে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে সত্য প্রতিষ্ঠা করতে।
    প্রকৃত সত্যকে জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।

    তিনি ২২ নভেম্বর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী- ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংসু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক এডভোকেট মো: মজিবুর রহমান টোটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:গোলাম কিবরিয়া, অতুল চন্দ্র দাস, কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক জাকারিয়া হ্রদয়।

    প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পটুয়াখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তাদের মেধা ও মনন সঠিক প্রয়োগের মাধ্যমে পটুয়াখালীর গৌরব গাঁথা ইতিহাস দেশ ও জাতির সামনে উপস্থাপন করবে।
    অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।অনুষ্ঠানের শুরুতে প্রবীণ সাংবাদিকদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান মোশতাক আহমেদ,এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: মেজর(অব:) আব্দুল ওহাব মিনার,জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পৌর বিএনপি আহ্বায়ক মো: কামাল হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন নান্নু,মো: মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো:মনিরুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক এড. তৌফিক আলী খান কবির,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন তপন, সাধারণ সম্পাদক শরীফ মো: সালাহ্উদ্দিন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান, পটুয়াখালী জেলা সাবেক সিনিয়র তথ্য অফিসার মো: বজলুর রশিদ,সহ অন্যান্য অতিথি গন উপস্থিত ছিলেন।

     

  • হাতিয়াতে বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২২

    হাতিয়াতে বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২২

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    শনিবার ( ২২ নভেম্বর ) সন্ধ্যার দিকে উপজেলার ওছখালী জিরো পয়েন্টে বিএনপি মনোনীত প্রাথী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    আজিম অনুসারী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয় ওছখালী বাজারে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির মনোনীত প্রাথী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল কর্মসূচি দেয় সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা। সন্ধ্যার দিকে উপজেলার তমরদ্দি থেকে মশার মিছিলে যোগ দিতে আজিম অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা তার ওছখালীর বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে।

    ওই সময় শামীম অনুসারীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সাবেক সাংসদ আজিম অনুসারী প্রায় ১০জন নেতাকর্মি আহত হয়। পরে আজিম অনুসরাী নেতাকর্মিরা একত্রিত হয়ে শামীম অনুসারীদের ওপর পাল্টা হামলা চালায়। একপর্যায়ে শামীম অনুসারীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে আমাদের প্রায় ৮-১০জন নেতাকির্ম উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

    শামীম অনুসারী হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা বলেন, ওছখালী বাজারের রেডট্রি হোটেলের সামনে থেকে ধানের শীষ মার্কার সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা একটি মিছিল বের করে। ওই সময় উপজেলার তমরদ্দি থেকে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজিম অনুসারী নেতাকর্মিরা একটি মিছিল নিয়ে ওছখালি বাজারে আসে। একপর্যায়ে ওছখালি বাজার মোড়ে দুটি মিছিল মুখোমুখি হয়ে যায়। এ সময় আজিম অনুসারী নেতাকর্মিরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০-১২জন নেতাকর্মি আহত হয়। পরবর্তীতে তারা শামীম অনুসারী হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহদাতের বাসায় হামলা চালায় এবং ছররা গুলি ছোড়ে। ওই সময় সড়কে শামীম অনুসারীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। বর্তমানে ওছখালী বাজার আমাদের দখলে রয়েছে।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে আমার কাছে আহত হওয়ার কোন সংবাদ নেই

  • নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম

    নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম

    নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    বিস্তারিত আসছে…